Hakikat Books
Türkçe

Bölüm 82 / 136

নামাজের ওয়াজিবসমূহ

নামাজের ওয়াজিবসমুূহ নিম্নরূপ ১সুূরা ফাতিহা পাঠ করা।

২ সুরা ফাতিহার পর একটি সূরা অথবা কমপক্ষে সংক্ষিপ্ত তিন আয়াত তিলাওয়াত করা।

৩. এক্ষেত্রে প্রথমে সূরা ফাতিহা পড়া তারপর অন্য সুরা পড়া।

৪. সূরা ফাতিহা ও এর সাথে মিলিয়ে অন্য সুরা ফরজ নামাজের প্রথম ও দ্বিতীয় রাকাতে আর ওয়াজিব ও সুন্নাত নামাজের প্রত্যেক রাকাতে পড়া।

৫ সিজদা সবসময় একসাথে দুইটি করে আদায় করা।

৬.তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতের পরে তাশাহহ্দ পরিমাণ বসা। শেষ বৈঠকে বসা ফরজ।

৭ দ্বিতীয় রাকাতের পর তাশাহহ্দের চেয়ে অতিরিক্ত সময় না বসা।

৮সিজদায় নাক কপালের সাথে একত্রে জমিনে রাখা।

৯ শেষ বৈঠকে বসার সময়ে 'আত্তাহিয়্যাতু” পাঠ করা।

১০নামজের মাঝে তা”'দিল_ই এরকান বা ধারাবাহিকতা বজায় রাখা।

১১সর্বশেষে আসসালামু আলাইকুম বলে নামাজের সমাপ্ত করা।

১২বিতর নামাজের তৃতীয় রাকাতের শেষে দোয়া ই কুন্ুত্ পড়া।

১৩ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর দেয়া।

১৪ইমামের জন্য ফজর জুমা ঈদ তারাবীহ ও বিতর নামাজের সব রাকাতে এবং মাগরিব ও এশার নামাজের প্রথম দুই রাকাতে কিরাত আওয়াজ করে পড়া। ১৫ ইমামের ও একাকী আদায়কারী মুসল্লীর জন্য যোহর ও আছরের ফরজ নামাজে মাগরিবের তৃতীয় রাকাতে এবং এশার ফরজের তৃতীয় ও চতুর্থ রাকাতে নীচুষরে কিরাত পড়া। উপরে বর্নিত যেসব স্থানে ইমামের জন্য আওয়াজ করে কিরাত পড়া ওয়াজিব সেসব স্থানে একাকী নামাজ আদায়কারী মুসল্লীর জন্য উচুম্বরে কিংবা নীচুস্বরে কিরাত তিলাওয়াত করা উভয়ই জায়েজ।

কুরবানীর ঈদে আরাফাতের দিন ফজরের নামাজ থেকে চতুর্থ দিনের আছরের নামাজ পর্যন্ত তেইশটি ফরজ নামাজ আদায়ের পরে 'তাশরিক তাকবীর' আদায় করা ওয়াজিব।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta