Hakikat Books
Türkçe

Bölüm 52 / 73

হজ্ব

হজ্জ্বের রোকন (ফরয) ৩টিঃ ১। ইহরাম বাঁধা।

২। আরাফার ময়দানে অবস্থান করা।

৩। তাওয়াফে জিয়ারাত তথা কাবাঘর প্রদক্ষিণ করা।

আরাফার ময়দানে অবস্থানের জন্য জিলহজ্ব মাসের ৯ঈতম তারিখে সকাল অথবা দুপরের মধ্যে অবস্থান করলে হবে। যদি কোন ব্যক্তি তার একদিন আগে অথবা একদিন পরে আরাফায় অবস্থান করে তাহলে তার হজ্ব বাতিল হিসেবে গন্য হবে। ওহাবিরা কুরবানের ঈদ নতুন চাঁদ না দেখে উদযাপন করে। কোন ব্যক্তি যদি সঠিক সময়ে আরাফার ময়দানে উপস্থিত না হয় তাহলে তার হজ্ব বাতিল হিসেবে গণ্য হবে।

কাবা শরীফ তাওয়াফ করার নিয়ম সাতটিঃ ১। তাওয়াফে জিয়ারাত, ২। তাওয়াফে উমরাহ। (উপরোক্ত দুই প্রকার তাওয়াফ ফরয)

৩। তাওয়াফে কুদুম। যাহা সুন্নত বলা হয়েছে।

৪। তাওয়াফে বিদা অর্থাৎ বিদায় বেলার তাওয়াফ।

৫। তাওয়াফে নাজর যা পালন করা ওয়াজিব।

৬। তাওয়াফে নাফিলা।

৭। তাওয়াফে তাতায়্যুহ যাহা পালন করা মুস্তাহাব বলা হয়েছে।

হজ্ব পালনের জন্য ইহরাম বাধার নিয়্যত করা ফরয। ইহরাম হচ্ছে কাপড়ের টুকরা যা পরিধান করা সুন্নত বলা হয়েছে। সেলাই করা কাপড় অবশ্যই পরিহার করতে হবে অর্থাৎ পরিহার করা ওয়াজিব।

হজ্ব ফরয হওয়ার জন্য শর্ত হচ্ছে আটটিঃ ১। মুসলমান হওয়া।

২। প্রাপ্ত বয়স্ক হওয়া।

৩। বিচক্ষণতা সম্পন্ন হওয়া।

৪। স্বাস্থ্যবান হওয়া।

৫। গোলাম না হওয়া। অর্থাৎ স্বাধীন ব্যক্তি হওয়া।

৬। হজ্ব যাওয়া ও ফিরে আসা পয্যন্ত এমনকি পরিবাবের জন্য যাবতীয় ব্যয়ের যথেষ্ট পরিমান সম্পদ থাকা।

৭। হজ্ব পালনের জন্য আরাফার ময়দানে একদিন ও কুরবানির জন্য চারদিন সময় হাতে রেখে বাড়ি থেকে বের হওয়া।

৮। মহিলার জন্য তার সাথে তার স্বামী অথবা মুহরিম থাকা আবশ্যক। যদি কোন ব্যক্তি হজ্ব পালন করতে চায় তাহলে তাকে উপরোক্ত আঁটটি শর্তকে সামনে রেখে হজ্ব পালন করতে হবে। অন্যথায় তার হজ্ব বৈধ হবে না। হজ্ব জীবনে একবার পালন করা ফরয। যদি কেউ একাধিকবার পালন করতে চায় তাহলে তার পরবর্তী হজ্বগুলো নফল তথা অতিরিক্ত ইবাদত হিসেবে তার আমল নামায় যুক্ত হবে। কেউ যদি নফল ইবাদত করতে চায় সেটা তার উপর নির্ভর করবে। কিন্তু ইহা ফরয বা ওয়াজিব না। নফল ইবাদতের সাওয়াব ফরয ইবাদতের সাওয়াব এক ফোটা পানির সাথে বিশাল সাগরের পানির মত সমতূল্য। মুসলিম স্কলাররা মক্কা থেকে দূরে বসবাস করা মুসলমানদের জন্য নফল তথা দ্বিতীয় হজ্ব করাকে বারণ করেছেন। হযরত আব্দুল্লাহ দেহলবি (রাঃ) তার বিখ্যাত মাকাতিবে শরিফা নামক গ্রন্থে বলেছেন যে, যদি কোন ভ্রমন মক্কার উদ্দেশ্যে হজ্বের জন্য হয়ে থাকে তাহলে তা সঠিকভাবে পালন করা অসম্ভব একটা বিষয়। আর এই কারণে ইমাম রাব্বানি (রাঃ) তার লিখিত চিঠিসমুহের মধ্যে উমরা অথবা নফল হজ্ব আদায় করার জন্য মক্কায় ভ্রমণ করাকে অনুমোদন দেন নি। তার মতে নফল হজ্ব পালন করা হারাম কেন না এটা অন্যন্য ইবাদত কাজে বাধা হয়ে দাড়াবে। ছগিরা গুনাহ মাপের জন্য নফল হজ্ব পালন করার চেয়ে অন্য কোন ভাল কাজের মাধ্যমে প্রদায়ক সাওয়াব অর্জন করা অধিকতর উত্তম। তার চেয়ে বরং ওমরা পালন করা অধিক শ্রেয়।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta