কোন ব্যক্তি যদি ইফতিতাহ তাকবীরে ইমামের সাথে একত্রে অংশগ্রহণ করতে পারে তাহলে শীতের পূর্বে গাছের শুঁকনো পত্রসমূহ বাতাস প্রবাহের সাথে সাথে যেভাবে ঝরে পরে ঠিক তেমনিভাবে এ বস্তির গুনাহসমূহও ঝরে যায়।
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্নণ আলাইহি ওয়া সাল্লাম নামাজ আদায়ের সময় কোন একজন সাহাবী ফজরের নামাজে ইফতিতাহ তাকবীরের সময় উপস্থিত হতে পারেননি। এজন্য তিনি একজন দাস আযাদ করে দিলেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে ইফতিতাহ তাকবীরে উপস্থিত হতে পারিনি এজন্য একজন দাস আযাদ করে দিয়েছি। এখন আমি কি এর দ্বারা ইফতিতাহ তাকবীরের সওয়াব অর্জন করতে সক্ষম হয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবুবকর সিদ্দীক রাদিয়াল্লাহ্নণ আনহ্থকে জিজ্ঞাসা করলেন তুমি এই ইফতিতাহ তাকবীরের ব্যাপারে কি বল: হযরত আবুবকর রাদিয়াল্লাহু আনহ্ণ জবাবে বললেন ইয়া রাসূলুলাহ,আমি যদি চল্লিশটি উটের মালিক হতাম আর এই উটগুলি মুল্যবান রত্ব সমৃদ্ধ হত তারপর আমি সবসহ এই উটগুলি ফকিরদের মাঝে দান করে দিতাম তবুও ইমামের সাথে একত্রে ইফতিতাহ তাকবীরে অংশগ্রহণ করলে যে সওয়াব অর্জিত হয় আমার মনে হয় এর দ্বারা তা অর্জন করতে পারব না।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহ্বকে বললেন, হে উমর! তুমি এই ইফতিতাহ তাকবীরের ব্যাপারে কি বল:হযরত উমর রাদিয়াল্লাহ্ন আনহ্থ জবাবে বলল, আমার যদি মক্কা থেকে মদীনা পর্যন্ত উটের সারি থাকে আর এগুলো রত্ব বোঝাই হয় এরপর আমি উটসহ সবকিছু ফকিরদের মাঝে দান করে দেই তাতে যে পরিমাণ সওয়াব অর্জন করব তার দ্বারাও আমার মনে হয় ইমামের সাথে একত্রে ইফতিতাহ তাকবীরে অংশগ্রহণ করার সওয়াব অর্জন করা সম্ভব হবে না।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহকে বললেন, হে উসমান! এই ইফতিতাহ তাকবীরের ব্যাপারে তোমার মত কি:জবাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহ্থণ বললেন ইয়া রাসূলুল্লাহ: আমি রাতে যদি দুই রাকাত নামাজ আদায় করি এবং এর প্রত্যেক রাকাতে মহাপবিত্র কুরআন শরীফকে খতম করি তারপরও মনে হয় ইমামের সাথে একত্রে ইফতিতাহ তাকবীরে অংশগ্রহণের সওয়াব অর্জন করতে পারব না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহ্ুকে বললেন হে আলী।এই ব্যাপারে তোমার অভিমত কি:জবাবে হযরত আলী কাররামাল্লাহ্ন ওজহাহ্ণ বললেন ইয়া রাসূলুল্লাহ! পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত কাফির দ্বারা পূর্ণ হলে আর আল্লাহ্ তায়ালা আমাকে শঙ্তি দিলে এর দ্বারা সমস্ত কাফিরের বিরুদ্ধে জিহাদ করলে যে সওয়াব হবে. আমার মনে হয় তবুও তা ইমামের সাথে একত্রে ইফতিতাহ তাকবীরে অংশগ্রহণ করতে পারার দ্বারা অর্জিত সওয়াবের সমান হবে না।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এই আমার উম্মত ও আমার সাহাবী'সাত আসমান আর সাত জমিন যদি কাগজ হয়. সমস্ত সাগরমহাসাগর যদি কালি হয়, সমস্ত বৃক্ষরাজি যদি কলম হয়. সমস্ত ফেরেশতা যদি লেখক হয় এবং কিয়ামত পর্যন্ত যদি লিখতে থাকে তবুও ইমামের সাথে একত্রে ইফতিতাহ তাকবীরে অংশগ্রহণের সওয়াব লিখে শেষ করতে পারবে না।