Hakikat Books
Türkçe

Bölüm 33 / 136

ঘটনা: অজ্ঞান করার ঔষধ

আল্লাহর জনৈক অলী হযরত আমীর.ই কায়সিন (র)এর পায়ের আঙ্গুলে একবার ক্যানসার দেখা দিয়েছিল। চিকিৎসক তা কেটে ফেলার পরামর্শ দিলেন। আমীর ত্বাকদীরে যা আছে,বলে চিকিৎসকের পরামর্শমত পায়ের আঙ্গুল কেটে ফেললেন। কিছুদিন পরে তিনি দেখতে পেলেন যে এ ক্যানসার তার পায়ের হাঁটু পর্যন্ত ছড়িয়ে পরেছে। তিনি পুনরায় চিকিৎসকের শরণাপন্ন হলেন। চিকিৎসক দেখে পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলার সিদ্ধান্ত দিলেন এবং বললেন,পা কাটার জন্য আগে আমীরকে অজ্ঞান করতে হবে যাতে ব্যাথা অনুভব করতে না হয়। কেননা এর ব্যাধা মানুষের সহ্যসীমার বাইরে। আমীর বলল এত কষ্ট করার কোন দরকার নাই। সুমধুর কন্ঠে কুরআন শরীফ তিলাওয়াত করতে পারবে এমন কাউকে নিয়ে আস এবং আমার নিকটে পবিত্র কুরআন তিলাওয়াত করতে বল। কুরআন শুনে যখন আমার চেহারায় পরিবর্তন দেখতে পাবে তখন আমার পা কেটে ফেলবে। কেননা এ অবস্থায় আমার কোন অনুভব হবে না। চিকিৎসক আমীরের কথামত করল। প্রথমে একজনকে দিয়ে সুমধুর কন্ঠে কুরআন তিলাওয়াত করানো হলো। কুরআন শুনতে শুনতে আমীরের চেহারার রঙ আস্তে আস্তে বদলে গেল। এ অবস্থায় চিকিৎসক আমীরের পায়ের হাঁটু থেকে কেটে ফেলল এবং ব্যান্ডেজ করে দিল। চিকিৎসকের কাজ শেষ হওয়ার পর কুরআন তিলাওয়াতকারী ব্যাক্তি থেমে গেল। আমীর সম্বিত ফিরে পেয়ে চিকিৎসককে জিজ্ঞাসা করল পা কি কেটেছেন:চিকিৎসক বলল হ্যাঁ কেটেছি? তার পা কাটা তা তেল দিয়ে পুড়িয়ে ব্যান্ডেজ করে দেয়া ইত্যাদি কিছুই তার কুরআনের প্রতি গভীর মনোযোগকে সামান্যতম বিচ্যুত করতে পারেনি। এরপর তিনি বললেন. আমার কাটা পা আমাকে দাও। তাকে দেয়া হলো। তিনি পা তুলে ধরলেন আর বললেন, ইয়া রব!তুমিই প্রকৃত দানকারী আর আমি হলাম তোমার বান্দা সবকিছুর হকুম তোমার পক্ষ থেকে আসে তার বাস্তবায়ন তোমার মাধ্যমেই হয়। এটা আমার পা। কিয়ামতের দিন যদি আমায় জিজ্ঞেস কর, তুমি কি কোন গুনাহের প্রতি কখনো এক পাও বাঁড়াও নাইইতখন আমি বলতে পারব কখনই আমি তোমার আদেশের বাইরে একপাও বাঁড়াই নাই একটা শ্বাসও নেই নাই।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta