১নামাজ শুরুর সময় কান পর্যন্ত হাত তোলা।
২ এসময় হাতের তালু কিবলার দিকে ফিরানো।
৩ তাকবীরের পর হাত বাঁধা।
৪.ডান হাত বাম হাতের উপর স্থাপন করা।
৫. পুরুষের জন্য নাভির নিচে আর মহিলাদের জন্য বুকের উপর হাত বাঁধা। ৬.ইফতিতাহ তাকবীরের পরে “সুবহানাকা” পড়া।
৭ ইমাম ও একাকী নামাজ আদায়কারী ব্যক্তির 'আউজ্জুবিল্লাহ” পড়া।
৮“বিসমিল্লাহ্' পড়া।
৯ রুকুতে তিনবার “সুবহানা রব্বিয়াল আজিম” বলা।
১০সিজদায় তিনবার '“সুবহানা রব্বিয়াল আলা” বলা।
১১শেষ বৈঠকে দুরুদ পড়া।
১২ শেষে সালাম ফিরানোর সময় উভয় দিকে তাকানো।
১৩ইমামের জন্য জুমা ও ঈদের নামাজ ব্যতীত অন্য সকল নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে যততুকু ক্কিরাত পড়বে তার দ্বিগুণ দীর্ঘ ক্কিরাত পড়া।
১৪রুকু থেকে দাঁড়ানোর সময় ইমাম ও একাকী আদায়কারী ব্যক্তির “সামিয়াল্লাহ্ন লিমান হামিদাহ” বলা।
১৫ রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ” বলা।
১৬সিজদার সময় পায়ের আঙ্গুলগুলি বাঁকিয়ে অগ্রভাগকে কিবলামুখী করা।
১৭ রুকু থেকে সিজদায় যাওয়ার সময় এবং সিজদা থেকে উঠার সময় “আল্লাহু আকবার” বলা।
১৮সিজদায় হাত ও হাঁটু জমিনে রাখা।
১৯দুই পায়ের গোড়ালির মাঝে দাঁড়ানো অবস্থায় চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা। রুকুতে কাওমাতে ও সিজদাতে মিলিত রাখা।
২০সুরা ফাতিহার পরে নিম্নস্বরে' আমীন” বলা রুকুতে যাওয়ার সময় তাকবীর বলা রুকুতে হাতের আঙ্গুলগুলি খোলা অবস্থায় হাঁটুর উপর রেখে আঁকড়ে ধরা সিজদার জন্য তাকবীর দেয়া বসার সময় বাম পা কে জমিনে বিছিয়ে ডান পাকে খাড়া করে রেখে বসা এবং দুই সিজদার মাঝে বসা।
মাগরিবের নামাজে সংক্ষিপ্ত সুরা পড়া হয়। ফজরের নামাজের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতের তুলনায় দীর্ঘ ক্কিরাত পড়া উত্তম। জামাতের সাথে নামাজ আদায়কারী ব্যক্তি সুরা ফাতিহা ও এর সাথে মিলিয়ে অন্য সূরা পরবে না। তবে “'সুবহানাকা” পড়বে। তাকবীরগুলিও বলবে। তাহিয়্যাত ও দুরুদ শরীফ পড়বে।