Hakikat Books
Türkçe

Bölüm 40 / 73

তাকবীরে তাহ্রীমার ফজিলত

যখন কোন ব্যক্তি ইমামের সাথে তাকবীরে তাহ্রীমা উচ্চারণ করে তখন তার পাপগুলো শরৎকালীন বাতাসে ঝরেপড়া পাতার মত ঝরতে থাকে। এক সকালে রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম নামায আদায় করছিলেন তখন এক ব্যক্তি এসে নামাযে যোগ দিল। কিন্তু সকালের নামাযে তাকবীরে তাহরীমা তার জন্য অনেক দেরি হয়ে গেল। তিনি ইমামের সাথে তাকবীরে তাহরীমা উচ্চারণে ব্যর্থ হয়েছিলেন। তিনি একজন দাসকে মুক্ত করছিলেন। অত:পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলেন, ”হে নবী, আজ সকালের নামাযে তাকবীরে তাহরীমা পাইনি। আমি একজন দাস মুক্ত করছিলাম। আমার ইচ্ছে হয়, আমি কিভাবে তাকবীরে তাহরীমার সওয়াব অর্জনে সক্ষম হব? রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হযরত আবু বকর (রাঃ) কে জিজ্ঞেস করলেন, ”তুমি তাকবীরে তাহরীমা সম্মন্ধে কি বলবে?” তিনি উত্তরে বললেন, ইয়া রাসূলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার যদি চলিশটি উট থাকত যারা স্বর্ণালঙ্কার বোঝাইকৃত এবং আমি সবগুলো গরীবদের মাঝে বিতরণ করে দিতাম তবুও ইমামের সাথে তাকবীরে তাহরীমার সওয়াব অর্জন সম্ভব নয়। অত:পর দু'জাহানের নবী হযরত ওমর (রাঃ)কে জিজ্ঞেস করলেন, হে ওমর! তাকবীরে তাহরীমা সম্মন্ধে কি বলবে?” হযরত ওমর (রাঃ) বললেন, ”আমার যদি মক্কা থেকে মদিনার দূরত্বে এতগুলো উট থাকত, যারা স্বর্ণালঙ্কার বোঝাইকৃত এবং আমি সবগুলো গরীবদের মধ্যে দান করে দিতাম তবুও ইমামের সাথে তাকবীরে তাহরীমা আদায়ের সওয়াব অর্জন করতে পারতাম না”। অত:পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান (রাঃ) কে প্রশ্ন করলেন, ”হে ওসমান, তাকবীরে তাহরীমা সম্মন্ধে কি বলবে?” হযরত ওসমান জিন্ুরাইন বললেন, ”ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ”আমি যদি রাতে দু'রাকাত নামায আদায় করতাম এবং প্রত্যেক রাকাতে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করতাম তবুও ইমামের সাথে তাকবীরে তাহরীমা আদায়ের সওয়াব অর্জন করতে পারতাম না”। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী (রাঃ) ওয়াজহুকে প্রশ্ন করলেন, ”হে আলী, তাকবীরে তাহরীমা নিয়ে তুমি কি বলবে?” তিনি এভাবে উত্তর দিলেন, ”যদি পূর্ব ও পশ্চিমের সকল অবিশ্বাসী মুসলিমদের ধ্বংস করে দেওয়া জন্য আল্লাহ আমাকে শক্তি দেন, তাদের বিরদ্ধে যুদ্ধ করে তাদের সবাইকে পরাজিত করি; তবুও ইমামের সাথে তাকবীরে তাহরীমা আদায়ের সওয়াব অর্জন করতে পারব না”।

অত:পর রাসূলুলাহ বললেন, ”হে আমার উম্মত ও সাহাবীরা, যদি সাত স্তবক পৃথিবী এবং সাত স্তবক জান্নাত কাগজে, সমস্ত সমুদ্র কালিতে এবং সকল বৃক্ষ কলমে পরিনত হয় এবং সকল ফেরেশতা বর্ণনা করতে থাকে এবং তারা কেয়ামত পর্যন্ত লিখতে থাকে তবুও তারা ইমামের সাথে তাকবীরে তাহরীমা আদায়ের সওয়াব লিখতে ব্যর্থ হবে। আপনি বলতে পারেন, আল্লাহ কি এত পরিমানে ফেরেশতা সৃষ্টি করেছেন? উত্তরটি হবে- হ্যাঁ। মেরাজের রাতে যখন রাসূল জান্নাত অভিমুখে যাত্রা করেছিলেন তখন ফেরেশতারা জান্নাত-জাহান্নাম এবং বায়তুল মামুর (কাবা) পরিদর্শন করছিল এবং ফিরে যাচ্ছিল। রাসূল প্রশ্ন করেন, হে আমার ভাই জীবরাঈল, ফেরেশতারা বায়তুল মামুর ভ্রমণ করে ফেরত আসছেনা তারা কোথায় যায়? জীবরাঈল (আঃ) বলেন, ”হে হাবিবুল্লাহ্ যেদিন আমাকে সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকে আমি কখনো দেখিনি কোন ফেরেশতা বায়তুল মামুর পুনরায় পরিদর্শন করতে আসে। একবার কোন ফেরেশতা বায়তুল মামুর তওয়াফ করলে এবং ত্যাগ করলে, কেয়ামতের আগ পর্যস্ত সে আর সুযোগ পায়না। যখন কোন ব্যক্তি আয়ুযুবিলাহ এবং বিসমিলাহ পড়ে নামাজের সময়, আল্লাহ সুবহানাহু তাআ'লা সেই বান্দাকে তার শরীরের সমস্ত চুলের পরিমান সওয়াব দেন। যখন বান্দা ফাতিহা শরিফ পাঠ করে, আল্লাহ্ সুবহানাহু তাআ'লা সেই বান্দাকে একটি কবুল হজের সওয়াব দান করেন। যখন সেই বান্দা রসকুর জন্য অবনত হয়, আল্লাহ সুবহানাহু তাআলা সেই বান্দাকে এক হাজার স্বর্ণমুদ্রা দান করার সমান সওয়াব দান করেন। যখন সে বান্দা তসবিহ পড়ে 'সুবহানা রাব্বি ইয়াল আজিম” (তিন বার) আল্লাহ সুবহানাহু তাআ*”লা সেই বান্দাকে আসমানী চারটি কেতাব এবং আরোও একশত কেতাব (সহিফা) পড়ার সমান সওয়াব দান করেন। যখন সে বলে, সামি আলাহুলিমান হামিদা (যখন রুকু থেকে দাড়ায়) আল্লাহ্ সুবহানাহু তাআ”লা সেই বান্দাকে রহমতের সাগরে অচ্ছন্ন করে দেন। যখন সে সিজদায় যায়, আল্লাহ তাআ'লা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে সমস্ত মানুষের সংখ্যার চেয়ে বেশি সওয়াব দান করেন। যখন সে তসবিহ পাঠ করে (সুবহানা রাব্বিয়াল আ'লা) তিনবার আল্লাহ তাআ'লা অনেকগুলো রহমত/নেকি দান করেন। যার অল্প কিছু নিম্নে উদ্ধৃত করা হলো।

[১] ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ 'অশেষ রহমত” অংশ মেরাজের জন্য দ্রষ্টব্য। প্রথম নেকি/রহমত হলো তিনি বান্দাকে আরশ এবং কুরশির সমপরিমান সওয়াব দান করবেন। দ্বিতীয়, আল্লাহ তাআ'লা সেই বান্দাকে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন। তৃতীয় রহমত হলো, বান্দাটি যখন মারা যায়, তখন মিকাঈল (আঃ) কেয়ামত পর্যস্ত (নিয়মিত) তা কবর পরিদর্শন করেন। চতুর্থ কেয়ামতের দিন মিকাঈল (আঃ) সেই বান্দাকে তার পবিত্র ডানার উপর নিবেন, তার জন্য সুপারিশ করবেন এবং জান্নাত পর্যন্ত বহন করবেন। পঞ্চমত: ব্যক্তিটি যখন কবন্দা-ই- আখিরার জন্য বসবে (চুড়ান্ত হিসাবের জন্য) আল্লাহ তাআলা ব্যক্তিটিকে ফাকির-ই সাবেরিনদেও সমান সওয়াব দিবেন। ফাকির-ই-সাবেরিনরা আগনিয়া- ই-শাখিরিনদের (ধনী এবং কৃতজ্ঞ মুসলিম যারা) থেকে পাঁচশত বৎসর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। যখন আগনিয় শাখিরিনরা অবগত হবে তারা বলবে, হায়! আমরা যদি ফাকির-ই সাবেরিনদের অন্তর্ভুক্ত হতাম দুনিয়াতে!

কবরে প্রশ্নকারী ফেরেশতা আসবে তোমার কাছে; ”তুমি কি নামায আদায় করেছিলে সঠিকভাবে? তারা বলবে। তুমি কি মনে কর মৃত্যু থেকে তোমার পরিত্রাণ আছে? তিক্ত শাস্তি অপেক্ষা করছে তোমার জন্য; তারা বলবে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta