তিলাওয়াত ই সিজদার মত আদায় করতে হয়। আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত হলে কিংবা কোন বালা মুসীবত থেকে মুক্তি পেলে বান্দার উপর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য শুকুর সিজদা করা মুস্তাহাব। শুধুমাত্র সিজদায় প্রথমে 'আলহামদু, লিল্লাহ” বলবে পরে সিজদার তাসবীহ পরবে। নামাজ শেষ হওয়ার পরপর সিজদা করা মাকরুহ।
বুজুর্গগণ বলেছেন নামাজকে যথাযথভাবে অর্থাৎ 'তা'দিল' ই আরকান”সহ আদায় না করলে ব্যক্তি নিজের সাথেসাথে অন্যান্য মাখলুককেও ক্ষতির সম্মুখীন করে। কেননা এ ব্যক্তির গুনাহের কারণে অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টি হয় ফসল ফলায় না অসময়ে বৃষ্টি হয় যা উপকারের বদলে ক্ষতির কারণ হয়।