Hakikat Books
Türkçe

Bölüm 77 / 136

কিরাত

সুন্নাত ও বিতরের নামাজের প্রত্যেক রাকাতে এবং একাকী আদায় করার সময় ফরজ নামাজের প্রথম দুই রাকাতে দাঁড়িয়ে পবিত্র কুরআন থেকে অন্ততপক্ষে একটি আয়াত তিলাওয়াত করা ফরজ। সংক্ষিপ্ত সুরা পড়লে আরো উত্তম হবে।

কিরাত হিসেবে এসব স্থানে সূরা ফাতিহা তিলাওয়াত করা এবং সুন্নাত ও বিতর নামাজের প্রত্যেক রাকাতে এবং ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার পরে অন্য কোন সূরা কিংবা তিন আয়াত তিলাওয়াত করা ওয়াজিব। সূরা ফাতিহা অন্য সুরার আগে তিলাওয়াত করাও ওয়াজিব। এই ওয়াজিবগুলি থেকে কোনটি ভুলে পালন না করলে এর জন্য সাহ্থ সিজদা দিতে হবে।

কিরাত হিসেবে কুরআন ই কারীমের তরজমা পড়লে তা জায়েজ হবে না। ইমামের জন্য জমা ও ঈদের নামাজ ব্যাতীত প্রত্যেক নামাজের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে যতটুকু পড়বে তার দ্বিগুণ পরিমাণ তিলাওয়াত করা সুন্নাত। একাকী নামাজ আদায়ের সময় প্রত্যেক রাকাতে সমপরিমাণ আয়াত তিলাওয়াত করতে পারে। ইমামের জন্য একই ওয়াক্তের নামাজের একই রাকাতে একই আয়াত পড়ার অভ্যাস করা মাকরুহ। প্রথম রাকাতে তিলাওয়াতকৃত আয়াত বা সুরা দ্বিতীয় রাকাতেও পুনরায় তিলাওয়াত করা মাকরুহে তানজিহী। কুরআনের ধারাবাহিকতার বিপরীত তিলাওয়াত করা অধিকতর অপছন্দনীয়। প্রথম রাকাতে যেই সুরা পরা হয় দ্বিতীয় রাকাতে তার পরবর্তী সুরা না পড়ে তার পরেরটি তিলাওয়াত করাও মাকরুহ। পবিত্র কুরআনের মুসহাফ হিসেবে যেভাবে আছে সেই ধারাবাহিকতা বজায় রেখে তিলাওয়াত করা সবসময়ের জন্যই ওয়াজিব।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta