Hakikat Books
Türkçe

Bölüm 39 / 73

দীর্ঘ পথের ভ্রমণে নামায

নেয়ামত ই-ইসলাম এর মধ্যে উল্লেখ করা হয়েছে, লেখক হাজী মোহাম্মদ জিহনী রহমাতুল্লাহ, ১২৬২-১৩৩২ হিজরী-১৯১৪ খ্ি.) সবসময় এবং যে কোন জায়গায় সুন্নত নামায় বসে আদায় অনুমোদনযোগ্য যদিও দাড়িয়ে আদায় করা সম্ভব। আপনি যখন বসে নামায আদায় করেন তখন রুকুর জন্য আপনার শরীর অবনত রাখুন। সিজদাহ্ জন্য আপনার মাথা জমিনে রাখুন (মেঝেতে অথবা জায়নামাযে)। যাই হোক, যদি কোন ব্যক্তি কোন কারণ ছাড়াই বসে নামায আদায় করে (ইসলামে বর্ণিত কারণসমূহ ছাড়া) তাহলে, তাকে দাড়িয়ে নামায় আদায়ের অর্ধেক ছওয়াব দেওয়া হবে। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের সুন্নত এবং তারাবীহ্ নামায নফল নামাযের অন্তর্ভুক্ত (উনিশ নম্বর অধ্যায়ের চতুর্থ অংশে তারাবীহ্ ও অফুরন্ত নেয়ামত সম্পর্কে দেখুন)। কোন একটি ভ্রমণে, শহুরে এলাকার বাইরে, কোন প্রাণীর (যেমন ঘোড়া) পিঠের উপরে নফল নামায অনুমোদনযোগ্য। কিবলার দিকে মুখ ফিরানো অথবা রুকু, সিজদাহ্ করা বাধ্যতামূলক নয়। আপনি ইশারায় নামায আদায় করবেন। অন্যকথায়, আপনি আপনার শরীরকে অবনত করে রাখবেন। আপনি সিজদাহ্ জন্য আরেকটু বেশি অবনত হবেন। প্রাণীর শরীরের নোংরা, নামাযে কোন বিশেষ প্রভাব ফেলবেনা। কোন ক্লান্ত ব্যক্তি যদি জমিনে নামায আদায় করেন তবে কোন দন্ড বা খুঁটিতে বা দেয়ালে হেলান দিয়ে আদায় করা অনুমোদনযোগ্য। হাটতে হাটতে নামায আদায় করা সহীহ হবেনা। অন্য কথায়, নামায গ্রহণযোগ্য হবেনা। ফরয এবং ওয়াজিব নামাযের ক্বাযা আদায় করা যায়, কোন প্রাণীর উপরে নিজ এলাকার বাইরে ভ্রমণের সময় নামায সংক্ষিপ্ত করণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোতে দৃষ্টি রাখতে হবে। যদি আপনার সহযাত্রী আপনাকে ত্যাগ করে এবং একা পশু থেকে অবতরণ ভয়ের কারণ হয়। আশেপাশে ডাকাতদের উপদ্রপ হয় যাতে আপনার প্রাণ, সম্পদ অথবা আপনার বাহন প্রোণী) হারানোর ভয় থাকে। যদি কদমাক্ত জমিন হয়, প্রাণীটিকে নিয়ন্ত্রন করা অসম্ভব হয় অথবা একই রকম সমস্যা থাকে। যদি সম্ভব হয় তাহলে প্রাণীটিকে কিবলামুখি করিয়ে নিন এবং নামায আদায় করন। যদি তা সম্ভব নাহয় তাহলে প্রাণীটি যেদিকেই হাটুক নামায আদায় করে নিন। কোন একটি বাঁকে (কিবলা না জানা গেলে) নামায আদায়ের ক্ষেত্রেও প্রাণীর উপরে নামায় আদায়ের নিয়মগুলো প্রযোজ্য। প্রাণীটিকে যদি থামাতে হয় এবং কোন গাছের নিচে অবস্থান নিতে হয় তবে তা নামাযের জায়গা শেরিরে রূপান্তরিত হবে। (যেমন: টেবিল বা পালঙ্ক) যাতে করে জমিনের উপর নামায আদায় করা যায়। সেক্ষেত্রে আপনাকে কিবলার দিকে ঘুরে নামায আদায় করতে হবে।

রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হযরত জাফর তাইয়্যার (রাঃ) [১] কে নৌকায়/ জাহাজে নামায পড়া শিখিয়েছেন যখন তিনি আবিসিনিয়া (ইথিওপিয়া) যাত্রা করছিলেন এভাবে; ফরয অথবা ওয়াজিব নামায পাল তোলা (চলমান) জাহাজ/ নৌকায় আদায় করা সম্ভব এবং সেক্ষেত্রে নামায সংক্ষিপ্ত করণের কোন প্রয়োজন নেই। নৌকায় জামায়াতেও নামায আদায় করা যায়। চলন্ত জাহাজে ইশারায় নামায অনুমোদনযোগ্য নয়। রুকু ও সিজদাহ্ অবশ্যই করতে হবে। একই সাথে কিবলামুখি হয়ে নামায আদায় করা বাধ্যতামূলক আপনি নামায শুর“ করার সময় কিবলামুখি হয়ে দীড়াবেন। একই সাথে নোংরা থেকে পবিত্রতা অর্জন নৌকায়/ জাহাজে বাধ্যতামূলক। (ছয় নম্বর অধ্যায়ের চার অংশ ”নোংরা থেকে পবিত্রতার অশেষ রহমত” দ্রষ্টব্য)।

হানাফী মাযহাব মতে, চলন্ত নৌকায় বসে থেকে নামায আদায় করা যায় তবে নামায সংক্ষিপ্ত করার প্রয়োজন নাই। সমূদ্রে নোঙ্গর ফেলা জাহাজ যদি অনরববর্ত ঘূর্ণায়মান এবং নড়তে থাকে তবে তা চলমান জাহাজ বিবেচিত হবে। যদি সামান্য ঘূর্ণায়মান হয় তবে তীরের কাছাকাছি বিবেচ্য হবে। তীরের কাছাকাছি বিবেচ্য কোন জাহাজে বসে থেকে নামায আদায় করা যাবে না। শুধু দীড়িয়েও নামায আদায় সহিহ্ হবেনা। যদি সম্ভব হয় ডাঙ্গায় নেমে নামায আদায় কতে হবে। তীরে যেয়ে নামায আদায় করা প্রয়োজন। দূর্ঘটনার সম্ভাবনায় যদি আপনার সম্পদ বা জীবন বা জাহাজ/ নৌকা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে চলন্ত জাহাজে/নৌকায় দাড়িয়ে নামায আদায় অনুমোদনযোগ্য। এখানে আমরা ইসলামের নেয়ামতের দৃষ্টান্ত উল্লেখ শেষ করলাম।

[১] হযরত জাফর তাইয়্যার (রাঃ) ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের চাচা আবু তালিবের চার পুত্রের একজন। তিনি হযরত আলি (রাঃ) এর দশ বছরের বড় এবং হযরত ইকায়েল থেকে দশ বছরের ছোট ছিলেন। তিনি আবিসিনিয়া ভ্রমণ করেছিলেন এবং খাইবারের দিকে প্রত্যাবর্তন করেন। হিজরতের অষ্টম বছরে দামেস্কের সন্নিকটে মূ'তা নামক স্থানে তিন হাজারের বেশি সেনার শক্তিশালী বাইজেন্টাইনদের বিপক্ষে যুদ্ধ করেছেন। সেখানে অনেক আক্রমন করেন এবং একদিনে সত্তরের বেশি তীরের আঘাতে শহীদ হন। তখন তার বয়স ছিল মাত্র একচলক্লিশ বছর। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের অতি সর্নিকটের সাতজন মানুষের একজন ছিলেন।

ইবনে আবিদ্বীনে উল্লেখ করা হয়েছে, দুই চাকার ঘোড়া চালিত বাহনে যদি সোজা হয়ে দাড়ানো না যায়, প্রাণির সাথে না বেঁধে, গতিহীন/ গতিময় অবস্থায় নামায আদায় প্রাণির পিঠে নামায আদায়ের মত হবে। চার চাকার গাড়ি যখন গতিহীন তখন তা সমতল বিবেচিত হবে। যখন এটি চলতে শুর“ করে ফরয নামাযটি প্রাণী পিঠে নামায সংক্ষিপ্ত করণের মত করে আদায় করতে হবে। এরপর বাহনটি থামিয়ে কিবলামুখী হয়ে নামায আদায় করতে হবে। যদি বাহনটি থামাতে না পারেন তবে চলন্ত নৌকার নিয়মে নামায আদায় করতে হবে। যদি কোন সফরত (খুব দূরের ভ্রমণে আছেন যিনি) মেঝেতে বসতে বা কিবলামুখী হতে পারেন না, রাস্তার কারণে তিনি হানাফী অথবা মালিকী মাযহাবের যে কোন একটি অনুকরণ করবেন এবং যানবাহন থেকে নেমে ক্রমান্বয়ে কাযা নামায আদায় করবেন। [১] মেঝেতে, চেয়ারে অথবা আরাম কেদারায় বসতে সক্ষম এমন মানুষের ক্ষেত্রে ইশারায় নামায আদায় গ্রহনযোগ্য নয়। বাসে বা উড়োজাহাজে নামাযের বিধান আর যানবাহনে নামায আদায়ের একই বিধান। যদি কোন ব্যক্তি দীর্ঘপথ ভ্রমণে মনস্থির করে এবং তিন দিনের বেশি পথে ভ্রমণের নিয়ত করে (১৮ প্যারাসাঙ্গ-প্রাচীন পারস্যের দৈর্ধের মাপ ৫৪ মাইল অথবা ১০৪ কি.মি.) তবে তার বাড়ি, গ্রাম অথবা শহর তবে তার গ্রাম বা শহর ত্যাগের সময় থেকে তিনি সফরকারী গন্য হবেন। ইবনে আবিদ্বীনের মতে এক মাইল চার হাজার 'ধাহরা' এবং এক ধাহরা চব্বিশ বিঘত (এক বিঘত দুই সে.মি.)। শাফেয়ী এবং মালিকীর মতে ১৬ প্যারাসাঙ্গ - ৪৮ মাইল ₹- ৮০ কিমি [১] চতুর্থ অংশের পঞ্চম অধ্যায়ে 'অশেষ রহমত”দ্রইব্য।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta