Hakikat Books
English

Chapter 97 / 136

ঘটনা: প্রাসাদে বানানো মসজিদ

ইমাম আজম আবু, হানিফা (র;এর ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হারুনুর রশিদ'এর সময়ে কাজী প্রধান বিচারক এর দ্বায়িত্ব পালন করেছিলেন। একদিন হারুনুর রশিদের নিকটে থাকা অবস্থায়, একব্যক্তি অপর আরেক ব্যক্তির ব্যাপারে অভিযোগ করল। এসময় হারুনুর রশিদের উজির বলল, আমি এর সাক্ষী। হযরত আবু ইউসুফ (র;/উজিরকে সাক্ষী হিসেবে গ্রহণ করেননি। খলিফা এর কারণ জিজ্ঞাসা করলেন, কেন আমার উজিরকে সাক্ষী হিসেবে গ্রহণ করছ না,ইমাম বললেন, একদিন আপনি তাকে কোন কাজের আদেশ দিচ্ছিলেন এ সময় সে বলেছিল “আমি আপনার আত্তাবহ দাস বা বান্দা”। এমতাবস্থায় সে যদি সত্য বলে থাকে তাহলে দাস হিসেবে তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আর যদি মিথ্যা বলে থাকে সেক্ষেত্রেও মিথ্যাবাদী হিসেবে তার সাক্ষ্য গ্রহণ করা সম্ভব নয়। খলিফা তখন বলল আমি যদি সাক্ষী দিতে চাই কবুল করবে কি:ইমাম বললেননা? খলিফা জিজ্ঞাসা করলেন,.কেন:ইমাম বললেন আপনি জামাতের সাথে নামাজ আদায় করেন না। খলিফা বললেন, আমিতো মুসলমানদের জন্য কাজে ব্যস্ত থাকি। ইমাম বললেন যে স্থানে খালেকের আন্গত্য করা আবশ্যক সেখানে খালকৃ জনতা।এর অনুগত হওয়া সম্ভব নয়। খালিফা বললেন,ঠিক বলেছেন। তৎক্ষণাৎ রাজপ্রাসাদে মসজিদ নির্মানের আদেশ দিয়েছেন। পরবর্তাতে ইমাম ও মুয়াভ্জিন নিয়োগ দিয়েছেন ও সর্বদা জামাতের সাথে নামাজ আদায় করেছেন।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail