ইমামের অনুসরণ করে জামাতের সাথে নামাজ আদায়কারী মুসল্লীদেরকে চারটিভাগে ভাগ করা যায়। তারা হলেন মুদরিক মুকতাদি মাসবুক ও লাহিক। মুদরিক “ইফতিতাহ তাকবীর” অর্থাৎ নামাজ শুরুর জন্য যে তাকবীর দেয়া হয় সেই মুহূর্ত থেকেই সম্পূর্ণ নামাজ ইমামের সাথে আদায়কারী মুসল্লীকে বলা হয়।
মুকতাদি. ইমামের ইফতিতাহ তাকবীরের সময় উপস্থিত হতে না পেরে পরবর্তীতে নামাজে যোগদান করলে তাকে মুকতাদি বলা হয়।
মাসবুক ইমামের সাথে জামাতে প্রথম রাকাতে অংশগ্রহণ করতে না পারলে তাকে মাসবুক বলা হয়।
লাহিক, ইফতিতাহ তাকবীর থেকেই ইমামের সাথে একত্রে নামাজ শুরু করার পরে কোন কারণে নিজের অজু ভঙ্গ হয়ে যাওয়ায় জামাত থেকে বের হয়ে অজ্ঞ করে পুনরায় একই নামাজের জামাতে অংশগ্রহণ করে এ ইমামের অনুসরণকারীকে বলা হয়। এই ধরণের ব্যক্তি আগের মত জামাতে নামাজের নিয়মেই আদায় করবে অর্থাৎ ক্কিরাত পড়বে না রুকু ও সিজদার তাসবীহসমুহ পড়বে ও এভাবে ইমামের সালাম ফিরানো পর্যন্ত অনুসরণ করবে এরপর যেই রাকাতগুলি বাদ গেছে তা নিজে আদায় করে নিবে। লাহিক ব্যক্তি জামাত থেকে বের হয়ে পুনরায় জামাতে অংশগ্রহণের মাঝের সময়টুকুতে দুনিয়াবী কোন কথা বলবে না যেন সে জামাতেই আছে এমন থাকবে। সবচেয়ে নিকটবর্তী কোন স্থান থেকে অজ্জু করবে। কেননা অজ্জুর জন্য খুব দুরে গেলে নামাজের ভঙ্গ হয়ে যাওয়ার পক্ষে কিছু আলেম মত দিয়েছেন।
মাসবুক ব্যক্তি ইমামের সাথে যেই কয় রাকাত নামাজ আদায় করতে পারেনি তা ইমাম সালাম ফিরানোর পরে “আল্লাহু আকবর” বলে দাঁড়িয়ে নিজে আদায় করে নিবে।
ক্কিরাত আদায়ের ক্ষেত্রে প্রথম রাকাত এরপর দ্বিতীয় ও তৃতীয় রাকাত আদায় করছে এমনভাবে তিলাওয়াত করবে। আর বৈঠকের ক্ষেত্রে প্রথমে চতুর্থ এরপর তৃতীয় ও দ্বিতীয় রাকাতের মত করে আদায় করবে। অর্থাৎ শেষ থেকে শুরুর মত করে আদায় করবে। উদাহরণস্বরূপ, এশার নামাজের শেষ রাকাতে জামাতে অংশগ্রহণকারী ব্যক্তি ইমামের সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে প্রথম ও দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে আদায় করবে। কিন্তু বৈঠকের ক্ষেত্রে প্রথম রাকাতের পরেই আদায় করবে দ্বিতীয় রাকাতের পরে বসবে না।
পাঁচটি জিনিস ইমাম না করলে জামাত করতে পারে না.
১ইমাম দোয়া ই কুনুত না পড়লে জামাতও পড়তে পারে না।
২ ইমাম ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর না দিলে জামাতও দিতে পারে না।
৩ ইমাম চার রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে না বসলে জামাতও বসবে না।
৪. ইমাম সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা আদায় না করলে জামাতও আদায় করবে না।
৫. ইমাম সাহ্ সিজদা না করলে জামাতও তা করবে না।
চারটি জিনিস ইমাম করলেও জামাত করবে না.
১ইমাম দুইয়ের বেশি সিজদা করলেও জামাত তা করবে না।
২ ইমাম ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর এক রাকাতে তিনবারের চেয়ে বেশি করলেও জামাত তা করবে না।
৩ ইমাম জানাজার নামাজে চারবারের চেয়ে বেশি তাকবীর দিলেও,জামাত তা করবে না।
৪.ইমাম পঞ্চম রাকাতের জন্য দাঁড়ালেও জামাত দাঁড়াবে না। ইমামের জন্য অপেক্ষা করবে ও পরে একসাথে সালাম ফিরাবে।
দশটি জিনিস ইমাম না করলেও জামাত করবে.
১ইফতিতাহ তাকবীরের সময় হাত তুলবে।
২ সুবহানাকা পাঠ করবে।
৩ রুকুতে যাওয়ার সময় তাকবীর বলবে।
৪ রুকুর তাসবীহ পাঠ করবে।
৫ সিজদায় যাওয়ার সময় ও সিজদা থেকে উঠার সময় তাকবীর বলবে।
৬ সিজদার তাসবীহ পাঠ করবে।
৭.“সামিয়াল্লাহ্থ”না বললেও “রব্বানা লাকা ল হামদ” বলবে।
৮'আত্যাহিয়্যাতু'এর শেষ পর্যন্ত পাঠ করবে।
৯ নামাজের শেষে সালাম ফিরাবে।
১০পবিত্র কুরবানীর ঈদের সময় তেইশ ওয়াক্ত ফরজ নামাজের শেষে সালাম ফিরানোর সাথে সাথে তাকবীর বলবে। এই তাকবীরকে “তাশরিক তাকবীর” বলা হয়।