Hakikat Books
Türkçe

Bölüm 72 / 136

আযানের অর্থ

আল্লাহু আকবার. আল্লাহ্ তায়ালা মহান। তার জন্য কিছুই আবশ্যক নয়। বান্দার ইবাদতের প্রতিও তিনি মুখাপেক্ষী নন। তার জন্য বান্দার ইবাদতের কোন উপকারিতা নাই। এই গভীর অর্থকে মস্তিষ্কে উত্তমরূপে স্থাপন করার জন্য এই বাক্যটি চার বার বলা হয়।

আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তার বড়ত্ব ও মহত্বের কারণে তিনি যেমন কারো ইবাদতের সমুখপেক্ষী নন একইভাবে তিনি ব্যাতীত আর কারো ইবাদত পাওয়ার অধিকারও নাই এই সাক্ষ্য দিচ্ছি ও মনে প্রাণে বিশ্বাস করছি। কোন কিছুই তার তুলনা নয়।

আশহাদু আন্না মুহাম্মাদার্ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তার প্রেরিত পয়গম্বর ও তার পছন্দনীয় ইবাদতের পদ্ধতি মানবজাতিকে শিক্ষাদানকারী হিসেবে মেনে নিলাম। আর মহান আল্লাহ্ তায়ালা রাসূলের মাধ্যমে যেই ইবাদতের শিক্ষা দিয়েছেন তার জন্য শুধুমাত্র ওই ইবাদতগুলিই উপযুক্ত তাও বিশ্বাস করি।

হাইয়া আলাস্ সালাত হাইয়া আলাল্ ফালাহ. এর দ্বারা মুমিনদের জন্য মুক্তি সৌভাগ্য ও সফলতা অর্জনের মাধ্যম এই নামাজের প্রতি আহ্থান করা হয়। আল্লাহু আকবার,তার উপযুক্ত কোন ইবাদত কারো পক্ষে করা সম্ভব নয়। তার জন্য যতই ইবাদত করা হোক না কেন এগুলোর চেয়ে তিনি অনেক উর্দ্ধে অনেক মহান।

লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত পাওয়ার সম্মানে মাথা ঝুকাবার অধিকারী একমাত্র তিনি তার উপযোগী কোন ইবাদত কারো পক্ষে করা যেমনিভাবে সম্ভব নয় একইভাবে তিনি ব্যাতীত কারো ইবাদত পাওয়ারও নূন্যতম অধিকারও নাই। নামাজের মর্যাদা ও মহানত্ব এর ব্যাপারে সবার প্রতি খবর দেয়ার জন্য বাছাইকৃত এই বাক্যগুলির অর্থের গভীরতা ও বড়ত্ব থেকেও প্রতীয়মান হয়'

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta