Hakikat Books
Türkçe

Bölüm 34 / 73

নামাযের মাকরূহসমূহ

১- নামাযের মধ্যে ঘাড় বাকিয়ে এদিক ওদিক তাকানো, ২- কিছু নিয়ে নিজে নিজে খেলা করা, ৩- কোন ওযর ব্যতীত নামাযের মধ্যে সেজদার জায়গা পরিস্কার করা, 8৪- পুরুষদের জন্য দাঁড়ানো অবস্থায় বুকের উপর হাত বাধা এবং সেজদার সময় দুই হাত সিনা বরাবর এক লাইনে রাখা, ৫- আঙ্গুল ফোটানো বা আঙ্গুল দিয়ে শব্দ করা, ৬- কোন ওযর ব্যতীত দুই পা একে অপরের উপর রেখে অর্থাৎ ক্রস করে বসা, ৭- সেজদার সময় যে কোন পা উপরে তোলা, ৮- এমন কোন পোশাকে নামায আদায় করা যা কোন সম্মানিত ব্যক্তি বা বড়দের সামনে পরিধানযোগ্য নয়, ৯- কারো মুখ বরাবর সামনা সামনি দাঁড়িয়ে নামায পড়া, ১০- আগুনের সামনে দাঁড়িয়ে নামায আদায় করা, ১১- শরীরে বা কাপড়ে কোন ছবি আঁকানো বা ফটোগ্রাফ থাকা, ১২- কোন ওজর ব্যতীত গোঙ্গানো, ১৩- জামার হাতের মাঝে হাত ঢুকিয়ে নামায আদায় করা, ১৪- নামাযে সিনা ঝুলিয়ে অর্থাৎ কুকুরের মত করে বসা, ১৫- চোখ বন্ধ করে রাখা, ১৬- কিবলার দিক হতে অন্য দিকে হাত ঘুরিয়ে রাখা, ১৭- জামাতে নামায আদায়ের সময় সামনের কাতার ফাঁকা রেখে আলাদা কোন কাতারে দাঁড়ানো, ১৮- কোন কিছু সামনে না রেখে সরাসরি কবরের সামনে নামায আদায় করা, ১৯- নাযাসাত অর্থাৎ নাপাক এর সামনে দাঁড়িয়ে নামায আদায় করা, নাজাসাত সম্পর্কে বিস্তারিত অফুরন্ত নিয়ামত কিতাবের চতুর্থ খণ্ডের ষষ্ঠ অধ্যায়ে বিস্তারিত রয়েছে, ২০- নারী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে নামায আদায় করা, ২১- ইস্তেঞ্জার জরুরত অবস্থায় নামায আদায় করা, ২২- রুকু থেকে দাঁড়িয়ে সেজদায় যাওয়ার সময় কোন ওজর ছাড়া সরাসরি হাত আগে মাটিতে দেওয়া, ২৩- ইমামের আগে রুকুতে যাওয়া।- ২৪- ইমামের পুর্বে' রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো।

২৫- ইমামের পুর্বে' সেজদায় যাওয়া।

২৬- ইমাম এর পূর্বে সেজদা হতে মাথা তোলা।

২৭- ওজর ব্যতীত কোন কিছুতে ভর দিয়ে উঠা।

২৮- সেজদা হতে ওঠার সময় দুই হাত তলার পূর্বে হাঁটু তোলা।

২৯- মুখ এবং চোখ হতে ধুলা বালি মোছা।

৩০- পরের রাকাতে এমন সুরাকে এড়িয়ে যাওয়া যা সিরিয়াল অনুযায়ী পূর্ববর্তী রাকায়াতে তিলাওয়াত কৃত সুরার ঠিক পরের সুরা।

৩১- একই সুরা দুই রাকাতে পড়া অথবা একই সুরা একই রাকাতে দুইবার তিলাওয়াত করা।

৩২-কোন রাকাতে এমন সুরা তিলাওয়াত করা যা পুর্ববর্তী রাকাতে তিলাওয়াতকৃত সুরার আগের সুরা।

৩৩- পূর্ববর্তী রাকাতে তিলাওয়াতকৃত দমে সুরার অপেক্ষা তিন আয়াতের অধিক তিলাওয়াত করা।

৩৪- ওজর ব্যতীত কোন কিছুতে ভর দিয়ে সেজদায় যাওয়া কিংবা কোন কিছুতে ভর দিয়ে সেজদা থেকে ওঠা।

৩৫-নামাযে মাছি তাড়ানো।

৩৬- হাতা গোটানো অবস্থায় কিংবা কাঁধ অথবা পা উন্মুক্ত অবস্থায় নামায আদায় করা।

৩৭- বাহিরে থাকা অবস্থায় নিজেকে আবৃত না করা।

৩৮- জনগণের চলার পথে নামায আদায় করা।

৩৯- রুকু এবং সেজদার সময় তাসবিহ আঙ্গুল দিয়ে গোনা।

8৪০- ইমামের মেহরাবের খুব ভেতরে ঢুকে যাওয়া।

8৪১- ইমামের একাকী জামাতের লোকদের সমতলের তুলনায় একদারা পরিমান উচু স্থানে নামায আদায় করা।

8৪২- ইমামের মেহরাব ব্যতীত অন্য কোথাও হতে নামায পরিচালনা করা।

৪৩- নামাযের মধ্যে উচ্চস্বরে আমীন বলা।

88- কিয়ামরত অবস্থায় পঠ্য আয়াতে কারিমাসমুহ রুকুতে গিয়ে তিলাওয়াত করা। ৪৫- রুকুতে পঠ্য দুয়া দাঁড়ানোর পর সমাপ্ত করা।

৪৬- ওজর ব্যতীত এক পায়ে নামাযে দাঁড়ানো।

৪৭-নামাযের মাঝে বিভিন্ন পার্শে যাওয়া।

৪৮-কোন পোকা মাকড় না কামড়ানো সত্ত্বেও মারা।

8৯- নামাযের মাঝে কোন কিছুর গন্ধ নেওয়া।

৫০- খালি মাথায় নামায আদায় করা। হাজিরা ইহরাম অবস্থায় থাকার কারণে খালি মাথায় নামায আদায় করবেন।

৫১- দুই হাত ছাড়া অবস্থায় নামায আরম্ভ করা।

৫২- খালি পায়ে নামায আরম্ভ করা। কোন কোন বর্ণনা মতে মেয়েদের খালি পায়ে নামায আদায় মাকরূহ, আবার কোন কোন বর্ণনায় এটি নামায ভঙ্গের কারণ। ইবনে আবিদিন এর চারশত উনচল্লিশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, যখন মসজিদে প্রবেশ করা হয় তখন পেছনে জুতা বা অন্য কিছু রাখা মাকরুহ। বারিকাতাত এর শেষ অধ্যায়ে বর্ণিত রয়েছে, সামনে অথবা ডানে রাখার চাইতে বামে রাখা সুন্নাত।

তেগরিব-উস-সালাত নামক কিতাবে উল্লেখ আছে ফরয এবং সুন্নাত নামযের মাঝে কোন নামায আদায় মাকরুহ।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta