Hakikat Books
Türkçe

Bölüm 32 / 73

নামাযের আদবসমূহ

১। একাকী নামাযরত ব্যক্তি এবং পাশাপাশি মুসল্লি যে ইমামের পেছনে নামায আদায় করছে উভয়ের ক্ষেত্রেই নামাযের শেষে পাঠ করা, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক তাইয়া জালজালালি ওয়াল ইকরাম। এরপর তিনবার, আস্তাগ ফিরুল্লাহিল আজিম আল্লাজি লাইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুউল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি। এটি ওযু ছাড়াও পাঠ করা জায়েজ।

২। এরপর আয়তুল কুরসি পাঠ করা।

৩। তেত্রিশ বার সুবহানাল্লাহ বলা।

৪ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলা।

৫। তেত্রিশ বার আল্লাহু আকবর বলা।

৬। এরপর একবার নিন্মক্ত দুয়াটি পাঠ করা, লা ইলাহা ইনল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুলমুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলাকুল্লি শাইয়্যীন কাদির। ৭। এরপর দুই হাত কিবলার দিকে ধরে আন্তরিকতা এবং আনুগত্যের সাথে মোনাজাত করা।

৮। জামায়াতে নামায আদায় করলে দুয়ার জন্য অপেক্ষা করা, ৯। দোয়ার শেষে আমীন বলা।

১১। তাছাড়া এগার বার সুরা ইখলাস পাঠ করা, এবং সুরার প্রতি বারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা, যা উপরোক্ত আলোচনায় এসেছে। এরপর আয়াতে কারিমা অর্থাৎ কুলছ আল্লাহ্ শুরু করা। এরপর সাতষট্টি বার আস্তাগ ফিরুল্লাহ পাঠ করা। এরপর তিন বার এস্তেগ ফার দুয়াটি পরিপূর্ন পাঠ করে সত্তরবার পূর্ন করা। এরপর ১০ বার বলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এরপর সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি... আয়াতে কারিমা পরিপূর্ণ পড়া। এই আদবগুলি মেরাকুল ফালাহ নামক কিতাবে উল্লেখ রয়েছে। হাদিসে বর্ণিত আছে পাঁচ ওয়াক্ত নামাযের শেষের দুয়াসমুহ কবুল হয়। তবে দুয়াসমুহ সচেতন এবং সজাগ কলবে এবং নিঃশব্দে হতে হবে। শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজের শেষে দুয়া করা [তবে কারো কারো মতে] দুয়ার নামে কবিতার মত কিছু আবৃতি করা মাকরাহ। দুয়ার শেষে সুন্দরভাবে দুই হাত দিয়ে মুখ মন্ডল মর্দন করা সুন্নাত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাওয়াফের শেষে, খাবার শেষে এবং ঘুমানোর পূর্বেও এরুপ দুয়া করেছেন। নামাযের সময় দুয়ার ক্ষেত্রে তিনি দুই বাহু মোবারক দূরে ছড়িয়ে দিতেন না এবং হাত দিয়ে পবিত্র মুখ মোবারক মুছতেন না। দুয়াসমূহ এবং যে কোন জিকির নিঃশব্দে করা যাবে। ( জিকিরের জন্য পর্যবেক্ষণ করুন, অফুরন্ত নিয়ামত নামক কিতাবের, প্রথম খণ্ডের ছেচল্লিশ এবং আটচল্লিশ নম্বর অধ্যায়, দ্বিতীয় খণ্ডের, বিশ, তেইশ, সাইত্রিশ এবং ছেচল্লিশ নম্বর পরিচ্ছেদ এবং তৃতীয় খণ্ডের সাতান্ন এবং ষষ্ঠ খণ্ডের পঁচিশ নম্বর অধ্যায়)। দুয়াসমুহ এবং ইনস্তিগফার অযুসহ করা মুস্তাহাব। ভ্রান্ত তরিকত পন্থিদের মত নাচ, দফ বা অন্যান্য বাদ্যযন্ত্র বাজান যেমন বাঁশি ড্রাম ইত্যাদি সুস্পষ্টভাবে হারাম। তাছাড়া জামাতে নামাযের ক্ষেত্রে নামাযের শেষে ইমামের দুয়া এবং ইনস্তেগফারসমুহ নিঃশব্দে পাঠ প্রশংসনীয়। তাছাড়া প্রত্যেকের নিজের মত করে দুয়া পাঠ এমনকি দুয়া পাঠ না করে চলে যাওয়াও অনুমোদিত। ফতওয়ায়ে হিন্দিয়্যা নামক কিতাবে উল্লেখিত রয়েছে, (শায়খ নিজাম উদ্দিন নাকশবন্দিয়া এর তত্ত্বাবধানে একদল স্কলারের সমন্বয়ে রচিত): "নামাযের মধ্যে যেটায় শেষ সুন্নাত রয়েছে, (যোহর মাগরিব এবং ইশার সালাত) ইমাম এর জন্য ফরয নামাযের সালামের পর বসে থাকা মাকরুহ। সে ডানে বা বায়ে বা পেছনে গিয়ে দ্রুত সুন্নাত নামায আদায় করে নিবে অথবা তিনি বেরিয়ে যেতে পারেন এবং বাড়ি গিয়ে শেষের সুন্নাত আদায় করতে পারেন। জামাত এবং একই সাথে মুসলিমরা যারা একাকী নামায আদায় করছিল তারা বসে থাকতে পারেন এবং নামায আদায় করতে পারেন। তাদের জন্য তারা যেখানে বসেছিল সেখানে দাঁড়িয়েই সুন্নাত আদায় করতে কিংবা ডানে বায়ে সরে গিয়ে নামায আদায়ের অনুমতি রয়েছে। যেসব নামাযে শেষ সুন্নাত নেই এক্ষেত্রে নামাযের শেষে ইমামের কিবলার দিকে মুখ করে থাকা মাকরুহ এবং বিদআত। তার উচিত উঠে যাওয়া, জামাতের দিকে ঘুরে তাকান বা ডানে বায়ে ঘুরে আবার বসা।)

নামাযের পরে যেসব দুয়া পাঠ করা যায়- আলহামদু লিল্লাহি রাবিবল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসুলিনা মুহাম্মাদিন ওয়াআলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রবিব! দয়া করে আমাদের নামায কবুল করে নিন। দয়া করে আমার আখিরাতে খাইর প্রদান করুণ। আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় কালিমায়ে তাওহিদ পড়া নসিব করুণ। আমার মৃত আত্মীয়দের মাগফিরাত দান করুন। আল্লাহুম মাগফির ওয়ারহাম ওয়া আত্তা খাইরুর রাহিমিন। তেভেফফিনী মুসলিমান ওয়া আলহাকিনি বিসসালিহিন। আল্লাহুম্মাগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়্যা ওয়ালি উস্তাজিয়্যা ওয়া লিলমুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইয়া রাব্বি, আমাকে শয়তানের খারাপি এবং নিজের নফসে আম্মারা হতে রক্ষা করুণ। দয়া করে আমাদের বাড়িতে রহমত এবং হালাল উপার্জন দান করুন। আহলে ইসলামকে সালামাত বর্ষণ করুণ। দয়াকরে কাফিরদের বিরুদ্ধে মুসলিমদের সাহায্য করুন।

আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন কারিমুন তুহিব্্য আফওয়া ফায়াফু আন্নি। ইয়া রবিবি! আমাদের সকলকে সুস্থতা দান করুন এবং অসুস্থদের অসুস্থতা দূর করে দিন। আল্লাহুম্মা ইন্নি আস আলুকা সিহাতাও আ্যালআমানা তাওয়াহুন্নান খু্কি ওয়াররি দাবিল কাদিরি বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়াকরে আমার পিতা মাতা এবং সন্তান আত্মীয় বন্ধু এবং সকল মুসলিম ভাইদের জীবন খাইর এবং হিদায়াত এবং ইনস্তিকামাত দান করুন। ইয়া রাবিৰ আমিন! ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লিয়ালা মুহাম্মাদিন ওয়াআলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলাআলি ইব্রাহিমা ইন্নাকা হামিদু ম্মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলাআলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ। আল্লাহুম্ম রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আজাবান্নার। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়ালহামদু লিল্লাহি রাবিবল আলামিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লহ, আস্তাগফিরুল্লাহ। আতস্তাগফিরুল্লাহ্ আলআজিম, আলকারিম আল্লাজি লাইলাহা ইল্লা হুয়্যাল হাইয়্যুল কাইয়উম ওয়াতুবু ইলাইহি।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta