Hakikat Books
English

Chapter 94 / 136

ইমামতির শর্তসমূহ

ইমাম হওয়ার জন্য ছয়টি শর্ত রয়েছে। এগুলো র থেকে কোন একটি শর্ত যদি ইমামের মাঝে অনুপস্থিত থাকে তবে তার পিছনে আদায়কৃত নামাজ কবুল হয় না। এগুলো হলো, ১ মুসলমান হওয়া। হযরত আবু বকর সিদ্দীক ও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহ্থমাকে যারা খলিফা হিসেবে স্বীকার করে না অথবা মিরাজ ও কবরের আযাবকে বিশ্বাস করে না তাদেরকে ইমাম হিসেবে গ্রহণ করা সম্ভব নয়। ২বালেগ তথা প্রাপ্তবয়স্ক হওয়া।

৩ আকেল তথা বুঝ শক্তি সম্পন্ন হওয়া। মাতাল কিংবা বুদ্ধি প্রতিবন্দী ব্যক্তি ইমাম হতে পারে না।

৪ পুরুষ হওয়া। নারী কখনো পুরুষের ইমাম হতে পারে না।

৫.কমপক্ষে সূরা ফাতিহা ও অন্য একটি আয়াত সঠিকভাবে তিলাওয়াত করতে সক্ষম হওয়া। এক আয়াতও মুখস্ত করতে অক্ষম কিংবা মুখস্ত করা সত্ত্বেও তাজবীদ সহকারে শুদ্ধভাবে তিলাওয়াতে অক্ষম কারো জন্য ইমামতি করা জায়েজ নয়।

৬.উজরহীন হওয়া। উজরওয়ালা ব্যক্তি উজরহীন ব্যক্তির ইমাম হতে পারে না।

ইমামের জন্য পবিত্র কুরআন তাজবীদ সহকারে তিলাওয়াত করা আবশ্যক। সুন্দর ক্কিরাত বলতে তাজবীদ অনুযায়ী তিলাওয়াত করাকে বুঝায়। যে সকল ইমাম নামাজের শর্তসমূহের প্রতি গুরুত্বারোপ করে না তাদের পিছনে নামাজ আদায় করা উচিত নয়। “সালিহ সৎ কর্মশীল)কিংবা ফাজির (পাপী, ইমামের পিছনে নামাজ আদায় কর” হাদীসটি সাধারণ মসজিদের ইমামের জন্য প্রযোজ্য নয়.বরং জুমা নামাজের ইমামতি করা সুলতান হকুমদার কিংবা তার প্রতিনিধির জন্য প্রযোদ্যয।

সুন্নাত তথা দ্বীনি ইলমের উপর যার সর্বাধিক দখল রয়েছে তিনিই ইমামতির জন্য সর্বাধিক উপযুক্ত ব্যক্তি। এক্ষেত্রে সমপর্যায়ের একাধিক ব্যাক্তি থাকলে তাদের মধ্যে যিনি উত্তমভাবে পবিত্র কুরআন তিলাওয়াত করতে পারেন তিনি ইমাম হবেন। এক্ষেত্রেও একাধিক ব্যক্তি সমপর্যায়ের হলে তাদের মধ্য থেকে অধিক তাকওয়াবান ব্যক্তি ইমাম হবেন। তাতেও সমপর্যায়ের একাধিক ব্যক্তি থাকলে বয়সে যিনি বড় তিনি ইমাম হবেন।

দাস যাযাবর পাপী অন্ধ ও অবৈধ সন্তানের ইমামতি করা মাকরুহ। ইমামের জামাতে অংশগ্রহণকারীদের মাঝে বিরক্তির উদ্রেক হয় কিংবা অস্বস্থি অনুভব করে এমন দীর্ঘ ক্বিরাত তিলাওয়াত করা উচিত নয়।

মহিলাদের জন্য শুধুমাত্র নিজেদের মাঝে জামাত করে নামাজ আদায় করা মাকরুহ।

একজন মুসল্লী নিয়ে জামাতে নামাজ আদায়কারী ইমাম তাকে নিজের ডান পাশে দাঁড় করাবে। যদি কমপক্ষে দুইজন মুসল্লী নিয়ে জামাত করে তবে ইমাম তাদের সামনে দাঁড়াবে। পুরুষের জন্য নারী কিংবা শিশুর পিছনে নামাজ আদায় করা জায়েজ নয়।

ইমামের পিছনে প্রথমে পুরুষগণ কাতার করে দাঁড়াবে, তারপর শিশুরা এবং তাদের পিছনে নারীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে।

ইমাম যদি মহিলাদের ইমামতির জন্য নিয়্যাত করে থাকে আর একই ওয়াক্তের নামাজের জন্য একই সারিতে পুরুষ ও মহিলা দাঁড়ায় তবে পুরুষের নামাজ ভঙ্গ হবে। তবে যদি ইমাম মহিলার জন্য নিয়্যাত না করে থাকে তবে পাশাপাশি নামাজ আদায়কারী পুরুষের নামাজের ক্ষতি হবে না কিন্তু মহিলার এভাবে নামাজ আদায় করা জায়েজ হবে না। দাঁড়িয়ে নামাজ আদায়কারী ব্যক্তি বসে আদায়কারী ব্যক্তির অনুসরণ করতে পারে। সমুকীম ব্যক্তি মুসাফির ইমামের পিছনে নামাজ আদায় করতে পারে। ফরজ আদায়কারী ব্যক্তি নফল আদায়কারী ব্যক্তির ইমামতিতে জামাত করতে পারে না তবে নফল আদায়কারী ফরজ আদায়কারী ব্যক্তির পিছনে জামাতে নামাজ আদায় করতে পারে। জামাতে নামাজ আদায়ের পরে যদি জানতে পারে যে.ইমাম অজ্হীন অবস্থায় নামাজ পড়িয়েছে তাহলে মুসল্লীগণ পুনরায় এ নামাজ আদায় করে নিবে।

লাইলাতুল মিরাজ লাইলাতুল বরাত ও লাইলাতুল কদরের নফল নামাজসমূহ আযান ইকামাত ও ঘোষণার মাধ্যমে জামাতের সাথে আদায় করা মাকরুহ।

জামাতে অংশগ্রহণকারী মুসল্লীগণ চাইলেও ফরজ নামাজ আদায়ের সময় ইমামের জন্য ক্কিরাত ও তাসবীহসমূহ সুন্নাতের চেয়ে অতিরিক্ত দীর্ঘায়িত করা মাকরুহে তাহরিসী।

কেউ যদি রুকুর মধ্যে ইমামের পিছনে জামাতে অংশগ্রহণ করতে না পারে তবে এ রাকাত আদায় হবে না ইমাম সালাম ফিরানোর পর তা আদায় করে নিতে হবে ' ইমামের রুকুতে থাকা অবস্থায় কেউ জামাতে অংশগ্রহণ করতে আসলে প্রথমে নিয়্যাত করে দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা বলে নামাজ আরম্ভ করবে পরে অনতিবিলম্বে রুকুতে যেয়ে ইমামের অনুসরণ করতে থাকবে। রুকুতে পুরোপুরি ঝুঁকার আগেই যদি ইমাম দাঁড়িয়ে যায় তবে এ রাকাত আদায়কৃত হিসেবে গণ্য হবে না।

ইমামের আগেই রুকুতে ঝুঁকা সিজদায় যাওয়া কিংবা রুকু ও সিজদা থেকে ইমামের আগে উঠা মাকরুহে তাহরিমী। ফরজ নামাজ আদায়ের পরে কাতার থেকে ছড়িয়ে যাওয়া মুস্তাহাব।

কোন মুমিন ব্যক্তি যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে তবে সে সমস্ত পয়গম্বর আলাইহিস্ সালামের সাথে নামাজ আদায়ের মত সওয়াব অর্জন করে।

জামাতের সাথে আদায়কৃত নামাজের এত ফযিলত তখনই অর্জিত হবে যখন ইমামের নামাজ কবুল হবে।

কেউ যদি কোন ধরনের উজর ব্যতীত জামাত ত্যাগ করে তাহলে সে আান্নাতের সুগন্ধ গ্রহণ করতে পারবে না। উজর ব্যতীত জামাত ত্যাগকারীকে চার কিতাবে অভিশপ্ত হিসেবে বিবেচনা করা হয়েছে।

পাঁচ ওয়াক্ত নামাজই জামাতের সাথে আদায়ের জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত। কিয়ামতের দিন যদি মহান আল্লাহ তায়ালা সাত স্তরের জমিন সাত স্তরের আসমান আরশ কুরসী ও অন্যান্য সকল সৃষ্টিকে পরিমাপকের এক পাল্লায় রাখেন আর সকল শর্ত মেনে যথাযথভাবে জামাতের সাথে আদায়কৃত এক ওয়াক্ত নামাজের সওয়াব অন্য পাল্লায় রাখেন তবে জামাতের সাথে আদায়কৃত ফরজ নামাজের সওয়াবের পাল্লা অধিক ভারী হবে।

ইমামের সাথে জামাতে নামাজ শুদ্ধ হওয়ার দশটি শর্ত,

১নামাজ শুরুর সময় তাকবীর দেয়ার পূর্বে ইমামের অনুসরণ করে জামাতে নামাজ আদায়ের নিয়্যাত করতে হয়। ইকতাদাইতু বিহাজাল ইমাম” বলে তা মনে মনে স্থির করতে হয়। নিয়্যাতে ইমামের অনুসরণের কথা উল্লেখ করা আবশ্যক। ২জামাতে মহিলাদের উপস্থিতি থাকলে তাদের জন্য ইমামের নিয়্যাত করা আবশ্যক। পুরুষ জামাতের জন্য ইমামতির নিয়্যাত না করলেও চলবে। তবে ইমাম জামাতের ইমামতির নিয়্যাত করলে নিজে জামাতে নামাজের সওয়াব অর্জন করবে।

৩ জামাতের কাতার ইমামের গোড়ালির পিছনে থাকতে হবে।

৪.ইমামের সাথে জামাতের.একই ওয়াক্তের ফরজ নামাজ আদায় করা আবশ্যক।

৫. ইমাম ও পুরুষ জামাতের মাঝে মহিলাদের কাতার থাকতে পারবে না। ৬ ইমাম ও জামাতের মাঝে,নৌকা যেতে পারে এমন খাল কিংবা গাড়ি যেতে পারে এমন রাস্তা থাকতে পারবে না।

৭ ইমাম ও জামাতের মাঝে এমন দেয়াল বা প্রতিবন্ধকতা থাকতে পারবে না. যার কারণে অপর পাশের জামাতের পক্ষে ইমাম কিংবা জামাতের কাউকেই দেখা সম্ভব না অথবা ইমামের আওয়াজও শুনা যায় না।

৮ইমাম কোন পশুর উপরে আর জামাত নিচে অথবা জামাত পশুর উপরে ইমাম মাটিতে হতে পারবে না।

৯ ইমাম ও জামাত যদি একাধিক নৌকা বা জাহাজে অবস্থান করে তবে নৌকা কিংবা জাহাজের পরস্পর লেগে থাকতে হবে।

১০ইমাম অন্য মাজহাবের হলে জামাতের নামাজ শুদ্ধ হওয়ার ব্যাপারে দুইটি রিওয়ায়েত রয়েছে। প্রথম বর্ণনা অনুযায়ী জামাতে অংশগ্রহণকারীদের মাজহাব অনুযায়ী নামাজ ভঙ্গ হয় এমন কোন কারণ ইমামের মাঝে অনুপস্থিত থাকতে হবে। দ্বিতীয় মত হলো ইমামের নিজ মাজহাব অনুযায়ী নামাজ শুদ্ধ হলে অন্য মাজহাবের অনুসারী জামাতের জন্যও নামাজ শুদ্ধ হবে। এই মত অনুযায়ী, ইমামের দাঁতে প্রলেপ অথবা ফিলিং থাকলেও, হানাফী মাজহাবের অনুসারীদের জন্য তার ইমামতিতে নামাজ আদায় করা সহীহ হবে।

দুই জনের জামাত হলে মুসল্লী ইমামের ডান দিকে দাঁড়াবে। এক্ষেত্রে বাম দিকে দাঁড়ানো মাকরুহ। সরাসরি পিছনে দাঁড়ানোও মাকরুহ। মুসল্লীর পায়ের গোড়ালি ইমামের গোড়ালির চেয়ে সামনে না থাকলে নামাজ শুদ্ধ হয়। দুই বা তার চেয়ে বেশি মুসল্লী জামাতে অংশগ্রহণ করলে ইমামের পিছনের সারিতে দাঁড়াবে। ইমামের সাথে জামাতে নামাজ আদায় করার সময়ও একাকী আদায় করার মত করেই নামাজ পড়তে হয়। তবে নামাজের দাঁড়ানো অবস্থায় ইমাম উচ্চস্বরে হোক কিংবা নিচুস্বরে হোক যেভাবেই ক্কবিরাত তিলাওয়াত করুক না কেন জামাতে অংশগ্রহণকারী মুসল্লীগণ কিছুই পাঠ করবে না। শুধুমাত্র প্রথম রাকাতের শুরুতে “সুবহানাকা” পড়বে। শাফিঈ মাজহাব অনুযায়ী ইমামের সাথে সাথে জামাতকেও নিচুষ্বরে সুরা ফাতিহা পড়তে হয়।) ইমাম উচ্চস্বরে সুরা ফাতিহা তিলাওয়াত করার পরে জামাত নিচুম্বরে “আমীন” বলবে। উচ্চস্বরে আমীন বলা উচিৎ নয়। রুকু থেকে উঠে দাঁড়ানোর সময় ইমাম যখন “সামি আল্লাহু লিমান হামিদাহ” বলবে তখন জামাত শুধুমাত্র 'রব্বানা লাকাল হামদ” বলবে। এরপর “আল্লাহ্ আকবার” বলে ইমামের সাথে সাথে জামাতও সিজদায় যাবে। রুকুতে সিজদায় ও বসা অবস্থায় একাকী নামাজ আদায়ের মত করেই জামাতও তাসবীহ ও দোয়াসমূহ পাঠ করবে।

বিতরের নামাজ রমজান মাসে জামাতের সাথে আদায় করা হয়। এর বাইরে অন্যান্য সময়ে একাকী আদায় করতে হয়।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail