Hakikat Books
Türkçe

Bölüm 51 / 73

কুরবানি

কুরবানি পরিপূর্ণ হওয়ার জন্য ৩টি শর্ত রয়েছেঃ ১। বিচক্ষনতা সম্পন্ন ও প্রাপ্তবয়স্ক মুসলিম হতে হবে।

২। মুকিম হতে হবে।

৩। নিসাব পরিমান যথেষ্ট সম্পদের মালিক হতে হবে।

কুরবানির করার জন্য পশু হতে হবে মহিষ, ছাগল, উট অথবা গৃহপালিত পশুদের মধ্য থেকে যেমন ষাঁড়, বলদ, গরু ইত্যাদি হওয়া বাধ্যতামূলক। সাত শরীকে কুরবানি করা যাবে। অর্থাৎ ষাঁড়, গরু, বলদ কুরবানির মধ্যে সাত শরীক অংশ গ্রহণ করতে পারবে। আট কিংবা তার অধিক অংশ গ্রহণে কুরবানি ফাসিদ হিসেবে হবে। কুরবানির নিসাব আর ফিতরার নিসাব সমান।

সাত শরীকের কম শরীক দিয়েও কুরবানি বৈধ হবে। পশু জবাইয়ের সময় সকল অংশীদার উপস্থিত থাকা ভাল, অন্যথায় পশু জবাইয়ের পরে উপস্থিত হলেও সমস্যা নাই। কিন্তু কুরবানির আগে উপস্থিত হওয়া বাঞ্ছনীয়। কোন ব্যক্তি অন্য ব্যক্তির সাথে কুরবানি আদায় করার জন্য পশুর (গরু অথবা বলদ) সাত ভাগের একঅংশ পত্রের মাধ্যমে বিক্রি করতে পারবে। তারা তাদের কুরবানির পশুর মাংসকে অংশীদার অনুযায়ী ভাগ করে নিবে। যদি কোন অংশীদার মৃত্যু বরণ করে, তাহলে তার উত্তরাধিকারীরা যদি তার পক্ষে ও অপর অংশীদারের পক্ষে থেকে কুরবানি সম্পাদন করতে বলে তাহলে তা বৈধ হিসেবে গন্য হবে। অর্থাৎ এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার জন্য তার নৈকট্য লাভের পন্থা হয়ে যাবে।আর যদি তারা রাজী না হয় তাহলে মৃত ব্যক্তির (নৈকট্য লাভের জন্য কুরবানি) ও অপর পার্টনারের কারো ত্যাগ সম্পাদন হবে না কিন্তু কুরবানি সহিহ হবে। পার্টনারদের মধ্য থেকে কেউ যদি মুমিন না হয় অথবা সে শুধুমাত্র মাংস নেয়ার জন্য অংশগ্রহণ করেছে তাহলে তার ও অপর পাটনারদের কারো কুরবানি সহিহ হবে না। কেননা, প্রত্যেকে ত্যাগের মহিমায় নিয়্যত করেছে আর নিয়্যত ছিল বাতিল। অর্থাৎ মাংস খাওয়ার নিয়্যত কখনো ত্যাগের নিয়্যত হতে পারে না। কোন ব্যক্তি যদি এ বছরের কোরবানির নিয়্যত করে এবং তার অপর পার্টনার পরের বছর কুরবানির নিয়্যত করে পরের ব্যক্তির নিয়্যত বাতিল হবে। এবং তাদের জবাইকৃত পশুর মাংস খাওয়া হালাল হবে না। বরং তা গরীব বা মিসকিনদের মাঝে বিলিয়ে দিতে হবে। প্রথম ব্যক্তির নিয়্যত হালাল হিসেবে গন্য হবে। কিন্তু সে মাংস খেতে পারবে না। কুরবানি করার ক্ষেত্রে নিয়্যতকে অবশ্যই প্রধান্য দিতে হবে তা কি কুরবানির মাংস খাওয়ার জন্য নাকি ত্যাগের জন্য। কুরবানি করা হয় আল্লাহ্র নৈকট্য লাভের জন্য। তাই এটা সুন্নত নাকি ওয়াজিব তা জেনে নিতে হবে।পাশাপাশি এই ত্যাগ করার সময় অনেকগুলো ওয়াজিব কাজ এর অন্তর্ভুক্ত হয়ে যায় তা ভালোভাবে অনুসরণ করতে হবে। কুরবানির সাথে সাথে শিশু অথবা বয়স্ক লোকের জন্য আকিকাও করা যাবে। আকিকা হচ্ছে নতুন শিশু জন্ম নেয়ার পর আল্লাহ্র শুকরিয়া স্বরাপ ত্যাগ বা কুরবানি করা। আর তা হচ্ছে সকল মুসলমানকে (আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী) সমবেত করে বিবাহের মত আপ্যায়ন করাকে আকিকা বলে। অর্থাৎ আকিকা কুরবানির সাথে করা বৈধ। আর এই ধরনের ত্যাগ করাকে সুন্নত বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কুরবানির দিন সকল অংশিদার একসাথে হয়ে কুরবানি তথা আল্লাহ্র নৈকট্য লাভের জন্য নিয়্যত করা। হানাফি মাযহাব মতে, আকিকার জন্য পশু কুরবানি করা সুন্নত নয়।বরং তা মুস্তাহাব বা মুবাহ (বৈধ)। মুস্তাহাব কাজ সম্পাদন করা এক প্রকারের ত্যাগ। এমনকি মুবাহ কাজ করাও আল্লাহ্র নৈকটো্যের আওতায় পড়ে, যদি তা একমাত্র আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে। এমন সামাজিক অনেক ধরনের প্রথা রয়েছে যা নিয়্যত ব্যতীত পালনের মাধ্যমে ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। আবার অনেক প্রকারের মুবাহ কাজ রয়েছে, যা কেউ নিয়্যত করলে (তা'আতের) অন্তর্ভুক্ত হয়ে যাবে। কুরবানিও আকিকা সম্পর্কিত উকুদ উদ দুরায়্যাহ ও দররুল মুখতার নামক কিতাবে আলোচনা করা হয়েছে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta