Hakikat Books
Türkçe

Bölüm 42 / 73

সঠিক সময়ে নামায আদায় না করা (কাযা নামায)

নামায যদি তার নির্ধারিত সময়ে আদায় করা হয় তবে তা অনেক ফজিলতপূর্ণ হয়। সঠিক সময়ে নামায আদায় এর ফজিলত নিম্নে আলোচিত হলো।

১. এটির প্রথম ফজিলত হলো সঠিক সময়ে নামায আদায়কারীর চেহারা নুরানী হ্বে।

২. সঠিক সময়ে নামায আদায়কারীর জীবন বরকতপূর্ণ হবে।

৩. সঠিক সময়ে নামায আদায়কারীর উচ্চারিত দোয়া কবুল হবে।

৪. সঠিক সময়ে নামায আদায়কারী একজন খায়ের েত্তম) ব্যক্তিতে পরিনত হ্বে।

৫. সঠিক সময়ে নামায আদায়কারীকে বিশ্বাসীরা ভালবাসে।

কোন ওজর ছাড়াই নামায বাদ দিলে, ইসলামের অনুমোদিত কারণগুলো ছাড়া নির্ধারিত সময়ের বাইরে নামায আদায় করলে পনেরটি ক্ষতি হয়। এসবের মধ্যে পাঁচটি ক্ষতি হয় পৃথিবীতে, তিনটি হয় মৃত্যুর সময়, তিনটি কবরে এবং চারটি হয় আখিরাতে।

পৃথিবীর পাচটি ক্ষতি ১. ব্যক্তির চেহারায় কোন নূর থাকবেনা।

২. তার জীবনে কোন বরকত থাকবেনা।

৩. তার প্রার্থনা এবং দোয়া কবুল হবেনা।

8৪. তার মুসলিম ভাইদের জন্য করা দোয়া কবুল হবেনা।

৫. তার কোন ভাল কাজের সওয়াব সে পাবেনা।

মৃত্যুর সময়ের ক্ষতি হলো ১. সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে।

২. সে তৃষ্ণার্ত অবস্থায় মারা যাবে।

৩. সে অপ্রীতিকর অবস্থায় মারা যাবে। যে কোন পরিমান খাদ্য তার ক্ষুধা মেটাতে পারবেনা। যে কোন পরিমান পানি তার তৃষ্ণা মেটাতে পারবেনা।

কবরের তিনটি ক্ষতি হলো ১. কবর তাকে নিষ্পেষণ করবে, যাতে করে তার হাড়গুলো একত্রে পাকিয়ে যায়। ২. তার কবরের চারদিকে আগুন থাকবে।

৩. একটি আগুনমুখী সাপ তার উপরে পড়বে। সাপটির নাম আকরা। এটি তার মাথার উপর একটি চাবুক ধারণ করবে। চাবুকের একটি আঘাতে ব্যক্তিটি পৃথিবীর অতল গভীরে নেমে যাবে। সে পুনরায় উঠে আসবে পুনরায় আঘাত পাওয়ার জন্য। এই আঘাত কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে যাতে করে ব্যক্তিটি শেষদিন পর্যন্ত নির্যাতিত হয়।

আখিরাতে চারটি ক্ষতি হলো ১. সে গুরুতর বিচারের সম্মুখীন হবে।

২. সে আল্লাহর যথাযোগ্য শাস্তির সম্মুখীন হবে।

৩. সে জাহান্নামে প্রবেশ করবে।

8৪। তার সম্পর্কে তিনটি ভিন্ন ভিন্ন বিবৃতি থাকবে।

প্রথমটি হলো ব্যক্তিটি আল্লাহর শাস্তিযোগ্য দ্বিতীয়টি হলো ব্যক্তিটি আল্লাহ তাআ'লার রহমতের সকল অধিকার নষ্ট করেছে। তৃতীয়টি হলো যেহেতু ব্যক্তিটি আল্লাহ সুবহানাহু তাআ'লার রহমতের সকল অধিকার নষ্ট করেছে সেহেতু আল্লাহ্ তাআ'লার ক্ষমা থেকে সে অনেক দূরে। নামায ইসলামের প্রধান স্তম্ভ। কোন ব্যক্তি যদি প্রতিদিন পাচ ওয়াক্ত নামায আদায় করে তবে তার বিশ্বাসের দূর্গের মূল স্তম্ভ গঠিত হবে। এভাবে তার ভিতরে একটি আশ্রয়স্থল তৈরি হবে। কোন ব্যক্তি যদি এক রাকআত নামাযও জ্ঞাতসারে বাদ দেয় এবং কাযা আদায় না করে (পরবর্তীতে না পড়ে নেয়) প্রত্যেকটি মাযহাবের ফতোয়া মোতাবেক তাকে মেরে ফেলতে হবে। তবে হানাফী মতে তাকে মেরে ফেলার প্রয়োজন হবেনা। যাই হোক, সে একটি গুরতর পাপ করবে যা আকবর- ই-কাবির (কবিরা গুনাহ)। লোকটি নামায (তার দৈনিক নামায) আদায় করা শুর না করা পর্যস্ত' তাকে জেলে আটকিয়ে রাখার প্রয়োজন হবে। একজন ব্যক্তি যে নামাযকে তাচ্ছিল্য করে কারণ সে নামাযের গুরত্বের দিকে লক্ষ্য করেনা এবং নামায (বিশ্বাসীদের) প্রথম কর্তব্য বিষয়টি বিশ্বাস করেনা, সে অবিশ্বাসীতে পরিনত হয়।

কোন ব্যক্তি যদি কোন একটি নামায (দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের) জ্ঞাতসারে বাদ দেয় এবং পবততীতে কাযা আদায় করে (যদিও সে তার নামাযে পরবর্তীকালে মনোযোগ দেয়) কিছু সময়ের জন্য তাকে 'হুকবা” নামক জাহান্নামে পুড়তে হবে, আশি বছর। এই শাস্তি থেকে মুক্তির জন্য তাকে তওবা এবং মিনতির সাথে ক্ষমা প্রার্থনা করতে হবে। একদিন হবে দুনিয়ার হাজার বছরের সমান, বছরকে একইভাবে হিসাব করতে হবে। মোহাম্মদ আমিন ইবনে আবিদীন রহমতূল্লাহ্ আলাইহি তাঁর রাদ্দুল-মুহতার কিতাবে উল্লেখ করেন, ” যেমনটি উল্লেখ করা হয়েছে: নামায প্রত্যেকটি দীনের উপর আদেশ ছিল। আদম (আঃ) শেষ বিকেলে নামায (দৈনিক) আদায় করতেন। ইয়াকুব (আঃ) সন্ধ্যায় (সূর্যাস্তের পর) নামায (দৈনিক) আদায় করতেন এবং ইউনুস (আঃ) রাতে (দৈনিক) নামায আদায় করতেন।

যেমনটি ফরয এবং হারামের বিষয়গুলোতে বিশ্বাস করা ঈমানের নীতি তেমনি নামায (দৈনিক পাঁচ ওয়াক্ত) আদায় করা একটি অবশ্য পালনীয় কর্তব্য এই বিশ্বাস করাটাও ঈমানের নীতি। যা হোক, নামায আদায় করা ঈমানের নীতি নয়। মেরাজের রাতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামায ফরয করা হয়েছে (ইসলামী হুকুম/আদেশ)। মুকাদিমা-উস-সালাম এবং তাফসির-ই-মাযহারী ও হালাবী-ই- আবার আদায় করতে হবেনা)। উভয়ের যেকোনটি আদায়ের আদেশ আসেনি এ যথাবিহিত সময়ের জন্য। যে নামাযের সময় নির্দিষ্ট করা হয়নি তা আদায় করা ফরয নয়। রোযার ক্ষেত্রে এমনটি নয়। যখন কোন দেশে নতুন চাদ দেখা যায়, তখন সেদেশে রমযান শুরু হয়।

কোন একটি ফরয আদায়ের সময় আপনার যদি *হারাজ' এর উদ্রেক হয় অথবা কোন একটি হারাম এড়িয়ে যান তবে আপনার কর্তব্য অন্য একটি মাযহাব আনুসরণ করা (তিনটি মাযহাবের যেকোন একটি) যাতে করে হারাজ না থাকে। হারাজ অর্থ কষ্টের সাথে কোন কিছু করা বা কোনভাবেই না করতে পারা। যদি কোনভাবে তিনটি মাযহাবের একটিও হারাম থেকে মুক্ত নাহয়, অন্যতর হারামের কারণ কিছু সময়ের জন্য হয় তাহলে আপনি হারাম এড়িয়ে যাওয়া অথবা ফরয আদায় করা থেকে অব্যহতি পাবেন। (১) যদি এটি কিছু সময়ের জন্য বিদ্যমান না হয় তবে হারামের কারণ ছাড়া আপনার পরিত্রাণের কোনভাবেই উপায় নেই। ('অশেষ রহমত" এর চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ দেখুন)

একজন মুসলিম যিনি বিলম্ব করেছেন সকালের নামাযে, সুন্নত নামায বাদ দিবেন কারণ পাছে জামাত ধরতে না পারেন। সুন্নত নামায বাদ দেয়ার অত্যন্ত যৌক্তিক কারণ এইযে, পাছে ফরয নামাযের সময় শেষ হয়ে যায়। যদি তিনি জামাআত ধরতে সক্ষম হবেন (ধারনা করেন), তাহলে তিনি মসজিদের বাইরে অথবা কোন খুঁটির আড়ালে (মসজিদের ভিতরে) সুন্নত নামায আদায় করবেন। কোন কারণে যদি উপযুক্ত জায়গা না থাকে (নামায আদায়ের জন্য) তবে জামাআতের কাছে আদায় না করে সুন্নত বাদ দিতে পারেন। কোন একটি মাকরুহ এড়িয়ে যাওয়ার জন্য একটি সুন্নতের বিধান বাদ দিতে হবে।

[১] একটি 'জরুরাত' (অনিচ্ছাকৃত) প্রয়োজন যা আপনাকে কিছু করতে বাধ্য করে আখথবা কিছু এড়িয়ে যেতে সুযোগ করে দেয়। উল্প্লেখ্য, একটি অবস্থা যা আপনার ইচ্ছের উপর নির্ভর করে। কোন ওজরের কারণে ফরয নামায আদায় করা নাহলে তাকে বলে ফাওয়াত যার অর্থ সমস্যার কারণে নামাযগুলো পড়তে ব্যর্থ হয়েছেন (নির্ধারিত সময়ে)। আলস্যের কারণে অথবা ওজর ছাড়াই নামায বাদ দিলে তাকে বলা হয় মাতরুকাত যার অর্থ যেগুলো আপনি ওজর ছাড়াই বাদ দিয়েছেন। *ফিকাহ্* পন্ডিতেরা এই বিষয়টিকে কাযা হিসেবে উল্ল্লেখ করেছেন *ফিয়াতাস' (ফাওয়াত), বাদ দেওয়া নামায না বলে। কোন ওজর ছাড়াই নির্ধারিত সময়ে নামায আদায় না করলে তা গুরুতর পাপ। শুধু কাযা আদায় করেই এই পাপ থেকে মুক্তি লাভ করা যাবে না পেরবত্তীতে নামায আদায় করে)। এছাড়াও তাকে হজ-ই- মাবরুর করতে হবে। যখন কাযা আদায় করা হয় (যখন পরবর্তীতে পূর্বের বাদ যাওয়া নামায আদায় করা হয় এবং দায়িত্ব পালন করা হয়) তখন তার নামায বাদ দেওয়ার পাপ মাফ করে দেওয়া হয়, নামায আদায় না করার নয়। কাযা আদায় করা ছাড়া তওবা করলে (দায়িতু পালন না করলে) তা সহিহ্ হবেনা (তওবা কবুল হবেনা)। তওবাকৃত পাপ ত্যাগের শর্তাধীনে মাফ হয় (যে পাপের জন্য তওবা করা হচ্ছে)।

নামায পিছিয়ে দেওয়ার পাঁচটি ওযর রয়েছে যতক্ষণ না নির্ধারিত সময় শেষ হয়। ১. যদি কোন ব্যক্তিকে শত্রুর সম্মুখীন হয়, তাহলে সে নামায আদায় করতে পারেনা। এমনকি বসে, কিবলামুখি হয়ে অথবা প্রাণীতে সওয়ার হয়ে।

২. একজন মুসাফির (একজন ব্যক্তি লম্বা দুরত্বে ভ্রমন করলে তা সফর) এর যদি চোর, শিকারি বা ডাকাত দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

৩. যদি গর্ভবতী নারীর সন্তানের মারা যাওয়ার সম্ভাবনা থাকে।

৪. কোন ব্যক্তি ভুলে গেলে।

৫. কোন ব্যাক্তি ঘুমিয়ে গেলে।

হানাফী মাযহাবের এটি একটি আদা যে তাকবীরে তাহ্রীমা দেয়া এবং শাফি মাযহাবের মতে নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বে এক রাকআত নামায বেশি আদায় করা। ফরয নামাযের কাযা আদায় করা ফরয। ওয়াজিব নামাযের কাযা আদায় করা ওয়াজিব। যদি কোন ব্যক্তি সুন্নত নামাযের কাযা আদায় করেন তবে সুন্নত নামাযে সওয়াব পাবেন। ফরয অংশে 'আদা* করার সময় প্রাধান্য অনুযায়ী পালন করা প্রয়োজন এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের কাযা আদায় করার সময় তা পালন করা বুদ্ধিদীপ্ত হবে। এ নিয়মগুলো প্রার্থনার সময় যখন সংক্ষিপ্ত হয়ে যায় তখন প্রযোজ্য নয়। অন্যকথায়, চলতি নামায কাযা করার জন্য ফেলে রাখা যাবেনা (বাদ দেওয়া যাবেনা) পূর্ববর্তী নামাযের কাযা আদায়ের জন্য (পূর্ববর্তী সময়ের নামায যা আপনি বাদ দিয়েছেন)।

[১] কোন নামায “আদা” করা অর্থ কোন একটি নামায তার নির্ধারিত সময়ে আদায় করা। কোন নামায কাযা আদায় করার অর্থ কোন নামাযের সময় শেষে তা আদায় করা।

অন্য একটি ঘটনা যা একই নিয়মগুলো বাতিল করে দেয়। আপনার ফিয়াতা নামাযের ক্ষেত্রে (যে নামাযগুলো আপনি ছেড়ে দিয়েছেন বা বাদ দিয়েছেন) অথবা ফিয়াতা নামাজের ক্ষেত্রে তা ছয়ে পরিনত হয়। তারতীব (পাঁচটি নামাজের নিয়ম) এর পুনরাবৃত্তি হবেনা যদি তাদের সংখ্যা ছয়ের নিচে নেমে যায়। যদিও তারতীব নিরীক্ষণ না করে ফরয নামায আদায় করলে তা ফাসিদ হয়ে যাবে (যার অর্থ হলো এগুলো গ্রহনযোগ্যতা হারাবে)। যদি তাদের সংখ্যা ছয় হয়ে যায় তবে তাদের সবগুলো সহীহ্ (্রেহনযোগ্য) হবে, যেমন পঞ্চমটির সময় শেষ হয়ে যায়। এক্ষেত্রে ধরা যাক, কোন ব্যক্তি সকালের নামায আদায় করেনি, পরবর্তী এবং শেষ বিকেলের, সন্ধ্যার, রাতের এবং বিতরের নামায আদায় করে সেকালের নামায আদায় করা ছাড়া) যদিও সে মনে রাখে যে সে সকালের নামায আদায় করেছিল না, কোনটিই সহীহ্ হবেনা। তার সবকিছু সহীহ হবে যখন পরবর্তী সূর্যদয় হয়।

ফিয়াতা হচ্ছে সবচেয়ে নিকটবতী নামাযের কাযা আদায় করা। শুধুমাত্র এগুলো বিলম্বিত করা অনুমোদিত হবে যদি আপনার পরিবারের অস্তিত্ব হুমকির মুখে পড়ে এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের সুন্নত আদায় হয়েছে এবং দোয়া, তাসবিহ্ ও তাহিয়াতুল মসজিদ নামায আদায় করা হয়েছে। ইবনে আবেদীন যেমনটা উলেখ করেছেন, আখধ্যায়টিতে যেখানে তিনি আত্মশুদ্ধির সুন্নতের বিষয়ে আলোচনা করেছেন। অনুমোদিত” অর্থ আবশ্যক নয়। মাকরুহ তানযিহি সম্পর্কে বলা হয়েছে (ইসলামী চিন্তাবিদদের মতে) 'অনুমোদিত*। বড় অর্থে 'অনুমোদিত' হচ্ছে (জায়েয) কাজগুলো করার প্রয়োজন নেই এবং কাযা নামাযে সেরকম সুন্নত নামাযের কারণে বিলম্ব করা যাবেনা। রমযানের রোযা করতে ব্যর্থ হলে তাড়াহুড়া প্রয়োজন নেই।

একজন ব্যক্তি যিনি দারুল হারবে (যে দেশে অবিশ্বাসীদের) ইসলাম কবুল করেন, কিন্তু তিনি নামায, রোযা, যাকাত (যেমন ফরয নামাযগুলো) নির্ধারিত সময়ে আদায় করতে পারেননি এগুলো সম্পর্কে না জানার কারণে, তাকে কাযা আদায় করতে হবেনা। যাহোক, ফরয কাজগুলো সম্পর্কে এবং কোন কাজগুলো হারাম না জানা, দারুল ইসলামে (যে দেশে মুসলিমদের বসবাস) বসবাসরত মানুষদের কোন ওজর নয়। যদি কোন মুরতাদ (যে ধর্মত্যাগী ইসলাম ত্যাগ করেছে) আবার বিশ্বাসী হয়ে যায়, তাকে কাযা নামায আদায় করতে হবে না যা সে ধর্মত্যাগী অবস্থায় আদায় করেনি। এজন্য যে, ইসলাম অবিশ্বাসীদের থেকে মুখ ফিরিয়ে রাখেনা। যদি কোন সাবি (একটি শিশু বয়ঃসন্ধিকালের এবং যার উপরে ইসলামের হুকুম বর্তিত হয়না) রাতের নামায আদায় করে (অতপর ঘুমাতে যায়) অতপর যদি তার স্বপ্নদোষ হয় এবং ফজরের পরে ঘুম থেকে ওঠে (শেষ সময়ে) পরবর্তী সকালে, তাকে কাযা নামায আদায় করতে হবে (রাতে যে নামায পড়েছে )। যে নামায সে আদায় করেছে (গত রাতে) তা নফল। যেহেতু সে ঘুমিয়েছে এটা তার জন্য ফরয হয়ে গেছে। [১] সবগুলো বিষয় সংজ্ঞায়িত করা হয়েছে 'অশেষ রহমত” ষষ্ঠ পরিচ্ছেদের বিভিন্ন অংশে।

যদি আদায় না করা কোন নামায থাকে স্বাস্থ্যবান হওয়ার পরেও সেগুলোর কাযা আদায় করা অনুমোদনযোগ্য তাইয়্যামুম (ইশারায় নামায আদায় করা) এবং ইমার সাথে যখন আপনি অসুস্থ্য। কাযার জন্য ছেড়ে দেওয়া চার রাকআত নামাযের কাযা চার রাকাতই আদায় করতে হবে দীর্ঘ দূরত্বের ভ্রমনে থাকা অবস্থাতেও। সফরে থাকা অবস্থায় দুপুরের চার রাকআত ফরয যা কাযার জন্য ছেড়ে দেওয়া হয়েছে তা অবশ্যই সফর শেষ হয়ে যাওয়ার পরেও দুই রাকআত কাযা আদায় করতে হবে। আপনি যখন দুপুরের ফরয নামায আদায় শুরু করেন তখন নিয়ত করুন ”আজকের দুপুরের নামায ”, অথবা শুধু ”ফরয দুপুরের নাম এর জন্য। যদি একের অধিক কিয়াতা নামায থাকে পের্যায়ক্রমে কাযা আদায়) আপনি এভাবে কাযার জন্য ছেড়ে দেওয়া প্রথম দুপুরের নামায অথবা সর্বশেষ দুপুরের ফরয নামাযের কাযা নিয়ত করে প্রত্যেক কাযা নামায আদায় শুরু করুন; আপরদিকে, রমযানের কিছুদিনের কাযা আদায় করেন একেরপর এক, তাদের মধ্যে সময়ের ক্রম পালনের প্রয়োজনীয়তা নেই।

আর যে সকল নামাযের কাযা আদায় করা হয় (যা আপনি নির্ধারিত সময়ে আদায় করতে পারেননি যৌক্তিক কারণ *ওজর” ছাড়াই) তাদের বলা হয় মীতরুক (বর্জিত, বাদ দেওয়া) নামায যা অন্যদেরকে অবহিত করবেন না। যার কারণে নির্ধারিত সময়ে নামায আদায় না করা গুরুতর পাপ সম্পর্কে জানতে দেওয়াও পাপ। আপনার গত রাতের কৃত পাপের কথা দিনের বেলা অন্যদের বলাও পাপের কাজ। (এখানে আমরা ইবনে আবেদীনের অনুবাদ শেষ করলাম)

যেমনটা দেখলাম, হানাফী মাযহাব মতে ফরয নামাযের কাযা যত দ্রত সম্ভব আদায় করতে হবে। সাফী মাযহাব মতেও তাই। সাফী মাযহাব এর একজন চিন্তাবিদ শামস্-উদ-দ্বীন মুহাম্মদ রেমলী রহমতুলাহ আলাইহে 'ফতোয়ার' বইতে উল্লেখ করেন, যদি কোন ব্যক্তি ওযরের কারণে নামায আদায় না করে, রমযানে তারাবিহ্ নামায না আদায করে এবং রমযানের পরে ফায়তা নামাযের কাযা আদায় না করে তার গুনাহ্ হবেনা। যাই হোক, যদি কোন ব্যক্তি ওযর ছাড়াই একই কাজ করে তবে তার গুনাহ্ হবে।

বাদ দেওয়া নামাযের কাযা অবশ্যই দ্রত আদায় করতে হবে। শাফি মাযহাবের চিন্তাবিদরা স্পষ্ট উল্লেখ করেছেন ওযর ছাড়া বাদ দেওয়া নামাযের কাযা প্রথমে আদায় না করে তারাবিহ্*র মত সুন্নত নামায আদায় করা গুনাহ্। হানাফীর মতেও তাই। হানাফী মাযহাবের নির্দেশনা অনুযায়ী কোন ওজরে কারনে ফায়তা নামাযের কাযা বিলম্বে পড়া অনুমোদনযোগ্য যা কাযা নামায আদায়ে বিলম্ব না করা উত্তম নির্দেশ করে। অনুমোদনযোগ্য বলতে বুঝায় যা নিষিদ্ধ করা হয়নি। ইবনে আবেদীন রহমত্ল্লাহ্র অভিব্যক্তিটি ব্যাখ্যা করেছেন প্রবাহিত পানির অপচয় করে ব্যবহার অনুমোদনযোগ্য যেমন: এটি মাকরুহ তানজীহি। যখন কোন ওজরের কারণে আদায় করতে না পারা কাযা দ্রততার সাথে আদায় করা ভালো।

[১] অশেষ রহমতের চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে তাইয়্যামুম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে।

[২] এর অর্থ ইশারায় নামায আদায় করা।

তখন সুন্নত (দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের) আদায়ের বদলে ওযর ছাড়া বাদ দেওয়া নামাযের কাযা আদায় বাধ্যতামূলক। ইবনে আবেদীন রহমতুল্লাহ বলেন, ” অযু করার সময় তিনবার ধৌতকরা সন্নাতে মুয়াক্কাদা (ওযুর সময়ে ধোয়ার অঙ্গ-প্রত্যঙ্গ সমূহ)। দামী পানি, ঠান্ডা পানি এবং অপ্রতুল পানির মত যেকোন একটি ওযরে এই সুন্নত বাদ দিলে তা মাকর“হ হবেনা। এখানে আরেকটি বিষয় নির্দেশ করে, বাদ পড়া নামাজের কাযা আদায় করে গভীর পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সকালের ব্যতিক্রমী নামাযটিসহ সুন্নত (দৈনিক পাঁচ ওয়াক্ত) নামাযের বদলে নামাযগুলোর কাযা আদায় করা প্রয়োজন। সুন্নত নামাযের পরিবর্তে কিভাবে কাযা নামায আদায় করা যায় তার বিস্তারিত নামাযের গুরতৃ অধ্যায়ের শেষে বর্ণনা করা হয়েছে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta