Hakikat Books
Türkçe

Bölüm 83 / 136

সাহু সিজদা

নামাজ আদায়কারী ব্যক্তি নামাজের ফরজগুলি থেকে কোন একটিকে ইচ্ছাকৃতভাবে কিংবা ভুলে ত্যাগ করলে নামাজ ভঙ্গ হয়। তবে যদি কোন একটি ওয়াজিব ভুলে আদায় না করলে নামাজ নষ্ট হবে না। কিন্তু এক্ষেত্রে তাকে সাহু সিজদা আদায় করতে হবে। সাহু সিজদাকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলে অথবা নামাজের ওয়াজিবগুলি থেকে কোন একটিকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলে মুসল্লীর উপর এ নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব হয়। তা আদায় না করলে গুনাহগার হবে। নামাজের সুন্নাত আমলের মধ্য থেকে কোন একটি আদায় না করলে সাহ্ন সিজদা দিতে হয় না। সাহ্থ সিজদা মূলত নামাজের কোন ফরজকে বিলম্বিত করার জন্য অথবা ওয়াজিবের বিলম্ব কিংবা ত্যাগের জন্য আদায় করতে হয়।

একই নামাজের মধ্যে একাধিকবার সাহ্থ সিজদা ওয়াজিব হলেও, একবার আদায় করাই যথেষ্ঠ। জামাতের সাথে নামাজ আদায়ের সময় ইমামের ওয়াজিবের ক্ষেত্রে ভুল হলে তার অনুসরণকারী মুসল্লীদেরও তার সাথে সাহু সিজদা আদায় করতে হবে। তবে এক্ষেত্রে মুসল্লীর ভুলের কারণে সাহ্থ সিজদা ওয়াজিব হলেও জামাত থেকে আলাদাভাবে তার সাহ্থ সিজদা আদায় করতে হবে না।

সাহ্ন সিজদা আদায়ের জন্য শেষ বৈঠকে “তাহাইয়্যাত' পড়ার পরে ডান দিকে সালাম ফিরানোর পরে দুইবার সিজদা করে বসবে এবং “তাহিয়্যাত, “আল্লাহুম্মা সাল্লি ও বারিক” ও “রাব্বানা” দোয়াসমূহ পড়ে নামজ শেষ করবে। এক বা দুইদিকেই সালাম ফিরিয়ে কিংবা কোনদিকেই সালাম না ফিরিয়েও সাহন সিজদা আদায় করা যায়।

সাহু সিজদা ওয়াজিব হওয়ার কারণ:

যেখানে বসতে হবে সেখানে না বসে দাঁড়িয়ে গেলে কিংবা দাঁড়াতে হবে এমন জায়গায় বসে গেলে আওয়াজ করে কিরাত পড়তে হবে এমন জায়গায় নীচুম্বরে কিংবা নীচুস্বরে পড়তে হবে এমন জায়গায় আওয়াজ করে কিরাত পড়লে দোয়া পড়ার জায়গায় কিরাত পড়লে কিংবা কিরাত পড়ার জায়গায় দোয়া পড়লে সাহ সিজদা দিতে হবে। উদাহরণস্বরূপ সুরা ফাতিহার জায়গায় আত্তাহিয়্যাতু পড়লে কিংবা আত্তাহিয়্যাতু পড়ার জায়গায় সুরা ফাতিহা পাঠ করা। নামাজ সম্পূর্ণ শেষ না করে সালাম ফিরালে ফরজ নামাজের প্রথম ও দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সূরা না মিলিয়ে তৃতীয় ও চতুর্থ রাকাতে পাঠ করলে কিংবা সূরা ফাতিহার পরে কোন কিরাত না পড়লেও সাহ্ন সিজদা দিতে হবে। এছাড়াও ঈদের নামাজের বিশেষ তাকবীর না দিলে কিংবা বিতর নামাজে দোয়া ই কুনুত না পড়লেও সাহু সিজদা দিতে হবে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta