Hakikat Books
Türkçe

Bölüm 10 / 15

ওহাবী ও অন্যান্য মাজহাবহীনরা

আসহাব-ই কিরামের প্রত্যেককে ভালোবাসি বলে দাবী করে কিন্তু তাঁদের প্রদর্শিত পথের অনুসরণ না করে, নিজেদের স্রান্ত চিন্তা ভাবনাকে আসহাবের পথ হিসেবে উপস্থাপনকারীদের গওয়াহাবী বলা হয়। ওয়াহাবী মতবাদ, মাজহাবহীন দ্বীনী ব্যক্তি আহমাদ ইবনে তাইমিয়্যার কিতাবসমূহের ভ্রান্ত ফিকিরের সাথে, হ্যাম্ফার নামের ইংরেজ গোয়েন্দার মিথ্যা ব্যাখ্যার সংমিশ্রণে অর্জিত হয়েছে। ওয়াহাবীরা, আহলে সুন্নাত আলেমদের, তাসাওউফের অনুসারী বুজ্র্গদের ও শিয়াদের অপছন্দ করে, প্রত্যেককেই মন্দ আখ্যা দেয়। কেবলমাত্র নিজেদেরকেই মুসলমান হিসেবে বিবেচনা করে। তাদের মতবাদের সাথে যাদের অমিল হয় তাদেরকে মুশরিক মনে করে। তাদের জান ও মালকে নিজেদের জন্য হালাল মনে করে। এজন্য তারা ইবাহী হিসেবে বিবেচিত হয়। নাস'সমূহ থেকে, অর্থাৎ কুরআন করীম ও হাদিস শরীফ থেকে ভুল ও নষ্ট অর্থ বের করে, এগুলিকেই ইসলাম বলে ধারণা করে। আদিল্লা-ই শরইয়্যা ও হাদিস শরীফের অধিকাংশকেই অস্বীকার করে। চার মাজহাবের আলেমগণ বহু কিতাবে দলীলসহ প্রমাণ করেছেন যে, আহলে সুন্নাত থেকে যারা আলাদা হয়, তারা দালালাতে নিমজ্জিত হয় ও ইসলামিয়্যাতের ব্যাপক ক্ষতি সাধনের কারণ হয়। আরো বেশী জানার জন্য কিয়ামত ও আখেরাত এবং সাআ'দাত-ই আবাদিয়্যা কিতাবসমূহ পড়ন, এছাড়াও আরবী ভাষার মিনহাতুল ওহবীয়্যা, আত্তাওয়াস্সুল বিন্নবী ওয়া বিস্সালিহীন', 'সাবিলুন নাজাত' এবং ফারসী ভাষার সাইফ্কুল আবরার নামক কিতাবসমুহ পাঠ করুন। এই কিতাব সমূহসহ আহলে বিদায়াতের প্রতি রাদিিয়্যা হিসেবে লিখিত বহু মুল্যবান কিতাব, ইস্তানবুলের হাক্বীকাত কিতাবেভীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। হযরত ইবনে আবিদীন'এরঃরদ্দুল মুহতার এর তৃতীয় খণ্ডে বাগী'দের আলোচনায় ও 'নিয়ামতে ইসলাম' কিতাবের নিকাহ অধ্যায়ে, ওয়াহাবীদের ইবাহী হওয়ার বিষয়টি স্পষ্টভাবে লিখিত আছে।। সুলতান দ্বিতীয় আবদুল হামিদ খান' এর এডমিরালদের মধ্য থেকে আইয়্যুব সাবরী পাশা4 'মির'আতুল হারামাইন' ও 'তারিখে ওহহাবিয়্যান' নামক কিতাবে এবং আহমাদ যাওদাত পাশা, তারিখ কিতাবের সপ্তম খণ্ডে ওয়াহাবীদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। ইউসুফ নাবহানী'র মিশরে আরবী ভাষায় প্রকাশিত শাওয়াহিদুল হক্ব কিতাবেও ওয়াহাবী ও ইবনে তাইমিয়্যাহকে বিস্তারিত জবাব প্রদান করা হয়েছে। এই কিতাব থেকে পঞ্চাশ পৃষ্ঠা, ১৯৭২ সালে ইস্তানবুলে আরবী ভাষায় আমাদের প্রকাশিত ইসলামী আলেম ও ওয়াহাবীরা নামক কিতাবে মওজুদ রয়েছে।

* হযরত মুহাম্মদ আমিন ইবনে আবিদীন ১২৫২ হিজরীতে (১৮৩৬ খৃস্টাব্দে) শামে ইনতিকাল করেন।

আইয়্যুব সাবরী পাশা রাহিমাহুল্লাহু তায়ালা লিখেছেন: “ওয়াহাবী মতবাদ, ১২০৫ হিজরীতে (১৭৯১ খ্রিস্টাব্দে) আরব উপদ্বীপে রক্তাক্ত ও যন্ত্রণাদায়ক এক বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে"।

* আইয়্যুব সাবরী পাশা, ১৩০৮ হিজরীতে (১৮৯০ খৃস্টাব্দে) ইনতিকাল করেছেন।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsРусскийአማርኛFilipinoУкраїнськаAzərbaycancaČeštinaБългарскиދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta