অজু করার সময় নিম্নোক্ত কাজগুলি করা হারাম অথবা মাকরুহ।
১টয়লেট করার সময় কিবলার দিকে মুখ ফিরিয়ে কিংবা পিছন ফিরে বসা উচিত নয়।
২টয়লেট করা সহ সর্বাবস্থায় অন্য কারো সামনে নিজের লজ্জাস্থান প্রকাশ করা হারাম।
৩ টয়লেট করার পর ডান হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা উচিত নয়। ৪. পানি না পাওয়া গেলে খাবার, গোবর কয়লা পশুর খাদ্য অন্যের সম্পত্তি পাতা ইত্যাদি দিয়ে পবিত্রতা অর্জন মাকরুহ।
৫ যে হাউজের পানি দিয়ে অজু করা হয় সেখানে ধুতু ফেলা কফ ফেলা নিষেধ।
৬ অজু করার সময় অঙ্গগুলির সীমা থেকে অতিরিক্ত বেশী বা কম ধোয়া উচিত নয়। একইভাবে প্রতিটি অঙ্গ তিনবারের কম বা বেশী ধোয়াও ঠিক নয়। ৭ অজু করার পর অঙ্গ মোছার জন্য পবিত্র কিছু ব্যহার করা।
৮ মুখ ধোয়ার সময় মুখে পানি ছিটকানো উচিত নয় বরং কপালের উপর দিয়ে নীচের দিকে পানি ছেড়ে দিতে হয়।
৯ পানিতে ফু না দেয়া।
১০ মুখ ধোয়ার সময় চোখ ও মুখ শক্ত করে বন্ধ করে রাখা ঠিক না। কারণ ঠোটের বাইরের অংশ ও চোখের পাতার সামান্য অংশও শুকনা থাকলে অজ্যু হয় না।
১১ডান হাত দিয়ে নাক পরিষ্কার না করা।
১২ মাথা কান ও ঘাড় মাসেহ করার সময় প্রতিটির জন্য আলাদা আলাদাভাবে হাত ভিজিয়ে ঝেরে মাসেহ করার দরকার নেই একবার ভিজিয়েই প্রতিটি অঙ্গ মাসেহ করা যায়।