Hakikat Books
English

Chapter 2 / 15

প্রারম্ভিকা

মাওলানা খালিদ বাগদাদী কুদ্দিসা সিররুহুল আজিজ, কিতাবের শুরুতেই ইমাম-ই রব্বানী আহমদ ফারুকী সেরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহির 'মাকতুবাত' কিতাবের তৃতীয় খণ্ডের সতের তম মাকতুবকে স্থান দিয়ে নিজ কিতাবের সৌন্দর্য ও বরকত বৃদ্ধির কামনা করেছেন। ইমাম-ই-রব্বানী1 কুদ্দিসা সিররুহু, এই মাকতুবে বলেছেন:

আমার মাকতুবটি বিসমিল্লাহ্ দ্বারা আরম্ভ করলাম। যিনি আমাদেরকে সকল প্রকার নিয়ামত প্রদান করেছেন এবং আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে সম্মানিত করেছেন ও সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানিয়ে মর্যাদাবান করেছেন, সেই আল্লাহ্ তায়ালার প্রতি অসংখ্য হামদ ও শুকরিয়া আদায় করছি।

এই বিষয়ে গভীরভাবে চিন্তা ও উপলব্ধি করা দরকার যে প্রত্যেকের প্রতি, প্রতিটি নিয়ামত কেবল মাত্র মহান আল্লাহ্ তা'আলাই প্রেরণ করেন। তিনিই একমাত্র প্রতিটি জিনিসের অস্তিত্ব প্রদান করেন। তিনিই অস্তিত্ববান প্রতিটি জিনিসের অস্তিত্বকে প্রতি মুহুর্তে টিকিয়ে রাখেন। বান্দার মাঝে বিদ্যমান যাবতীয় মহৎ ও সুউন্নত গুণাবলী, কেবলমাত্র তাঁরই দয়া ও ইহসানের প্রকাশ আমাদের হায়াত, আকল, ইলম, ক্ষমতা, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি,বাকশক্তি ইত্যাদির সবই তাঁর কৃপা মাত্র। গুণে শেষ করা অসম্ভব এরূপ বিভিন্ন ধরণের অশেষ নিয়ামতের একমাত্র প্রেরক তিনিই। তিনিই মানুষকে বিপদ আপদ থেকে, দুর্ভোগ থেকে, কষ্টকর অবস্থা থেকে পরিত্রাণকারী, দোয়া কবুলকারী এবং দুঃখ-কষ্ট লাঘবকারীও একমাত্র তিনিই। সকল ধরণের রিজিকের সৃষ্টিকারী ও চাহিদানুযায়ী যোগানদানকারী একমাত্র তিনিই। তাঁর ইহসান তথা অনুগ্রহ এতটাই ব্যাপক যে, গুনাহ করা সত্ত্বেও পাপিষ্ঠকে তিনি রিজিক থেকে বঞ্চিত করেননা। কৃত গুনাহসমূহকে এতটাই গোপন রাখেন যে, যারা তাঁর আদেশের অবাধ্য হয় ও নিষেধকে অমান্য করে তাদেরকে তাৎক্ষণিকভাবে সমাজে অপদস্ত ও অপমানিত করেন না, সম্রমের পর্দাকে ছিন্ন করেন না। তিনি এতটাই ক্ষমাশীল ও দয়ালু যে কৃতকর্মের কারণে শাস্তি ও আজাব ভোগের উপযুক্ত হওয়া সত্ত্বেও তিনি তাদেরকে অবকাশ দেন, এ ব্যাপারে তাড়াহুড়া করেন না। তাঁর নিয়ামত ও ইহসান তাঁর বন্ধু ও শত্রু সকলের মাঝেই বণ্টন করেন। কাউকেই বঞ্চিত করেন না। যাবতীয় নিয়ামতসমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক মূল্যবান হিসেবে সঠিক পথ, সৌভাগ্য ও চিরমুক্তির পথ বলে দেন। এই পথ থেকে বিচ্যুত না হওয়ার জন্য ও জান্নাতে প্রবেশের জন্য উৎসাহ প্রদান করেন। জান্নাতের সীমাহীন নিয়ামত, অশেষ ও অসংখ্য স্বাদ উপভোগের জন্য এবং তাঁর সন্তুষ্টি ও ভালোবাসা অর্জনের জন্য আল্লাহ তায়ালা আমাদেরকে তাঁর প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পথের অনুসরণের জন্য আদেশ দিয়েছেন। এভাবেই মহান আল্লাহ্ তায়ালার প্রদত্ত নিয়ামতসমূহ দিবালোকের মতই সুস্পষ্ট অন্যদের পক্ষ থেকে আসা কল্যাণও মূলত তাঁরই পক্ষ থেকে প্রেরিত। অন্যদেরকে মাধ্যম হিসেবে ব্যবহারকারী, তাদের মাঝে কল্যাণ সম্পাদনের ইচ্ছার সঞ্চারকারী ও তা বাস্তবায়নের ক্ষমতা প্রদানকারীও একমাত্র তিনিই। একারণেই, যেভাবেই হোক, যেখান থেকেই হোক কিংবা যার মাধ্যমেই হোক আমরা যত নিয়ামত পাই, তার সবই একমাত্র মহান আল্লাহ্ তায়ালার অসীম রহমতের বদৌলতেই। অতএব, তিনি ব্যতীত অন্য কারো থেকে মঙ্গল, কল্যাণ ও ইহসান প্রত্যাশা করা আমানত রক্ষাকারীর থেকে অন্যের রাখা আমানত চাওয়ার অনুরূপ অথবা ফকিরের কাছ থেকে সদকা প্রত্যাশার অনুরূপ। এই বক্তব্য যে যথার্থ ও সঠিক তা অজ্ঞরাও আলেমদের মত, বোকারাও বুদ্ধিমানদের মত, তীক্ষু দৃষ্টি সম্পন্নদের মত অবগত আছে। কেননা উপরে যা বলা হয়েছে তা দিবালোকের মতই স্পষ্ট, তা বুঝা জন্য চিন্তারও কোন প্রয়োজন নেই।

* ইমাম রব্বানী, ১০৩৪ হিজরীতে (১৬২৪ খৃস্টাব্দে) ইনতিকাল করেছেন।

সকল ধরণের নিয়ামত প্রেরণকারী আল্লাহ্ তায়ালার প্রতি মানুষের যথাসাধ্য শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা মূলত মানবিক দায়িত্বের অন্তর্ভুক্ত। এটি বিবেক কর্তৃক আদিষ্ট এক কর্তব্য ও খণ। কিন্তু মহান আল্লাহ্ তা'আলার প্রতি অবশ্য পালনীয় এই শুকরিয়া যথাযথভাবে আদায় করা সহজ কোন কাজ নয়। কেননা অস্তিত্বহীন অবস্থা থেকে সৃষ্ট জীব মানুষ অতি দুর্বল, মুখাপেক্ষী, গুনাহগার ও অপরাধী। অথচ মহান আল্লাহ্ তায়ালা অনাদি, অনন্ত, চিরস্থায়ী ও চিরঞ্জীব এবং সকল ধরণের দোষ ক্রুটি থেকে পূত পবিত্র সকল ধরণের শ্রেষ্ঠত্বের একমাত্র অধিকারী তিনি। মহান আল্লাহ্ তা'আলার সাথে মানুষের কোন দিক দিয়েই কোন ধরণের সাদৃশ্য বা তুলনার অবকাশ নেই। এমতাবস্থায় এরূপ অধম বান্দা এরূপ সুসম্মানিত ও সুউচ্চ মার্যাদার অধিকারী মহান আল্লাহ্ তা'আলার জন্য যথোপযুক্ত শুকরিয়া আদায় করতে কিভাবে সক্ষম হতে পারে? এমন অনেক বিষয় রয়েছে যা মানুষের নিকট সৌন্দর্যময় ও অতি মুল্যবান মনে হয়, কিন্তু মহান আল্লাহ্র নিকট তা কুৎসিত ও মন্দ বিবেচিত হওয়ায় অপছন্দনীয় হতে পারে। আমরা যা কিছুকে সম্মান ও শুকরিয়া আদায়ের মাধ্যম হিসেবে ধারণা করি তা মহান আল্লাহ্ তা'আলার নিকট অপছন্দনীয় হতে পারে, অভদ্রতা হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণেই, মানুষ তার ব্রুটিপূর্ণ জ্ঞান ও ক্ষীণ দৃষ্টির দ্বারা আল্লাহ্ তা'আলার প্রতি যথাযথভাবে সম্মান প্রদর্শন ও শুকরিয়া আদায়ের উপায় সমূহের সন্ধান লাভে ব্যর্থ হয়। শুকরিয়া আদায়ের ও সম্মান প্রদর্শনের জন্য পালনীয় কর্তব্যসমূহ মহান আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে অবহিত না করা পর্যন্ত, আমাদের নিকট প্রশংসা আদায়ের মাধ্যম হিসেবে বিবেচিত জিনিসগুলো, প্রকৃত পক্ষে অবমাননা ও অমর্যাদাকরও হতে পারে।

মানুষের জন্য আল্লাহ্ তা'আলার প্রতি ক্কবলব, জিহবা ও শরীরের দ্বারা বিশ্বাস করতে ও পালন করতে বাধ্য যে শুকরিয়ার খণ ও ইবাদতসমুহ রয়েছে, মহান আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে তা অবহিত করা হয়েছে, তাঁর প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক প্রবর্তন করা হয়েছে। মহান আল্লাহ্ তায়ালা কর্তৃক প্রদর্শিত ও আদিষ্ট বান্দার জন্য অবশ্য পালনীয় এই কর্তব্যসমূহকে ইসলাম বলা হয়। মহান আল্লাহ্ তা'আলার প্রতি শুকরিয়া আদায়, কেবল মাত্র তাঁর পয়গম্বরের আনীত পথের অনুসরণের মাধ্যমেই সম্ভব। তাঁর প্রদর্শিত পথকে অমান্য করে মনগড়া উপায়ে কৃত কোন শুকরিয়া, কোন ইবাদত আল্লাহ্ তায়ালা কবুল করবেন না, পছন্দ করবেন না।

কেননা মানুষের নিকট উত্তম ও কল্যাণকর হিসেবে বিবেচিত এমন অনেক বিষয় রয়েছে, যা ইসলাম অপছন্দ করে এবং এগুলিকে কুৎসিত ৩ অকল্যাণকর হিসেবে ঘোষণা করে।

অতএব, যারা নিজেদেরকে জ্ঞানী দাবী করে তাদের উপর, আল্লাহ্ তা'আলার শুকরিয়া আদায়ের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পথের অনুসরণ করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত এই পথকে ইসলাম বলা হয়। আর রাসূলের অনুসারীকে মুসলমান বলা হয়। আল্লাহ্ তা'আলার শুকরিয়া আদায় করা অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাকে ইবাদত বলা হয়। ইসলামী জ্ঞান দুই ধরণের: দ্বীনী জ্ঞান ও বস্তুবাদী জ্ঞান। দ্বীনের সংস্কারপন্থীরা দ্বীনী জ্ঞানকে স্কলাষ্টিক আর বস্তুবাদী জ্ঞানকে যুক্তি নির্ভর মনে করে। দ্বীনি জ্ঞান আবার দুই ভাগে বিভক্ত

১. ক্বলবের দ্বারা ইতিক্বাদ তথা বিশ্বাস করা আবশ্যক এমন তান। এই ধরণের ইলমকে 'উসুলুদ-দ্বীন' অথবা ঈমানের জ্ঞান বলা হয়। সংক্ষেপে ঈমান বলতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক অবহিত করা ছয়টি বিষয়কে বিশ্বাস করা, ইসলামকে কবুল করা এবং কুফরের আলামত হিসেবে বিবেচিত বিষয়গুলি বলা, করা কিংবা ব্যবহার করা থেকে বিরত থাকাকে বুঝায়। এ কারণে প্রত্যেক মুসলমানেরই কুফরের আলামত হিসেবে বিবেচিত বিষয়গুলি সম্বন্ধে সম্যক ধারণা রাখা ও তা থেকে নিজেকে সম্পূর্ণরূপে বাঁচিয়ে রাখা আবশ্যক। যার ঈমান আছে, তাকেই মুসলমান বলা হয়।

২. শরীরের দ্বারা বা ক্বলবের দ্বারা পালন করতে হবে কিংবা বিরত থাকতে হবে এমন ইবাদতের জ্ঞান। পালন করার জন্য আদেশ করা হয়েছে এমন বিষয়গুলিকে ফরজ আর ত্যাগ করার জন্য আদেশ করা হয়েছে এমন বিষয়কে হারাম বলা হয়। এগুলিকে ফ্কুরু আদ-দ্বীন বা 'আহকামে ইসলামিয়া' কিংবা 'ইসলামের ইলম' বলা হয়।

প্রত্যেকের জন্য সর্বপ্রথম পালনীয় বিষয় হল, মুখে 'কালিমা-ই তাওহীদ' বলা এবং এর অর্থকে বুঝে মনে প্রাণে বিশ্বাস করা। কালিমা- ই তাওহীদ হল, 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হল, আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নেই ও হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল। এই কালিমা বিশ্বাস করাকে ঈমান বা ইসলাম গ্রহণ হিসেবে বিবেচনা করা হয়। আর যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বা মুসলিম বলা হয়। ঈমান নিরবিচ্ছিন্ন হওয়া আবশ্যক। একারণে কুফরের কারণ হিসেবে বিবেচিত কোন কিছু করা থেকে বিরত থাকা উচিত, একইভাবে কুফরের আলামত হিসেবে বিবেচিত কোন কিছু ব্যবহার করাও উচিত নয়।

কুরআন করীম মহান আল্লাহ্ তায়ালার কালাম। মহান আল্লাহ্ তা'আলা, হযরত জিবরাঈল আলাইহিস সালাম নামক ফেরেশতার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তা প্রেরণ করেছেন। পবিত্র কুরআন করীমের কালিমাগুলি আরবী। এই কালিমাগুলিকে মহান আল্লাহ্ তা'আলাই এভাবে সাজিয়েছেন। কুরআন করীমের আরবী কালিমাগুলি স্বয়ং আল্লাহ্ তা'আলার পক্ষ থেকেই এইরূপে আয়াত, কালিমা বা হরফ হিসেবে প্রেরিত হয়েছে। এই হরফ বা কালিমাসমূহ ইলাহী কালামের অর্থকে ধারণ করে। একারণেই এই হরফ বা কালিমাগুলিকেও কুরআন বলা হয়। একই সাথে ইলাহী কালামের প্রতি নির্দেশকারী অর্থসমূহও কুরআন হিসেবে বিবেচিত। এই ধরণের ইলাহী কালামের অন্তর্ভুক্ত হওয়া কুরআন মাখলুক তথা সৃষ্টি নয়। মহান আল্লাহ্ তা'আলার অন্যান্য সিফাত সমূহের মতই অনাদি ও অনন্ত হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম প্রতি বছর একবার, এ সময় পর্যন্ত অবতীর্ন হওয়া কুরআন করীমকে 'লাওহে মাহফুজ' এর ক্রমধারা অনুযায়ী তিলাওয়াত করতেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাঁর সাথে সাথে একইভাবে তিলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বছরে হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম দুইবার এসে একইভাবে সম্পূর্ণ কুরআন করীম তিলাওয়াত করেছেন।। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর আসহাব্ রাদিয়াল্লাহু তায়ালা আলাইহিম আজমাঈনের প্রায় সকলেই সম্পূর্ণ কুরআন করীমের হাফিজ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইনতিকালের পরে প্রথম খলীফা হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তায়ালা আনহু হাফিজ সাহাবীদেরকে সম্মিলিত করে ও বিভিন্ন স্থানে ছড়ানো কুরআন করীমের প্রতিলিপিগুলিকে একত্রিত করে একটি পরিষদের মাধ্যমে সম্পূর্ণ কুরআন করীমকে লিপিবদ্ধ করিয়েছেন। এভাবেই ' ' নামক এই লিখিত কুরআন প্রকাশিত হয়। এই মুসহাফের প্রতিটি হরফকে যে সঠিক ও যথাযথ স্থানে প্রতিস্থাপন করা হয়েছে, এ ব্যাপারে তৎকালীন তেত্রিশ হাজার সাহাবীর সকলেই একমত্য পোষণ করেছেন।

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীসমূহকে হাদিস শরীফ বলা হয়। এগুলির মাঝে যেগুলির অর্থ আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে, কিন্তু কালিমাসমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রকাশ পেয়েছে সেগুলিকে 'হাদিস-ই-কুদসী' বলা হয়। হাদিস শরীফের বহু কিতাব রয়েছে। এগুলির মাঝে "বুখারী 'ও 'মুসলিম' কিতাবদ্বয় বিখ্যাত। মহান আল্লাহ্ তা'আলার আদেশের মধ্য থেকে বিশ্বাস স্থাপন করার বিষয়গুলিকে ঈমান, অবশ্য পালনীয় কর্তব্যসমূহকে ফরজ আর অবশ্য পরিত্যাজ্য বিষয়গুলিকে হারাম বলা হয়। ফরজ ও হারামকে একত্রে 'আহকামে ইসলামিয়্যা' বলা হয়। ইসলামের মৌলিক বিষয়গুলি থেকে কোন একটিকেও যদি কেউ অবিশ্বাস করে, তবে সে কাফিরে পরিণত হবে।

মানুষের জন্য অবশ্য পালনীয় দ্বিতীয় বিষয়টি হল, ক্বলবের পরিশুদ্ধি। বলব বলতে দুইটি জিনিসকে বুঝায়। বুকের মাঝে অবস্থিত গোশতের পিণ্ডকে সাধারণ অর্থে ₹্বলব বলা হয়। হৃৎপিণ্ড নামক এই ক্বলব পশু পাখির মাঝেও বিদ্যমান। দ্বিতীয় প্রকারেরটি হল হৃৎপিণ্ডে বিদ্যমান অদৃশ্য ক₹্কলব। একে হৃদয়ও বলা হয়। দ্বীনি কিতাবসমুহে বর্নিত ক্বলবের দ্বারা মূলত এই হৃদয়কেই বুঝানো হয়। ইসলামী ইলম এই ক্বলবেই অবস্থান করে। বিশ্বাস ও অবিশ্বাসের বিষয়টি মূলত এই ক্বকলবের সাথেই সম্পুৃক্ত। বিশ্বাসী ক্বলব পবিত্র হয় আর অবিশ্বাসী ₹্বলব অপবিত্র ও মৃত সাদৃশ হয়। ক₹্কলবের পরিশুদ্ধির জন্য চেষ্টা করা আমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব। ইবাদত করলে বিশেষ করে নামাজ পড়লে ও ইসতিগফার তথা ক্ষমা প্রার্থনা করলে ক্বলব পরিশুদ্ধ হয়। হারামে লিপ্ত হলে ক্কলব নষ্ট হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “বেশি বেশি ইসতিগফার কর। যে বেশি বেশি ইসতিগফার করে, মহান আল্লাহ্ তায়ালা তাকে রোগ ও বালা- মুসীবত থেকে হেফাজত করেন, অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক প্রদান করেন'”। ইসতিগফার বলতে 'আস্তাগফিরুল্লাহ' বলা বুঝায়। দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। দোয়া পাঠকারী ব্যক্তির মুসলমান হতে হবে, কৃত গুনাহের জন্য তওবা করতে হবে এবং দোয়ায় যা বলা হচ্ছে তা জেনে, বুঝে ও বিশ্বাস করে পেশ করতে হবে। অপরিশুদ্ধ ক্কলবের দ্বারা কৃত দোয়া কবুল হয় না। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এর পর তিন দফা ইনস্তিগফার পাঠকারী ব্যক্তির ক্কলব পরিশুদ্ধ হয় ও ক্কলব নিজেই দোয়া পাঠ করতে থাকে। মুখে করা দোয়ার সাথে যদি ক্বলব শরীক না হয়, তবে সেই দোয়ার দ্বারা কোন ফায়দা অর্তিত হয়না।

ইসলাম ধর্মের অবহিত করা দ্বীনী ইলমসমূহ, আহলে সুন্নাত আলেমগণের রচিত কিতাবসমূহের মাঝে লিপিবদ্ধ হয়েছে। আহলে সুন্নাত আলেমগণ কর্তৃক ঈমানী ও ইসলামী ইলমসমূহ সম্পর্কে যা অবহিত করা হয়েছে তার মাঝে, যেগুলোর অর্থ স্পষ্ট এমন 'নাসৃ্' তথা আয়াতে করীমা বা হাদিস শরীফ থেকে উদ্ধৃত সেগুলির কোন একটিকে কেউ অবিশ্বাস করলে কাফিরে পরিণত হবে। এই অবিশ্বাসের বিষয়টি গোপন করলে তাকে মুনাফিক বলা হবে। আর কেউ যদি অবিশ্বাসের বিষয়টি গোপন করার সাথে সাথে নিজেকে মুসলমান হিসেবে জাহির করে মুসলমানদের সাথে প্রতারণা করার চেষ্টা করলে তাকে 'জিনদিক' বলা হয়। কেউ অর্থ স্পষ্ট নয় এমন 'নাস্ 'এর ভুল ব্যাখ্যা করে ভুলভাবে বিশ্বাস করলে কাফির হবে না। তবে আহলে সুন্নাতের সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এই ধরণের ব্যক্তি যেহেতু অর্থ স্পষ্ট এমন 'নাস্ 'এর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাই সে চিরকাল জাহান্নামের আযাব ভোগ করবে না। পাপের শাস্তি ভোগের পরে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে। এদেরকে আহলে বিদায়াত বা দালালাত ফেরকার অনুসারী বলা হয়। বাহাত্তরটি দালালাত ফেরকা রয়েছে। এই ধরণের ব্যক্তিরাসহ কাফির ও মুরতাদদের কৃত ইবাদতসমূহ এবং জনসেবা, জনকল্যাণ ও খেদমতসমূহের কিছুই কবুল করা হবে না। তাই এর দ্বারা আখিরাতের কোন ফায়দা অর্জিত হবে না। সহীহ বিশ্বাসের অধিকারী মুসলমানদেরকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত কিংবা সংক্ষেপে সুন্নী বলা হয়। আহলে সুন্নাতের অনুসারীরা ইবাদতের ক্ষেত্রে চারটি মাজহাবে আলাদা হয়েছে। এই চার মাজহাবের অনুসারীদের প্রত্যেকেই একে অপরকে আহলে সুন্নাতের অনুসারী হিসেবে মনে করে ও পরস্পরকে ভালবাসে। যারা এই চার মাজহাব থেকে কোন একটিকে অনুসরণ করে না, তারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত নয়। যারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত নয় তারা হয় কাফির, না হয় আহলে বিদায়াত। এ ব্যাপারে ইমাম রব্বানী এর মাকতুবাতের মধ্যে বিশেষ করে প্রথম খণ্ডের দুইশ ছিয়াশিতম মাকতুবে, 'দুর্রুল মুখতার 'নামক কিতাবের জন্য রচিত তাহতাবীর হাশিয়ার 'যাবায়িহ' অংশে এবং 'আল-বাসাইর লিমুনকিরিত- তাওয়াসসুল বিআহলিল মাকাবির' নামক কিতাবে দলীলসহ বর্ণনা রয়েছে। শেষের কিতাব দুইটি আরবী ভাষায় রচিত। শেষের কিতাবটি হিন্দুস্তানে রচিত ও প্রকাশিত হয়েছে। ১৩৯৫ হিজরীতে (১৯৭৫খু) ও পরবর্তীতে কিতাবটি ইনস্তানবুলে হাকীকাত কিতাবেভীর পক্ষ থেকে নিয়মিত প্রকাশ হয়ে আসছে।

চার মাজহাবের কোন একটি অনুযায়ী যারা ইবাদত করে, তারা গুনাহের কাজ করলে কিংবা ইবাদতের ক্ষেত্রে ত্রুটি করলে, পরে এর জন্য তওবা করলে কৃত গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। যদি এর জন্য তওবা না করে তবে মহান আল্লাহ্ তায়ালা চাইলে ক্ষমা করে দিতে পারেন এবং এর জন্য জাহান্নামের আযাবের মুখোমুখি না করতে পারেন। আবার চাইলে গুনাহের জন্য কিছুটা আযাব দিয়ে পরবর্তীতে সেখান থেকে মুক্ত করবেন। অর্থাৎ আহলে সুন্নাতের অনুসারীরা কৃত গুনাহের জন্য আযাব ভোগ করলেও এক পর্যায়ে গিয়ে অবশ্যই তা থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে। দ্বীনের অবশ্য জ্ঞাতব্য বিষয়গুলি, যা সম্পর্কে মূর্খথরাও অবগত এবং যা অতি স্পষ্ট এমন বিষয়ের কোন একটিকে অবিশ্বাস করলে চিরকালের জন্য জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এরূপ যারা করে তাদেরকে কাফির কিংবা মুরতাদ বলা হয়।

আহলে কিতাব কিংবা কিতাবহীন এই বিবেচনায় কাফিরদেরকে দুই ভাগে ভাগ করা হয়। মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও পরবর্তীতে দ্বীন থেকে বের হয়ে যে কাফির হয় তাকে মুরতাদ বলা হয়। হযরত ইবনে আবিদীন রাহিমাহুল্লাহু তা'আলা, শিরকের কারণে যাদেরকে বিবাহ করা হারাম তাদের বর্ণনা করার সময় বলেছেন, 'মুরতাদ, মুলহিদ, জিনদিক, মাযুসী, মূর্তিপূজারী, পুরাতন গ্রীক দর্শনের অনুসারী, মুনাফিক, ৭২টি বাতেল ফেরকার অনুসারী যাদের কর্মকাণ্ড কুফরীতে পরিণত হয়েছে, ব্রাহ্মণ, বৌদ্ধ), বাতেনী, ইবাহাতী ও দুরজীদের অন্তর্ভুক্ত সকলেই কিতাবহীন কাফির হিসেবে বিবেচিত"। কম্যুনিস্ট ও ম্যাসনরাও অনুরূপ। খ্রিস্টান ও ইহুদীদের মধ্য থেকে যারা আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে নাযিলকৃত তাওরাত ও ইনজিল নামক কিতাব গুলিকে মানব সন্তান কর্তৃক পরিবর্তন ও ধ্বংস করার পরে যেরূপ ধারণ করেছে তাতে বিশ্বাস করে অনুসরণ করছে তারা কিতাবপ্রাপ্ত কাফির হিসেবে বিবেচিত। এদের মধ্য থেকে যারা কোন সৃষ্টির মাঝে উলুহিয়্যাতের সিফাত বিদ্যমান রয়েছে বলে বিশ্বাস করে তাদেরকে মুশরিক বলা হয়। আল্লাহ্ তা'আলার সিফাত-ই যাতিয়্যা ও সিফাত-ই সুবুতিয়্যাকে একত্রে উলুহিয়্যাত সিফাত বলা হয়।

কিতাবহীন কিংবা আহলে কিতাবের অন্তর্ভুক্ত কোন কাফির যদি ইসলাম গ্রহণ করে, তবে সে নিজেকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করতে পারে। ইসলাম গ্রহণের মাধ্যমে সে একজন নিষ্পাপ মুসলমানে পরিণত হয়। তবে, একজন সুন্নী মুসলমান হওয়া আবশ্যক। সুন্নী মুসলমান বলতে আহলে সুন্নাত আলেমদের 'রাহিমাহুমুল্লাহু তায়ালা' রচিত কিতাবসমূহ অধ্যয়ন করে শিখে, তদনুযায়ী নিজের ঈমান, আমল, কথা বার্তা ও জীবন যাপন করাকে বুঝায়। দুনিয়াতে কোন ব্যক্তি মুসলমান নাকি অমুসলমান তা, তার স্পষ্টভাবে বলা কথা ও কর্মের দ্বারা বুঝা যায়। তবে তা চাপ ও বাধ্যবাধকতা মুক্ত হতে হবে। এই ধরণের লোক আখিরাতে ঈমানসহ নাকি ঈমানহীন অবস্থায় গমন করেছে তা তার শেষ নিশ্বাসের সময় স্পষ্ট হয়। কবীরা গুনাহ সম্পাদনকারী পুরুষ কিংবা নারী যদি পরিশুদ্ধ ক্কলবের দ্বারা তওবা করে তবে তার গুনাহসমুূহ ইন- শা-আল্লাহ ক্ষমা করা হবে। যার তওবা গৃহীত হয়, সে নিষ্পাপ শিশুর মত হয়। তওবা কি ও কিভাবে তা করতে হয়, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা ঈমান ও ইসলাম' এবং সাআদাত-ই আবাদিয়্যা' নামক কিতাবের মত অন্যান্য ইলমে হাল কিতাবেও লিপিবদ্ধ রয়েছে।)

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsРусскийአማርኛFilipinoУкраїнськаAzərbaycancaČeštinaБългарскиދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail