Hakikat Books
Türkçe

Bölüm 81 / 136

নামাজ আদায়ের পদ্ধতি

একাকী আদায়কারী পুরুষের নামাজ

উদাহরণস্বরূপ ফজরের নামাজের সুন্নাত নিম্নরূপে আদায় করবে ১প্রথমে কিবলার দিকে ফিরে দাঁড়াবে। দুই পায়ের মাঝে চার আঙ্গুল পরিমাণ খালি জায়গা রেখে সমান্তরালে রাখবে। দুই হাতের বৃদ্ধাঙ্গুলকে কানের লতি পর্যন্ত তুলে স্পর্শ করিয়ে হাতের তালু কিবলামুখী করে খোলা রেখে নিয়্যাত করবে। “আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের জন্য কিবলামুখী হয়ে আজকের ফজরের সুন্নাত নামাজ আদায়ের জন্য নিয়্যাত করলাম” বলে মনে মনেও তা স্থির করার পর “আল্লাহু আকবার” বলে নাভির নিচে ডান হাত দিয়ে বাম হাতের উপরে রেখে বাঁধবে।

২দৃষ্টি সর্বদা সিজদার স্থানের দিকে থাকবে। এ অবস্থায় প্রথমে 'সুবহানাকা' পড়বে এরপর 'আউজ্ুবিল্লাহ” “বিসমিল্লাহ” পড়ে সূরা ফাতিহা পড়বে। ফাতিহার পরে “বিসমিল্লাহ্' না পরেই আরেকটি সূরা পাঠ করবে। উদাহরণস্বরূপ, -আলাম তারা কাইফা” পাঠ করল।

শাফিঈ মাজহাব অনুযায়ী সুরা ফাতিহা ও অন্য একটি সুরার মাঝে “বিসমিল্লাহ্' পাঠ করতে হয়।

৩ সুরা পাঠ করার পরে “আল্লাহ্ আকবার” বলে রুকুর জন্য ঝুঁকবে। দুই হাত দুই হাটুর উপরে ছড়িয়ে রাখবে ও হাটু ধরে রাখবে। কোমর পিঠ ও মাথা সমান্তরালে রাখবে। দৃষ্টি পা বরাবর থাকবে। এ অবস্থায় তিনবার “সুবহানা রাব্বিয়াল আজিম” বলবে চাইলে পাঁচ অথবা সাতবারও পড়তে পারে।

৪. এরপর “সামিয়াল্লাহূু লিমান হামিদাহ্” বলে দাঁড়াবে। এ অবস্থায় পায়জামা বা প্যান্টের নিচের অংশ নিয়ে টানাটানি করবে না এবং দৃষ্টি সিজদার স্থানে স্থির থাকবে। সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর পর “রব্বানা লাকাল হামদ'" বলবে। (এইসময়ের সোজা হয়ে দাঁড়ানোকে “কাওমা” বলা হয়।

৫. বেশীক্ষণ এভাবে না থেকে “আল্লাহু আকবার” বলে সিজদায় যাবে। সিজদায় যাওয়ার সময় ধারাবাহিকভাবে নিম্নে বর্নিত প্রক্রিয়া অনুসরণ করবে ক। ডান হাঁটু পরে বাম হাঁটু ডান হাত পরে বাম হাত নাক ও কপাল জমিনে রাখবে। খ। পায়ের আঙ্গুলগুলিকে কিবলার দিকে বাঁকাবে। গ)মাথাকে দুই হাতের মাঝ বরাবর স্থাপন করবে। ঘ/হাতের আঙ্গুলগুলিকে মিশিয়ে রাখবে। ঙ।'হাতের তালু জমিনের সাথে মিশিয়ে রাখবে। চ। এই অবস্থায় থেকে কমপক্ষে তিনবার “সুবহানা রাব্বিয়াল আ'লা” বলবে।

৬. এরপর “আল্লাহ্ আকবার” বলে বাম পাকে জমিনে বিছিয়ে ডান পায়ের আঙ্গুলগুলিকে কিবলার দিকে ফিরিয়ে রানের উপরে বসবে। হাতের তালু হাটুর উপরের অংশে স্বাভাবিকভাবে রাখবে।

৭ এভাবে বেশিক্ষণ বসে না থেকে “আল্লাহু আকবার” বলে পুনরায় সিজদায় যাবে। দুই সিজদার মাঝের এই বসাকে “জালসা” বলা হয়।

৮. সিজদায় পুনরায় কমপক্ষে তিনবার “সুবহানা রাব্বিয়াল আ'লা” বলার পরে “আল্লাহু আকবার” বলে দাঁড়াবে। দাঁড়ানোর সময় হাত দিয়ে জমিনে ভর দিবে না এবং পা নাড়াচাড়া করবে না। সিজদা থেকে উঠার সময় প্রথমে কপাল, পরে নাক্.এরপর বামহাত ও ডানহাত তারপর বাম হাঁটু ও ডান হাঁটু জমিন থেকে উঠাবে।

৯. দাঁড়ানো অবস্থায় “বিসমিল্লাহ্' পড়ে সুরা ফাতিহা ও অন্য একটি সূরা মিলিয়ে পড়ার পরে “আল্লাহ্ আকবার” বলে আবার রুকুতে যাবে।

১০দ্বিতীয় রাকাতও প্রথম রাকাতের বর্ণনা অনুযায়ী সম্পূর্ণ করবে। তবে দ্বিতীয় সিজদার পর “আল্লাহু আকবার” বলে দাঁড়িয়ে না গিয়ে রানের উপরে বসবে এবং '“আত্তাহিয়্যাতু, আল্লাহুম্মা সাল্লি' আল্লাহুম্মা বারিক” ও “রববানা আতিনা” দোয়াসমূহ পাঠ করার পরে প্রথমে ডান দিকে “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ” পরে বাম দিকে 'আসসালামু আলাইকুম” বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।

সালাম ফিরানোর পরে, 'আল্লাহুম্মা আনতাস্ সালাম ওয়া মিনকাস্ সালাম,তাবারকতা ইয়া জাল -জালালি ওয়াল ইকরাম” দোয়াটি পড়বে এবং কোন কথা না বলে ফজরের নামাজের ফরজ আদায়ের জন্য দাঁড়াবে। সুন্নাত ও ফরজ নামাজের মাঝে কথা বললে বহ্ণ সওয়াব থেকে বঞ্চিত হয়। নামাজের পরে সম্পূর্ণ ইসতিগফার দোয়াটি তিন বার পাঠ করবে। এরপর “আয়াতুল কুরসী” ও তেত্রিশবার “সুবহানাল্লাহ” তেত্রিশবার 'আলহামদু লিল্লাহ” তেত্রিশবার “আল্লাহ আকবার” এবং একবার “তাহলিল” অর্থাৎ “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ্ুলা শারিকা লাহ্কু লাহ্কুল মুলকু ওয়া লাহুল হামদু ওহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির” পড়বে। (এই দোয়াগুলি নিচুষ্বরে পরবে এরপর দোয়া করবে। দোয়ার সময় পুরুষগণ তাদের হাতকে বুক বরাবর তুলবে ও কনুইর থেকে ভাঙবে না। হাতের তালু খোলা রাখবে ও আসমানের দিকে ফিরিয়ে রাখবে। কেননা, নামাজের জন্য যেমন কা'বা শরীফ কিবলা ঠিক একইভাবে দোয়ার জন্য কিবলা হলো আসমান। দোয়ার পরে প্রতিটির জন্য আলাদা আলাদাভাবে “বিসমিল্লাহ্' সহ এগারবার সূরা ইখলাস্ দুই 'কৃবুল আউ্জু' সুরা এবং সাতষট্টিবার 'আস্তাগফিরুল্লাহ” বলা মুস্তাহাব। এরপর “সুবহানা রব্বিকা রব্বিল ইভজাতি' আয়াতটি পাঠ করে হাতগুলি মুখমণ্ডলে মুছবে।

চার রাকাত বিশিষ্ট সুন্নাত ও ফরজ নামাজের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতের পরে 'আত্তাহিয়্যাতু' পরে দাঁড়িয়ে যাবে। সুন্নাত নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পরে অন্য একটি সুরা মিলাতে হয়। কিন্তু ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়তে হয় অন্য কোন সুরা মিলাতে হয় না। মাগরিবের ফরজের ক্ষেত্রেও একইভাবে তৃতীয় রাকাতে সুরা মিলাতে হয় না। বিতর নামাজের তিন রাকাতের প্রতিটিতেই সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়। তৃতীয় রাকাতে সূরা মিলানোর পরে 'আল্লাহ্নণ আকবার” বলে হাতগুলি কানের লতি পর্যন্ত তুলে আবার নাভির নিচে বেঁধে দোয়া ই কুনুত পাঠ করতে হয়। আছর ও এশার ফরজ নামাজের পূর্বে যে “সুন্নাত. ই গায়রি মুয়াক্কাদা' রয়েছে তা অন্যান্য চার রাকাত বিশিষ্ট সুন্নাতের মতই আদায় করতে হয়। তবে দ্বিতীয় রাকাতের পরে বসা অবস্থায় 'আত্তাহিয়্যাতু' এর পরে “আল্লাহুম্মা সাল্লি' ও '“আল্লাহ্রম্মা বারিক” দুরুদ শরীফ পড়তে হয়।

একাকী আদায়কারী মহিলার নামাজ.

উদাহরণস্বরূপ ফজরের নামাজের সুন্নাত নিম্নরূপে আদায় করবে দেহের গড়ন ও ভাঁজ প্রকাশ পাবে না এমনভাবে মাথা থেকে পা পর্যন্ত আবৃত করবে। শুধুমাত্র হাত ও মুখমণ্ডল খোলা থাকবে। নামাজে পঠিত ক্কিরাত ও দোয়া উপরে বর্নিত একাকী আদায়কারী পুরুষের নামাজের মতই। যেসব বিষয়ে পার্থক্য আছে তা নিম্নরূপ ক তাকবীরের সময় হাতগুলিকে পুরুষদের মত কান পর্যন্ত তুলবে না। কাঁধ বরাবর তুলে নিয়্যাত করে তাকবীর দিবে। এরপর বুকের উপরে হাত রেখে নামাজ শুরু করবে।

খরুকুতে পিঠ পুরোপুরি সোজা করবে না।

গসিজদার সময় হাতের কনুই জমিনে রাখবে।

ঘ তাশাহহ্দ পড়ার সময় রানের উপরে বসবে অর্থাৎ ডান ও বাম পা ডান দিকে ছড়িয়ে বাম রানের উপর বসবে।

নামাজে মহিলাদের জন্য উত্তমরূপে পর্দা করার সহজ উপায় হলো হাত সহ সমস্ত শরীর আবৃত করতে পারবে এমন দীর্ঘ ওড়না এবং পা পর্যন্ত ঢেকে রাখবে এমন ঢোলা ও লম্বা পোশাক পরিধান করা।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta