মিসওয়াক ব্যবহারের পনেরোটি উপকারিতা রয়েছে। এই উপকারিতাগুলো সিরাজ-উল- ওয়াহহাজ (এটা তিন খন্ডে প্রকাশিত আবু বাক্বার বিন আলি হাদ্দাত ইয়েমেনী রাহমাতুল্লাহি আলাইহির লিখা, মৃত্যু ৮০০ হিঃ /১৩৯৭থ্রীঃ) নামক কিতাব থেকে নেয়া হয়েছে এবং আবুল হুয়েন আহমদ বিন মুহাম্মদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি (জন্ম ৩৬২ হিঃ /৯৭৩ স্রীঃ, মৃত্যু ৪২৮ হিঃ/ ১০৩৭৪্ীঃ) এর কিতাব 'মুখতাসার-ই-কুদুরীতে লিখিত আছে এভাবে- ১- এটা মৃত্যুর সময় কালেমায়ে শাহাদত বলার কারণ হবে।
২- দাঁতের মাড়িকে শক্ত করে।
৩- বুকের কফ নরম করতে সহায়তা করে (এটা একটি উত্তম কফ নির্গমনকারী)।
8- দাঁতের ব্যাথা দূর করে।
৫- শ্বাস কষ্ট দূর করে।
৬- আল্লাহ তায়ালা মিসওয়াককারীর উপর সন্তুষ্ট হন।
৭- করোটির রক্তনালীকাকে মজবুত করে।
৮- শয়তান অসন্তুষ্ট হয় (যখন মিসওয়াক করা হয়)।
৯- আপনার চোখ নুরের আলোয় উজ্জল হবে (যখন মিসওয়াক করা হয়)।
১০- এটা পৃণ্য কাজ বাড়িয়ে দেয় (খায়ের ও হাসানাত)।
১১- এটা অতিরিক্ত পিত্ত রসক্ষরণকে বাধা দেয়।
১২- এর মাধ্যমে সুন্নত পালনের অভ্যাস তৈরী হয় (মিসওয়াক ব্যবহার)।
১৩- আপনার মুখ পরিস্কার থাকবে।
১৪- আপনার কথা শ্রুতিমধুর হবে।
১৫- মিসওয়াক করে (অযু করে) দু,রাকাত নামাজ পড়লে সেটা মিসওয়াকবিহীন সত্তর রাকাত নামাজ অপেক্ষা অধিক সওয়াব হবে।