মহান আল্লাহ্ তায়ালা জুমার দিনকে মুসলমানদের জন্য বরাদ্দ করেছেন। জুমার দিনে যোহরের ওয়াক্তের সময় জুমা নামাজ আদায় করা আল্লাহ্ তায়ালার একটি আদেশ।
আল্লাহ্ তায়ালা পবিত্র কুরআন মজিদের সূরা জুমার শেষের দিকের আয়াত. ই করিমায় বলেছেন যে হে ঈমান গ্রহণের কারণে সম্মান অর্জনকারী বান্দা জুমার দিন,.যখন যোহরের আযান দেয়া হয় তখন খুতবা শোনার এবং জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে গমন কর। এ সময়ে বেচাকেনা ব্যবসা বানিজ্য ত্যাগ কর। জুমার নামাজ ও খুতবা তোমাদের জন্য অন্যান্য কাজকর্ম থেকে অধিক কল্যাণকর। জুমার নামাজ আদায়ের পরে, মসভডিদ থেকে বের হয়ে দুনিয়াবী কাজকর্ম করার জন্য ছড়িয়ে যেতে পার। আল্লাহ্ তায়ালার থেকে রিজিক পাওয়ার আশায় পরিশ্রম কর। আর আল্লাহ্ তায়ালাকে খুব বেশি স্যরণ কর যাতে করে তোমরা মুক্তি অর্জন করতে পার।
নামাজ আদায়ের পরে কেউ চাইলে কর্মস্থলে গিয়ে কাজে মনোনিবেশ করতে পারে আবার কেউ চাইলে মসজিদে বসে নফল নামাজ আদায় করতে পারেকুরআন করীম তিলাওয়াত কিংবা দোয়া করতে পারে। জুমার দিনে যোহরের ওয়াক্ত হওয়ার পরে বেচাকেনা করা গুনাহের কাজ।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মাধ্যমে জানিয়েছেন যে.:কোন মুসলমান জুমার দিনে গোসল করে জুমার নামাজে অংশগ্রহণ করলে তার এক সপ্তাহের গুনাহসমূহ মাফ করে দেয়া হয় এবং প্রত্যেক কদমের জন্য সওয়াব অর্জন করে”'
“যারা জুমার নামাজ আদায় করে না আল্লাহ্ তায়ালা তাদের ক্বালবসমূহকে মোহর মেরে দেন। তারা গাফিল হয়ে যায়”
'দিবসসমূহের মধ্যে সবচেয়ে মৃল্যবান হলো জুমার দিন। জুমার দিন ঈদের ও আশুরার দিনের থেকেও অধিক মূল্যবান। জুমা মুমিনদের জন্য দুনিয়া ও জান্নাতের ঈদ হিসেবে বিবেচিত” '
“কোন ব্যক্তি যদি শরয়ী উজর ছাড়া তিন সপ্তাহ জুমা নামাজ আদায় না করে তাহলে আল্লাহ্ তায়ালা তার ক্বালবে মোহর মেরে দেন”। অর্থাৎ পরবর্তীতে সে নেক আমল করতে অপারগ হয়।)
“জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন মুমিন কোন দোয়া করলে তা ফিরিয়ে দেয়া হয় না”'
“জুমার নামাজের পরে সাতবার সূরা ইখলাস ও সমুয়াওয়ীযাতাইন (সূরা ফালাক ও সূরা নাস) তিলাওয়াত করলে আল্লাহ্ তায়ালা তাকে এক সপ্তাহের জন্য বালা মুসীবত্বিপদ আপদ থেকে রক্ষা করেন”'
“শনিবার যেভাবে ইহুদীদের এবং রবিবার খূৃস্টানদের জন্য বিশেষ করা হয়েছে ঠিক তেমনিভাবে জুমার দিনকে মুসলমানদের জন্য বিশেষ করা হয়েছে। এই দিনের মাঝে মুসলমানদের জন্য কল্যাণ ও বরকত নিহিত রয়েছে”'
জ্বুমার দিনে কৃত ইবাদতসমূহের জন্য অন্যান্য দিনে করা ইবাদতের তুলনায় কমপক্ষে দ্বিগুণ বেশি সওয়াব প্রদান করা হয়। জুমার দিনে করা গুনাহের জন্যও দ্বিগুণ লিখা হয়।
জ্বুমার দিনে. রাহসমূহ একত্রিত হয় এবং পরস্পর পরিচিত হয়। কবরসমূহ জিয়ারত করে। এই দিনে কবরের আজাব স্থগিত করা হয়। কোন কোন আলেমের মতে এরপর আর মুমিন ব্যক্তির আজাব শুরু হয় না। কাফিরের ক্ষেত্রে জুমা ও রমজান মাস ব্যতীত কিয়ামত পর্যন্ত আজাব চলতে থাকে। এই দিনে কিংবা রাতে মৃত্যুবরণকারী মুমিন ব্যক্তি কবর আজাব ভোগ করে না। জাহান্নাম জুমার দিনে তুলনামূলক কম গরম হবে। হযরত আদম আলাইহিস্ সালামকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। এই জ্বমার দিনেই জান্নাত থেকে বের করা হয়েছে। জান্নাতবাসীগণ আল্লাহ্ তায়ালাকে জমার দিনে দেখতে পারবে।