Hakikat Books
English

Chapter 93 / 136

জামাতে নামাজ

নূন্যতম দুইজনের মধ্য থেকে একজনের ইমাম হয়ে একত্রে নামাজ আদায়ের মাধ্যমে জামাত অনুষ্ঠিত হয়। পাঁচ ওয়াক্ত নামাজের ফরজসমুহ জামাতের সাথে আদায় করা পুরুষদের জন্য সুন্নাত। জুমা ও ঈদের নামাজের ক্ষেত্রে জামাতে আদায় করা ফরজ। বহ্ণ হাদীস শরীফের মাধ্যমে আমাদেরকে অবগত করা হয়েছে যে জামাতের সাথে আদায়কৃত নামাজের জন্য প্রচুর সওয়াব রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে.জামাতের সাথে আদায়কৃত নামাজের জন্য, একাকী আদায়কৃত নামাজের থেকে সাতাশ গুণ বেশি সওয়াব প্রদান করা হয়”। তিনি সঃ)আরো বলেছেন যে “ভালোভাবে অজু করে জামাতে নামাজ আদায়ের জন্য যখন কেউ কোন মসজিদে গমন করে তখন তার প্রতি কদমের জন্য মহান আল্লাহ তায়ালা একটি করে সওয়াব প্রদান করেন এবং তার আমল দফতর থেকে একটি করে গুনাহ মুছে দেন এবং জান্নাতে তার মর্যাদা একধাপ বাড়িয়ে দেন”। জামাতের সাথে নামাজ আদায়ের মাধ্যমে মুসলমানদের মাঝে এক্য প্রতিষ্ঠা হয়। সম্প্রীতি ও বন্ধন সুদৃঢ় হয়। জামাতে একত্রিত হয়ে মুসলমানগণ পরস্পরের সাথে কৃশলাদি বিনিময় করেন। এর দ্বারা কারো কোন সমস্যা থাকলে কিংবা কেউ অসুস্থ হলে তা প্রকাশ পায় অন্যদের পক্ষে তার সাহায্যে এগিয়ে আসা কিংবা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করা সহজ হয়। সমস্ত মুসলমানগণ যে এক ক্বালব ও এক শরীর, তার সর্বোত্তম উদাহরণ হলো এই জামাতের সাথে আদায়কৃত নামাজ।

অসুস্থ পক্ষাঘাতগ্রস্থ খোঁড়া হাঁটতে অক্ষম বৃদ্ধ ও অন্ধের জন্য জামাতের সাথে নামাজ আদায় করা আবশ্যক নয়।

জামাতের সাথে নামাজ আদায়ের সময় যাকে অনুসরণ করা হয় তাকে ইমাম বলা হয়। ইমাম হওয়ার জন্য এবং তার অনুসরণ করে জামাত হওয়ার জন্য কতিপয় শর্ত রয়েছে।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail