অযুর মুস্তাহাব ছয়টি, যেমনঃ ১- মনে মনে যে নিয়ত করা হয়েছে সেটা মুখে উচ্চারণ না করা।
২- কান মাসেহের পর অবশিষ্ট লেগে থাকা পানি দ্বারা ঘাড়ে মাসেহ করা। ৩- ক্কবিবলামুখি রেখে পা ধৌত না করা।
8৪- যদি সম্ভব হয় অযুর পর বেচে যাওয়া পানি পান করে ফেলা।
৫- অযুর পর নিজের কাপড়ে কিছু পানি ছিটিয়ে দেয়া।
৬- পরিস্কার তোয়ালে বা গামছা দ্বারা ধৌত অঙ্গগুলো মুছে ফেলা।
ইবনে আবেদীন তার 'অযুর ভুল থেকে মুক্তি, নামক লেখায় উল্লেখ করেন, ”আপনার মাযহাবে মাকরুহ নয় এমন কিছু যদি অন্য মাযহাবে (অন্য তিন মাযহাবের যে কোন একটিতে) ফরয হয় তবে তা পালন করা আপনার জন্য মুস্তাহাব,। ইমাম রব্বানি মুজাদ্দেদ আলফে সানি (রঃ) তার দুইশত ছিয়াশি নম্বর রচনায় উল্লেখ করেছেন, ”যেহেতু মালেকী মাযহাব অনুযায়ী অযুর সময় অঙ্গ- প্রত্যঙ্গ ধৌত করার সময় হাত দিয়ে হালকা করে ঘষা (মাজা) ফরয, অতএব আমাদেরও (হানাফী মাযহাবে) অবশ্যই তা করা উচিত,। ইবনে আবেদীন তালাক-ই- রাজয়ী ] এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন, ”হানাফী মাযহাবের কোন মুসলমানের মালেকী মাযহাব অনুকরন করাটা প্রশংসনীয়। কেননা ইমাম মালেক (মালেকী মাযহাবের ইমাম ) ইমাম আযম আবু হানিফার (হানাফী মাযহাবের ইমাম) একজন শিষ্য ছিলেন। যখন হানাফী মাযহাবের আলেমগণ হানাফী মাযহাবে কোন ক্বাওল খুজে না পান তাখন তারা মালেকী মাযহাব অনুযায়ী চুড়ান্ত ফাত্ত্বোয়া দিয়ে থাকেন। অন্য সকল মাযহাবের (বাকী তিনটি) মধ্যে মালেকী মাযহাবই হানাফী মাযহাবের সবচেয়ে নিকটবর্তী,।