জান্নাতের আটটি বাগিচার জন্য আটটি দরজা এবং আটটি চাবি আছে। প্রথমটি হলো (দৈনিক পাঁচ ওয়াক্ত) নামায আদায়কারী বিশ্বাসীদের ঈমান (বিশ্বাস)। দ্বিতীয়টি হলো বিসমিল্লাহ্-ই- শরিফ (বলা, বিসমিল্লাহির রাহ্মানির রাহিম)। পরবর্তী ছয়টি ফাতিহা শরিফের (কোরআনের প্রথম সুরা আল-ফাতিহা) মধ্যে। আটটি জান্নাত হলো ঃ ১. দার-ই-জালাল -_৯ সাদা নুরের তৈরি ২. দ্বার-ই-কারার -_-৯ লাল রুবির ৩. দ্বার-ই-সালাম -__ ৯ সবুজ বৈদুর্য্য মনির তৈরি ৪. জান্নাতুল খুলদ - ৮৯ প্রবালের তৈরি ৫. জান্নাতুল মাওয়া -__৯ রূপার তৈরি ৬. জান্নাতুল আদান --__৮৯ স্বর্ণের তৈরি ৭. জান্নাতুল ফেরদাউস-___৯ স্বর্ণ ও রূপা উভয়ের তৈরি ৮. জান্নাতুন নাঈম -_ লাল রূবির তৈরি [১] আরশ ও কুরসি সম্পর্কে 'অশেষ রহমত' এর ষষ্ঠ খণ্ডের একুশ নম্বর অধ্যায় দ্রষ্টব্য।
[২] এ পর্যন্ত প্রদত্ত সকল সুসংবাদ নারী ও পুরুষ নির্বিশেষে সকল মুসলিমের জন্য প্রযোজ্য।
বিশ্বাসীরা সেখানে চিরকাল অবস্থান করবে। তারা কখনো বের হবেনা। সেখানকার হুরদের কখনো মাসিক (ঋতুস্রাব) বা নিফাস হবেনা এবং তাদের কোন খেয়াল-খুশি বা খামখেয়ালিপনা থাকবেনা। যেকোন ধরনের খাবার ও পানীয় তারা ইচ্ছা করলেই তাদের সামনে প্রস্তুত অবস্থায় হাজির হবে। তারা রান্না ও (ফল) সংগ্রহের মত ঝামেলা থেকে দূরে থাকবে। পাখিরা তাদের মাথার উপর দিয়ে উড়তে থাকবে। বিশ্বাসীরা তাদের আবাস স্থলে বসে সেগুলো দেখতে পাবে। আমরা যদি পৃথিবীতে থাকতাম এবং তুমি যদি আমার খুব কাছে আসতে, আমি তোমাকে রোষ্ট করতাম। এই ইচ্ছা তাদের হৃদয়ে হওয়ার সাথে সাথে নূরের তৈরি থালায় সদ্য রোষ্ট হওয়া পাখি খেতে থাকবে তারা। (পাখিটি খাওয়ার পর) বিশ্বাসীরা হাড়গুলো কোন জায়গায় একত্রিত করবে এবং হৃদয়ে ইচ্ছের উদ্রেক হবে হাড়গুলো যদি পাখিতে পরিনত হয়। যে মুহূর্তে এই ইচ্ছা তাদের হৃদয়ে হবে ঠিক সেই মুহূর্তেই হাড়গুলো পাখিতে পরিনত হবে এবং নতুন পাখিটি উড়ে যাবে। জান্নাতের মাটি কস্তুরির তৈরি এবং ভবনগুলো রৌদ্রপক্ব ইষ্টক দ্বারা তৈরি। একটি স্বর্ণ একটি রৌপ্য পর্যায়ক্রমে সাজিয়ে তৈরি। প্রত্যেকটি মানুষকে একশতটি মানুষের শক্তি দান করা হবে জান্নাতে। প্রত্যেকজনকে অন্তত সত্তরজন হুর এবং দুইজন দুনিয়ার নারী প্রদান করা হবে। জান্নাতে চারটি জলপ্রবাহ থাকবে। একই উৎস থেকে প্রবাহিত তারা। প্রবাহ এবং স্বাদে ভিন্ন। তাদের একটি বিশুদ্ধ পানির, দ্বিতীটি খাঁটি দুধের, তৃতীয়টি জান্নাতের পানীয়ের, চতুর্থটি নির্ভেজাল মধুর। জান্নাতে উঁচু উঁচু প্রাসাদ আছে। সেগুলো নিচে ঝুঁকে আসবে, বিশ্বাসীরা সেগুলোতে আরোহণ করবে এবং তারা যেখানে ইচ্ছা সেখানে বাহিত হবে (পৃথিবীর চলন্ত সিঁড়ি এবং উড়োজাহাজ সদৃশ, আজকের মত)। জান্নাতে তুবা নামের একটি বৃক্ষ আছে। বৃক্ষের মূলগুলো উপরের দিকে এবং শাখা ও কান্ড নিচের দিকে। এটি পৃথিবীর চাদ এবং সূর্য সদৃশ।
জান্নাতবাসিরা তাদের খাবার এবং পানীয় উপভোগ করবে এবং স্বাদ নিবে যা তারা খাবে এবং পান করবে কিন্তু তাদের প্রস্রাব ও পায়খানা করার প্রয়োজন অনুভব করবেনা। তারা সব ধরনের মানবীয় প্রয়োজন এবং কষ্টের উর্ধ্বে। আল্লাহ্ তাআলা তার বান্দাদের সম্বোধন করবেন, জান্নাতের বিশ্বাসীরা; "হে আমার দাসেরা, তোমরা আর কি চাও আমার কাছে? যাও এবং আনন্দ উপভোগ করো”। দাসেরা উত্তর দিবে, ” ইয়া রব্বি, আপনি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এবং আমাদের জান্নাতে প্রবেশ করিয়েছেন। আমাদের অনেক হুর, গিলমান ও বিলদান দিয়েছেন। আরোও অধিক চাওয়া আমাদের জন্য লজ্জার বিষয় হবে। অতঃপর আল্লাহ তায়ালা তার বান্দাদের বলবেন: ”হে আমার বান্দারা! আমার কাছে চাওয়ার মত আরো একটি জিনিস আছে তোমাদের এবং তা অন্য সব কিছুর চেয়ে অতুলনীয়।, যখন বান্দারা উত্তর দেবে, ”হে রাব্ব! আমাদের আর কিছু চাওয়ার মত মুখ নেই। আমরা জানিনা অরোও কি চাওয়া যায়,তখন রাব্বুল আলামিন তাদের জিজ্ঞেস করবেন, ”হে আমার বান্দারা, তোমরা যখন পৃথিবীতে কোন বিষয়ের সম্মুখীন হতে তখন সাধারনত কি করতে?। যখন তারা উত্তর দেবে যে তারা সাধারনতঃ ওলামাদের জিজ্ঞেস করতেন এবং তারা বিষয়টি জেনে তাদের সমস্যার সমাধান দিতেন। হযরত হক্ক সুবহানু তাআ'লা বলবেন, ”এখনও একই কাজ কর এবং ওলামাদের সাথে পরামর্শ করে জ্ঞানীদের অন্তরভুক্ত হও। তাই ওলামারা বিশ্বাসীদের বলবেন, ”তোমরা কি আল্লাহর সৌন্দর্যের কথা ভুলে গেছো? যখন তোমরা পৃথিবীতে ছিলে, তখন আকুল আকাঙ্খা প্রকাশ করতে (আল্লাহকে দেখতে) এবং বলতে; অত:পর আখিরাতে আমাদের রব, যিনি স্থান থেকে মুক্ত ও পবিত্র, তিনি আমাদের তাঁর জামাল (সৌন্দর্য) দেখাবেন। তোমরা এখন সেটাই চাইতে পার”। অতঃপর তারা রুইয়াত-ই-জামালুল্লাহর (আল্লাহর সৌন্দর্য দেখতে চাইবে) জন্য বলবে এবং আল্লাহু আজিমুশ্শান, স্থান থেকে মুক্ত ও পবিত্র অবস্থায়, তাদেরকে তাঁর জামাল-ই-বাকামাল (পরিপূর্ণ সৌন্দর্য) দেখাবেন। তারা যখন হক্ক তাআ'”লার জামাল-ই-পাক দেখবে, তাদের সে বিমুগ্ধতা কয়েক হাজার বছর স্থায়ী হবে।
একজন বিশ্বাসীর আবাসস্থলে তাকে ঘিরে এবং তার জানালায় ফলমূল থাকবে। যখন সে চিন্তা করবে, ”গাছের ডালটি টেনে আমার কাছে আনা হোক, ফলটি পাড়ি এবং এটি খাই”। তাকে তার আসন থেকে উঠে ডালটি টানার প্রয়োজন হবেনা। অনতিবিলম্বে যেখানে সে বসে আছে সেখানে সেটি চলে আসবে। সে ফলটি নেবে এবং তার মুখে দিবে এবং সেটির স্বাদ তার গলা পর্যন্ত নামার আগেই অন্য একটি ফল হাজির হবে ঠিক যেখান থেকে সে প্রথম ফলটি নিয়েছে। যখন সে ফলটি মুখে নিবে সেটি পেকে যাবে এবং সুস্বাদু হবে। এইভাবে রাব্বুল ইজ্জাত আরেকটি তাজা ফল তৈরি করবেন।
যদি তুমি জ্ঞানী হও, নামায আদায় করো, এটি সৌভাগ্যের তাজ। তোমার জানা উচিত যে, বিশ্বাসীদের কাছে এটি মেরাজ।