Hakikat Books
Türkçe

Bölüm 8 / 15

পয়গম্বরদের উপর ঈমান

৪. ঈমান গ্রহণ আবশ্যক এমন ছয়টি বিষয়ের চতুর্থাট হল: আল্লাহ প্রেরিত পয়গম্বরদের প্রতি ঈমান আনা। পয়গম্বরগণ, মহান আল্লাহ্ তা'আলার পছন্দনীয় পথের সন্ধান দেয়ার জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছেন। সমস্ত পয়গম্বরগণ একই ঈমানের কথা বলে গিয়েছেন। 'রুসুল' রাসূলের বহুবচন। এর অর্থ হল প্রেরিত পুরুষ, দূত বা সংবাদদাতা। ইসলাম অনুযায়ী, রাসূল হলেন, স্বভাব- প্রকৃতি, শারীরিক গড়ন, ইলম, আকল ইত্যাদির বিবেচনায় সময়ের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। যার কোন মন্দ স্বভাব বা অপছন্দনীয় দিক নেই। সকল পয়গম্বরের ইসমত' সিফাত রয়েছে। অর্থাৎ, নবুয়্যত প্রকাশের পূর্বে বা পরে তাদের দ্বারা ছোট বা বড় কোন ধরণের গুনাহ সম্পাদিত হয় না। ইসলামকে ভিতর থেকে ধ্বংস করতে ইচ্ছ্বক কাফিররা বলে যে 'হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়্যত প্রকাশের পূর্বে মূর্তির সামনে কুরবানী দিয়েছেন' আর এর সপক্ষে মাজহাব বিরোধীদের রচিত কিতাব থেকে দলিল প্রদর্শন করে। এই কুৎসিত অপবাদের যে কোন ভিত্তি নাই তা উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়।) নবুয়্যত প্রকাশের পরে তা প্রচারের আগ পর্যন্ত অন্ধ বা বধির হওয়ার মত শারীরিক ব্রুটিও তাদের ছিলনা। এছাড়াও প্রত্যেক পয়গম্বরের সাতটি সিফাত রয়েছে। এগুলিকে বিশ্বাস করা জরুরী। এগুলি নিম্নরূপ: আমানত, সিদক, তাবলীগ, আদালত, ইস্মত, ফাতানাত ও আমনুল আমযল্ অর্থাৎ পয়গম্বরগণ কখনোই তাদের নবুয়্যত থেকে বহিষ্কৃত হন না। ফাতানাত অর্থ হল, অত্যন্ত মেধাবী ও খুবই বুঝমান হওয়া।

যে সকল পয়গম্বর নতুন শরীয়ত বা আহকাম নিয়ে এসেছেন তাদেরকে রাসূল বলা হয়। নতুন কোন শরীয়ত না এনে পূর্ববর্তী শরীয়তের প্রচারকারী পয়গম্বরদের নবী বলা হয়। আল্লাহর আদেশ পৌছানো ও মানুষদের তাঁর প্রতি আহবানের ক্ষেত্রে তাঁদের মাঝে কোনো পার্ধক্য নেয়। পয়গম্বরদের উপর ঈমান আনা বলতে, তাদের পরস্পরের মাঝে কোন ধরণের ভেদাভেদ না করে প্রত্যেককেই মহান আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে নির্বাচিত সাদিক বা সত্যবাদী হিসেবে বিশ্বাস করাকে বুঝায়। কেউ যদি তাঁদের মধ্য থেকে কোন একজনকেও নবী হিসেবে অস্বীকার করে তবে তা সকল পয়গম্বরকেই অস্বীকার করার শামিল হবে।

কঠোর সাধনা করে, অনেক বেশি ইবাদত করে, স্কুধার কষ্ট ও অন্যান্য যন্ত্রণা ভোগ করে নব্যুয়ত অর্জন করা সম্ভব নয়। কেবল মাত্র মহান আল্লাহ্ তায়ালা বিশেষ ইহসান বা কৃপার দ্বারা যাকে মনোনীত করবেন তিনিই পয়গম্বর হতে পারেন। মানুষ যেন দুনিয়া ও আখেরাতের কাজ কর্মকে সঠিকভাবে করতে পারে এবং নিজেকে ক্ষতিকর জিনিসের হাত থেকে বাঁচিয়ে সালামত, হেদায়েত ও রহমত অর্জন করতে পারে সেই পথের দিশা দেয়ার জন্য আল্লাহ্ তায়ালা যুগে যুগে মানুষের নিকট পয়গম্বরদের মাধ্যমে সঠিক দ্বীনের বার্তা পৌছে দিয়েছেন। পয়গম্বরগণ, আল্লাহ্ তায়ালা যেসব বিষয়ের আদেশ দিয়েছেন আর যেসব করতে নিষেধ করেছেন তা প্রচারের ক্ষেত্রে একটুও বিচলিত হননি। দুশমনদের শতবাঁধা, উপহাস, অত্যাচারও তাদেরকে মানুষের কাছে ঈমান ও আমলের ব্যাপারে আল্লাহর আদেশ পালনের দায়িত্ব থেকে পিছপা করতে পারে নি। পয়গম্বরগণ যে তাঁদের দাওয়াতের ব্যাপারে সত্যবাদী ছিলেন তা মানুষের নিকট সত্যায়ন করার জন্য মুজিযা প্রদান করেছেন। কেউই এসব মুজিযার মোকাবিলা করার সামর্থ্য রাখেনি। কোন পয়গম্বরের নবুয়্যত মেনে যারা তাঁকে বিশ্বাস করেছে তারা এ পয়গম্বরের উম্মত হিসেবে বিবেচিত হয়। কিয়ামত দিবসে, আল্লাহ্ তায়ালা পয়গম্বরদেরকে স্বীয় গুনাহগার উম্মতের জন্য শাফায়াত করার অনুমতি দিবেন ও তাঁদের শাফায়াত কবুলও করবেন। তাছাড়া উম্মতের আলেম, সালেহ ও অলী বান্দাদেরও শাফায়াতের অনুমতি দেয়া হবে এবং তাদের শাফায়াতগওু কবুল করা হবে। পয়গম্বরগণ আলাইহিমুস্ সালাওয়াতু ওয়াস্ সালাম তাদের কবরে আমাদের অজানা এক ধরণের হায়াত যাপন করছেন। তাঁদের বরকতময় দেহকে মাটি পঁচাতে পারে না। এ কারণেই একটি হাদিস শরীফে বলা হয়েছে, “পয়গম্বরগণ নিজেদের কবরে নামাজ আদায় করেন ও হজ্জ পালন করেন'।

বর্তমানে আরবে বসবাসরত ওহাবী মতবাদের অনুসারীরা এই হাদিসসমূহকে বিশ্বাস করে না। একই সাথে এই হাদিস শরীফকে বিশ্বাসকারী প্রকৃত মুসলমানদেরকে কাফির আখ্যা দেয়। অর্থ স্পষ্ট নয় এমন নাস্সমূহের ভুল ব্যাখ্যা করার কারণে নিজেরা কাফির না হলেও আহলে বিদয়াতের অন্তর্ভুক্ত হয়। মুসলমানদের ইতিক্বাদের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধন করে। আরবের 'নাজদ্' শহরে জন্ম গ্রহণকারী মুহাম্মদ ইবনে আব্দুল ওহহাব নামক ব্যক্তির দ্বারা ওহহাবী মতবাদের প্রতিষ্ঠা হয়। ইংরেজ গোয়েন্দা হেস্ফার, ইবনে তাইমিয়াহের ভ্রান্ত ফিকিরসমুূহের দ্বারা তাকে প্ররোচিত করে। পরবর্তীতে মিশরের মুহাম্মদ আবদুহ্1 নামের জনৈক ব্যক্তির রচিত কিতাব সমূহের দ্বারা দুনিয়ার সর্বত্র ছড়িয়েছে। এদেরকে পঞ্চম মাজহাব হিসেবে নয় বরং ভ্রান্ত মতবাদের অনুসারী হিসেবে, আহলে সুন্নাতের আলেমগণ শত শত কিতাবে অবহিত করেছেন। মহান আল্লাহ্ তায়ালা মুসলমান যুবকদেরকে ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত এই ওহহাবী মতবাদের অনুসারী হওয়া থেকে বাঁচিয়ে রাখুক এবং হাদিস শরীফের দ্বারা প্রশংসিত আহলে সুন্নাত আলেমদের প্রদর্শিত সঠিক পথ থেকে বিচ্যুত না করুক! আমীন!)

পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের মুবারক চক্ষু যখন ঘুমায় তখনও তাদের অন্তরচক্ষু ঘুমায় না। পয়গম্বরীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে ও পয়গম্বরীয় মর্যাদা ধারণের ক্ষেত্রে সমস্ত পয়গম্বর সমান। উপরে বর্ণিত সাতটি বিষয় প্রত্যেক পয়গম্বরের মাঝে বিদ্যমান। পয়গম্বরগণ কোন অবস্থাতেই স্বীয় দ্বায়িত্ব থেকে বহিষ্কৃত হন না, পদচ্যুত হন না। কিন্তু আওলিয়াদের ক্ষেত্রে অলীত্ব হারানোর সম্ভাবনা রয়েছে। সমস্ত পয়গম্বর আলাইহিস্ সালাতু ওয়াত্ তাসলিমাত মনুষ্য জাতির অন্তর্ভুক্ত। জ্ববিন কিংবা ফেরেশতাদের জাতি থেকে মানুষের জন্য পয়গম্বর হওয়া সম্ভব নয়। কেননা জ্বিন কিংবা ফেরেশতাগণের পক্ষে পয়গম্বরদের সমপর্যায়ে উন্নীত হওয়া সম্ভব নয়। তবে পয়গম্বরদের মাঝে সম্মান ও মর্যাদার ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। যেমন উম্মতের আধিক্য, যে এলাকায় পয়গম্বর হিসেবে পাঠানো হয়েছে তার ব্যাপ্তি, ইলম ও মারিফাতের বহু জায়গায় প্রচারিত হওয়া, মুজিযার আধিক্য বা অবিরাম হওয়া, ব্যক্তিগতভাবে বিশেষ নিয়ামত বা অনুগ্রহ পাওয়া ইত্যাদির বিবেচনায় শ্রেষ্ঠত্বের বিচারে আখেরী জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত পয়গম্বরদের মাঝে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন। 'উলুল আজম' পয়গম্বরগণ অন্যদের থেকে এবং যারা রাসূল তাঁরা নবীদের তুলনায় অধিক মর্যাদাবান।

* আহমদ ইবনে তাইমিয়াহ, ৭২৮ হিজরী তথা ১৩২৮ খৃস্টাব্দে শাম নগরে মৃত্যুবরণ করে।

* হিজরীতে তথা ১৯০৫ খৃস্টাব্দে মিশরে মৃত্যুবরণ করে।

পয়গম্বর আলাইহিমুস্ সালাওয়াতু ওয়াস্ সালামদের প্রকৃত সংখ্যা নির্দিষ্ট নয়। তবে এক লক্ষ চবিবশ হাজারের চেয়ে বেশি হওয়ার ব্যাপারটি মশহুর হয়েছে। তাঁদের মাঝ থেকে তিনশত তের কিংবা তিনশত পনের জন একই সাথে রাসূলও ছিলেন। তাঁদের মাঝ থেকে ছয়জন ছিলেন অধিক মর্যাদাবান। তাঁদেরকে উলুল্ আযম পয়গম্বর বলা হয়। তাঁরা হলেন, হযরত আদম, হযরত নূহ, হযরত ইবরাহীম, হযরত মূসা, হযরত ঈসা আলাইহিমুস্ সালাম ও হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

পয়গম্বরদের মাঝ থেকে তেত্রিশ জনের নাম মশহুর হয়েছে। তাঁরা হলেন: হযরত আদম, হযরত ইদ্রিস, হযরত শিত বা শীষ, হযরত নূহ, হযরত হুদ, হযরত সালিহ, হযরত ইবরাহীম, হযরত লূত, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ, হযরত আইয়ুব, হযরত শুয়াইব, হযরত মূসা, হযরত হারুন, হযরত খিজির, হযরত ইউসা বিন নূন, হযরত ইলিয়াস, হযরত আলইয়াসা, হযরত যুল-কিফিল, হযরত শামুন, হযরত ইসমাইল, হযরত ইউনুস বিন মাত্তা, হযরত দাউদ, হযরত সুলায়মান, হযরত লোকমান, হযরত যাকারিয়্যা, হযরত ইয়াহিয়া, হযরত উযাইর, হযরত ঈসা ইবনে মরিয়ম, হযরত যুল- কারনাইন আলাইহিমুস্ সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

উপরোক্ত পয়গম্বরদের মধ্য থেকে আটাশজনের নাম কুরআন করীমে উল্লেখ করা হয়েছে। শীষ, খিজির, ইউসা, শামুন ও ইশমাইল আলাইহিমুস সালামের নাম উল্লেখ নেই। হযরত যুল-কারনাইন, হযরত লোকমান ও হযরত উষাইর আলাইহিমুস্ সালাম পয়গম্বর ছিলেন কিনা, এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। উরওয়াতুল উসকা হযরত মোহাম্মদ মাসুম কুদ্দিসা সিররুহু'এর মাকতুবাত-ই মাসুমিয়্যা'র দ্বিতীয় খণ্ডের ছত্রিশতম মাকতুবে, হযরত খিজির আলাইহিস্ সালামের পয়গম্বর হওয়ার ব্যাপারে শক্তিশালী খবর রয়েছে বলে উল্লেখ আছে। একশ বিরাশিতম মাকতুবে, হযরত খিজির আলাইহিস্ সালামের মানুষরূপে দৃশ্যমান হওয়া ও কিছু কিছু কাজ কর্ম সম্পাদন করা প্রমাণ করে না যে তিনি এখনো দুনিয়ার হায়াত ধারণকারী। তিনি এবং তাঁর মত একাধিক পয়গম্বর ও আওলিয়াদের রূহসমূহকে আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে মানুষের রূপ ধারণ করার অনুমতি দেয়া হয়েছে। তাই তাঁদের দৃশ্যমান হওয়া তাঁদের দুনিয়াবী হায়াতের বিদ্যমান থাকার ব্যাপারে দলিল হবে না। জ্বলকিফিল্ আলাইহিস্ সালামের অপর নাম হারকিল। তাঁকে কেউ ইলিয়াস, কেউই ইদরিস্ কেউ বা যাকারিয়্যা আলাইহিস্ সালাম বলেও অভিহিত করেছেন। হযরত ইবরাহীম আলাইহিস্ সালাম হলেন 'খলীলুল্লাহ কেননা তাঁর ক্বাল্বে আল্লাহ্ তা আলার ভালোবাসা ব্যতীত কোন মাখলুকের ভালোবাসা ছিল না। হযরত মুসা আলাইহিস্ সাল্লাম হলেন 'কলীমুল্লাহ'। কেননা তিনি আল্লাহ্ তা'আলার সাথে কথা বলেছিলেন। হযরত ঈসা আলাইহিস্ সালাম হলেন 'কালিমাতূল্লাহ' কারণ তাঁর বাবা ছিল না। শুধুমাত্র 'কুন্' হেও) এই ইলাহী কালিমার দ্বারা মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছিলেন। তাছাড়াও তিনি আল্লাহ্ তা'আলার হিকমতপূর্ণ কালিমাসমূহকে ওয়াজ করে মানুষের কানে পৌছে দিয়েছিলেন।

বনী আদমের মাঝে সর্বশ্রেষ্ঠ, সর্বাধিক গুরুত্ব ও মর্যাদার অধিকারী এবং সমস্ত মাখলুকের সৃষ্টির কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন 'হাবীবুল্লাহ'। তাঁর হাবীবুল্লাহ হওয়ার প্রমাণকারী এবং তাঁর গুরুত্ব, বড়ত্ব ও শ্রেষ্ঠত্বের প্রতি নির্দেশকারী বহু দলীল রয়েছে। তাই তাঁর ব্যাপারে পরাজিত হয়েছে, পর্যৃদস্ত হয়েছে এরূপ ভাষা ব্যবহার করা উচিত নয়। কিয়ামত দিবসে তিনিই সর্ব প্রথম কবর থেকে জাগ্রত হবেন। হাশরের ময়দানেও সবার আগে উপস্থিত হবেন। আর জান্নাতেও সর্বপ্রথম তিনি প্রবেশ করবেন। তাঁর মুজিযাসমূহ অগনিত, মানুষের পক্ষে তা গুণে শেষ করা সম্ভব নয়। তথাপি 'মিরাজ' মুজিযার বিষয়টি উল্লেখ করতঃ এই লেখাটিকে সাঁজানোর চেষ্টা করছি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শায়িত অবস্থা থেকে জাগিয়ে, তাঁর মুবারক শরীরসহ তাঁকে পবিত্র মক্কা নগরী থেকে কুদুস্ শহরে অবস্থিত মসজিদে আকসায়, সেখান থেকে আসমানসমূহ পার করে সর্বশেষ সপ্তম আসমানে এবং সেখান থেকে আল্লাহ্ তায়ালা যেসব স্থানে চেয়েছেন সেসব স্থানে ভ্রমণ করানো হয়েছে। এভাবেই মিরাজের বিষয়টি বিশ্বাস করা উচিত। (ইসমাঈলী' নামক ভ্রান্ত ফিরকার অনুসারীরাও ইসলামের আলেমরূপ ধারণকারী দ্বীনের দুশমনেরা প্রচার করে যে, মিরাজ একটি অবস্থার নাম যা রূহের মাধ্যমে সম্পাদিত হয়ে ছিল। রাসূল স্বশরীরে মিরাজে যাননি, তারা এই বলে যুবকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ধরণের ভ্রান্ত আক্বীদা প্রচারকারী বইসমূহ পড়া ও এর দ্বারা প্ররোচিত হওয়া উচিত নয়। মিরাজ কিভাবে সংঘটিত হয়েছে তা বহু মূল্যবান কিতাবে বর্ণিত হয়েছে, যেমন শিফা-ই শরীফে ৪্বিস্তারিত আলোচনা করা হয়েছে, সা'আদাত-ই আবাদিয়্যা কিতাবেও এর দীর্ঘ বর্ণনা রয়েছে।) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা-ই মুকাররমা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরাঈল আলাইহিস্ সালামের সাথে ভ্রমণ করেছেন। সিদরাতুল মুনতাহা হল ষষ্ঠ ও সপ্তম আসমানে অবস্থিত একটি বৃক্ষের নাম, সমস্ত তথ্য ও উত্থানসমূহ যাকে অতিক্রম করে যেতে পারে না। রাসূল-ই আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিদরাতুল সমুনতাহাতে হযরত জিবরাঈল আলাইহিস্ সালামকে ছয়শত ডানাসহ তাঁর আপন রূপে দেখেছেন। এই পর্যন্ত এসে জিবরাঈল আলাইহিস্ সালাম থেমে যান। মক্কা-ই মুকাররমা থেকে কুদুস শরীফ পর্যন্ত কিংবা সপ্তম আসমান পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও্যা সাল্লামকে 'বুরাক' এর দ্বারা নিয়ে যাওয়া হয়েছে। বুরাক হল গাধার চেয়ে বড় কিন্তু ঘোড়ার চেয়ে ছোট অতি দ্রুতগতি সম্পন্ন জান্নাতি এক পশু। তা দুনিয়ার পশুদের অন্তর্ভুক্ত নয়। তা পুরুষও নয় স্ত্রীও নয়। এক পলকে দৃষ্টিসীমা অতিক্রম করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে আকসায় পয়গম্বরদের জামাতের ইমাম হয়ে এশার কিংবা ফজরের নামাজ আদায় করেছেন। পয়গম্বর আলাইহিস্ সালামদের রূহসমূহ নিজ নিজ ইনসানী রূপ ধারণ করে এঁ জামাতে উপস্থিত ছিল। ক্কুদুস থেকে সপ্তম আসমান পর্যন্ত মিরাজ নামক অজানা এক সিঁড়ির মাধ্যমে মুহুর্তের মধ্যে পৌছে দেয়া হয়েছিল। পথে ফেরেশতাগণ ডানে বামে সারিবদ্ধ হয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরুদ ও ছানা পেশ করছিল। প্রত্যেক আসমান অতিক্রম করার সময় জিবরাঈল আলাইহিস্ সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তশরীফ ফরমানের ঘোষণা ও সুসংবাদ প্রদান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক আসমানে এক একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ করে সালাম বিনিময় করেছেন। সিদরাতুল মুনতাহায় বহু আশ্চর্যজনক জিনিস দেখতে পেয়েছেন। জান্নাতের নিয়ামতসমূহ ও জাহান্নামের আজাবসমূহ অবলোকন করেছেন। মহান আল্লাহ্ পাকের জামাল তথা সৌন্দর্য দর্শনের তীব্র আকাঙ্খার কারণে জান্নাতের নিয়ামতসমূহের কোনটির প্রতি দৃষ্টি দেননি। সেখান থেকে তিনি একাকী নূরের মধ্য দিয়ে সামনে অগ্রসর হয়েছেন। এসময় ফেরেশতাদের কলমের আওয়াজ শ্রবণ করেছেন। তিনি এভাবে সত্তর হাজার পর্দা অতিক্রম করেছেন, যার দুইটি পর্দার মধ্যবর্তী দুরত্ব পাঁচ হাজার বছরের পথের সমান। এরপর সূর্যের চেয়েও অধিকতর উজ্জ্বল রফৃুরফ্ নামক মাদুরে চড়ে ইলাইী আরশে পৌছেছেন। আরশ থেকে জামান, মাকান ও বস্তুজগতের উর্দ্বে গিয়ে মহান আল্লাহ্ তা'আলার কালাম শ্রবণের মাকামে উপনীত হয়েছেন।

* শিফা' এর রচয়িতা কাজী ইয়াদ মালিকী, ৫৪৪ হিজরী (১১৫০ খৃস্টাব্দে) মাররাকুস নগরীতে ইনতিকাল করেন।

স্থানহীন ও কালহীনভাবে আখিরাতে যেমন মহান আল্লাহ্ তা'আলার দর্শন লাভ করা যাবে, তেমনি অবোধ্য ও অবর্ননীয় উপায়ে তিনি আল্লাহ্ পাকের দিদার লাভ করেছেন। বর্ণহীন ও আওয়াজহীন উপায়ে আল্লাহ্ তা'আলার সাথে কথা বলেছেন। মহান আল্লাহ্র দরবারে তাসবীহ, হামদ ও ছানা পেশ করেছেন। নিজে অগণিত নিয়ামত, অনুগ্রহ এবং সীমাহীন মর্যাদা প্রাপ্ত হয়েছেন। সেখানেই নিজের ও উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত ফরজ নামাজের আদেশ প্রাপ্ত হন, যা পরবর্তাতে হযরত মুসা আলাইহিস্ সালামের পরামর্শে ধাপে ধাপে ফিরে পাঁচ ওয়াক্ত পর্যন্ত কমিয়ে এনেছেন। ইতিপূর্বে কেবল ফজর ও আছর কিংবা এশার নামাজ আদায় করা হত। এত সুদীর্ঘ ভ্রমণ ও সীমাহীন ইকরাম, ইহসান প্রাপ্তির পরে এবং আশ্চর্যজনক বহু কিছু দেখে ও শুনে ফিরার পরে যখন তিনি নিজ বিছানায় আসলেন, দেখলেন যে বিছানা তখনও উষ্ণ রয়েছে।। মিরাজ সম্পর্কিত ঘটনার কিছু অংশ আয়াত-ই করীমার দ্বারা আর বাকী অংশ হাদিস শরীফের দ্বারা জানানো হয়েছে। এর সব অংশের উপর বিশ্বাস স্থাপন করা ওয়াজিব না হলেও, আহলে সুন্নাত আলেমদের থেকে আসা এ সংক্রান্ত খবরসমূহকে গ্রহণ না করলে, আহলে সুন্নাত থেকে বিচ্যুত হতে হবে। আর সরাসরি আয়াত-ই করীমা ও সহীহ হাদিস শরীফকে অবিশ্বাস করলে কুফুরী হবে।

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন সাইয়্যেদুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত পয়গম্বরগণের মাঝে সর্বশ্রেষ্ঠ জন, এর পক্ষে অসংখ্য দলিল রয়েছে, যার কয়েকটি নিম্নে উল্লেখ করা হলো

কিয়ামতের দিবসে সমস্ত পয়গম্বরগণ তাঁর আরশের নিচে আশ্রয় গ্রহণ করবেন। মহান আল্লাহ্ তায়ালা তাঁর সমস্ত পয়গম্বরগণকে এই বলে আদেশ দিয়েছেন যে, "সর্বাধিক প্রিয় আমার হাবীব মুহাম্মদ আলাইহিস্ সালামের নবুয়্যতের যুগে যদি উপস্থিত হও, তবে তাঁর উপর ঈমান আনো এবং তাঁর সাহায্যকারী হয়ে যাও"। সমস্ত পয়গম্বরগণও নিজ নিজ উম্মতকে তা অসিয়্যত করে গেছেন।

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুল আশম্বিয়া। অর্থাৎ তাঁর পরে আর কোন পয়গম্বর আসবেন না। তাঁর মুবারক রূহকে সকল পয়গম্বরের পূর্বে সৃষ্টি করা হয়েছে। নবুয়্যতের মাকামেও তাঁকেই সর্বপ্রথম স্থান দেয়া হয়েছে। আর তাঁর দুনিয়ায় আগমনের মাধ্যমে নবুয়্যতের পূর্ণতা প্রাপ্তি হয়েছে। হযরত ঈসা আলাইহিমুস্ সালাম কিয়ামতের আগে হযরত মেহদী'র জামানায় আসমান থেকে শাম (সিরিয়ায়) অবতরণ করবেন এবং তিনি জমিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বীনকেই প্রচার করবেন এবং তাঁর উম্মতেরই একজন হিসেবে বিবেচিত হবেন।

১২৯৬ হিজরীতে /১৮৮০ ধ্রিস্টাব্দে হিন্দুস্তানে ইংরেজরা কাদিয়ানী বা আহমদী নামক এক বাতিল ফিরকার উদ্ভব করে। তারা হযরত ঈসা আলাইহিস্ সালাম সম্পর্কেও মিথ্যা, কুৎসিত ধারণা পোষণ করে। তারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করে মূলত ভিতর থেকে ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা চালায়। তারা যে অমুসলিম, এ ব্যাপারে ফতোয়া প্রদান করা হয়েছে।

হিন্দুস্তানে প্রকাশ পাওয়া আহলে বিদায়াত ও জিনদিক ফিরকাসমূহের আরেকটি হল জামায়াতুত তাবলিগীয়্যা। যা ১৩৪৫ হিজরীতে (১৯২৬ খৃস্টাব্দে) ইলিয়াস নামের এক জাহিল প্রতিষ্ঠা করেছে। তার বক্তব্য ছিল, 'মুসলমানরা গোমরাহিতে পতিত হয়েছে, তাদেরকে রক্ষার জন্য স্বপ্নে আদিষ্ট হয়েছি'। সে তার গুরু ভ্রষ্ট নাজির হুসাইন, রশিদ আহমদ গাঙ্গুহি ও খালিল আহম্মদ শাহরানপুরীর কিতাবসমূহ থেকে যা শিখেছে,তা প্রচার করতো। মুসলমানদেরকে প্রতারিত করার জন্য তারা সর্বদা নামাজ ও জামাতের গুরুত্বের ব্যাপারে আলোচনা করে। অথচ, আহলে বিদায়াতের অর্থাৎ আহলে সুন্নাতের মাজহাবের অনুসারী নয় এমন কারো নামাজসমূহ ও অন্যান্য ইবাদতের কিছুই কবুল হয় না। তাই তাদের উচিত, আহলে সুন্নাতের কিতাবসমুহ পড়ে প্রথমে বিদায়াতী আক্বীদা থেকে মুক্ত হয়ে প্রকৃত মুসলমান হওয়া। কুরআন করীমে, স্পষ্ট নয় এমন আয়াতে করীমার ভুল অর্থ প্রদানকারীদের আহলে বিদায়াত বা ভ্রষ্ট বলা হয়। নিজের ভ্রান্ত মতবাদ ও অসৎ উদ্দেশ্য চরিতার্থের উদ্দেশ্যে আয়াতে করীমার ভুলব্যাখ্যা প্রদানকারী ইসলামের দুশমনদেরকে জিনদিক বলা হয়। জিনদিকরা পবিত্র কুরআন করীম ও ইসলামকে পরিবর্তনের জন্য চেষ্টা চালিয়া যাচ্ছে। এদেরকে লালন পালনকারী ও দুনিয়ার সর্বত্র প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ প্রদানকারী, সবচেয়ে বড় দুশমন হল ইংরেজ। এই ইংরেজ কাফিরদের ফাঁদে পা দেয়া জাহিল ফিরকা হল জামায়াতুত- তাবলীগিয়্যা যারা নিজেদেরকে আহলে সুন্নাত দাবী করে নামাজ আদায় করে মিথ্যা বলছে, মুসলমানদেরকে প্রতারিত করছে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, “দ্বীন বিশ্বাস করেনা এমন নামাজ আদায়কারীদের দেখা মিলবে"। এরা জাহান্নামের নিম্নস্থলে চিরকাল আযাব ভোগ করবে। তাদের এক অংশ, মিনারের চূড়ায় থাকা বকের বাসার মত বড় পাগড়ী, দাড়ি ও জুববাসহ আয়াতে করীমা পড়ে, এর ভুল ব্যাখ্যা দিয়ে মুসলমানদেরকে প্রতারিত করে। অথচ হাদিস শরীফে বলা হয়েছে, “ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া সিয়াবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম"”, (আল্লাহ্ তায়ালা তোমাদের বাহ্যিক রূপ ও পোশাক দেখেন না; বরং তিনি তোমাদের ক্বকলব ও নিয়্যাতের প্রতি লক্ষ্য করেন)। পঙক্তি: কাদ্দ-ই বুলন্দ দারদ, দাস্তার পারা পারা, চুন আশিয়ান-ই লকলক, বার কাল্লা- ই মিনারা।

এই জাহিলদের, আহমকদের আকর্ষণীয় বক্তব্যগুলি যে মিথ্যা, তা প্রমাণকারী হার্বীকাত কিতাবেভী এর কিতাবসমূহের জবাব দিতে অপারগ হওয়ায় এই বলে প্রচার করে যে, 'হাক্কীকাত কিতাবেভীর কিতাবসমূহ ভূল, ব্রান্তিতে পূর্ণ এই কিতাবসমূহ পড়া থেকে বিরত থাকুন'। ইসলামের দুশমন ভণ্ড ও জিনদিকদের সবচেয়ে বড় আলামত হল, আহলে সুন্নাত আলেমদের দ্বারা লিখিত ও প্রকাশিত হাকিকী দ্বীন কিতাবসমূহকে ভুল আখ্যা দেয়া, তা পড়তে বারণ করা। তাদের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে ও তাদের বিপক্ষে আহলে সুন্নাত আলেমদের প্রদত্ত জবাবসমুহ মা'লুমাতুন- নাফিয়া নামক কিতাবে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।)

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsРусскийአማርኛFilipinoУкраїнськаAzərbaycancaČeštinaБългарскиދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta