Hakikat Books
Türkçe

Bölüm 76 / 136

কিয়াম

নামাজের পাঁচটি রুকনের মধ্য থেকে প্রথমটি হলো কিয়াম। কিয়ামের অর্থ হলো দাঁড়িয়ে থাকা। পায়ে দাঁড়াতে অক্ষম অসুস্থ ব্যাক্তি বসে নামাজ আদায় করবে। যদি অসুস্থতা এমন হয় যে বসতেও অক্ষম তবে চিত হয়ে শুয়ে মাথার দ্বারা নামাজ আদায় করবে। মুখমণ্ডল আকাশের দিকে নয়, কিবলার দিকে ফিরাবে। এর জন্য মাথার নিচে বালিশ ব্যবহার করতে পারে। পাগুলিকে খাঁড়া করে রাখবে কিবলার দিকে ছড়িয়ে রাখবে না। যখন দাঁড়িয়ে নামাজ আদায় করবে তখন দুই পা পরস্পর থেকে চার আঙ্গুল পরিমান খালি রাখবে।

দাঁড়াতে অক্ষম ব্যক্তি কিংবা দাঁড়ালে মাথা ঘুরা দাঁত চোখ কিংবা অন্য কিছুর ব্যাথা বৃদ্ধি পায় সামনের বা পিছনের রাস্তা দিয়ে মূত্র কিংবা বাতাস বের হয় ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত হয় শত্রুর আক্রমণের শঙ্কা বৃদ্ধি পায় মাল চুরি হওয়ার সম্ভাবনা হয় বমি হয় বা রোজা ভঙ্গ হয় অধবা লজ্জাস্থান অবমুক্ত হয় এমন ব্যক্তিগণ বসে নামাজ আদায় করবে। রুকুর জন্য সামান্য ঝুঁকবে আর সিজদার জন্য মাথা জমিনে রাখবে। যদি মাথা জমিনে রাখতেও অক্ষম হয় তবে রুকুর জন্য সামান্য আর সিজদার জন্য এর চেয়ে বেশী ঝুঁকাবে। যদি রুকুতে যতখানি মাথা ঝুঁকাবে তার চেয়ে সিজদাতে বেশী মাথা না ঝুঁকায় তবে নামাজ সহীহ হবে না। জমিনে পাথর অথবা কাঠ রেখে তার উপরে সিজদা করলে নামাজ সহীহ হলেও গুনাহগার হবে। কেননা তা মাকরুহে তাহরিমী হয়।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta