Hakikat Books
Türkçe

Bölüm 8 / 73

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ এবং পবিত্র যুদ্ধসমূহ

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানিতা স্ত্রীগণ

এবং পবিত্র যুদ্ধ বা জিহাদসমূহঃ

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চলক্লিশ বছর বয়সে জিবরাঈল আলাইহিস সালাম নবীজির কাছে আসেন এবং তাকে বলেন যে আপনিই সেই নবী। এর তিন বছর পর তিনি মক্কায় তার নবুয়্যতের ঘোষণা দেন। এই বছরকে বলা হয় বাইয়্যাতের বছর। তিনি সাতাশ বার জিহাদে অংশ নেন।এর মধ্যে নয়বার তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। এর মধ্যে আঠারোটি যুদ্ধে তিনি স্বয়ং মুসলিম বাহিনীর সেনা প্রধান হিসাবে অংশ নেন। তাঁর জীবদ্দশায় চার জন পুত্র, চার জন কন্যা, এগারো জন সম্মানিতা স্ত্রী এবং বারোজন পিতৃব্য ছিল। তিনি পঁচিশ বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহ্ এর সাথে বিবাহে আবদ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহ তায়ালা আনহা এর মৃত্যুর এক বছর পর পঞ্ছান্ন বছর বয়সে তিনি আল্লাহ তায়ালার আদেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহ তায়ালার কন্যা আয়িশা রাদিয়াল্লাহ্ এর সাথে বিবাহে আবদ্ধ হন। তিনি তেষট্টি বছর বয়সে মসজিদে নববি সংলগ্ন আয়িশা রাদিয়াল্লাহ এর ঘরেই ইন্তেকাল করেন। তাঁকে একই কক্ষেই দাফন করা হয়। হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহ তায়ালাকেও একই কক্ষে দাফন করা হয়। যেহেতু পরবর্তীতে মসজিদকে পরিসরে আর বৃদ্ধি করা হয়েছে সুতরাং কক্ষটি এখন মসজিদের অন্তর্ভুক্ত। হিজরতের সপ্তম বছরে তিনি উম্মে হাবিবার সাথে নিকাহতে আবদ্ধ হন। উস্মে হাবিবা ছিলেন মক্কার কুরাইশদের সর্দার আবু সুফিয়ান বিন হারব এর কন্যা। আবু সুফিয়ান বিশিষ্ট সাহাবি মুয়াবিয়্যা রাদিয়াল্লাহু তায়ালা আনহু এর পিতা। তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহন করেন। রাসূল সাল্লাহু আলাইহি সালাম উমার রাদিয়াল্লাহ আনহু এর কন্যা হাফসা এর সহিত নিকাহ করেন। তিনি হিজরতের পঞ্চম বছরে জুওয়াইরিয়া নামক দাসিকে মুক্ত করেন এবং তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জুওয়াইরিয়াহ মুরেইসি নামক যুদ্ধ হতে অধিকৃত বনী মুস্তালিক গোত্রের গোত্র প্রধান এর কন্যা। তিনি ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ে করে ছিলেন। এটির বিস্তারিত অশেষ রহমত কিতাবের দ্বাদশ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদে উল্লেখ করা হয়েছে। ইসলামিক বিশেষজ্ঞদের মতে তিনি উম্মে সালমা, জয়নব বিস্তে হুজেয়মা, মায়মুনা এবং সাফিয়্যা রাদিয়াল্লাহু আনহুন্না এর সাথে বিবাহতে আবদ্ধ হন। তাঁর চাচাতো বোন জয়নব এর সাথে তাঁর বিবাহ স্বয়ং আল্লাহ তায়ালার মাধ্যমে সম্পন্ন হ্য়।

জিবরাঈল আলাইহি সালাম তাঁর কাছে প্রায় চবিবশ হাজার বার আসেন বায়ান্ন বছর বয়সে তাকে মিরাজে ভ্রমন করানো হয়। তে শ্পান্ন বছর বয়সে তিনি মক্কা হতে মদিনা হিজরত করেন। এই ভ্রমনের সময় শত্রুদের চোখে ধুলো দিতে তিনি এবং আবু বকর সাওর পর্বতের গুহায় তিন দিন অবস্থান করেন এবং সোমবার শেষ রাতে তা ত্যাগ করেন। এক সপ্তাহ ভ্রমনের পর তাঁরা কুবা নামক মদিনার একটি পল্লীতে পৌঁছান। এটি ছিল বাইশে সেপ্টেম্বর সোমবার।এবং তাঁরা জুমাবারে মদিনা প্রবেশ করেন।

হিজরাতের দ্বিতীয় বছরে বরকতপুর্ণ রামাদান মাসের সোমবারে পবিত্র বদরের যুদ্ধ সংঘটিত হয়। তিনশত তের জন মুসলিম মুজাহিদের বিপরীতে কাফির কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল হাজারের মত। তেরজন মুসলিম শাহাদাত লাভ করেন। আবু জাহালসহ সত্তর জন কাফির মারা যায়। আল্লাহ মুসলিমদের বিশাল বিজয় দান করেন।

হিজরি তৃতীয় সনের শাওয়াল মাসে পবিত্র উহুদ যুদ্ধ সংঘটিত হয়। সাতশতজন মুসলিম মুজাহিদের বিপরীতে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল ও হাজার। এ যুদ্ধে সত্তর জন আসহাবে কিরাম শহীদ হন। উহুদ যুদ্ধের চার মাস পরে নযদের অধিবাসীদের মাঝে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ৭০ জন তরুণ সাহাবার একটি দল প্রেরণ করা হয়। তাঁরা যখন বিরে মাউনাতে পৌঁছান তখন তাঁরা অতর্কিতে হামলার শিকার হন এবং দুইজন ব্যাতিত সকল সাহাবি শাহাদাত বরন করেন। [ মিরাজের বিস্তারিত অশেষ রহমত কিতাবের ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে দেখুন] হিজরি পঞ্চম সন খন্দকের যুদ্ধের সাক্ষী। এই যুদ্ধে দশ হাজার কাফিরের বিরুদ্ধে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল তিন হাজার। অমুসলিমরা মদিনাকে অবরুদ্ধ করে। এরই মধ্যে মুসলিমরা মদিনার চারিদিকে প্রতিরক্ষার জন্য পরিখা খনন করেন। সপ্তম হিঃ অনুষ্ঠিত খায়বারের যুদ্ধের এক বছর পূুর্বে' হুদায়বিয়া নামক স্থানে একটি চুক্তি বা সন্ধি হয় যা বাইয়াতে রিদওয়ান নামে পরিচিত। মুতার যুদ্ধ হয়ে ছিল বাইজেনটাইন সিজার হিরাক্লিয়াসের সৈন্যবাহিনীর বিরুদ্ধে। এই যুদ্ধে মাত্র ও হাজার মুসলিম সৈন্যের বিরুদ্ধে বাইজেনটাইন বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় এক লাখ। জাফর তাইয়্যেব রাদিয়াল্লাহ্ আনহু এই জিহাদে শাহাদাত অর্জন করেন। খালিদ বিন ওয়ালিদের বিচক্ষণতার কারণে এই যুদ্ধে মুসলমানরা জয় লাভ করেন। অষ্টম হিজরিতে মক্কা বিজয় সম্পন্ন হয়। হুনাইনের যুদ্ধ খুবই প্রসিদ্ধ। বিজয়ের মাধ্যমে এই যুদ্ধের পরিসমাপ্তি হয়। খাইবার ইহুদিদের খুবই প্রসিদ্ধ একটি দুর্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলিকে এই দুর্গ জয় করতে প্রেরণ করেন এবং মুসলমানরা এটিও জয়লাভ করে। এটি ছিল সেই জায়গা যেখানে রাসুলুল্লাহকে খাবারে বিষ প্রদান করা হয়েছিল যা তিনি খেতে অস্বীকার করেন। যুদ্ধ থেকে ফেরার পথে পিছনে পড়ে যাওয়ার কারণে হযরত আয়িশা রাদিয়াল্লাহ তায়ালা আনহা একদল কুৎসা রটনাকারী গোষ্ঠীর সমালোচনার স্বীকার হন যা নবীজিকে খুবই ব্যথিত করে। এরপর আয়াতে কারিমা নাযিল হয় এবং ঘোষণা করা হয় যে ওই কুৎসা রটনাকারী দল ছিল মিথ্যাবাদী। তাছাড়া তাঁকে আল্লাহ তায়ালা তায়েফের বিজয়ও উপহার দেন।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta