Hakikat Books
Türkçe

Bölüm 54 / 73

কবিরা গুনাহ

অনেক ধরনের বড় গুনাহ রয়েছে যাকে গুনাহে কবিরা বলে। নিন্মে ৭২টি কবিরা গুনাহ উল্লেখ করা হল- ১। অন্যায়ভাবে কাউকে হত্যা করা।

২। ব্যাভিচার করা।

৩। সমকামিতা।

৪। নেশা জাতীয় কিছু পান করা।

৫। চুরি করা।

৬। মাদক গ্রহন করা।

৭। চাঁদাবাজি বা জোর করে কারো সম্পত্তি আত্মসাৎ করা।

৮। মিথ্যা সাক্ষ্য দেয়া।

৯। কোন কারণ ছাড়া রমযান মাসে অন্য মুসলিমের সামনে খাবার খাওয়া।

১০। সম্পদ, টাকা বা অন্য কিছুর বিনিময়ে সুদ নেয়া।

১১। অযথা আল্লাহর নামে শপথ করা।

১২। মাতা পিতার অবাধ্য হওয়া।

১৩। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা।

১৪। শত্রুদের ভয়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা।

১৫। এতিমের অনুমতি ব্যতিত তার সম্পদ ব্যবহার করা।

১৬। সঠিক মাপ (দাড়ি পাল্লা) না দেয়া ১৭। সিরিয়াল অনুযায়ী দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামায আদায় না করা।

১৮। অপর মুসলিম ভাইকে আঘাত দেয়া।

১৯। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর মিথ্যারোপ করা অথবা তার হাদীসকে বিকৃত করে উপস্থাপন করা। যদিও এঁ সকল মিথ্যারোপ রাসূলের সাথে সম্পর্কিত নাই।

২০। ঘুষ গ্রহণ করা।

২১। সত্য সাক্ষ্য প্রদানে এরিয়ে চলা।

২২। সম্পত্তির যাকাত বা উশর প্রদান না করা।

২৩। কোন ব্যক্তিকে অন্যায় করতে দেখে সামর্থ থাকা সত্ত্বেও প্রতিবাদ না করা। ২৪। কোন জীবন্ত পশুকে অন্যায়ভাবে পুড়িয়ে হত্যা করা।

২৫। কুরআন শিখার পর তা আবার ভূলে যাওয়া।

২৬। আল্লাহর মার্জনা পাওয়ার আশা ছেড়ে দেয়া।

২৭। মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করা, মুসলিম অথবা অমুসলিম হোক।

২৮। শুকরের মাংস খাওয়া।

২৯। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন সাহাবীকে ঘৃণা অথবা ভৎসনা করা।

৩০। তুষ্ট লাভের পরেও খাবার চালিয়ে যাওয়া হারাম।

৩১। কোন কারণ ছাড়া স্বামীর সাথে মিলিত হতে অস্বীকার করা।

৩২। স্বামীর অনুমতি ছাড়া পরিচিত কারো সাথে দেখা করার জন্য বাহিরে যাওয়া। ৩৩। কোন সতী, পবিত্রা নারীকে ব্যভিচারের অপবাদ দেয়া।

৩৪। গীবত অর্থাৎ একের কথা অন্যের কাছে লাগানো।

৩৫। কারো গোপনাঙ্গের প্রতি দৃষ্টিপাত করা।

৩৬। মৃত জন্তর মাংস খাওয়া।

৩৭। বিশ্বাস ভঙ্গনের অঙ্গীকার করা।

৩৮। অপর মুসলিম ভাইয়ের নিন্দা করা।

৩৯। হিংসা করা।

৪০। আল্লাহর সাথে কাউকে শরীক করা।

৪১। মিথ্যা বলা।

৪২। অহংকার করা।

৪৩। কোন ব্যক্তি মৃত্য শয্যায় থাকা অবস্থায় তাকে তার উত্তরাধীকার থেকে বঞ্চিত করা।

88। কৃপণতা করা।

৪৫। দুনিয়ামুখী হওয়া।

8৪৬। আল্লাহর তায়ালার যাবতীয় আজাবের ভয় না করা।

৪৭। হারামকে হারাম হিসেবে না মানা।

8৪৮। হালালকে হালাল হিসেবে না মানা।

৪৯। জাদুকরের ভবিষ্যৎবানীকে বিশ্বাস করা।

৫০। নিজের ধর্ম ত্যাগ করে মুরতাদ হওয়া।

৫১। কোন কারণ ছাড়া অন্য কারো স্ত্রী অথবা মেয়ের দিকে তাকানো।

৫২। নারী পুরুষদের কাপড় পরিধান করা।

৫৩। পুরুষ নারীদের কাপড় পরিধান করা।

৫৪। হারাম শরীফের মধ্যে কোন পাপ কাজ সম্পাদন করা।

৫৫। নামাযের সময় হওয়ার আগে নামায আদায় করা।

৫৬। রাষ্ট্রের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা।

৫৭। স্ত্রীর কোন অঙ্গের সাথে মায়ের কোন অঙ্গকে তুলনা করা।

৫৮। মায়ের নামে কসম খাওয়া।

৫৯। কারো দিকে বন্দুক তাক করা।

৬০। কুকুরের মুখ লাগানো জিনিস খাওয়া অথবা পান করা।

৬১। কাউকে বিদ্রূপ করা।

৬২। পুরুষের জন্য রেশমী (পাতলা) কাপড় পরিধান করা।

৬৩। কোন বিষয়ে জ্ঞান না থাকা সত্ত্বেও বাড়াবাড়ি করা।

৬৪। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা।

৬৫। জ্ঞান অর্জন না করা।

৬৬। মূর্থতা অথবা অজ্ঞতা এক প্রকার খারাপ বস্তু তা বুঝতে না চাওয়া ৬৭। ছোট কোন অপরাধ নিয়মিত করা।

৬৮। কোন কারণ ছাড়া উচ্চস্বরে হাসা অথবা চিল্লাচিল্লি করা।

৬৯। দীর্ঘক্ষণ যাবৎ শারীরিক অপবিত্র থাকার কারণে নামায ক্বাযা করা।

৭০। স্ত্রীর মাসিক থাকা অবস্থায় তার সাথে সহবাসে লিপ্ত হওয়া।

৭১। গান বাজনা করা।

মির্জা মাজহার জানে জানান (রাঃ) ভারতের ইসলামী স্কলারদের অন্যতম সুপরিচিত ব্যক্তি। তিনি তার কিতাব কালিমাতে তায়্যিবাত নামক কিতাবে উল্লেখ করেন- গান বাজনা করা বা শুনা কিংবা গানের তালে তালে ড্যান্স করা হারাম এই বিষয়ে সকল ইসলামী স্কলাররা একমত হয়েছেন। এখানে আরও বলা হয়েছে যে বাঁশি বাজান যাবে তবে মাকরুহ হিসেবে গণ্য হবে। আর বিবাহের অনুষ্ঠানে ঢোল বাজান মুবাহ। তাতে কোন সমস্যা হবে না। উচ্চস্বরে কুরআন ও আযান পড়া বা তিলাওয়াত করা যাবে কিন্তু অর্থ পরিবর্তন হবে এমনভাবে তিলাওয়াত বা পড়া হারাম। আল ফিকহ আলাল মাযহাবিল আরবা উল্লেখ আছে আযানকে উচ্চ স্বরে দেয়া হারাম। অনুরূপ ভাবে এ অবস্থায় তা শুনতে নিষেধ করা হয়েছে। কুরআন বা আযানকে তাগান্নী বা শিমা করে পড়তে নিষেধ করা হয়েছে। তাগান্নী বা শিমা বলতে এমন যন্ত্র ব্যবহার করা যার মাধ্যমে উচ্চারণকৃত শব্দটি শুনতে খুব শ্রুতি মধুরভাবে শুনা যায়। কুরআনে কারীম তিলাওয়াত কিংবা আযান দেয়ার সাথে সম্পর্কিত দুই প্রকারের তাগান্নী রয়েছে।

১। এমন তাগান্নী যা করা সুন্নত, যার মাধ্যমে সাওয়াব পাওয়া যাবে। বিজ্ঞানের সাহায্যে এটি এমনভাবে করা হয় যার নাম হল তাজবীদ। যার মাধ্যমে কুরআন কারীমকে সহিহ ও সুন্দর করে তিলাওয়াত অর্জন করা যায়। আর এই প্রকারের তাগান্নী দেহ ও আত্নাকে প্রাণবন্ত করে।

২। দ্বিতীয় প্রকার তাগান্নী যা করা হারাম। এটি মুলত উচ্চ স্বরে ও বাদ্যযন্ত্রের মাধ্যমে সম্পাদন করা হয়। এই প্রকারের তাগান্নী মাধ্যমে উচ্চারণের পরিবর্তন হয় যার ফলে অর্থের মধ্যেও পরিবর্তন দেখা দেয় যা কবিরা গুনাহ। আর নাফসে আম্মারা এ ধরণের স্বর শুনে আনন্দ উপভোগ করে। তারা মুলত মানুষদেরকে নিজেদের স্বার্থের জন্য এ যাবতীয় যন্ত্র ব্যবহারের মাধ্যমে তাদের মন জয় করতে চায়। যা মুলত শোতাদেরকে মুল অর্থ কিংবা উদ্দেশ্য থেকে গাফিল বা বিরত রাখে আর এভাবে করতে থাকলে তারা অজ্ঞতা কিংবা মূর্খতা থেকে কখনো বের হয়ে আসতে পারবেনা।

মুহাম্মদ বিন আহমদ জাহিদ (রাঃ) (মৃত্যু ৬৩২, ভারত) কতৃক সংকলিত তারগীবুস সালাত নামক কিতাবের ১৬২ পৃষ্ঠা, মুহাম্মদ বিন মুস্তাফা হাদেমী (রাঃ) মৃত্যু ১১৭৬, হাদেম, কনিয়া, তুরস্ক) কর্তৃক সংকলিত বারিকা নামক কিতাবের ১৩৪২ পৃষ্ঠা ও আব্দুল গনী বিন ইসমাইল নাবলুসী ( মৃত্যু ১১৪৩, দামেস্ক) কর্তৃক সংকলিত হাদিকা নামক কিতাবের ১৯৮ পৃষ্ঠায় বলা আছে যে, নিজেকে আনন্দ দেয়ার উদ্দেশ্যে জন্তকে সজ্জিত করে ঘণ্টা ধ্বনি নিয়ে ভ্রমণ করা উচিৎ হবে না। এরূপ করা মাকরুহ। ঘণ্টা ধ্বনি শয়তানের এক প্রকার বাদ্যযন্ত্র। এরূপ যেখানে করা হবে সেখানে ফেরেশতা অবতরণ করে না। যা হোক, কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে এরুপ করা যেতে পারে।

ইসলামী ফিকহবিদদের এক্যমতের ভিত্তিতে বলা হয়েছে যে, ইসলামের সাথে বেমানান কোন কবিতা পড়া বা পাঠ করা যাবে না অর্থাৎ হারাম। আরও বলা হয়েছে যে, যেখানে গান বাজনা হয়, মিউজিক্যাল বাদ্যযন্ত্র দিয়ে গান পরিবেশন করে কিংবা নারী -পুরুষ একসাথে একত্রিত হয়ে ড্যান্স করে অথবা ইসলামের সাথে সামঞ্জস্য এমন কোন কবিতা বাদ্যযন্ত্র দিয়ে পরিবেশন করা হয় এঁ সকল স্থানে যাওয়া হারাম বলা হয়েছে। অনুরূপভাবে এ যাতীয় কর্মকাণ্ডগুলো রেডিও, টেলিভিশন কিংবা মোবাইলের মাধ্যমে দেখা বা শুনাকেও হারাম বলা হয়েছে। ছেলে- মেয়েদের একসাথে কবিতা আবৃতি করাকে হারাম বলা হয়েছে। তবে উল্লেখিত স্থান বা শর্ত ব্যতীত কবিতা আবৃতি করলে কোন প্রকার সমস্যা হবে না। এর মাধ্যমে হতে পারে অনেক শ্রোতা আল্লাহর খুঁজে পাওয়ার মাধ্যম হতে পারে। অনেক আলেম শেমার মাধ্যমে কবিতা আবৃতি করাকে অপছন্দ করেন। তাদের মতে এরূপ করার মাধ্যমে গান বা কবিতা তার নিজস্ব প্রকৃতি হারিয়ে ফেলে। ফিসক জাতীয় স্থানে কুরআন তিলাওয়াত, দরুদ শরীফ পাঠ ও মিলাদ পাঠ করাকে হারাম বলা হয়েছে। যদিও তা সম্মান প্রদর্শনের জন্য হয়ে থাকে। ফিসক হল এমন স্থান যেখানে গুনাহ সংগঠিত হবেই হবে। আর যদি তা আনন্দ দানের জন্য করা হয় তা হলে কুফর হিসেবে সাব্যস্ত হবে। দুররুল মারুফ নামক কিতাবে বলা হয়েছে, মিউজিক্যাল যন্ত্র দিয়ে পুরুষ কিংবা নারীর গান পরিবেশন করাকে হারাম বলা হয়েছে। শেমার মাধ্যমে করাকে মুবাহ বলা হয়েছে। যদিও তা স্বরকে পরিবর্তন করে।

৭২। আত্নহত্যা করা অর্থাৎ নিজে নিজেকে হত্যা করা। আর যে ব্যক্তি এই কাজটি করবে শাস্তি হিসেবে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। আর যদি সে চেষ্টা করার পর মৃত্যু না হয় তাহলে তাওবা করলে তার সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে [তবে নামাযের ক্ষেত্রে তা ক্বাযা আদায় করে নিতে হবে। আর যদি তা সংখ্যার বাহিরে হয় তাহলে মৃত্যু পর্যন্ত নামায ক্বাযা আদায় করবে। তার নিয়্যত যদি এরূপ থাকে তা হলে তার সকল ক্বাযা ক্ষমা করে দেয়া হবে। যেমন কোন অবিশ্বাসী বা নাস্তিক ব্যক্তি যদি আস্তিক কিংবা বিশ্বাসী হয়ে যায় তা হলে সে নাস্তিক থাকা কালীন সময়ে অবিশ্বাসের কারণে যত প্রকার গুনাহ সম্পাদন করেছে তার সকল গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। তার গুনাহ এ জন্যে ক্ষমা করা হয়েছে সে তার নিয়্যত পরিবর্তন করে বিশ্বাসী হয়ে পূর্বের অবস্থান থেকে দূরে সরে এসেছে। যা মুলত নতুন ইসলাম গ্রহণকারী মুসলমানের জন্য আল্লাহ্র পক্ষ থেকে করা হয়ে থাকে ॥]

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta