Hakikat Books
Türkçe

Bölüm 4 / 73

ঈমানের গুণাবলী

১। আমানতু বিল্লাহঃ আমি বিশ্বাস করি আল্লাহ আজিমুশশান বর্তমান, তিনি এক অদ্বিতীয়। ইহার প্রতি আমার পূর্ণ ঈমান আছে। আল্লাহ আজিমুশশান বিদ্যমান এবং তিনি এক।

তাঁর কোন শরীক ও নজীর নেই। (তাঁর কোন অংশীদার এবং তাঁর সমতুল্য কিছু নেই)।

তিনি নির্দিষ্ট অবস্থান হতে মুনাজ্জেহ মুক্ত, স্বাধীন। (তিনি কোন স্থানে নন)।

তিনি মুত্তাসিফ, অর্থাৎ তিনি পরিপূর্ণ গুণাবলীতে গুণান্বিত। তাঁর মাঝে কামাল গুণাবলী বিরাজমান।

তিনি সকল ধরনের অপূর্ণতা থেকে মুক্ত এবং অনেক দূরে। এগুলো তাঁর ভেতরে বিরাজমান নয়।

পরিপূর্ণতার (কামাল এর) গুণাবলী তাহাঁর মাঝে বিরাজমান আর অপূর্ণতার গুণাবলী আমাদের মাঝে বিদ্যমান।

আমাদের মাঝে যে সকল অপূর্ণতার গুণাবলী রয়েছে তাঁর মধ্যে উল্লেখযোগ্য, বিভিন্ন ঘাটতি যেমন হাত, পা অথবা চোখ না থাকা, অসুস্থতা ও সুস্থতা, পানাহার করা এবং এ ধরনের আরও অন্যান্য অসম্পূর্ণতা।

আল্লাহ তায়ালা আজিমুসশানের অধিকৃত পরিপূর্ণ গুনাবলীর মাঝে রয়েছে কামাল এর গুণাবলী। যেমন, জমিনসমূহ ও আসমানসমূহ এবং বাতাসে, পানিতে, ভূপৃষ্ঠে ও ভূগর্ভে বসবাসরত বিচিত্র সকল সৃষ্টিকে সৃষ্টি করা; এমন অসংখ্য সৃষ্টিকে সর্বক্ষণ অস্তিত্বে টিকিয়ে রাখা যার কিছু আমরা জানি এবং যার অনেক বেশি অংশ আকলের সীমিত ক্ষমতার কারণে আমরা কল্পনাও করতে পারি না, তাঁর সকল সৃষ্টিকে রিযিক (খাদ্য) দান করা, এবং তাঁর অন্যান্য পরিপূর্ণ বৈশিষ্ট্যাবলী।

তিনি কাদির ই মুতলাক (সর্বশক্তিমান)। প্রত্যেক এবং সকল সৃষ্টিই আল্লাহ আজিমুসশান এর কামাল এর গুণাবলী বা বৈশিষ্ট্যেরই একটা কাজের অংশ।

আল্লাহ আজিমুসশান এর ২২টি গুণাবলী রয়েছে যেগুলো আমাদের জন্য জানা ওয়াজিব। তাছাড়া তাঁর আর ২২টি গুণাবলী বা বৈশিষ্ট্য রয়েছে যা তাঁর জন্য ”মুহাল, (অচিন্তনীয়, অসম্ভব)।

ওয়াজিব মানে প্রয়োজনীয়। এই গুণাবলীসমূহ আল্লাহ আজিমুসশান এর মাঝে বিদ্যমান। যে বৈশিষ্ট্যসমূহ মুহাল (অচিন্তনীয়, অকল্পনীয়) সেগুলো তাঁর মাঝে বিদ্যমান নয়।মুহাল ওয়াজিব এর ঠিক বিপরীত।এর মানে "বিদ্যমান থাকা অসম্ভব”। সিফাত-ই-নাফসিয়্যা নামে আল্লাহ্ আজিমুসশান এর একটি গুণাবলী যেটা আমাদের জন্য জানা ওয়াজিব। উযুদ, যার অর্থ বিদ্যমান থাকা আল্লাহ আজিমুসশান যে বিদ্যমান তার নাকলি দলিল হল আল্লাহ তায়ালার এই কাওলে শরিফ: “ইন্নানি আনাল্লাহু।” এর আকলি দলিল হল, নিশ্চয়ই সকল সৃষ্টির একজন সৃষ্টিকর্তা রয়েছে। বিরাজমান না থাকা তার জন্য মুহাল। সিফাত এনাফসিয়্যা অর্থ তাকে ব্যতীত জাত কিংবা জাতব্যতীত তিনি চিন্তার যোগ্য হতে পারে না। আল্লাহ আজিমুসশান এর বিষয়ে ৫টি গুণাবলী রয়েছে যেগুলোকে সিফাত-ই- জাতিয়্যা বলা হয়। এগুলো জানা আমাদের জন্য ওয়াজিব। এগুলোর অপর নাম উলুহিয়্যাত এর গুণাবলী।

১। কাদিম (কিদাম)ঃ এটা দ্বারা বোঝায় আল্লাহ আজিমুশশান এর অস্তিত্বের কোন ও সুচনা ছিল না, তিনি সব সময়ই বর্তমান।

২। বাকা: এর দ্বারা বোঝায় আল্লাহ আজিমুশশান এর অস্তিত্বের কোনও পরিসমাপ্তি নেই, এটি ওয়াজিব-উল-উযুদ নামেও পরিচিত। এটির প্রথাগত প্রমাণাদি হিসাবে আল্লাহ তায়ালা সুরা হাদিদের তিন নম্বর আয়াতে কারিমায় বর্ণনা করেছেন।এর আকলি দলিল হল, যদি তাঁর অস্তিত্বের কোনও সূচনা এবং/অথবা সমাপ্তি থাকতো তবে তিনি অক্ষম ও অসম্পূর্ণ হতেন। এবং একজন অক্ষম অসম্পূর্ণ সত্ত্বা কখনো অন্য কে সৃষ্টি করতে পারেনা। সুতরাং তাঁর অস্তিত্বের শুরু কিংবা শেষ তাঁর অস্তিত্বের জন্য মুহাল (অসম্ভব)।

৩। কিয়াম-বি-নাফশিহি: এটা দ্বারা বোঝায় আল্লাহ আজিমুশশান তাঁর জাতে, সিফাতে কিংবা কর্মে কারো মুখাপেক্ষী নন। সূরা মুহাম্মাদ (আলাইহিস সালাম) এর শেষ আয়াতে কারিমায় এই বিষয়ের প্রামানিক দলিল রয়েছে। সাধারন জ্ঞানে তাঁর যদি এই গুণাবলীসমূহ না থাকতো তবে তিনি অক্ষম ও অসম্পূর্ণ হতেন। যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে মুহাল বা অসম্ভব।

৪। মুখালাফাত -লিল-হাওয়াদিস: এর দ্বারা বোঝায় আল্লাহ আজিমুসশান তাঁর জাত ও গুনাবলীতে অন্য কারো মতই নয়। সূরা শুরা এর এগারতম আয়াতে কারিমায় এর প্রামানিক দলিল রয়েছে। তাঁর যদি এই গুণাবলী না থাকতো তবে তিনি অক্ষম ও অসম্পূর্ণ হতেন। যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে মুহাল বা অসম্ভব ৫।ওয়াহদানিয়্যাতঃ এর দ্বারা বোঝায় আল্লাহ আজিমুসশান তাঁর জাত কিংবা গুণাবলী বা কর্মে কোনটিতেই তাঁর কোন শরীক (অংশীদার) অথবা নযির (সমকক্ষ) নেই। সূরা ইখলাসের প্রথম আয়াতে কারিমায় এর প্রামানিক দলীল রয়েছে। এর আকলি দলিল হলো যদি তাঁর কোন শরীক থাকতো তাহলে সকল সত্তা অস্তিত্বহীন হয়ে পরতো। একজন কিছু সৃষ্টির ইচ্ছা পোষণ করলে অপরজন তাঁর বিরোধিতা করতো।

[বেশীর ভাগই ইসলামিক স্কলারদের মতে উজুদ অর্থ বিদ্যমান বা অবস্থান একটি স্বতন্ত্র সিফাত। ফলে এই সিফাত-ই-জাতিয়্যা নামের অধীনে ৬টি গুণাবলী রয়েছে।]

সিফাত-ই- তুবুতিয়্যিয়াহ আল্লাহ আজিমুসশান এর ৮টি গুণাবলী রয়েছে যা আমাদের জন্য জানা ওয়াজিব। এবং এগুলোকে সিফাত-ই- তুবুতিয়্যিয়াহ এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

এগুলো হল হায়াত, ইলম, শেম, বাসার, ইরাদা, কুদরাত, কালাম, তাকউইন। ১। হায়াতঃ এর অর্থ আল্লাহু আজিমুসশান জীবিত। সুরা বাকারার ২৫৫তম আয়াতে কারিমায় এর দলীল রয়েছে। অর্থাৎ যদি আল্লাহ তায়ালা জীবিত না হতেন তবে কোন সৃষ্টির অস্তিত্বই কল্পনা করা যেত না।

২। ইলমঃ আল্লাহ তায়ালার রয়েছে অপরিসীম জ্ঞান। সূরা হাশরের ২২ তম আয়াতে কারিমায় এর বর্ণনা রয়েছে। এর আকলি দলিল হল আল্লাহ তায়ালা যদি সকল জ্ঞানের অধিকারী না হতেন তাহলে তিনি হতেন অসম্পূর্ণ ও অক্ষম। যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে মুহাল বা অসম্ভব।

৩। শামাঃ এর অর্থ আল্লাহ তায়ালা শ্রবণ করেন। সূরা ইসরার প্রথম আয়াতে কারিমায় এর বর্ণনা রয়েছে। তিনি হতেন অসম্পূর্ণ ও অক্ষম যদিনা তিনি শ্রবণ ক্ষমতা সম্পন্ন হতেন। যা আল্লাহ সুবহানা তায়ালার জন্য অসম্ভব ৪। বাসারঃ এর অর্থ আল্লাহ তায়ালা দেখেন। এটাও সূরা ইসরার প্রথম আয়াতে কারিমায় বর্ণিত হয়েছে। এর আকলি দলিল হল আল্লাহ তায়ালা যদি দৃষ্টি ক্ষমতার অধিকারী না হতেন তাহলে তিনি হতেন অসম্পূর্ণ ও অক্ষম। যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে অসম্ভব ৫। ইরাদাঃ এর অর্থ আল্লাহ তায়ালা ইচ্ছা পোষণ করেন। তিনি যা চান তাই সংঘটিত হয়। তার অনিচ্ছায় কিছুই সম্পন্ন হয় না। তিনি বিভিন্ন বস্তু সৃষ্টি করতে চেয়েছিলেন এবং সৃষ্টি করেছেন। সূরা ইব্রাহীমের ২৭তম আয়াতে আল্লাহ তায়ালা এটা বর্ণনা করেছেন তিনি হতেন অসম্পূর্ণ ও অক্ষম যদিনা তিনি ইচ্ছা ক্ষমতাসম্পন্ন হতেন যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে অসম্ভব ৬।কুদরাতঃ এর অর্থ আল্লাহ সুবহানা তায়ালা সর্বশক্তিমান। সূরা আলে ইমরানের ১৬৫ তম আয়াতে কারিমায় আল্লাহ তায়ালা এটি বর্ণনা করেছেন। আল্লাহ তায়ালা যদি সর্বশক্তিমান না হতেন তাহলে তিনি হতেন অসম্পূর্ণ ও অক্ষম। যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে অসম্ভব ৭।কালামঃ এর অর্থ আল্লাহ তায়ালা কথা বলেন। সূরা নিসার ১৬৪তম আয়াতে কারিমায় আল্লাহ তায়ালা এটা বর্ণনা করেন। আল্লাহ তায়ালা যদি বাকশক্তি সম্পন্ন না হতেন তাহলে তিনি হতেন অসম্পূর্ণ ও অক্ষম। যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে অসম্ভব।

৮। তাকউইনঃ আল্লাহ আজিমুসশান সৃষ্টিশীল, তার সৃষ্টি করার ক্ষমতা রয়েছে এবং তিনি সৃষ্টি করেন। তিনি একাই শূন্য হতে সকল কিছু সৃষ্টি করেছেন। তিনি ছাড়া অন্য কোন সৃষ্টিকর্তা নেই। সূরা যুমার এর ৬২ আয়াতে কারিমায় এর দলীল রয়েছে। তার রয়েছে জমিনসমূহে ও আসমানসমূহে বিস্ময়কর বৈচিত্র্যময় সৃষ্টি। এবং তিনি একাই সকল কিছুর সৃষ্টিকর্তা। তাকে ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা বলা কুফর (অর্থাৎ এতে ঈমান চলে যায়)। মানুষ কিছুই সৃষ্টি করতে পারে না। স্রষ্টাই সকল সৃষ্টির আধার।

সিফাত-ই-মানাইয়্যাঃ আল্লাহ সুবহানা তায়ালার রয়েছে ৮ টি অবস্তগত গুণাবলী বা বৈশিষ্ট যাকে বলা হয় সিফাত-ই-মানাইয়্যা। এগুলো জানাও আমাদের জন্য ওয়াজিব। এগুলো হলো- হায়ুউন, আলিমুন, সামিউন, বাসিরুন, মুরিদুন, কাদিরুন, মুতাকাল্লিমুন, মুকাউইনুন।

১। হাইয়্যূনঃ আল্লাহ আজিমুসশান জীবিত।

২। আলিমুনঃ আল্লাহতায়ালার রয়েছে ইলম-ই-কাদিমি। এর অর্থ শাশ্বত জ্ঞান তিনিই এই ঐশী জ্ঞানের অধিকারী।

৩। সামিউনঃ আল্লাহ আজিমুসশান এমন শ্রবণ ক্ষমতা দ্বারা শোনেন যেটা শাশ্বত। ৪। বাসিরুনঃ আল্লাহ আজিমুসশান দেখেন।

৫। মুরিদুনঃ আল্লাহ আজিমুসশান ইচ্ছা পোষণ করেন ইরাদা-ই-কাদিমা এর সাহায্যে। (শাশ্বত ইচ্ছাবলী)

৬। কাদিরুনঃ আল্লাহ আজিমুসশান নিজ কুদরত-ই-কাদিমায় সর্বশক্তিমান। শাশ্বত শক্তি)

৭। মুতাকাল্লিমুনঃ আল্লাহ আজিমুসশান এর রয়েছে কালাম, যা কালাম-ই-কাদিম (শাশ্বত কালাম)। ৮। মুকাউইনুনঃ আল্লাহ আজিমুসশান সৃষ্টিশীল এবং তিনি সকল কিছু সৃষ্টি করেছেন।

উপরোল্লিখিত বৈশিষ্ট্যগুলোর বিপরীত গুণাবলী আল্লাহ আজিমুসশান এর জন্য অসম্ভব বৈশিষ্ট্য।

ওয়া মালাইকাতিহিঃ আমি আল্লাহ সুবহানা তায়ালার ফেরেশতাগণের উপর বিশ্বাস করি এবং এর উপরে আমার পূর্ণ ঈমান রয়েছে। আল্লাহ আজিমুসশানের ফেরেশতা রয়েছে। তিনি নুর (আলো) হতে তাদের সৃষ্টি করেছেন। তারা জিসম (অবয়ব), (এখানে বর্ণিত জিসম বা অবয়ব পদার্থবিদ্যা এর বইয়ের বর্ণিত দেহ বা অবয়বের মত নয়)। তারা খায় না এবং পানও করে না। তাদের মধ্যে নারী-পুরুষ ভেদ নেই। তারা আসমান থেকে জমিনে নেমে আসে এবং আবার আসমানে উঠে যায়। তারা বিভিন্ন বেশে সামনে আসে। তারা কোন অবস্থাতেই আল্লাহ সুবহানা তায়ালার অবাধ্যতা করে না। তারা আমাদের মত পাপে নিমজ্জিত হয় না। তাদের মধ্যে রয়েছে মুকাররাব (১) এবং নবীগণ।

ওয়া কুতুবিহিঃ আমি আরও বিশ্বাস করি আল্লাহ সুবহানা তায়ালার (স্বর্গীয়) কিতাবসমূহের উপর। আল্লাহ সুবহানা তায়ালার রয়েছে কিতাবসমুহ। কুরআনে কারিমে একশত চার খানা আসমানি কিতাবের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে একশত খানা ছোট কিতাব রয়েছে যাদের বলা হয় সুহুফ। এবং অন্য চারটি বড় কিতাব। তওরাত (তোরাহ) হযরত মুসা আলাইহিস সালাম এর উপর অবতীর্ণ হয়েছিল, যাবুর হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, ইনযিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে এবং কুরআনে কারিম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আলাইহিস সালামের উপরে। আমাদের প্রকাশনাগুলোর একটি, “জবাব দিতে পারেনি” (Could Not Answer) নামক কিতাবে, বর্তমানে ইহুদি ও খ্রিস্টানরা যে তাওরাত ও বাইবেল নামক কিতাবগুলো পাঠ করে সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে।

একশত খানা সুহুফ (সহিফা শব্দের বহুবচন; সহিফার আভিধানিক অর্থ ‘পাতা’, ‘পৃষ্ঠা’ বা ‘ফলক’) এর ভিতরে দশখানা হযরত আদম আলাইহিস সালামের উপরে, পঞ্চাশটি হযরত শিস আলাইহিস সালামের উপরে, তিরিশটি হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে এবং দশটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। সবগুলোই হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমেই অবতীর্ণ হয়েছে। কুরআনে কারিম আসমান হতে অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাব। এটি খণ্ড খণ্ড আয়াতে অবতীর্ণ হতে মোট তেইশ বছর সময় লাগে এবং এর বিধানাবলী এ বিশ্ব ধ্বংসের আগ পর্যন্ত বর্তমান থাকবে। একে সকল ধরনের বিলুপ্তি (বাতিল হওয়া থেকে) এবং মানব সৃষ্ট পরিবর্তন (মানুষের দ্বারা কোন ধরনের পরিবর্তন সংস্করণ বা পরিবর্ধন) এর হাত থেকে হেফাজত করা হয়েছে।

[১] মুকাররব এর জন্য অফুরন্ত নিয়ামত কিতাবের ষষ্ঠ খণ্ডের প্রথম অধ্যায়ের ওয়ারা এর পঞ্চম স্তর দেখুন।

ওয়া রুসুলিহিঃ আল্লাহ আজিমুসশান কর্তৃক প্রেরিত নবী রাসুল আলাইহিস সালামগণের প্রতিও আমার ঈমান আছে। আল্লাহ তায়ালার নবীগণ আলাইহিমুস সালাওয়্যাতু ওয়াত তাসলিমাত রয়েছেন।

সকল নবীগণই মানুষ। আদম আলাইহিস সালাম প্রথম নবী এবং আমাদের নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী। এই দুইজনের মাঝে আরও অনেক নবী আলাইহিমুস সালাওয়্যাতু ওয়াত তাসলিমাত এসেছেন। আল্লাহ আজিমুসশান একমাত্র এই সংখ্যা জানেন। নবীগণের আলাইহিমুস সালাওয়্যাতু ওয়াত তাসলিমাত এর ৫টি গুণাবলী বা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমাদের জানা ওয়াজিব।

এগুলো সিদক, আমানাত, তাবলীগ, ইসমাত এবং ফেতানাত।

১। সিদকঃ সকল নবী আলাইহিমুস সালাওয়্যাত ওয়াত তাসলিমাত তাদের কথার উপরে পুরোপুরি বিশ্বস্ত। তারা যা বলেন সব সত্য।

২। আমানাতঃ তারা কখনো আমানতের খেয়ানত (বিশ্বাসভঙ্গ) করেন না।

৩। তাবলিগঃ তারা আল্লাহ তায়ালার সকল আদেশ এবং নিষেধসমূহ জানেন এবং এগুলো তার উম্মাতদের মাঝে ছড়িয়ে দেন।

৪। ইসমাতঃ এর অর্থ কবিরা ও সগিরা সকল ধরনের গুনাহ করা হতে দূরে থাকা। তারা কখনো কোন পাপ কাজ করেন না। নবী আলাইহিস সালামগনই সেই গোষ্ঠী যারা কখনোই পাপ করেন না। [তবে শিয়ারা বলে যে, নিষ্পাপ আরও একটি গোষ্ঠী রয়েছে।]

৫। ফেতানাতঃ এর অর্থ সকল নবী (আলাইহিস সালাতু ওয়াসসালামগণ) সাধারন মানুষ অপেক্ষা জ্ঞানী।

৫টি বৈশিষ্ট্য আছে যেগুলো নবী- রাসূল আলাইহিমুস সালাওয়্যাত ওয়াত তাসলিমাতগণের জন্য জায়েয। তাঁরা পান করেন, আহার গ্রহন করেন, তাঁরা অসুস্থতায় ভোগেন, তাঁরা মৃত্যুবরণ করেন (তাঁরা মরণশীল), তাঁরা হিজরত করেন এক জগত (এই দুনিয়া) হতে অন্য জগতে (পরকালীন জীবন), এবং তাঁরা পৃথিবীর প্রতি আসক্ত নন। কুরআনে কারিমে ২৮ জন রহমতপ্রাপ্ত নবীগণের নাম উল্লেখ আছে। আলেমদের এমন একটি কওল (বক্তব্য) রয়েছে যে, সকলের জন্য এগুলো জানা ওয়াজিব।

নবীগণের নামঃ (আলাইহিমুস সালাওয়্যাতু ওয়াত তাসলিমাত)

আদম, ইদ্রিস, নূহ, শিস, হুদ, সালিহ, লূত, ইব্রাহীম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, হারুন, দাউদ, সুলায়মান, ইউনুস, ইলিয়াস, ইলিয়েসা, যুলকিফল, আইয়ুব, যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং মুহাম্মাদ (সালাওয়াতুল্লাহি আলা নাবিয়্যিনা ওয়া আলাইহিম)। এখানে উজাইর, লোকমান এবং জুলকারনাইন নিয়ে কিছুটা মতভেদ আছে। কিছু ইসলামিক বিশেষজ্ঞের মতে তারা তিনজন এবং খিজির আলাইহিস সালাম নবী ছিলেন। অন্যদের মতে তাঁরা ছিলেন আউলিয়া।

মাকতুবাত-ই মাসুমিয়ার [১] দ্বিতীয় খণ্ডের ছত্রিশ নম্বর চিঠিতে উল্লেখ আছে, এ ব্যাপারে বিশ্বস্ত আলেমগণের বর্ণনা রয়েছে যে খিজির আলাইহিস সালামও নবী ছিলেন।

১৮২ তম চিঠিতে আরও বর্ণীত আছে, খিজির আলাইহিস সালামের মানুষের ছদ্মবেশে আত্মপ্রকাশ ও মানুষের বেশে কাজ করা দ্বারা এটা প্রমান করেন না যে তিনি জীবিতই ছিলেন। আল্লাহ তায়ালার অনুমতিক্রমে তাঁর রূহ এবং অনেক নবী ও আউলিয়া কিরাম এর আত্মাও মানুষের বেশে দেখা যায়। তাদেরকে দেখতে পারাই মানে এটা নয় যে তাঁরা জীবিত।

এবং তোমাদেরকে এটা বলতে আরোপিত করা হয়েছে যে, আমি, আলহামদুলিল্লাহ্ হযরত আদম আলাইহিস সালামের একজন বংশধর এবং আখেরি যামানার নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একজন উম্মত। ওহাবিরা এটা মানে না যে আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এ কারণে এবং তারা মুসলিমদের মুশরিক বলে বিধায় তারা কাফির।

[১] হযরত ইমাম রব্বানি কুদ্দিসা সিররুহুমার তৃতীয় পুত্র মুহাম্মদ মাসুম ফারুকি রাহমাতুল্লাহি তায়ালা আলাইহি (১০০৭, সেরহেন্দ – ১০৭৯ [১৬৬৮ খ্রি.], একই স্থান) কর্তৃক লিখিত।

ওয়াল- ইয়াওমিল আখিরিঃ আমি পুনরুত্থান এর উপর বিশ্বাস করি। এর উপর আমার পূর্ণ ঈমান রয়েছে। যেহেতু আল্লাহ সুবহানা তায়ালা আমাদের এই বিষয়ে অবহিত করেছেন। কিয়ামত দিবস শুরু হবে যখন মানুষ কবর থেকে উঠতে শুরু করবে। এটি ততক্ষণ পর্যন্ত স্থায়ী হবে যখন মানুষ তাদের সর্বশেষ অবস্থান জান্নাত কিংবা জাহান্নামে প্রবেশ করবে। আমাদের প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং পুনরায় নতুন জীবন প্রাপ্ত হতে হবে। জান্নাত, জাহান্নাম, মীযান [দাঁড়িপাল্লা], পুলসিরাত, হাশর [একত্রিত হওয়া], নাশর [হাশরের ময়দান ত্যাগ করে জান্নাত বা জাহান্নামের দিকে যাওয়া], কবরের আজাব এবং কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর এগুলো সবই সত্য। এগুলো অবশ্যই ভোগ করতে হবে।

ওয়াবিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তায়ালাঃ আমি আরও বিশ্বাস করি অতীত এবং ভবিষ্যতের সকল ঘটনা, ভালো খারাপ, যা ইতিমধ্যে সংঘটিত হয়েছে কিংবা ভবিষ্যতে সংঘটিত হবে সবই আল্লাহ আজিমুসশানের তাকদির অনুযায়ী, অর্থাৎ আযালে (অনাদিকালে) তাঁর ইলম ও ফয়সালার সাথে সঙ্গতিপূর্ণভাবে, নির্ধারিত সময়ে তাঁর সেগুলোকে সৃষ্টি করার মাধ্যমে এবং লওহে মাহফুজে [১] তাঁর সেগুলো লিপিবদ্ধ করার মাধ্যমে সংঘটিত হয়েছে ও হবে; এর প্রতি আমার পূর্ণ ঈমান রয়েছে। এই বিষয়ে আমার অন্তরে কোন প্রকার সন্দেহ নেই।

আশহাদু আন লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহুঃ আমার মাযহাবে ইতিকাদ (বিশ্বাসের ভিত্তিতে) আহলুস সুন্নাহ্ ওয়াল জামায়াতের মাযহাব। আমি এই মাযহাবের অনুসারী। বাকি অন্য বাহাত্তরটি মতবাদই বাতিল এবং তারা জাহান্নামে যাবে।

[যে মুসলিমরা সকল আসহাবে কেরামদের (আলাইহিম উর- রিদওয়ান) ভালবাসে তাদের বলা হয় আহলুস সুন্নাত। সকল সাহাবা কেরামগণই ছিলেন জ্ঞানী এবং আদিল মুসলিম। তারা অংশ নিতেন মানব জাতির শিক্ষক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সোহবতে (পবিত্র বৈঠকে, জমায়েত) এবং তাঁকে সাহায্য করতেন। একজন সাহাবী যিনি নুন্যতম কোন সোহবতে অংশ নিয়েছেন তিনি সকল ওলিগণের মধ্যে শ্রেষ্ঠ অথচ সাহাবী নন এমন ওলি থেকেও শ্রেষ্ঠতর। আল্লাহ তায়ালার সেই হাবীবের একটিমাত্র সোহবত ও তাওয়াজ্জুহে যে হালসমূহ অনুভূত হয় এবং তাঁর বরকতপূর্ণ দৃষ্টি ও নিঃশ্বাসের প্রভাবে যে কামালাত অর্জিত হয়, তা এমন কারও ভাগ্যে জোটেনি যে সেই সোহবত, সেই নৈকট্যের সৌভাগ্য লাভ করেনি। সকল সাহাবা কেরামগণ রিদওয়ানুল্লাহি তায়ালা আলাইহিম আজমাঈন নবিজীর সাথে প্রথম সাক্ষাতেই নাফসের (১) চাহিদাকে প্রশ্রয় দেওয়া হতে সুরক্ষা পেয়েছিলেন। আমাদেরকে তাঁদের সকলকে ভালবাসার আদেশ করা হয়েছে। শিরআত-উল-ইসলাম [২] কিতাবের শরাহের (ব্যাখ্যাগ্রন্থের) প্রথম দিকের পৃষ্ঠাগুলোতে লেখা আছে;”যে কোনো সাহাবায়ে কারিম আলাইহিম-উর রিদওয়ান সম্বন্ধে মার্জিতভাবে কথা বলো, তাঁদের নিয়ে কখনো মন্দ কথা বলো না, [১] অফুরন্ত নিয়ামত কিতাবের তৃতীয় খণ্ডের ছত্রিশ নম্বর অধ্যায় দেখুন।

আর বাহাত্তরটি (বিপথগামী) দলের কথা: তাদের কেউ কেউ এই বিষয়ে বাড়াবাড়ি করেছে, আবার কেউ কেউ এতে শিথিলতা করেছে; কেউ কেউ আকলের (নিজ বুদ্ধির) উপর ভরসা করেছে, আবার অন্যরা ফিলসফি এবং গ্রীক ফিলসফারদের পিছে পড়ে আছে। এভাবে তারা এমন কিছু পালন করছে যা ইসলামে নেই এবং কিছু কিছু এমনকি ইসলামের বিপরীত। তারা বিদাতকে (বিশ্বাস এবং অনুশীলন যা কখনো ইসলামে ছিল না কিংবা যা ইসলামের বিশ্বাস ও প্র্যাকটিসের নামে নতুনভাবে আবিষ্কৃত হয়েছে) আলিঙ্গন করছে। তারা সুন্নাতকে অর্থাৎ ইসলামকে পরিত্যাগ করেছে। এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা ইজমা (ইসলামি আলেমগণের ঐকমত্য) অনুযায়ী আসহাবে কিরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ইসলামের মহান ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমা এর উপরে ক্ষোভ পোষণ করে। তাদের এই ক্ষোভ কোন ক্ষেত্রে নবীজির পবিত্র নামকেও পাশ কাটিয়ে যায় না। এমন কিছু মানুষ আছে যারা নবীজির স্বশরীরে এবং আধ্যাত্মিকভাবে মিরাজের রাতে আসমানে উত্তোলিত হওয়ার বিষয়টি অবিশ্বাস করে। (এটি Endless Bliss (অফুরন্ত নিয়ামত) বইয়ের তৃতীয় খণ্ডের ষাটতম অধ্যায়ে বিস্তারিত বর্ণিত রয়েছে) এটি খুবই আতঙ্কের বিষয় যে বর্তমানে সমসাময়িক কিছু তথাকথিত ইসলামিক স্কলার অন্ধভাবে ইসমাইলিয়্যা নামক একটি দলের মুখপাত্র হিসাবে কাজ করছে। যেটি বাহাত্তরটি দলের মধ্যে সব থেকে ক্ষতিকর। তারা বিভিন্ন লেখা ও ধ্বংসাত্মক মিথ্যা ছড়ানোর মাধ্যমে নিরীহ যুব সমাজকে ভুল পথে পরিচালিত করছে, যেমন তারা বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্বপুরুষ ছিলেন অবিশ্বাসী এবং আমাদের নবী আলাইহিস সালাম নবুওয়াত প্রাপ্তির পূর্বে মূর্তির সামনে পশু কুরবানি করতেন। তারা তাঁদের এই ভুল মতবাদগুলোকে প্রমানের জন্য কিছু শিয়া বইয়ের আশ্রয় নেয়। এটা পরিষ্কার যে এ পরাজিত মনভাবাপন্ন লোকদের প্রধান উদ্দেশ্য ইসলামকে অবমাননা করা, যুব সমাজের ঈমানকে হরণ করা এবং তাদেরকে অবিশ্বাসী হিসাবে কলঙ্কিত করা।

[১] নাফসের জন্য অফুরন্ত নিয়ামত কিতাবের দ্বিতীয় খণ্ডের তেতাল্লিশ নম্বর অধ্যায় দেখুন, [২] মুহাম্মাদ বিন আবু বকর রাহমাতুল্লাহি তায়ালা আলাইহি (মৃ. হিজরি ৫৭৩ [১১৭৮ খ্রি.]) কর্তৃক লিখিত। এর শরাহ (ব্যাখ্যাগ্রন্থ) লিখেছেন ইয়াকুব বিন সাইয়েদ আলি রাহমাতুল্লাহি তায়ালা আলাইহি (মৃ. হিজরি ৯৩১ [১৫২৫ খ্রি.])।

কুরআনের একটি আয়াতে কারিমার সারমর্ম; ” একজন ব্যক্তি যদি কুরআনে কারিমকে নিজের মনমতো ব্যাখ্যা করে তবে সে একজন অবিশ্বাসী। ইসলামিক স্কলারগনের মধ্যে ছিল আদব বিদ্যমান। তারা অধ্যবসায়ের পর লিখতেন বা বলতেন। তারা প্রচুর চিন্তা করে কিছু বলতেন যেন কোন ভুল না হয়ে যায়। অসংযত কথাবার্তা বলা, যেমন আদিল্লা-ই-শরইয়্যা অর্থাৎ ইসলামি জ্ঞানের প্রধান চারটি উৎস থেকে সঠিক জ্ঞান আহরণ করার পরিবর্তে নিজের ভুল ও বিভ্রান্ত ব্যক্তিগত মত ও ধারণাকে ইসলামের নামে প্রচারের প্রয়াস চালানো, কোনো ইসলামি আলেম তো দূরের কথা, একজন সাধারণ মুসলিমেরও কাজ নয়। যে অজ্ঞরা আমাদের নবীজি সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম ও আসহাবে কিরাম রিদওয়ানুল্লাহি তায়ালা আলাইহিম আজমাঈনের মহত্ত্ব উপলব্ধি করতে পারেনি, তাদের ওইসব ধ্বংসাত্মক ও ঈমান কলুষিতকারী কথা ও লেখাকে আমাদের প্রাণঘাতী বিষ বলে গণ্য করতে হবে।

পারসিয়ান একটি পংক্তি আছে, ”আমি উইলো গাছের পাতার ন্যায় কম্পিত হবো যদি তারা আমার ঈমান ধ্বংস করতে চায়, আল্লাহ আমাদের সকলের হৃদয়ে তাঁর প্রিয়জনদের প্রতি ভালবাসা বাড়িয়ে দিন। আল্লাহ তাঁর শত্রুদের ভালবাসার ফাঁদে আটকা পড়া হতে আমাদের রক্ষা করুন। হৃদয়ে ঈমানের লক্ষণ হলো আল্লাহ সুবহানা তায়ালার প্রিয়জনদের প্রতি অন্তরে ভালবাসা থাকা এবং তাঁর শত্রুদের প্রতি ঘৃণা ও ক্ষোভ পোষণ করা।] আমলের ক্ষেত্রে চারটি মাযহাব রয়েছে; সেগুলো হলো- ইমাম আযম (আবু হানিফা), ইমাম শাফেই, ইমাম মালিক ও ইমাম আহমাদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিম এর মাযহাব। এগুলোর যে কোনো একটিকে অনুসরণ করা প্রয়োজন। চারটি মাজহাবই সত্য এবং সঠিক। চারটিই আহলে সুন্নাতের অন্তর্গত। আমরা ইমাম আযমের মাযহাবের অনুসারী। এই মাযহাবের মুসলিমদের বলা হয় হানাফি। আমরা বলি: “ইমাম আযমের মাযহাব সওয়াব (১) এবং সঠিক। এতে ভুল হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্য তিনটি মাযহাব ভুল। সেগুলোর সঠিক হওয়ার সম্ভাবনাও রয়েছে।”

তাছাড়া ঈমান তার ধারকের কাছ থেকে বিচ্ছিন্ন না হয়ে চিরস্থায়ীভাবে থাকা ছয়টি শর্ত ও কারণের উপর নির্ভরশীল; ১। আমাদের গায়েবের উপর ঈমান রয়েছে জাহির বা শুধুমাত্র দৃষ্টিযোগ্য বিষয়ের এর উপর নয়। যেমন আমরা আল্লাহ তায়ালাকে চর্মচক্ষে দেখতে পাই না।

[১] সওয়াব বিশেষ্য এবং বিশেষণ উভয়ভাবে ব্যবহৃত হয়। যখন কোন নির্দিষ্ট কাজ সওয়াব হয়, এর অর্থ আল্লাহ্ তায়ালা তা খুবই পছন্দ করেন এবং এর জন্য পরকালে পুরস্কৃত করবেন।

তথাপি তাঁকে আমরা এমনভাবে বিশ্বাস করি যেন তাঁকে আমরা দেখতে পাই। এই বিষয়ে আমাদের কোন সন্দেহ নেই।

২। যমিনে ও আসমানসমূহে, সমগ্র মানবজাতি, জিনকুল, ফেরেশতাকুল, নবীগণ (আলাইহিমুস সালাওয়্যাতু ওয়াত তাসলিমাত) এর মাঝে এমন কেউ নেই যার গায়েব এর বিষয়ে সত্ত্বাগত জ্ঞান আছে। একমাত্র আল্লাহ আজিমুসশানের রয়েছে। তিনি তাঁর পছন্দনীয় সৃষ্টিকে নিজ ইচ্ছা অনুযায়ী গায়েবের জ্ঞান অবহিত করেন বা প্রদান করেন। [গায়েব বলতে বোঝায় এমন কিছু যা কোন জ্ঞানেন্দ্রিয় দ্বারা হৃদয়াঙ্গম অথবা কোন হিসাব বা পর্যবেক্ষণ দ্বারা অনুধাবন করা যায় না। গায়েব শুধুমাত্র তাঁর পক্ষেই জানা সম্ভব যাকে তা প্রদান করা হয় ] ৩। হারামসমুহকে হারাম হিসাবে জানা এবং এর প্রতি বিশ্বাস রাখা।

৪। হালালকে হালাল হিসাবে জানা এবং এর প্রতি বিশ্বাস রাখা।

৫। তাঁর শাস্তির বিরুদ্ধে নির্বিকার বা সুরক্ষিত অনুভব না করা, সবসময় তাঁকে ভয় করা।

৬। তাঁর ক্ষমা বা অনুকম্পা হতে কখনোই নিরাশ হওয়া যাবে না, যত বড় পাপই তুমি করো না কেন, কোন ব্যক্তি যদি এই ৬টি শর্তের যে কোনো একটি পরিপূর্ণ না করে কিংবা সে ৫টিই পুরণ করে নি যে কোনো একটি করেছে তবে তার ঈমান ও ইসলাম সহিহ হবে না। এখানে আরও চল্লিশটি এমন বিষয় রয়েছে যেগুলো বর্তমানে ঈমানদার কোনো ব্যক্তির পরবর্তীতে ঈমান হারানোর কারণ হতে পারে।

১। কোন বিদআতকে ধারন করা। এর অর্থ তাঁর হৃদয়ে ঈমানের ঘাটতি রয়েছে। [আহলে সুন্নাতের দেখান সঠিক পথ ও মত থেকে সামান্যতম বিচ্যুতি ওই বিপথগামীকে ভুল পথে পরিচালিত দল বা অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত করে দেয়। কোন ব্যক্তি যদি এমন কিছু অস্বীকার করে যা বিশ্বাস করা আবশ্যক তাহলে সে সাথে সাথেই কাফির হয়ে যায়। যা বিশ্বাস করা আবশ্যক নয় এমন কিছু অস্বীকার করা বিদআত বা দালালাত। বিদআত অথবা দালালাতের বাহকের ঈমান ছাড়া মৃত্যুর কারণও হতে পারে ] ২। দুর্বল ঈমান অর্থাৎ আমলহীন (আবশ্যকীয় করনীয় বা ইবাদাত) ঈমান।

৩। নয়টি অঙ্গকে সঠিক পথ হতে বিচ্যুত করা।

৪। গুরুতর পাপগুলো নিয়মিত চালিয়ে যাওয়া, তা বর্জন না করা। [সুতরাং মুসলিমদের মদ পান করা জায়েজ নয়, মুসলিম নারী বা যুবতীদের নিজেদের মাথা, চুল, পায়ের গোছা এবং কব্জি গায়রে মাহরাম (১) পুরুষদের দেখানো জায়েজ নয়।] [১] মাহরাম এবং গায়রে মাহরাম সম্মন্ধে বিস্তারিত জানতে অফুরন্ত নিয়ামত কিতাবের পঞ্চম খণ্ডের দ্বাদশ পরিচ্ছেদ দেখুন।

৫। ইসলামের নিয়ামত লাভ করার জন্য শুকরিয়া আদায় করা ছেড়ে দেওয়া।

৬। ঈমানহারা হয়ে পরকালের পথে যাত্রাকে ভয় না করা।

৭। নিষ্ঠুর আচরন করা।

৮। সুন্নাতের রীতি বা আচরন দ্বারা বিহিত আযান- ই-মুহাম্মাদ এর প্রতি কর্ণপাত না করা। (কোন ব্যক্তি যদি অনুরুপভাবে দেওয়া কোন আযানকে অবজ্ঞাপূর্ণভাবে উপেক্ষা বা তাচ্ছিল্য করে তবে সে সাথে সাথে অবিশ্বাসী হয়ে যায়।) [সুন্নত অনুসরণ করে কোন পদ্ধতিতে পরিপূর্ণ আযান দিতে হবে তা “Endless Bliss” (অফুরন্ত নিয়ামত) বই এর চতুর্থ খণ্ডের এগারতম অধ্যায়ে বিস্তারিত বর্ণিত আছে] ৯। পিতামাতার অবাধ্যতা করলে। তাদের কোন আদেশ যা ইসলামের বিধানের অনুকূলে কিংবা মুবাহ, এমন কিছু কঠোরভাবে প্রত্যাখ্যান করলে।

১০। উঠতে বসতে বারবার শপথ করলে যদিও তা সত্য হয়।

১১। নামাযের সময় রুকুতে (নামাযে শরীরকে বাঁকানো), কওমাতে (রুকুর পরে সোজা হয়ে দাঁড়ানো), দুই সিজদায় (নামাযের মধ্যে সিজদা করা) এবং জলসায় (দুই সিজদার মাঝে সোজা হয়ে বসা) তাদিল-ই- এরকানকে অবহেলা করা। তা’দিল-ই-এরকান বলতে বোঝায় তুমানিনাতের সাথে থাকা, অর্থাৎ একবার সুবহানাল্লাহ বলতে যে সময় লাগে সেই পরিমান সময় নড়াচড়া না করে স্থির থাকা।

১২। নামাযকে গুরুত্বহীন ইবাদাত মনে করা। নিজে নামায শেখা এবং পরিবারের লোকজন ও শিশুদের নামায শেখানোর ব্যাপারে অবহেলা করা। তাছাড়া অপরকে নামায আদায়ে বাধা প্রদান করা।

১৩। হামর (মদ) পান করা অথবা এমন কড়া পানীয় যা অধিক মাত্রায় পান করলে মাদকতা তৈরি করে, মদ সামান্য পরিমান পানের ব্যাপারেও একই আইন প্রযোজ্য।

১৪। কোন মুমিনকে কষ্ট দেওয়া বা বিপদে ফেলা।

১৫। নিজেকে একজন ওলি বা ইসলামি পণ্ডিত হিসাবে লোক দেখানো মিথ্যা প্রচার করা। আহলে সুন্নাতের শিক্ষা অর্জন না করে নিজেকে ধার্মিক ও ইসলামের প্রচারক হিসাবে জাহির করা। [এরুপ মিথ্যাবাদীদের লিখিত বই আমাদের পড়া উচিত নয়। তাদের আলোচনা সভা কিংবা বক্তৃতা সভায়ও যাওয়া উচিৎ নয়।] ১৬। নিজের গুনাহগার হওয়াকে ভুলে যাওয়া এবং একে হালকাভাবে নেওয়া।

১৭। ঔদ্ধত্য বা দাম্ভিকতা, নিজেকে নিয়ে খুব বেশি গর্ব-করা।

১৮। উযব,(আত্ম প্রশংসা), কেউ তার নিজের শিক্ষা ও ধার্মিকতা নিয়ে নিজের প্রশংসা বা তারিফ করা।

১৯। মুনাফিক হয়ে যাওয়া, কপটতা ভণ্ডামি বা দ্বিমুখী চরিত্রের ধারন।

২০। লোভ-লালসা, অন্য কোন মুসলিম ভাইয়ের সাফল্যে ঈর্ষান্বিত হওয়া।

২১। সরকারের আদেশ অমান্য করা অথবা তার মনিবের আদেশ অমান্য করা যদি তা ইসলামের বিধানের বাইরে না যেয়ে থাকে। তাদের যে আদেশগুলো ইসলামের বিরুদ্ধে যায় সেগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করা।

২২। কোন রকম যাচাই বাছাই না করেই বলা যে অমুক অমুক খুব ভালো ব্যক্তি। ২৩। মিথ্যাবাদী হওয়া।

২৪। ইসলামিক পণ্ডিত বা আলেমদেরকে এড়িয়ে চলা। (আহলে সুন্নাতের আলেমদের লিখিত কিতাবসমুহ না পড়া)

২৫। সুন্নতের পরিসীমার বাইরে মোচকে অনেক বেশি লম্বা করা।

২৬। পুরুষদের সিল্ক (রেশম) এর পোশাক পরিধান করা। তবে সিনথেটিক সিল্ক কিংবা রেশমের পড়েন ও সুতির টানা দিয়ে বোনা কাপড় পরিধানের অনুমতি রয়েছে।

২৭। স্বভাবসিদ্ধ পরনিন্দাকারী বা কুৎসা রটনা করা।

২৮। প্রতিবেশীকে কষ্ট দেওয়া, যদিও সে অমুসলিম হয়ে থাকে।

২৯। দুনিয়াবী বিষয়াদির উপর খুব বেশি রাগ প্রকাশ করা।

৩০। সুদ নেওয়া এবং দেওয়া।

৩১। অহংকারবসত খুব বেশি লম্বা আস্তিন ও/বা ঝুলবিশিষ্ট পোশাক পরিধান করা।

৩২। জাদুটোনা প্র্যাকটিস করা।

৩৩। কোন ধার্মিক (সালিহ) মাহরাম আত্মীয়ের সাথে কখনো সাক্ষাত বা দেখা করতে না যাওয়া।

৩৪। আল্লাহ তায়ালার পছন্দনীয় ব্যক্তিকে অপছন্দ করা এবং এমন ব্যক্তিকে পছন্দ করা যে ইসলামের ক্ষতি সাধনরত।

৩৫। কোন মুসলিম ভাইয়ের প্রতি অন্তরে তিন দিনের বেশি শত্রুতা পোষণ করা। ৩৬। ব্যভিচারকে অভ্যাসে পরিনত করা।

৩৭। সমকামিতায় লিপ্ত হওয়া এবং এ থেকে তওবা (১) না করা। লিওয়াতা (সমকামিতা) অর্থ নিজের যাকারকে অন্য ব্যক্তির পায়ুপথে প্রবেশ করানো। যাকার হলো সেই অঙ্গ যা পুরুষ প্রস্রাবের জন্য ব্যবহার করে। একই কাজে ব্যবহৃত নারীর অঙ্গকে ফারজ বলা হয়।

৩৮। ফিকহের কিতাবসমুহে উল্লেখিত সময়ে আযান না দেওয়া, সুন্নত পদ্ধতি অনুসরণ না করে আযান দেওয়া এবং সুন্নত পদ্ধতিতে প্রদানকৃত আযানকে সম্মান প্রদান না করা।

[১] কোন পাপের জন্য তওবা করা বলতে বোঝায়, এর জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহ্ তায়ালার ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় না করার ব্যপারে প্রতিজ্ঞা করা। ৩৯। কোন ব্যক্তিকে মুনকার (হারাম) কাজ করতে দেখেও 'নেহি, (নাহি) পালন না করা [ওই কাজ থেকে তাকে বিরত করার চেষ্টা না করা] মার্জিত ভাষা ব্যবহারের মাধ্যমে যদিও তার এটা করার ক্ষমতা থাকে।

৪০। যে সব নারীদের উপদেশ দেওয়ার ব্যাপারে অধিকার আছে যেমন স্ত্রী ও কন্যা। তাদেরকে ইসলাম বর্জিত কাজ করতে দেখেও নিষেধ না করে তা উপেক্ষা করা। যেমন তাদের মাথা, বাহু, পা এবং দেহের অন্যান্য অংশ পরিপূর্ণভাবে না ঢেকে কিংবা গহনা সজ্জিত বা সুবাস ব্যবহার করে বাহিরে বের হওয়া।

ঈমান- অর্থ নবীদের উপরে আল্লাহ তায়ালার নাজিলকৃত বিষয়সমূহের জবানের স্বীকারোক্তি এবং অন্তরের সমর্থন। আর ইসলাম অর্থ মুহাম্মদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনা এবং তাঁর শিক্ষাসমূহের উপর আমল করা।

দ্বীন এবং মিল্লাত- দ্বীন এবং মিল্লাত সমার্থক শব্দ। দ্বীন বা মিল্লাত অর্থ সেই ইতিকাদ অর্থাৎ বিশ্বাসের বিষয়সমূহ, যা নবীগণ আল্লাহ আজিমুসশানের কাছ থেকে নিয়ে এসেছেন।

ইসলাম অথবা আহকামে ইসলামিয়া- অর্থ সে সকল বিধিবিধান অনুসরণ করা যা যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তায়ালার নিকট হতে এনেছেন। ঈমানে ইজমালি (সংক্ষিপ্ত ঈমান)- অর্থাৎ সংক্ষিপ্তভাবে বিশ্বাস করাই যথেষ্ট। বিস্তারিত বিষয়ে যাওয়া বা ঈমানকে বিস্তারিতভাবে জানা জরুরী নয়। একজন মুকাল্লিদের ঈমান বলতে বোঝায়, একজনের বিশ্বাস, না বুঝেও সহিহ, তবে কোন কোন ক্ষেত্রে বিস্তারিত প্রয়োজন। ঈমানের তিনটি স্তর রয়েছে, ঈমান এ তাক্লিদি, ঈমানে ইস্তিদলালি এবং ঈমান এ হাকিকি।

ঈমানে তাক্লিদি- এই স্তরের ঈমান থাকা ব্যক্তি, ফরজ, ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাব জানেন না। তারা বিশ্বাস ও ইবাদতে তাদের পিতামাতাকে অনুকরণ করে। এই ধরনের ঈমান অনিরাপদ।

ঈমানে ইস্তিদলালি- এই স্তরের ঈমানদার ব্যক্তি, ফরজ ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এবং হারামসমুহ জানে এবং ইসলামকে অনুসরণ করে। তারা বিশ্বাসের বিষয়সমূহ জানে এবং তা (অন্যকে) বর্ণনাও করতে পারে। তারা এগুলো ধর্মীয় পুস্তক এবং শিক্ষকগণের কাছ থেকে শিখেছে। এদের ঈমান খাটি।

ঈমানে হাকিকি- যদি সমগ্র সৃষ্টি এক হয়ে যায় এবং আল্লাহ্ তায়ালার বিরোধিতা করে তবুও এই স্তরের ঈমানের অধিকারী ব্যক্তি তার রবের বিরোধিতা বা অস্বীকার করবে না। তাদের অন্তরে কিঞ্চিত পরিমানেও সন্দেহ থাকবে না। আম্বিয়াদের ঈমান এই স্তরের ঈমান হিসাবে চিহ্নিত। এই স্তরের ঈমান অন্য দুই স্তরের ঈমান অপেক্ষা শ্রেয়। তাছাড়া ইসলামের হুকুমসমূহ আমলের সাথে সম্পর্কিত, ঈমানের সাথে নয়। শুধুমাত্র ঈমান একাই যথেষ্ট জান্নাতে প্রবেশের জন্য। তবে শুধুমাত্র আমলের দ্বারা সেখানে যাওয়া সম্ভবই নয়। আমল ছাড়া ঈমান গ্রহণযোগ্য। ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য নয়। ঈমান ছাড়া ভালো কাজ, সৎ কাজ, দান করা ইত্যাদি তাদের পরকালে কোন উপকারে আসবে না। ঈমান কখনো কাউকে দান করা বা উপহার দেওয়া যায় না তবে উপার্জিত সওয়াব দান বা উপহার দেওয়া যায়। কেউ তার শেষ ইচ্ছায় ঈমান বিষয়ে কোন পরামর্শ দিতে পারে না। তবে কেউ তার বংশধরদের তার মৃত্যুর পর তার নামে আমল করার কথা ওসিয়াত করতে পারে। যে আমলকে অবহেলা করবে সে অবিশ্বাসী হবে না। তবে যে ব্যক্তি ঈমানের কোন বিষয়কে অবমাননা বা অস্বীকার করবে বা আমলকে হালকাভাবে নিবে সে একজন অবিশ্বাসী। কোন ব্যক্তি উপযুক্ত ওজর বা অক্ষমতার কারণে আমল হতে অব্যহতি লাভ করতে পারে। কিন্তু কোন উপায়েই সে ঈমান হতে অব্যহতি লাভ করবে না। ঈমান একটিই যা সকল নবীগণ তাঁদের উম্মাতের মাঝে প্রচার করছেন। তবে তারা একে অপর থেকে আলাদা হয় তাঁদের হুকুম-আহকাম, রুখসত (ছাড়) এবং ধর্মীয় আমলের ক্ষেত্রে। তাছাড়া দুই ধরনের ঈমান রয়েছে, একটি ঈমানে খিলকি এবং অপরটি ঈমানে কেসবি।

ঈমানে খিলকি হলো আহাদে মিসাক এর সময়ে সকল জীবন প্রাপ্ত বান্দারা বলে, বালা অর্থাৎ হ্যাঁ। [১] ঈমানে কেসবি হলো সেই ঈমান যা বালেগ হওয়ার পর অর্জন করতে হয়। সকল বিশ্বাসীদের ঈমান একই। তবে তারা আমলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়।

ঈমান ফরযে দাইম অর্থাৎ সকল সময়ের জন্য ফরয অপর পক্ষে আমল হল ফরয যখন সময় আসে। ঈমান সকল মুসলিম এবং অমুসলিমদের জন্য ফরয আর আমল শুধুমাত্র মুসলিমদের জন্য ফরয।

ঈমানের আটটি শ্রেণি রয়েছে- ঈমান এ মেতবু- ফেরেশতাগণের ঈমান।

ঈমান এ মাসুমি- নবীগণের ঈমান।

[১] পুনরুত্থান এবং পরকাল নামক কিতাবের প্রথম অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদ দ্রষ্টব্য।

ঈমান-ই-মাকবুল- হলো বিশ্বাসীদের ঈমান।

ঈমান-ই-মাওকুফ- এটি বিদআত পালনকারীদের সংশয়পূর্ণ ঈমান।

ঈমান-ই-মারদুদ- এটি মিথ্যা বা কপট ঈমান যেটি মুনাফিকরা ঈমান হিসাবে দাবি করে থাকে।

ঈমান-ই-তাকলিদি- এটি হলো তাদের ঈমান যারা তাদের বাবা মা অথবা নিজেদের পুর্বপুরুষদের কাছ থেকে শুনেছে কিন্তু কোন ইসলামি আলেমের কাছ থেকে জেনে ঈমান পালন করছে না। তাদের এই ঈমান সংশয়পূর্ণ ও বিপজ্জনক। ঈমান-এ-ইস্তিদলালি- এটি সেই ব্যক্তির ঈমান যে দলিল-প্রমাণ থেকে মাওলা-ই-মুতাআলির অস্তিত্ব অনুধাবন করে তাঁকে জানে। এই ব্যক্তির ঈমান মজবুত।

ইমান-এ-হাকিকি- সমগ্র সৃষ্টিকুল একমত হয়ে তাদের রবকে অস্বীকার করলেও এই ঈমানের অধিকারী ব্যক্তি তার রবকে অস্বীকার করে না। এবং এই ব্যক্তির হৃদয়ে কোন ধরনের ক্ষুদ্রতম সন্দেহের অস্তিত্ব থাকে না।যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে, এই ঈমানই সর্বোত্তম ঈমান।

ঈমান তিনটি বিষয় বহন করেঃ প্রথমত- এটি কারো গর্দানকে তলোয়ারের নিচে যাওয়া হতে রক্ষা করে।

দ্বিতীয়ত- এটি কারো সম্পদকে জিজিয়া ও খারাজ থেকে মুক্ত করে।

তৃতীয়ত- ঈমান কাউকে চিরস্থায়ী জাহান্নামের আগুন হতে পরিত্রাণ দেয়।

”আমানতু বিল্লাহি...”-এর সম্মান ও মর্যাদার কারণে একে সিফাত-ই-ঈমান, অথবা মু’মিনুন বিহ, অথবা জাত-ই-ঈমান, অথবা আসল-ই-ঈমান বলা হয়। (এটি ইসলামের আকিদার বিষয়সমূহের প্রকাশ এবং এর পরবর্তী অংশ এরূপ: ”ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া বিল ক্বাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তায়ালা ওয়াল বা’সু বা’দাল মাওতি হাক্কুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,)

তাছাড়া ঈমানের দুটি মাদার রয়েছে, অর্থাৎ যে দুটি সময়ে ঈমান আনা ফরয হয়ে যায়ঃ আকল হওয়ার (ভালো-মন্দ পার্থক্য করতে পারার) বয়স এবং বালেগ হওয়ার বয়স।

ঈমানের দুটি কারণও রয়েছেঃ সকল সত্তাকে সৃষ্টি এবং কুরআন অবতরণ।

আরো দুই ধরনের দলিল রয়েছেঃ দলিল-ই-আকলি (বুদ্ধিভিত্তিক দলিল) এবং দলিল-ই-নকলি (বর্ণনাভিত্তিক দলিল)

[১] জিজিয়া এবং খারাজ এর জন্য দয়া করে অফুরন্ত নিয়ামত কিতাবের প্রথম খণ্ডের এগারতম ও বিশতম অধ্যায়, দ্বিতীয় খণ্ডের তেত্রিশতম অধ্যায়, চতুর্থ খণ্ডের একুশতম অধ্যায়, পঞ্চম খণ্ডের প্রথম ও দ্বাদশ অধ্যায় এবং ষষ্ঠ খণ্ডের প্রথম অধ্যায় দেখুন।

ঈমানের রয়েছে দুটি রুকন (নীতি), আসল (মূল):

ইকরার বিল লিসান (মৌখিক ঘোষণা) এবং তাসদিক বিল জেনান (অন্তর দ্বারা বিশ্বাস করা)। তাছাড়া এক্ষেত্রে এগুলোর উপরে আরও দুটি শর্ত আরোপিত রয়েছে; অন্তর দ্বারা ঈমানের স্বীকৃতির ক্ষেত্রে অবশ্যই সকল রকম সন্দেহ বা দ্বিধা মুক্ত থাকতে হবে এবং মৌখিক স্বীকৃতির ক্ষেত্রে সে যে বিষয়ে জবানী স্বীকৃতি দিয়েছে তার উপর অটল ও সচেতন থাকা। তাছাড়া, ঈমান কি মাখলুক (সৃষ্ট)? আল্লাহ আজিমুসশানের পক্ষ হতে হিদায়েত হওয়ার দিক থেকে এটি মাখলুক নয়। অন্যদিকে, বান্দার তাসদিক (সত্যায়ন) ও ইকরার (স্বীকারোক্তি) হওয়ার দিক থেকে এটি মাখলুক।

ঈমান কি সমবেত কোন বিষয়, একক কিছু অথবা এর কোন বহুত্ব আছে? অন্তরের দিক বিবেচনায় ঈমান সমষ্টিগত বা যৌথ বিশ্বাস, দৈহিক অঙ্গপ্রতঙ্গের ভূমিকার ভিত্তিতে এটি বহুত্বপূর্ণ।

ইয়াকিন- দ্বারা বোঝায় আল্লাহ্ আজিমুসশানের জাতকে তাঁর কামালসহ জানা।

খাওফ- বলতে বোঝায় আল্লাহ আজিমুসশান এর প্রতি ভীতি।

রাজা (আশা)- অর্থ আল্লাহ সুবহানা তায়ালার রহমতের (ক্ষমা, দয়া) উপর কখনো আশা ছেড়ে না দেওয়া। তিনি ক্ষমাশীল তার রহমত মাগফেরাত সব সময় আমাদের জন্য উন্মুক্ত।

মুহাব্বাতুল্লাহ্ হলো ভালবাসা ও আকর্ষণ। আল্লাহ সুবহানা তায়ালার প্রতি তাঁর রাসুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের প্রতি ও ইসলামিক বিশ্বাস ও বিশ্বাসীদের প্রতি।

হায়া- আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সামনে লজ্জা অনুভব করা।

তওয়াককুল- প্রতিটা বিষয়ে আল্লাহ সুবহানা তায়ালার প্রতি আস্থা ও বিশ্বাস রাখা। কোন কাজ শুরুর পূর্বে তাঁর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা।

তাছাড়া, ঈমান, ইসলাম এবং ইহসান কাকে বলে? ঈমান- মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক বর্ণিত সকল বিষয়ের উপর বিশ্বাস রাখা।

ইসলাম-বলতে বোঝায় আল্লাহু আজিমুসশান হতে বর্ণিত আদেশসমুহ পালন করা এবং তাঁর নিষেধসমুহ হতে বিরত থাকা।

ইহসান-অর্থ তাঁর ইবাদাতের সময় বিষয়গুলো এমনভাবে পালন করা যেন তুমি আল্লাহ তায়ালাকে সামনাসামনি দেখছো।

ঈমান- এর আভিধানিক অর্থ প্রকৃত বা নিশ্চিত স্বীকৃতি,। ইসলামের পরিভাষায় ছয়টি বিষয়ের উপর এই স্বীকৃতি প্রদান করতে হবে।

[১] তওয়াককুলের বিস্তারিত অফুরন্ত নিয়ামত কিতাবের তৃতীয় খণ্ডের পয়ত্রিশতম অধ্যায়ে রয়েছে।

মারিফাতঃ এর অর্থ আল্লাহ তায়ালাকে কামাল সিফাতসমূহের অধিকারী এবং অপূর্ণতার সিফাতসমূহ হতে মুক্ত (পবিত্র) বলে জানা।

তাওহিদ- আল্লাহ তায়ালার একত্বের প্রতি বিশ্বাস এবং তাঁর সাথে কোন কিছুর শরীক না করা। ইসলাম (আহকামে ইসলামিয়া)- অর্থ আল্লাহ আজিমুসশানের আদেশ ও নিষেধসমূহ। দ্বীন ও মিল্লাত- অর্থ বিশ্বাসের বিষয়সমূহের উপর মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকা।

ঈমান ৫ টি প্রাচীর দ্বারা সুরক্ষিতঃ ১- ইয়াকিন, ২- ইখলাস, ৩-ফরযসমূহ আদায় করা এবং হারাম পরিহার করা, ৪-সুন্নাতের প্রতি আনুগত্য, ৫- আদবের উপর দৃঢ় থাকা এবং এর প্রতি সতর্ক ও মনযোগী হওয়া। [১]

[১] অফুরন্ত নিয়ামত কিতাবের ষষ্ঠ খণ্ডের ষষ্ঠ অধ্যায়ে পানাহারের আদব সম্পর্কে তথ্য রয়েছে।

যে ব্যক্তি এই ৫ টি বিষয়ের উপর অটল থাকবে সে তাঁর নিজের ঈমানের উপরও অটল থাকবে। এর যে কোন একটি দুর্গের প্রতি সামান্য অবহেলা শত্রু কর্তৃক আক্রমন ত্বরান্বিত করবে।

মানুষের চারটি প্রধান শত্রু রয়েছে; তার ডানে রয়েছে খারাপ সঙ্গ, বামে রয়েছে নাফসের কামনা বাসনা, সামনে রয়েছে দুনিয়ার প্রতি মোহ এবং তার পিছেই শয়তান। এই চারটি শত্রু সর্বদা তার ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য সচেষ্ট। খারাপ সঙ্গ বলতে শুধু তাদেরকেই বোঝায় না যারা কারো সম্পত্তি, অর্থ বা দুনিয়াবি জিনিসে ধোঁকা দেয়। সব থেকে মারাত্মক ও ভয়ঙ্কর সঙ্গ হলো সেই ব্যক্তি যে অন্যের বিশ্বাস, ঈমান, আদব, হায়া এবং সাধারন মূল্যবোধ এর বিষয়গুলো ধংস করার চেষ্টা করে। এবং এভাবে সে অন্যের দুনিয়াবি সুখ শান্তি এবং পরকালীন শান্তি হতে তাকে বঞ্চিত করে।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে এরকম অসৎ ও ক্ষতিকারক সঙ্গ এবং ইসলামের শত্রুদের কবল হতে হেফাযত করুক।

কালিমায়ে তাওহিদ- লা ইলাহা ইল্লাল্লাহু এর পবিত্র অর্থ হলো, ” আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ছাড়া ইবাদাতের যোগ্য অন্য কোন মাবুদ বা স্রষ্টা নেই। তিনি এক ও অদ্বিতীয়। তিনি সর্বদা বর্তমান। তার কোন শরীক (অংশীদার) অথবা নযির (সমতুল্য, অনুরুপ) নেই। তিনি স্থান ও কালের ঊর্ধ্বে।” ”মুহাম্মাদুন রাসুলুল্লাহ” দ্বারা বোঝায়, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানা তায়ালার অনুগত বান্দা এবং তাঁর প্রেরিত প্রকৃত রাসুল বা বার্তা বাহক। আমরা তাঁর উম্মত, আলহামদুলিল্লাহ।

কালিমায়ে তাওহীদের আটটি নাম রয়েছে- ১-কালিমা-এ-শাহাদাত, ২-কালিমা-এ-তাওহিদ, ৩-কালিমা-এ-ইখলাস, ৪-কালিমা-এ-তাকওয়া, ৫-কালিমা-এ-তাইয়্যিবা, ৬-দাওয়াত-উল-হাক্ক, ৭-উরওয়া-তুল-উসকা, ৮-কালিমা-এ-সামারাত-উল-জান্নাত।

ইখলাসের [১] পরিপূর্ণতার জন্য প্রয়োজনঃ নিয়্যত করা (ইচ্ছা), এর অর্থ জানা, এবং পরিপূর্ণ ভক্তি ও সম্মানের সাথে এটি পাঠ করা বা মুখে উচ্চারন করা।

জিকির করার ক্ষেত্রে ৪ টি বিষয় লক্ষণীয়; তাসদিক, তা’যিম, হালাওয়্যাত এবং হুরমাত।

যে ব্যক্তি তাসদিক কে বর্জন করবে সে মুনাফিক, তা,যিম পরিত্যাগকারি একজন বিদআতী, যে হালাওয়্যাত পরিহার করল সে ভণ্ড এবং যে হুরমাত বর্জন করল সে ফাসিক। আর এগুলোর অস্বীকারকারী একজন অবিশ্বাসী।

তিন ধরনের যিকির রয়েছে- ১-যিকির-এ-আওয়াম, ২-যিকির-এ-খাওয়াস, ৩-যিকির-এ-আখাস, যিকির এ আওয়াম হলো অশিক্ষিত লোকজনের যিকির। যিকির-এ-খাওয়াস ইসলামিক আলেমদের প্রণীত যিকির, এবং যিকির-এ-আখাস হলো নবীগণের যিকির।

যিকির এর জন্য মানবদেহে রয়েছে ৩টি অঙ্গ; ১-জিহবা দ্বারা করা যিকির; কালিমায়ে শাহাদাত পাঠ করা।

২-তাওহিদ এবং তাসবিহ পাঠ, কুরআন তিলাওয়াত করা।

৩-অন্তর দ্বারা করা যিকির।

অন্তর দ্বারা করা হয় এরুপ ৩ ধরনের যিকির রয়েছে ১-আল্লাহ আজিমুসশান এর গুণাবলী প্রদর্শনকারী দলীল ও নিদর্শন সমূহ নিয়ে ধেয়ান বা চিন্তা করা।

২-আহকামে ইসলামিয়্যার দলীল সমুহের উপরে ধেয়ান বা স্মরণ করা।

৩-আল্লাহ তায়ালার সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করা।

তাফসিরের আলেমগণ সুরা বাকারার একশত বায়ান্ন নম্বর আয়াতের বর্ণনায় বলেছেন, কুরআনে বর্ণিত রয়েছে, “হে আমার বান্দাগণ, তোমরা যদি তাআত (আল্লাহ তায়ালার আনুগত্যের কাজ) এর সহিত আমাকে স্মরণ করো, আমার যিকির করো, তাহলে আমিও রহমতের মাধ্যমে তোমাদের স্মরণ করবো। তোমরা যদি আমাকে দোয়ার মাধ্যমে স্মরণ করো আমিও তোমাদেরকে ইযাবাতের ( প্রার্থনা পুরণের) মাধ্যমে স্মরণ করবো। এবং তোমরা যদি আমাকে তাআত এর সহিত স্মরণ করো আমিও তোমাদের নাইম (জান্নাত) এর মাধ্যমে স্মরণ করবো। তোমরা যদি একাকি বা নিঃসঙ্গ অবস্থায় আমার যিকির করো আমিও জামায়াতে কুবরার (মাহশের) মাধ্যমে তোমাদের স্মরণ করবো।তোমরা অভাবগ্রস্ত অবস্থায় আমাকে স্মরণ করলে আমি আমার সাহায্যের মাধ্যমে তোমাদের স্মরণ করবো। আমাকে যদি ইজাবাতের (অর্থাৎ আমার আদেশে সাড়া দেওয়ার) সাথে স্মরণ করো আমিও তোমাদের হেদায়েতের মাধ্যমে স্মরণ করবো। আমাকে যদি সিদক এবং ইখলাসের সাথে স্মরণ করো বিনিময়ে আমি তোমাদের খালাস এবং নাজাতের (মুক্তি) মাধ্যমে স্মরণ করবো। এবং তোমরা যদি আমাকে ফাতিহা-এ- শরিফ, বা এর অন্তর্নিহিত রুবুবিয়্যাত এর সাথে আমার যিকির করো তাহলে আমি আমার রহমতের মাধ্যমে তোমাদের স্মরণ করবো।

তাছাড়া ইসলামিক আলেমগণ যিকিরের প্রায় একশত ফায়দা উল্লেখ করেছেন। এখানে তার ভিতর থেকে কিছু তুলে ধরা হলো।

যখন কোন ব্যক্তি যিকির করেন আল্লাহ আজিমুসশান তার প্রতি সন্তুষ্ট ও রাজি হয়ে যান।

ফেরেস্তাগন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। শয়তান অসন্তুষ্ট হয়। যিকিরকারির কলব স্নেহপূর্ণ ও কোমল হয়ে যায়। সে নিজ ইচ্ছায় এবং উৎসাহের সাথে ইবাদত পালন করে। যিকির তাদের কলবের থেকে দুঃখ দূর করে দেয়, কলব কে প্রফুল্ল রাখে এবং তাদের মুখ নুর দ্বারা আলোকিত করে দেয়। সেই ব্যক্তি সাহসিকতা এবং আল্লাহর মুহাব্বাত অর্জন করে। আল্লাহর মা,রেফাতের দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়, যাতে করে সে আউলিয়া কিরামগনের ফয়েয লাভ করতে পারে। তারা আশিটির মত আখলাকে-হামিদার অধিকারী হন।

”আশহাদু আন্না মুহাম্মদান আব্দুহু ওয়া রাসুলুহ, এর বরকতপূর্ণ অর্থ হল, হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম, আখেরি যামানার নবী, আল্লাহর অনুগত বান্দা ও তার প্রিয় রাসুল।

তিনি খাদ্য এবং পানীয় গ্রহন করতেন, এবং তিনি সম্মানিতা নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁর পুত্র এবং কন্যা সন্তান ছিল। যাদের সবাই ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ হতে। শুধুমাত্র ইব্রাহিম ছিলেন মারিয়া নামক জারিয়ার গর্ভজাত। এবং তিনি দুধ ছাড়ানোর পূর্বেই ইন্তেকাল করেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ব্যতিত তাঁর সকল সন্তানই তাঁর নিজের মৃত্যুর পূর্বে মারা যান। তিনি (রাসুলুল্লাহ) তাঁকে হযরত আলি কাররামাল্লাহু তায়ালা ওয়াজহাহু এর সাথে বিবাহ দেন। হযরত হাসান এবং হযরত হুসাইন হলেন হযরত আলি ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম এর পুত্র। তাঁর সকল কন্যাদের মাঝে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর অবস্থান ছিল সবার উপরে এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের সব থেকে বেশি স্নেহভাজন। রাসুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের এগারো জন সম্মানিতা স্ত্রী ছিল, হযরত খাদিজা, সাওদা, আয়েশা, হাফসা, উম্মে সালামা, উম্মে হাবিবা, জইনব বিনতে জাহাশ, জইনব বিনতে খুযাইমা, মাইমুনা, জুওয়াইরিয়া, সাফিয়্যা রাদিয়াল্লাহু আনহুন্না।

আদিল্লাহ-এ-শরিয়া চারটি; কিতাব, সুন্নাত, ইযমা-এ-উম্মাত এবং কিয়াস-এ- মুজতাহিদ। ইসলামিক আলেমগণ এই চারটি উৎস থেকে ইসলামি জ্ঞানসমূহ আহরন করে থাকেন। আল্লাহ সুবহানা তায়ালার বানীসমূহই কিতাব, সুন্নাত বলতে বোঝায় কাওল-এ-রাসুল (আল্লাহর রাসুলের বাণী), ফি’ল-এ-রাসুল (আল্লাহর রাসুলের কাজ, আমল ও আচরণ) এবং তাকরির-এ-রাসুল (তাঁর অনুমোদন বা সমর্থন)। ইযমা-এ-উম্মাত বলতে বোঝায়, একি শতাব্দীর মুজতাহিদ গনের কোন বিষয়ের উপর ঐক্যমতকে, যেমন সাহাবী রাদিয়াল্লাহ তায়ালা আনহুগণ বা চার মাজহাবের ইমামগণের কোন বিষয়ের উপর একমত। কিয়াস হল মুজতাহিদগণ কর্তৃক দুটি ভিন্ন বিষয়ের মধ্যে করা তুলনা (সাদৃশ্য নির্ণয়)। তাছাড়া মাজহাব এর আভিধানিক অর্থ পথ। আমাদের রয়েছে দুইটি পথ, একটি হলো ই’তিকাদ বা বিশ্বাস এর পথ এবং অপরটি হলো আমল বা ইবাদাত অনুশীলনের পথ।

ইতিকাদের পথে আমাদের ইমাম, অর্থাৎ পথপ্রদর্শক হলেন আবু মানসুর মাতুরিদি রাহিমাহুল্লাহু তায়ালা। তাঁর পথকে বলা হয় আহলে সুন্নাহ। আমলের ক্ষেত্রে আমাদের গাইড হলো ইমাম এ আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তায়ালা। তাঁর পথ কে বলা হয় হানাফি মাযহাব।

আবু মানসুর মাতুরিদি এর নাম মুহাম্মাদ, তাঁর পিতার নাম মুহাম্মাদ, তাঁর পিতামহের নাম মুহাম্মদ এবং তাঁর শিক্ষকের নাম আবু নাসের ই ইয়্যাদ রাহিমাহুমুল্লাহ তায়ালা।

আবু নাসের ই ইয়্যাদ এর শিক্ষক ছিলেন আবু বকর এ জুরজানি, তাঁর শিক্ষক ছিলেন আবু সুলাইমান জুরজানি, তাঁর শিক্ষক ছিলেন আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ শেইবানি(শাইবানি),এবং এনাদের দুই জনের শিক্ষক ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহু। সুতরাং ইমাম আজম আবু হানিফা আমাদের ইতিকাদ এবং আমল উভয় মাযহাবের ক্ষেত্রে প্রধান পথপ্রদর্শক।

সকল মুসলিমের অনুসরণীয় আদর্শ, ইমান বা গাইড তিনটি; এগুলো জানা আমাদের জন্য ফরয। প্রথমেই কুরান এ কারিম আমাদের ইমান,যা আমাদের অবশ্য পালনীয় এবং বর্জনীয় বিষয়সমূহ সম্মন্ধে আদেশ প্রদান করে। সকল মুসলিমের তিনজন ইমাম রয়েছে,তাঁদের জানা ফরজ। আমাদের ইমাম কুরআন আল কারিম যা সকল বিধি এবং নিষেধ বর্ননা করেছে। আমাদের ইমাম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম যিনি আমাদেরকে ইসলাম সম্মন্ধে জানিয়েছেন। আমাদের ইমাম রাসূলুল্লাহর পক্ষ থেকে (তাঁর নায়েব হিসেবে) মুসলিম রাষ্ট্রের শাসক, যিনি এগুলো প্রতিষ্ঠাপনে গুরুত্ব দেন এবং এগুলো জারি করেন। ইমাম আযম এর শিক্ষকের নাম হাম্মাদ, যার শিক্ষক ইব্রাহিম নেহাই, যার শিক্ষক আলকামা বিন কায়েস যিনি একই সময়ে হযরত নেহাই এর মামা ও ছিলেন। হযরত আলকামা এর শিক্ষক ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাহিমা হুমুল্লাহি তায়ালা, যিনি শিক্ষা গ্রহন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে। আর রাসূলুল্লাহ আলাইহিস সালাম জ্ঞান অর্জন করেছেন জিবরাঈল আলাইহিস সালাম থেকে। জিবরাঈল আলাইহিস সালামও হযরত আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। আল্লাহ্ সুবহানা তায়ালা মানব জাতিকে চারটি রত্ন দান করেছেন, আকল, ঈমান, হায়া এবং ফিল অর্থাৎ আমলে সালিহ। এবং আমল এবং ভালো কাজ কবুল হবে পাঁচটি শর্তে, ইমান, ইলম, নিয়্যাত, ইখলাস, কারো অধিকার হরন না করা। সর্বপ্রথম তাকে আহলে সুন্নাহ এর উপরে বিশ্বাস আনতে হবে এবং যে ইবাদত আদায় করা হবে তা সহিহ হওয়ার শর্তসমূহ জানতে হবে। [একটি আমল সহিহ হওয়া এবং এটি কবুল হওয়ার মাঝে পার্থক্য রয়েছে। ইবাদাতের কিছু শর্ত এবং ফরাইজ রয়েছে এগুলো সহিহ হওয়ার জন্য। এর কোন একটি বাদ গেলে ইবাদাত সহিহ হবে না। এটি যেন এমন যে এইবাদত পালন করা হয় নি এবং সে পরকালের আজাব থেকে মুক্তি পাবে না। তবে কোন আজাব হবে না যে ইবাদত সহিহ ছিল কিন্তু কবুল হয় নি। এক্ষেত্রে মুসলিম তার ইবাদত কবুল না হওয়ার কারণে সওয়াব হতে বঞ্চিত হবে। কোন ইবাদত কবুল হওয়ার জন্য প্রথমে তাকে সহিহ হতে হবে অর্থাৎ উপরে উল্লিখিত পাঁচটি শর্ত পূরণ হতে হবে। বান্দার হক (যা আমরা আগে ব্যাখ্যা করেছি) এই শর্তগুলোর অন্তর্ভুক্ত।]

ইমাম রব্বানি রাহিমাহুল্লাহু তায়ালা তার অসামান্য অবদান মাকতুবাত এর দ্বিতীয় খণ্ডের ৮৭ নম্বর চিঠিতে উল্লেখ করেছেন।

1 ”কেউ যদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো আমল অনুসারে আমল করে কিন্তু কোন বান্দার এক দানেক [অর্থাৎ কণা] পরিমাণ হকও নিজের কাছে আটকে রাখে সে তা পরিশোধ না করা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না।” [তার দোয়া কবুল হবে না।] ইবনে হাজার মাক্কি রাহিমু হুমুল্লাহ তায়ালা তাঁর জাওয়াজির নামক কিতাবে একশত সাতাশিতম গুনাহের বর্ণনায় বলেন: সুরা বাকারার একশত অষ্টাশি নম্বর আয়াতে রয়েছে, ”হে বিশ্বাসীরা! বাতিল পন্থায় একে অন্যের সম্পত্তি আত্মসাৎ কর না, এই বাতিল পন্থা বলতে বোঝানো হয়েছে, সুদ, জুয়া, জবরদখল, চুরি, ধোঁকা, খিয়ানত, মিথ্যা সাক্ষ্য ও মিথ্যা শপথ।” কিছু হাদিসে শরিফে এসেছে, ” একজন মুসলিম যে তার জন্য হালাল সম্পদ ভোগ করে, ফরজ মেনে চলে, হারাম এড়িয়ে চলে, এবং অন্যের ক্ষতি করে না সে জান্নাতে যাবে এবং ” যে শরির হারাম ভোগ করবে তা জাহান্নামের আগুনে পুড়বে। এবং ” কোন ব্যক্তির অনিষ্ট ও ক্ষতি থেকে যদি লোকেরা নিরাপদ না থাকে তবে এ ব্যক্তি তার ঈমান, নামায এবং জাকাতের কোন বিনিময় পাবে না। ” কোন ব্যক্তির পরিধেয় জিলবাব যদি হারাম উপায়ে অর্জিত হয় তবে তার নামায কবুল হবে না, [জিলবাব অর্থ মেয়েদের পরিধেয় এক ধরনের মাথার স্কার্ফ। অন্য ধরনের জিলবাব হলো লম্বা কাপড় যা পুরুষেরা পরিধান করে। যারা দাবি করে যে ‘জিলবাব’ হলো মেয়েদের পরিধেয় দুই খণ্ডের চারশাফ, তাদের কথা অনুযায়ী (উপরের) হাদিসে শরীফ থেকে এই অর্থ বের হয় যে পুরুষেরাও সেই চারশাফ পরতেন। স্পষ্টতই তাদের এই ভিত্তিহীন দাবি অজ্ঞতাপূর্ণ ও হাস্যকর এক ধারণার পরিচায়ক।] একটি হাদিসে শরীফ যা তিনি দুইশততম গুনাহের আলোচনায় উল্লেখ করেছেন: ”যে ব্যক্তি ভেজাল পণ্য বিক্রয় করে সে আমাদের দলভুক্ত নয়। তার গন্তব্য জাহান্নাম।” দুইশত দশ তম পাপের বর্ননায় এই হাদিসটি উল্লেখ করেছেন, ”জাহান্নাম সেই ব্যক্তির লক্ষ্য যার জিহ্বা দ্বারা প্রতিবেশি কষ্ট পায় যদিও সে নামায রোজা করে এবং দান করে। যদি কারো প্রতিবেশি অমুসলিমও হয় তবুও দায়িত্ব তাদের ক্ষতি না করা, তাদের প্রতি দয়া দেখানো এবং উপকার করা তিনশত তের তম পাপ কাজের বর্ণনায় এই হাদিসটি উল্লেখ করেছেন, ” যে ব্যক্তি শান্তি চলাকালে কোন অমুসলিমকে অবৈধ ভাবে হত্যা করে তবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, অন্য হাদিসে রয়েছে, যখন দুই মুসলিম দুনিয়াবি কারনে যুদ্ধ করে তখন নিহত ব্যক্তি ও হত্যাকারী উভয়েই জাহান্নামে যাবে।” তিনশত সতেরোতম গুনাহের বর্ণনায় এই হাদিসটি বর্ণিত হয়েছে, ”যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে সে কিয়ামতের দিন এর শাস্তি ভোগ করবে।” অমুসলিমদের উপর জুলুম করার হুকুমও এরূপ।

ও মুসলিম! তোমরা যদি আল্লাহ্ তায়ালার রহমত পেতে চাও এবং তোমাদের ইবাদত কবুল করতে চাও উপরের হাদিসগুলো অন্তরে প্রতিস্থাপিত করো, কারও সম্পদ, জীবন কিংবা ইজ্জত-সম্ভ্রমে আক্রমণ করো না, মুসলিম অমুসলিম যেই হোক না কেন! কাউকে আঘাত করো না! মানুসকে তাদের অধিকার প্রদান করো। পুরুষ যে নারীকে তালাক দিয়েছে তাকে ‘মোহর’ (১) প্রদান করা বান্দার হকসমূহের একটি। সে এটি আদায় না করলে দুনিয়া এবং আখিরাতে ভয়ঙ্কর শাস্তি লাভ করবে। বান্দার হকসমূহের (অর্থাৎ মানুষ ও অন্যান্য সৃষ্টির হকের) মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সে কারণে (লঙ্ঘিত হলে) যার আজাব সবচেয়ে কঠিন, তা হলো নিজের আত্মীয়-স্বজনকে, বিশেষত যারা তার তত্ত্বাবধানে ও আশ্রয়ে আছে তাদেরকে, ইসলাম শিক্ষা দেওয়া ত্যাগ করা। যদি কেউ জুলুম ও প্রতারণার মাধ্যমে তাদেরকে এবং অন্যদেরকে ইসলাম শিক্ষা গ্রহণে ও ইবাদত পালনে বাধা প্রদান করে তবে বোঝা যাবে যে সেই ব্যক্তি অবিশ্বাসী এবং ইসলামের শত্রু। এর একটি উদাহরণ হলো, বিদআতপন্থী ও মাযহাবহীন (লা-মাযহাবি) লোকদের বিভ্রান্তিকর কথা বলে এবং ফিতনা সৃষ্টিকারী লেখা লিখে আহলে সুন্নাতের শিক্ষাকে কলুষিত করার, আর এভাবে দ্বীন ইসলামকে নষ্ট করার চেষ্টা। সরকারের এবং আইনের বিপরীতে অবস্থান নিও না। নিজের ট্যাক্স আদায় কর। বেরিকা (যা লিখিত মুহাম্মাদ বিন মুস্তাফা হাদিমি রাহিমাতুল্লাহ তায়ালা হিজরি, ১১৭৬ / ১৭৬২ খ্রি., হাদিম, কোনিয়া, তুরস্ক) নামক কিতাবে উল্লেখ রয়েছে, সরকার জালিম কিংবা ফাসিক হলেও তার বিরুদ্ধে বিদ্রোহ করা গুনাহের কাজ। এমনকি যদি তুমি দারুল হারবের অধিবাসিও হও তবুও তাদের আইন বা নিয়মের বিরুদ্ধাচরণ করো না। ফিতনা তৈরি করো না।

[১] অফুরন্ত নিয়ামত কিতাবের পঞ্চম খণ্ডের বার তম অধ্যায় এবং ষষ্ঠ খণ্ডের পনেরো অধ্যায় দেখুন।

বলা হয়েছে যারা ইসলামকে আক্রমণ করে, বিদাতের অধিকারী এবং চার মাজহাবের যে কোন একটিতে নেই তাদের সাথে বন্ধুত্ব না করা। তাদের কিতাব বা সংবাদপত্র পড়া যাবে না। তাদের রেডিও এবং টেলিভিশনরে প্রোগ্রাম ঘরে প্রবেশ না করানো। যারা আমাদের কথা শুনবে তাদের আমরে মারুফ করা। অর্থাৎ সৎ উপদেশ দেওয়া। অন্য কথায় তাদের হাসি মুখে মিস্টিভাবে উপদেশ দেওয়া। নিজের সুন্দর ব্যবহার দ্বারা আশপাশের সকলের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা। ইবনে আবেদীন [১] রাহিমাহুল্লাহু তায়ালা প্রথম খণ্ডে বলেন: ”সাওআতাইন, অর্থাৎ সামনের ও পেছনের লজ্জাস্থান, চার মাযহাবেই গালিজ (কাবা) আওরাত। [২] চার মাজহাবেই এগুলো ঢেকে রাখা ফরজ। যে এগুলো ঢেকে রাখাকে গুরুত্ব দেবে না সে কাফির হয়ে যাবে। হাঁটু উন্মুক্ত ব্যক্তির জন্য আমলে মারুফ প্রয়োজন যাতে সে তা ঢেকে রাখে। আমলে মারুফ নম্র ভাষায় হতে হবে। এবং বিপরীতমুখী কথার সময় চুপ করে থাকতে হবে। অন্যদিকে উরু উন্মুক্ত ব্যক্তি জেদ করলে তাকে কঠোরভাবে তিরস্কার করতে হবে। সাওআতাইন উন্মুক্ত কোন ব্যক্তি যদি জেদ করে তবে তার বিরুদ্ধে আদালতে অভিযোগ করতে হবে, যাতে তাকে [প্রহার বা কারাদণ্ডের মাধ্যমে] তা ঢাকতে বাধ্য করা হয়। পুরুষের আওরাতের দিকে তাকানোর গুনাহের গুরুত্বও একই ক্রম অনুসারে বাড়ে।” চার মাজহাবেই মেয়েদের হাত এবং মুখমণ্ডল ব্যতীত তাদের সমস্ত শরীর ঢেকে রাখা ফরজ নামাহরাম পুরুষ এবং অমুসলিম মেয়েদের সামনে। এর অর্থ এ সকল মানুষের সামনে তাদের পা, বাহু এবং চুল ঢেকে রাখতে হবে।

(উভয় লিঙ্গের জন্য নামাহরামদের বিষয়ে অফুরন্ত নিয়ামত কিতাবের পঞ্চম খণ্ডের বারোতম অধ্যায়ে বর্ণিত রয়েছে) শাফি মাজহাব অনুযায়ী মুখমণ্ডল প্রকাশ না করাও ফরজ। যদি তারা নিজেরা, অথবা তাদের পিতা বা স্বামী এই হুকুমকে গুরুত্ব প্রদান না করে তবে তারা অবিশ্বাসী হয়ে যাবে।

[১]একজন ফিকহের স্কলার যার প্রকৃত নাম, সাইয়েদ মুহাম্মাদ এমিন বিন উমার বিন আব্দুল আজিজ (১১৯৮, ১৭৮৪ খ্রি), দামেস্ক,-১২৫২, ১৮৩৬, একই স্থানে) তিনি দুররুল মুখতার কিতাবের হাশিয়া হিসেবে পাঁচ খণ্ডের রাদ্দুল মুহতার কিতাবটি লিখেছেন; আর দুররুল মুখতার রচনা করেছেন আলাউদ্দিন হাস্কাফি রাহমাতুল্লাহি তায়ালা আলাইহি (১০২১, হাস্কাফ – ১০৮৮[১৬৭৭]) অফুরন্ত নিয়ামত কিতাবের ছয় খণ্ডের একশত তিরিশটি অধ্যায় জুড়ে থাকা ফিকহের শিক্ষার বেশির ভাগ রাদ্দুল মুহতার হতে নেওয়া। [২] দয়া করে অফুরন্ত নিয়ামত কিতাবের চতুর্থ খণ্ডের অষ্টম অধ্যায় দেখুন।

ছেলেদের হাঁটু এবং থাই বের করে খেলাধুলা করা বা নাচা বড় গুনাহ তাছাড়া মেয়েদের মাথা এবং হাত খুলে এগুলো করা অথবা এগুলো দেখাও বড় গুনাহ। একজন মুসলিমের তার অবসর সময় গেম খেলে বা অপ্রয়োজনীয় কাজ করে নষ্ট করা উচিত নয় বরং সে এই সময় এর দ্বারা শিক্ষা গ্রহণ বা নামায আদায়ের মাধ্যমে উপকৃত হতে পারে।

কিমিয়ায়ে সাদাত এ উল্লেখিত রয়েছে, ” মেয়েদের যেমন মাথা, চুল হাত বা পা খোলা রেখে বাহিরে যাওয়া হারাম, তেমনি তাদের পাতলা টাইট পোশাক বা অতিরিক্ত সাজগজ কিংবা সুগন্ধি ব্যবহার করে বাহিরে যাওয়া হারাম। তাদের স্বামী ভাই বা পিতা যদি এরুপ কাজ সহ্য করে তবে তাদেরকে গুনাহের অংশিদার হতে হবে এবং আজাবেরও ভাগ পেতে হবে।” অন্য কথায় তারা একসাথে জাহান্নামে জলবে। তারা তওবা করলে তাদের ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ্ তাদের পছন্দ করেন যারা তওবা করে।

Dipnotlar

  1. এই চিঠিটি অফুরন্ত নিয়ামত কিতাবের তৃতীয় খণ্ডের পনেরোতম অধ্যায়ে রয়েছে।] তিনশত পঞ্চাশতম গুনাহের বর্ণনায় হাদিসে এসেছে, ”তিন ধরনের ব্যক্তির দুয়া অবশ্যই কবুল হয়: মজলুম ব্যক্তি, অতিথি এবং পিতামাতা। অন্য এক বর্ণনায়,একজন মজলুমের দুয়া কবুল করা হবে যদিও সে অবিশ্বাসী বা কাফির হয়। চারশত দুই নম্বর গুনাহের বর্ণনায় বর্ণিত হাদিস, ”যে ব্যক্তি তার বন্ধুকে হত্যা করে সে আমাদের সমাজের নয় যদিও সেই বন্ধু অমুসলিম,। চারশত নয় নম্বর গুনাহের বর্ণনায় একটি হাদিস রয়েছে, ” সকল পাপের ভিতরে নিজ সরকারের বিরুদ্ধচারণ করার গুনাহের শাস্তি সব থেকে দ্রুত প্রদান করা হয়, এখানেই জাওয়াজির থেকে আমাদের অনুবাদ শেষ করা হল। ↑

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta