Hakikat Books
Türkçe

Bölüm 73 / 136

নিয়্যাত

ইফতিতাহ তাকবীর বলার সময়ে নিয়্যাত করতে হয়। নামাজের জন্য নিয়্যাত বলতে নামাজের নাম ওয়াক্ত. কিবলা ও ইমামের অনুসরণের বিষয়গুলি মনেমনে স্থির করা বুঝায়।

ইফতিতাহ তাকবীরের পরে নিয়্যাত করলে তা শুদ্ধ হবে না তাই নামাজও কবুল হয় না। ফরজ ও ওয়াজিব নামাজের নিয়্যাতের সময় কোন ফরজ বা ওয়াজিব তা জানা আবশ্যক। তবে রাকাতের সংখ্যা নিয়্যাত না করলেও চলবে। সুন্নাতের ক্ষেত্রে শুধু নামাজের জন্য নিয়্যাত করাও যথেষ্ঠ। জানাজার নামাজের জন্য আল্লাহ্র জন্য নামাজ ও মাইয়িতের জন্য দোয়ার নিয়্যাত করলাম বলা যথেষ্ঠ।

ইমামের জন্য পুরুষ জামাতের ঈমাম হিসেবে নিয়্যাত না করলেও চলবে। তবে উপস্থিত জামাতের ইমাম হিসেবে নামাজ আদায় করছি বলে নিয়্যাত না করলে জামাতে নামাজ আদায়ের সওয়াব থেকে বঞ্চিত হবে। ইমামের নিয়্যাত করলে জামাতের সওয়াব অর্জন করবে। তবে জামাতে মহিলাদের উপস্থিতি থাকলে মহিলাদের ইমাম হিসেবে নিয়্যাত করা আবশ্যক।

ইবাদত করার সময় শুধুমাত্র মুখ দিয়ে উল্লেখ করাকে নিয়্যাত বলে না। ক্বালবের দ্বারা নিয়্যাত না করলে ইবাদত কবুল হয় না।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta