Hakikat Books
Türkçe

Bölüm 15 / 136

মুকাল্লিফ কে?

আকল সম্পন্ন ও বালিগ সকল নর নারীই মুকাল্লিফ হিসেবে বিবেচিত হয়। মুকাল্লিফ ব্যক্তির উপরে মহান আল্লাহ তা'আলার আদেশ পালনের আর নিষেধ থেকে বিরত থাকার দ্বায়িত্ব অর্পিত হয়। শরীয়ত অনুযায়ী মুকাল্লিফ ব্যক্তির উপর প্রথমত ঈমান তথা আল্লাহর অস্তিত্ব ও একত্তবাদের বিশ্বাস এরপর ইবাদতসমূহ পালনের আদেশ রয়েছে একইসাথে হারাম ও মাকরূহ বিষয় ও কাজকর্মের ব্যাপারে নিষেধ রয়েছে।

আকল হলো মানুষের বুঝার ক্ষমতা উপকারী ও ক্ষতিকর বস্তু ও বিষয়ের মাঝে পার্থক্য নির্ণয় করার জন্য সৃষ্টি করা হয়েছে। আকল একটি পরিমাপক যন্ত্রের মত যার দ্বারা দুটি উত্তম জিনিষের মাঝের সর্বোত্তমটি এবং দুটি নিকৃষ্ট জিনিষের মাঝের সর্বাধিক নিকৃষ্টটি নির্ণয় করা সম্ভব। শুধুমাত্র ভাল মন্দ বুঝলেই নয় বরং যে ভাল মন্দ বুঝার সাথেসাথে ভালটি গ্রহণ করতে আর মন্দটি পরিত্যাগ করতে পারে তাকে আকলসম্পন্ন বা বিবেকবান বলা হয়। আকল হলো চোখের মত আর ইসলামিয়্যাত হলো আলোর মত। আলো না থাকলে চোখ দেখতে পায় না।

বালিগ এর অর্থ হলো বয়ঃসন্ধিকালে প্রবেশকারী। ছেলেদের জন্য তা বার বছর বয়সে শুরু হয়। বয়ঃসন্ধিকালে উপনীত হওয়ার কিছু আলামত রয়েছে তা প্রকাশ পেলে এ ছেলেকে বালিগ বলা হয়। কারও মাঝে যদি বয়ঃসন্ধির আলামত প্রকাশ না পায় এবং বয়স পনের বছর পার হয়ে যায় সেক্ষেত্রে তাকেও শরীয়তের দৃষ্টিতে বালিগ হিসেবে ধরে নেয়া হয়।

মেয়েদের জন্য বয়ঃসঙন্ধির বয়স নয় বছর থেকে শুরু হয়। এই বয়সের কোন মেয়ের মাঝে বয়ঃসঙন্ধির আলামত প্রকাশ পেলে তাকে বালিগা বলা হয়। যদি পনের বছরেও এই আলামত প্রকাশ না পায় সেক্ষেত্রে তাকেও শরীয়তের দৃষ্টিতে বালিগা হিসেবে বিবেচনা করা হয়।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta