নামাজের শুদ্ধ হওয়ার জন্য অসজ্ু ও গোসলের শুদ্ধ হওয়া প্রয়োজন। স্বামী. স্ত্রীর যৌনমিলন যৌন তৃপ্তি স্বপ্নদোষ এবং মহিলাদের জন্য হায়েজ ও নিফাস বন্ধ হলে গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার পর এ নামাজ ওয়াক্তের ফরজ পড়তে যে টুকু সময় প্রয়োজন তার পূর্বেই গোসল করে নেয়া আবশ্যক।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন. “যে ফরজ গোসল আদায় করল তাকে তার শরীরের পশম পরিমান সওয়াব প্রদান করা হয়। এবং তত পরিমান গুনাহ মাফ করে দেয়া হয়। জান্নাতের স্তরের উন্নতি হয়। গোসলের জন্য তাকে যে পরিমান সওয়াব দেয়া হয় তা দুনিয়ার সবকিছু থেকে অধিক উত্তম। মহান আল্লাহ তার ফেরেশতাদের বলেন দেখ আমার বান্দাকে রাত্রিকালে অলসতা না করে আমার আদেশের কথা চিন্তা করে অপবিত্র অবস্থা থেকে গোসল করে পবিত্রতা অর্জন করেছে। তোমরা সাক্ষী থাক যে আমি আমার এই বান্দার গুনাহ সমূহ ক্ষমা করে দিলাম”'
অন্য এক হাদিসে বলা লহয়েছে যে. “অপবিত্র হওয়ার সাথে সাথে গোসল করে পবিত্রতা অর্জন কর, কেননা কিরামান কাতিবিন ফেরেশতারা অপবিত্র ব্যাক্তি থেকে কষ্ট পায়”। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহ বলেছেন “স্বপ্নে কোন একব্যাক্তি আমায় বলল যে, আমি কিছুটা সময় অপবিত্র অবস্থায় অতিবাহিত করেছি এর শাস্তি হিসেবে আমাকে আগুনের পোষাক পরিয়ে দেয়া হলো এবং এখনও আমি আগুনের মাঝেই আছি”। হাদিসে আরো বলা হয়েছে যে “ছবি কুকুর ও অপবিত্র ব্যাক্তি যে ঘরে থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না”।
নামাজ পড়ক কিংবা না পড়ক এক নামাজ ওয়াক্ত পরিমান সময় যদি কেউ অপবিত্র অবস্থায় পার করে তবে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। পানি দিয়ে গোসল করা সম্ভব না হলে অন্তত পক্ষে তায়াম্মুম করে নিতে পারে। অপবিত্র অবস্থায় নিম্নোক্ত কাজগুলি করা যায় না ১কোন ধরনের নামাজ আদায় করতে পারে না।
২পবিত্র কোর্আন কিংবা এর কোন আয়াত স্পর্শ করতে পারে না।
৩কা'বাশরীফ তাওয়াফ করতে পারে না।
৪ মসজিদে প্রবেশ করতে পারে না।