মানুষের সামনের ও পিছনের রাস্তা দিয়ে নাজাসাত বের হওয়ার পরে এই জায়গাগুলি পরিষ্কার করাকে ইস্তিনজা বলা হয়। ইস্তিনজা তথা পবিত্র হওয়া হলো সুন্নত ই মুয়াক্কাদা। অর্থাৎ, টয়লেটে মলমুত্র ত্যাগ করার পরে নারী পুরুষ নির্বিশেষে সকলেরই মাটির দলা পাথরের টুকরা কিংবা পানি দিয়ে সামনের ও পিছনের উভয় রাস্তাকেই নাপাকী থেকে সম্পূর্নরূপে পরিষ্কার করা সুন্নত। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে অন্যের সামনে গোপনাঙ্গ উম্মুক্ত না করে পানি দ্বারা ইস্তিনজা করা অসম্ভব,সে ক্ষেত্রে পানি দ্বারা ইস্ডিনজা করা থেকে বিরত থাকবে। এ অবস্থাতেই নামাজ আদায় করবে। তবুও গোপনাঙ্গ উম্মুক্ত করবে না। যদি উম্মুক্ত করে তবে ফাসিক হিসেবে বিবেচিত হবে। একটি হারাম সম্পাদনকারী হবে। পরবর্তীতে সুযোগ বুঝে নিরিবিলি কোন স্থানে পানি দ্বারা ইস্তিনজা করে নামাজ পুনরায় আদায় করে নিবে। কেননা কোন আদেশ তথা ফরজ পালন করতে গিয়ে যদি হারাম সম্পাদনে বাধ্য হতে হয় সেক্ষেত্রে এ হারাম থেকে বেঁচে থাকার জন্য এঁ ফরজকে (বিলম্বিত করতে হয় কিংবা।ত্যাগ করতে হয়।
হাডিউ, খাদ্য, গোবর, ইট, ফুলদানী, কাঁচের টুকরো, কয়লা পশুপাখির খাদ্য অন্যের জিনিস, আর্থিক মূল্য আছে এমন জিনিসপত্র যেমন রেশসী কাপড় মসজিদের থেকে ফেলে দেয়া হয়েছে এমন কিছু জমজমের পানি. পাতা কাগজ ইত্যাদি দিয়ে ইস্তিনজা করা মাকরাূহে তাহরিমী। খালি কাগজকেও সম্মান দেখানো দরকার। মূল্যহীন জিনিসপত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপ্রয়োজনীয় লেখালেখি আছে এমন কাগজপত্র ও পত্রিকা দ্বারা ইস্তিনজা করা জায়েজ। তবে ইসলামী হরফে লেখা হয়েছে এমন কোন কাগজ দ্বারা ইস্তিনজা করা যায় না। কিবলার দিকে মুখ করে কিংবা পিঠ ফিরিয়ে টয়লেট করা মাকরাূহ। এছাড়া দাঁড়িয়ে কিংবা কোন ধরণের উজর না থাকা সত্ত্বেও উলঙ্গ অবস্থায় টয়লেট করাও মাকরূহ। প্রস্রাব জমা হতে পারে এমন স্থানে গোসল করা জায়েজ নয়। তবে যদি প্রস্রাব প্রবাহিত হয়ে চলে যায় এবং জমে থাকার কোন সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে এমন স্থানে গোসল করা জায়েজ হবে। ইস্তিনজার জন্য ব্যবহৃত পানি অপবিত্র হয়ে যায়। তাই ইস্তিনজা করার সময় পোশাকে যেন পানির ছিটা না লাগে সেদিকে খেয়াল রাখতে হয়। এজন্য ইস্তিনজা করার সময় গুপ্তাঙ্গের পোশাক খুলতে হয়। তবে তা অবশ্যয়ই লোকচক্ষুর আড়ালে নির্জন কোন স্থানে করতে হবে। টেপ থেকে পানি নিয়ে পোশাকের ভিতরে হাত ঢুকিয়ে প্রস্রাবের রাস্তাকে হাতের পানি দিয়ে ডলে ধৌত করলে ইস্তিনজা হয় না। কেননা প্রস্রাবের ফোঁটা যখন হাতের পানিতে লাগবে তখন তা অপবিত্র হয়ে যাবে এবং পোশাকে লাগলে তাও নাপাক হয়ে যাবে। এই নাপাক পানি যদি পোশাকে হাতের তালুর পরিমাণের চেয়ে বেশী স্থানে ছরিয়ে যায় তাহলে এ পোশাক পরিধান করে নামাজ আদায় করলে তা কবুল হবে না।