Hakikat Books
Türkçe

Bölüm 99 / 136

জুমার নামাজের ফরজসমূহ

জ্বমার দিনে যোহরের ওয়াক্তে ষোল রাকাত নামাজ আদায় করা হয়। এর মধ্যে দুই রাকাত ফরজ। জুমার নামাজ যোহরের ফরজ নামাজের চেয়ে অধিক গুরত্বপূর্ণ। জুমার নামাজের ফরজ হওয়ার জন্য দুই ধরণের শর্ত রয়েছে।

১আদা'” শর্তসমূহ।

২উজ্জুব শর্তসমূহ।

আদা' শর্তসমূহ থেকে কোন একটির ঘাটতি থাকলে নামাজ কবুল হয় না। উজ্জুব শর্তসমূহ থেকে কোনটি অপূর্ণ থাকলেও নামাজ কবুল হয়।

আদা” অর্থাৎ জ্বুমার নামাজের সহীহ হওয়ার শর্তসমূহ

সাতটি.

১নামাজ আদায়ের স্থান শহর হতে হবে। এখানে শহর বলতে বুঝানো হয়েছে এমন জনপদ যে এলাকায় মুসল্লীগণের জন্য এ স্থানের সবচেয়ে বড় মসজিদে স্থান সংকুলান হয় না।

২ রাষ্ট্রীয় প্রধান অথবা প্রশাসকের অনুমতি সাপেক্ষে নামাজ আদায় করা। তাদের নিষুক্ত খতীবনিজের বদলে অন্য কাউকে দ্বায়িত্বভার অর্পন করতে পারে। ৩. যোহরের ওয়াক্তের মধ্যেই জুমা নামাজ আদায় করতে হয়।

৪. খুতবাও যোহরের ওয়াক্তের মধ্যে দিতে হবে। আলেমগণের মতে জুমার নামাজের খুতবা বলা . নামাজ শুরুর জন্য যে আল্লাহ্র আকবর বলা হয় তার অনুরূপ।

অর্থাৎ জুমার দুই খুতবার প্রত্যেকটিই আরবী ভাষায় দেয়া উচিত। খতীব সাহেব নীচু স্বরে 'আউজ্জু বিল্লাহ” পড়ে উঁচু স্বরে হামদ ও ছানা কালিমা ই শাহাদাত দুরুদ ও সালাম পাঠ করবে। এরপর সওয়াব অর্জনের এবং আজাব থেকে মুক্তি পাওয়ার উপায়সমূহ স্মরণ করিয়ে সংশ্লিষ্ট আয়াত. ই কারিম তিলাওয়াত করবে। অতঃপর বসবে ও পুনরায় উঠে দাঁড়াবে। খুতবার দ্বিতীয় অংশে ওয়াজের বদলে মুমিনদের জন্য দোয়া করবে। এ সময় চার খলীফার নাম উল্লেখ করা তাদের জন্য দোয়া করা মুস্তাহাব। খুতবার মধ্যে দুনিয়াবী কথাবার্তার মিশ্রণ করা হারাম। খুতবাকে বকৃতৃতা কিংবা কনফারেন্সের মত করে বলা উচিত নয়। খুতবাকে সংক্ষিপ্ত করা সুন্নাত। অতি দীর্ঘ করা মাকরাূহ।

৫ নামাজের পূর্বেই খুতবা দিতে হয়।

৬.জুমার নামাজ জামাতের সাথে আদায় করতে হয়।

৭ যেই মসজিদে জুমার নামাজ আদায় করা হবে সেখানে সর্বসাধারণের প্রবেশাধিকার থাকতে হবে।

জুমার নামাজ ওয়াজিব হওয়ার শর্তসমূহ,

১শহর অথবা গ্রামে অবস্থান করা মুসাফির ব্যক্তির জন্য জুমা ফরজ নয়। ২ সুস্থ ব্যক্তির উপর ওয়াজিব হয়। অসুস্থ ব্যক্তি রোগীর সার্বক্ষণিক পরিচর্যাকারী ও বৃদ্ধদের উপর জুমা ফরজ নয়।

৩ স্বাধীন হওয়া।

৪ পুরুষ হওয়া নারীর উপর জ্বমা ফরজ নয়।

৫ আকেল ও বালেগ হওয়া। অর্থাৎ মুকাল্লিফ হওয়া।

৬ দৃষ্টি শক্তি সম্পন্ন হওয়া। মসজিদে যাওয়ার পথে সাহায্য করার মত কেউ থাকলেও অন্ধ ব্যক্তির উপর জুমা ফরজ নয়।

৭ হাঁটতে সক্ষম হওয়া। কোন গাড়ি বা অন্য কিছুর মাধমে যেতে সক্ষম হলেও পঙ্গু ব্যক্তির জন্য জুমা ফরজ নয়।

৮ বন্দী না হওয়া। জেলে বন্দীর জন্য কিংবা শত্রু সরকার বা জালিমের ভয়ের কারণে মসজিদে যেতে অপারগ হলে তার উপর জ্বমা ফরজ নয়।

৯ অতিরিক্ত বর্ষণ তুষারপাত ঝড় বন্যা কাঁদা ও শীত না হওয়া।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta