Hakikat Books
English

Chapter 87 / 136

নামাজের মুস্তাহাবসমূহ

১নামাজ আদায়ের সময়ে সিজদার স্থানে দৃষ্টি রাখা।

২রুকুতে পায়ের দিকে দৃষ্টি রাখা।

৩সিজদার সময় নাক যেখানে রাখে সেদিকে তাকানো।

৪. বসে তাহিয়্যাত পড়ার সময় হাঁটুর সামনের দিকে তাকানো।

৫ সূরা ফাতিহার পরে ফজরের সময় দীর্ঘ ক্বিরাত আর মাগরিবের সময় সংক্ষিপ্ত ক্বিরাত তিলাওয়াত করা।

৬. ইমামের অনুসরণকারী মুসল্লীর তাকবীরসমূহ নীচুস্বরে দেয়া।

৭ রুকুতে হাতের আঙ্গুলগুলি মেলে হাঁটুর উপরে রাখা।

৮ রুকুতে মাথা ঘাড় ও পিঠ সমান রাখা।

৯সিজদায় যাওয়ার সময় প্রথমে ডান পরে বাম হাঁটু জমিনে রাখা।

১০সিজদার সময় মাথাকে দুই হাতের মাঝে রাখা।

১১সিজদার সময় নাকের পরে কপাল রাখা।

১২নামাজরত অবস্থায় হাই তুললে হাতের তালুর বিপরীত পৃষ্ঠ দিয়ে মুখ ঢাকা।

১৩সিজদায় পুরুষগণের কনুই তুলে রাখা আর মহিলাদের কনুই জমিনে রাখা।

১৪সিজদায় পুরুষগণ হাত ও পা পেট থেকে আলাদা রাখবে।

১৫রুকু এবং সিজদায় অন্ততপক্ষে তিনবার তাসবীহ পড়ার সময় পরিমাণ অপেক্ষা করা।

১৬সিজদা থেকে মাথা উঠানোর পরে জমিন থেকে হাত তুলা।

১৭ হাত তুলার পরে হাঁটু তুলা।

১৮ তাহিয়্যাত পড়ার সময় হাতকে রানের উপর রেখে আঙ্গুলগুলি কিবলা বরাবর সোজা করে রাখবে। বাঁকাবে না এবং নাড়াচাড়াও করবে না।

১৯ডানে বামে সালাম ফিরানোর সময় মাথাও উভয়দিকে ঘুরানো।

২০সালাম ফিরানর সময় কাঁধের প্রান্তের দিকে তাকানো।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail