Hakikat Books
Türkçe

Bölüm 14 / 136

ইবাদত কি

ইবাদতসমূহ ও নামাজ

ইবাদত কি:

আমাদের এবং সমগ্র স্ৃষ্টিজগতকে শুন্য থেকে অস্তিত্ব দানকারী,দেখা না দেখা সকল ধরণের বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষাকারী, প্রতিটি মুহূর্তে বিভিন্ন রকমের নিয়ামত প্রদানকারী, সকল ধরণের চাহিদার যোগানদানকারী মহান আল্লাহর প্রদত্ত আদেশসমূহ পালন করা ও নিষেধসমূহ থেকে বিরত থাকার নাম ইবাদত। আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জনকারী পয়গম্বরদের, অলী. আউলিয়াদের আলেম দের ভক্তি করা তাদের প্রদর্শিত পন্থায় ইবাদত করা উচিত। অসংখ্য নিয়ামত প্রেরনকারী মহান আল্লাহর সামর্থ্য অনুযায়ী শুকরিয়া আদায় করা প্রত্যেক মানুষের নৈতিক কর্তব্য মানবিক দায়িত্ব। কারণ মানুষ আল্লাহর কাছে চির খনী। কিন্তু মানুষ আল্লাহ তা'আলাকে সম্মান জানানোর উপায় ও তার শুকরিয়া আদায়ের মাধ্যম বা ধরন কিছুই নিজের ত্রুটিযুক্ত আকিলবিবেক'ওঙক্ষীন দৃষ্টির দ্বারাঅনুসন্ধান করতে সক্ষম নয়। মহান আল্লাহকে কিভাবে সম্মান প্রদর্শন করতে হবে,তার শুকরিয়া কিভাবে আদায় করতে হবে তা যদি তিনি মানুষকে না জানাতেন তবে মানুষের উদ্ভাবিত পন্থাগুলো হয়ত তার প্রশংসার পরিবর্তে তাকে অসম্মানের মাধ্যম হত।

আর এজন্যই মহান আল্লাহ তা'আলা, তার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের যে খনের বোঝা মানুষের কাধে রয়েছে তা মনে প্রানে স্বীকার করে নিয়ে আন্তরিকতার সাথে মৌখিক ও শারীরিকভাবে ইবাদতের মাধ্যমে পরিশোধের পন্থা মানুষকে জানিয়েছেন ' একইসাথে তার প্রিয় পয়গম্বরের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন। বান্দা হিসেবে মানুষের কর্তব্য হলো আল্লাহর প্রদর্শিত পথে চলা তার আদেশ নিষেধ মানা। উবুদিয়্যাত প্রকাশের জন্য পালনীয় যাবতীয় কর্তব্যের নামই হলো ইসলামিয়্যাত। মহান আল্লাহ তা'আলার প্রশংসা আদায় শুধুমাত্র তার প্রেরিত পয়গম্বরের প্রদর্শিত পন্থায় করা সম্ভব। পয়গম্বরের প্রদর্শিত পন্থা ব্যাতীত অন্য যে কোনভাবেই শুকরিয়া আদায়ের চেষ্টা করা হোক না কেন তা মহান আল্লাহর দরবারে কবুল হয় না। মহান আল্লাহ তা'আলা তা পছন্দও করেন না। কেননা ইসলামিয়্যাতের দৃষ্টিতে অপছন্দনীয় এমন অনেক বিষয় রয়েছে যা মানুষের দৃষ্টিতে উত্তম বা মঙ্গলজনক মনে হতে পারে।

অর্থাৎ সকল বিবেকবান মানুষের জন্যই মহান আল্লাহর শুকরিয়া আদায়ের ও ইবাদতের ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পন্থা অবলম্বন করা আবশ্যক।

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণকারী ব্যক্তিকে মুসলমান বলা হয়। আর মহান আল্লাহ তা'আলার শুকরিয়া আদায় তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পন্থার অনুসরণ করাকেই ইবাদত বলা হয়। ইসলামিয়্যাতের দুটি অংশ রয়েছে. ১ক্বালবের দ্বারা বিশ্বাস করা। একে ই”তিক্বাদ বলা হয়।

২ শরীরের ও ক্বালবের দ্বারা পালনীয় ইবাদতসমুহ।

শরীরের দ্বারা আদায় করা ইবাদতসমূহের মাঝে সর্বোত্তম হলো নামাজ। প্রত্যেক মুকাল্লিফ মুসলমানের উপরে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ তথা অবশ্য পালনীয়।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta