Hakikat Books
Türkçe

Bölüm 32 / 136

ঘটনা: পায়ে বিদ্ধ তীর

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহ্থ ওয়া কাররামাল্লাহ্ন ওজহাহ্থণ এমনভাবে নামাজ আদায় করতেন যেন দুনিয়া ধ্বংস হলেও তা থেকে তার মনোযোগ বিন্দুমাত্র বিচলিত হওয়ার সম্ভাবনা ছিল না।

এব্যাপারে একটি ঘটনা বর্নিত আছে.একটি জিহাদে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুবারক পায়ে একটি তীর এসে বিদ্ধ হয়েছিল যা তার অস্থি পর্যন্ত পৌছেছিল। প্রচণ্ড ব্যাথার জন্য কোন উপায়েই তা বের করা সম্ভব হচ্ছিল না। ডাক্তার দেখানো হলো। ডাক্তার বলল,তীর বের করতে হলে আগে আপনাকে অত্তান করতে হবে। এছাড়া কোন অবস্থাতেই বের করা সম্ভব নয় কেননা এটা বের করতে হলে যে পরিমান ব্যাথা লাগবে তা সহ্য করা কারো পক্ষেই সম্ভব নয়। ডাক্তারের কথা শুনে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহ্ণ বললেন অত্ঞান করার ওষুধের কি প্রয়োজন: একটু অপেক্ষা করুন? নামাজের ওয়াক্ত হোক। আমি নামাজে দাঁড়ালে বের করতে পারবেন। কিছু সময় পরে নামাজের ওয়াক্ত হলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহ্থ নামাজে দাঁড়ালেন। নামাজরত অবস্থায় ডাক্তারহযরত আলী রাদিয়াল্লাহ্ুর মুবারক পায়ের ক্ষত কেটে তীরটি বের করল এবং কাটা স্থানে ব্যান্ডেজ করে দিল। নামাজ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক্তারকে জিত্ঞেস করলেন তীর বের করেছ ডাক্তার বলল, হ্যাঁ? হযরত আলী রাদিয়াল্লাহু আনহ্ণ বললেন আমিতো কোনকিছুই অনুভব করলাম না আসলে এ ঘটনায় অবাক হওয়ার কিছুই নাই। কেননা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিসরের রমণীগণও মোতহাবিষ্ট হয়ে নিজেদেরকে সম্পূর্নরূপে ভুলে গিয়েছিল। এমনকি অবচেতন মনে কখন যে নিজেদের হাত কেটে ফেলল তাও থেয়াল করল না। মহান আল্লাহ্র নৈকট্য,তার সান্নিধ্য তার প্রেমতার ভালোবাসা যদি কাউকে মোহাবিষ্ট করে নিজের ব্যাপারে বেখবর করে দেয় তাতে আশ্চর্য হওয়ার কি আছে মুমিন ব্যাক্তিরাও ইন্তিকালের সময় প্রিয়নবী সাল্লাল্লাহ্ন আলাইহি ওয়া সাল্লামের দর্শন পেয়ে মৃত্যুযন্ত্রণা অনুভব করা থেকে রেহাই পাবে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta