Hakikat Books
English

Chapter 67 / 136

মেরু অঞ্চলে নামাজ ও রোজা

প্রত্যেক অঞ্চলের নামাজের ওয়াক্ত বিষ্ুবরেখা থেকে এ অঞ্চলের দুরত্ব ও খতুর পরিবর্তন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। উত্তর মেরুর নিকটবর্তী ঠাণ্ডা অঞ্চলসমূহে যখন সুর্যের ঝুঁক বেশী থাকে তখন সন্ধ্যা না নামতেই ভোর হয়ে যায়। একারণে বাল্টিক সাগরের উত্তরাংশে গ্রীষ্মকালে রাত না হওয়ায় এশার ও ফজরের নামাজের ওয়াক্ত হয় না।

হানাফী মাজহাব অনুযায়ী ওয়াক্ত নামাজের শর্ত নয় বরং সবব্। একারণে এসব অঞ্চলে সবব্ সংঘটিত না হওয়ায় নামাজও ফরজ হয় না। এমতাবস্থায় এসব অঞ্চলে বসবাসকারী মুসলমানদের উপর গ্রীষ্মকালে এই দুই ওয়াক্ত নামাজ ফরজ হবে না। দক্ষিণ মেরুতে মানুষের বসবাসযোগ্য অঞ্চল না থাকায় এরূপ সমস্যাও নাই।

শাবান মাসের শেষ রাত্রিতে কোন শহরে রমজানের চাঁদ দেখা গেলে সমস্ত দুনিয়ায় রোজা রাখা জরুরী হয়। চাঁদ দেখার সময় যেসব স্থানে দিন থাকে তারা পরবর্তী দিন থেকে রোজা শুরু করবে। (মেরু কিংবা চাঁদে গমনকারী মুসলমান যদি মুসাফির না হয় তবে তার উপরও রমজান মাসের দিনগুলিতে রোজা রাখা ফরজ হয়। যেখানে দিন চব্বিশ ঘন্টার চেয়েও দীর্ঘ হয় সেখানে ঘড়ির সময় দেখে রোজা শুরু করবে ও ইফতার করবে। চব্বিশ ঘন্টার চেয়ে কম সময়ে দিন হয় এমন নিকটবর্তী কোন শহরের সময়কে অনুসরণ করবে। যদি এমতাবস্থায় রোজা না রাখে তবে যখন সে দীর্ঘ দিনের স্থান থেকে বের হয় স্বাভাবিক অঞ্চলে আসবে তখন ক্বাজা আদায় করবে।)

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail