Hakikat Books
Türkçe

Bölüm 84 / 136

তিলাওয়াত সিজদা

পবিত্র কুরআনের চৌদ্দটি স্থানে সিজদার আয়াত রয়েছে। এগুলো র থেকে যে কোন একটি আয়াত তিলাওয়াত করলে কিংবা শুনলে এর অর্থ না বুঝলেও একবার সিজদা করা ওয়াজিব হবে। তবে সিজদার আয়াত লিখলে কিংবা ছাপার জন্য সাঁজালে তার সিজদা করতে হবে না।

পর্বত মরুভূমি কিংবা অন্যকিছু থেকে প্রতিধ্বনিত হয়ে পুনরায় ফিরে আসা সিজদা আয়াতের আওয়াজ শ্রবণকারীর কিংবা পাখির মুখ থেকে এঁ আয়াতগুলি শ্রবণকারী ব্যক্তির উপর সিজদা করা ওয়াজিব হবে না। মানুষের কন্ঠ থেকে শুনা জরুরী। রেডিও মাইক ইত্যাদি থেকে শুনা আওয়াজ মানুষের কন্ঠ না হওয়ায় বরং হাফিজের স্বরের অনুরূপ প্রাণহীন যন্ত্রের আওয়াজ হওয়ায় এসব যক্ত্রের থেকে শুনা সিজদার আয়াতের জন্য সিজদা করা ওয়াজিব নয়।

তিলাওয়াত ই সিজদা আদায়ের জন্য অজু অবস্থায় কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কান পর্যন্ত হাত না তুলে “আল্লাহু আকবার” বলে সিজদায় জেতে হবে। সিজদায় কমপক্ষে তিনবার “সুবহানা রবি্বিয়াল আলা” বলতে হবে।

এরপর “আল্লাহু আকবার” বলে সিজদা থেকে উঠার মাধ্যমে তিলাওয়াত ই সিজদা আদায় করা হয়ে যায়। তবে সিজদা দেয়ার পূর্বে এর জন্য নিয়্যাত করা শর্ত। নিয়্যাত না করে সিজদা দিলে তা তিলাওয়াত ই সিজদা হিসেবে কবুল হবে না।

নামাজের মধ্যে সিজদার আয়াত পাঠ করলে সাথেসাথে রুকুতে সিজদাতে যাবে অথবা একটি সিজদা আদায় করে দাঁড়িয়ে ক্বকিরাত পড়া চালিয়ে যেতে পারে। সিজদা আয়াত পাঠ করার পরে আরো দুই তিন আয়াত তিলাওয়াত করে রুকুতে গেলে এবং তিলাওয়াত-ই সিজদার নিয়্যাত করলে নামাজের রুকু ও সিজদাসমূহ তিলাওয়াত ই সিজদা হিসেবে কবুল হবে আলাদাভাবে সিজদার প্রয়োজন নাই। জামাতের সাথে আদায়কারী ব্যক্তি ইমামের সিজদা আয়াতের তিলাওয়াত করার সময় শুনুক বা না শুন্ুক ইমামের সাথে সিজদা-ই তিলাওয়াতের নিয়্যাতে রুকু ও দুই সিজদা করবে। রুকুতে যাওয়ার সময় তিলাওয়াত ই সিজদার জন্য জামাতেরও নিয়্যাত করা আবশ্যক। নামাজের বাইরে সিজদার আয়াত পাঠ করলে সাথেসাথে না করে সুবিধাজনক সময়েও তিলাওয়াত ই সিজদা আদায় করতে পারে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta