Hakikat Books
English

Chapter 43 / 136

অজুর আদবসমূহ

এখানে আদব বলতে এটা বুঝানো হচ্ছে যা করলে সওয়াব আছে কিন্তু না করলে গুনাহ নাই। অথচ সুন্নত হলো যা করলে সওয়াব আছে কিন্তু না করলে মাকরুহে তানজিহি হয়। আদবকে অনেক সময় মানদুব কিংবা মুস্তাহাবও বলা হয়। অজুর আদবসমুহ নিম্নে বর্ণনা করা হলো. ১নামাজের ওয়াক্ত হওয়ার পূর্বেই এ নামাজ আদায়ের জন্য অজু করা। তবে যারা মা'জ্জুরঅজ্ধু ধরে রাখতে অস্ষম।তাদের জন্য ওয়াক্তের মধ্যেই অস্মু করা আবশ্যক।

২ অজু ভঙ্গের সময় অর্থাৎ টয়লেট করার সময় কিবলার দিকে মুখ করে কিংবা পিছন ফিরে বসা মাকরুহে তাহরিমি।

৩ টয়লেট করার পর লজ্জাস্থান পানি দিয়ে পরিষ্কার করা।

৪.এরপর তা পরিষ্কার কিছু দিয়ে মুছে শুকানো।

৫ টয়লেটের কাজ শেষ হওয়ার সাথে সাথে লজ্জাস্থান আবৃত করা।

৬ অন্যের সাহায্য না চেয়ে নিজেই অজু করতে সচেষ্ট হওয়া।

৭ কিবলার দিকে মুখ করে অজু করা।

৮ প্রতিটি অঙ্গ ধোয়ার সময় কালিমা ই শাহাদাত পড়া।

৯ অজ্ুর অন্যান্য দোয়া পড়া।

১০ কুলি করার জন্য মুখে ডান হাত দিয়ে পানি দেয়া।

১১নাকে পানি দেয়ার সময়ও ডান হাত দিয়ে দেয়া।

১২ বাম হাত দিয়ে নাক পরিষ্কার করা।

১৩ মুখ ধোয়ার জন্য মিসওয়াক ব্যবহার করা। মিসওয়াক না থাকলে দাঁতের ব্রাশ ব্যবহার করলেও হবে।

১৪ মুখ ধোয়ার সময় ব্যাক্তি যদি রোযাদার না হয়ে থাকে তবে কুলি করা এবং হালকা গড়গড় করা অজু ও গোসল উভয়ের জন্যই সুন্নত। তবে রোযাদার হলে গড়গড়া করা মাকরুহ।

১৫ নাক ধোয়ার সময় পানি যথাসম্ভব ভিতরে প্রবেশ করানো।

১৬.কান মাসেহ্ করার সময় এক আঙ্গুল দিয়ে কানের ফুটা পরিষ্কার করা। ১৭ পায়ের আঙ্গুল ধোয়ার সময় বামহাতের কনিষ্ঠ আঙ্গুল ব্যবহার করা। ১৮. হাত ধোয়ার সময় যদি হাতে আংটি থাকে তবে তা নড়িয়ে চড়িয়ে তার নীচের চামড়ায় পানি পৌছাতে হবে। যদি সামান্য স্থান শুকনা থাকে তবে অস্ত হবে না।

১৯ অনেক পানি থাকলেও ইছরাফ,অপচয়।না করা।

২০ আবার পর্যাপ্ত পানি থাকা সত্বেও তেল মাখানোর মত করে খুব অন্ন পানি ব্যবহার করাও উচিত না।

২১ যেখানে বদনা কিংবা পাত্র দিয়ে অজু করা হয় সেখানে অজু করার পর এ পাত্রটি পূর্ন করে রাখা।

২২ অজু শেষ করে “আল্লাহুন্মা আজ্আলবনি মিনাত তাওয়াবিন” দোয়াটি পড়া।

২৩ অজু করে দুই রাকাআত নফল নামাজ আদায় করা।

২৪. অজ্ধু থাকা সত্ববেও নতুন ওয়াক্তের নামাজের জন্য পুনরায় অজ্ব.করা। ২৫ মুখমন্ডল ধোয়ার সময় চোখের কোনা পাপড়ি ইত্যাদিও পরিষ্কার করা। ২৬. মুখ হাত ও পা ধোয়ার সময় যতটুকু ধোয়া ফরজ তার চেয়ে একতু বেশী করে ধোয়া।

২৭ অজু করার সময় ব্যবহৃত পানি যেন পোষাকে না লাগে সেদিকে খেয়াল রাখা।

২৮. অন্য মাজহাবে অনুযায়ী ফরজ কোন আমল যদি নিজ মাজহাবে মাকরুহ না হয়ে থাকে এবং মুবাহ হয় তবে তা আদায় করা সমুস্তাহাব।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail