Hakikat Books
Türkçe

Bölüm 53 / 73

৫৪টি ফরয কাজ

একজন মুসলমান ঘরের বালক যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন তাকে মুসলমান বলা হয় ও একজন নন মুসলিম যখন কালিমায়ে তাওহীদ- লা ইলাহা ইট্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ পাঠ করার পাশাপাশি কি বুঝানো হয়েছে তা বিশ্বাস করলে তাকে মুসলমান হিসেবে অভিহিত করা হবে। মুসলমান হওয়ার পর তার সকল গুনাহ আল্লাহ্ তায়ালা স্বয়ং ক্ষমা করে দিবেন। যাই হোক, এই দুই ধরণের ব্যক্তি অন্যান্য মুসলমানদের মত ঈমানের ছয়টি মালিক বিষয় মুখস্ত করবে যার শুরুটা আমানতু দিয়ে। যখন তাদের সময় হবে এই সকল বিষয় তারা মুখস্ত করে তার উপর বিশ্বাস স্থাপন করবে। এবং বলবে আমি বিশ্বাস করি ইসলামে যাবতীয় সকল কিছুর আদেশ কিংবা নিষেধ একমাত্র আল্লাহ্ তায়ালা দেয়ার ক্ষমতা রাখেন। পরবর্তাঁতে তাদের যখন সময় বা অনুকুল পরিবেশ পাবে প্রথমে ইসলামের ফরয, নিদেশ ও হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করে নিবে। পরে ইসলামের নিষেধাজ্ঞাসহ তাদের ব্যবহারিক জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক আচরণ কেমন হবে সময় করে শিখে নিবে। কিন্তু তারা যদি এগুলোকে শিখতে অনীহা পোষণ করে কিংবা ইসলামের ফরয বা অন্যন্য বিধানগুলোর কোনটি অস্বীকার করে বা অবজ্ঞা করে তাহলে মুরতাদ বলে বিবেচিত হবে।

অন্যভাবে বলা যেতে পারে, যদি কেউ ইসলামের কোন বিধানকে অবজ্ঞা করে যেমন পর্দা করা ইসলামে ফরয যদি এটাকে সে অবজ্ঞা করে তা হলে সে মুরতাদ হয়ে যাবে যদিও সে কিনা তাওবা করে বা ইসলামের কোন হুকুম যেমন নামায পালন, রোযা রাখা, হজ্জ করা, যাকাত প্রদান করা ইত্যাদি পালন করে তবুও সে মুসলমান হিসেবে গণ্য হবে না। এমন কি লা ইলাহা ইল্লাল্লাহু বললেও মুসলমান হবে না। তাদেরকে অনুতপ্ত হয়ে কৃতকাজের জন্য তাওবা করতে হবে। কেননা তারা ইসলামের মতাদর্শকে অস্বীকার করে ছিল।

ইসলামী স্কলারগণ এমন ৫৪টি ফরয নির্ধারণ করেছেন, যাহা প্রত্যেক মুসলমান তার ব্যক্তিগত জীবনে বিশ্বাস ও পালন করার জন্য বলেছেন। যাহা নিন্মে উল্লেখ করা হলো- ১- মহান আল্লাহ্ তায়ালা এক ও অদ্বিতীয় এবং তাকে কখনো ভুলা যাবে না, ২- হালাল জিনিস খাওয়া ও পান করা, ৩- সব সময় পবিত্র অবস্থায় থাকা, 8- দৈনিক পাঁচ ওয়াক্ত নামায সময়মত আদায় করা, ৫- নামায আদায়ের আগে অপবিত্র থাকলে গোসল করে নেয়া, ৬- একথা বিশ্বাস করা যে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তায়ালা, ৭- পরিষ্কার ও হালাল উপার্জনের টাকায় খরিদ করা কাপড় পরিধান করা, ৮০০- সর্ববস্থায় আল্লাহর উপর ভরসা করা, ৯- সর্ববস্থায় সন্তুষ্ট থাকা, ১০- সর্ববস্থায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, ১১- তাকদীরের উপর বিশ্বাস রাখা, যাহা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, ১২- যে কোন অবস্থায় ধৈর্য ধারণ করা, আর এটা কারো বিরুদ্ধে কোন প্রতিরক্ষামুলক ব্যবস্থা নয়, ১৩- যাবতীয় গুনাহের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, (নিয়মিত ইস্তেগফার করা), ১৪- ইখলাসের সহিত যাবতীয় ইবাদত পালন করা, ১৫- মানুষের সাথে ভাল ব্যবহার করা এবং শয়তানকে নিজের শত্রু মনে করা, ১৬- কুরাআন শরীফকে নিজের একমাত্র দলীল হিসেবে উপস্থাপন করা, ১৭- সকলকে একদিন মত্যুবরণ করতে হবে, তা মনে প্রাণে বিশ্বাস করা ও তার জন্য প্রস্তুত থাকা, ১৮- আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাউকে ভালোবাসা ও তার জন্য কাউকে অপছন্দ করা, ১৯- মাতাপিতার প্রতি সর্বদা সদাচরণ করা, ২০- কাউকে ভাল কাজের প্রতি উৎসাহিত করা ও খারাপ কাজ থেকে নিরুৎসাহিত করা, ২১- আত্মীয়দের খোজ খবর নেয়া, ২২- কারো সাথে বিশ্বাস ঘাতকতা না করা, ২৩- সর্বদা আল্লাহকে ভয় করা ও যাবতীয় হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, ২৪- মহান আল্লাহ্ তায়ালা ও রাসূলের আনুগত্য করা, ২৫- হারাম কাজ থেকে বিরত থাকা ও ইবাদতের মাধ্যমে সময় আতিবাহিত করা, ২৬- উলুল আমরের আনুগত্য করা ও আইনের বিরুদ্ধে অবস্থান না নেয়া, ২৭- গভীর দৃষ্টিতে নিজের শরীরের দিকে পরমানন্দ করা, ২৮- মহান আল্লাহ্ তায়ালার অস্তিত্বের ব্যপারে গভীরভাবে ধ্যান ধারণা করা, ২৯- হারাম কাজ ও অশোভন কর্ম কাণ্ডের বিপক্ষে অবস্থানকারীকে সহায়তা করা, ৩০- দুনিয়াবী বিষয়ে ব্যস্ত কাউকে আখেরাত সম্পর্কে উপদেশ দেয়া, ৩১- কাউকে উপহাস না করা, ৩২- হারাম কোন বস্তুর দিকে না তাকানো, ৩৩- প্রতিশ্রুতি রক্ষা করা যদিও কোন প্রকার ক্ষতি হয়ে যায়, ৩৪- নিজের কণদ্বয়কে অশোভন বাক্যালাপ ও গান শুনা থেকে বাঁচিয়ে রাখা, ৩৫- ফরয ও হারাম সম্পর্কে জ্ঞান আহরণ করা, ৩৬- ওজনের ক্ষেত্রে ভারসম্যতা ও সততা ঠিক রাখা, ৩৭- নিরাশ বা হতাশ না হওয়া, ৩৮- গরীব মুসলমানদেরকে যাকাত প্রদান ও যাবতীয় কাজে সহযোগিতা করা, ৩৯- মহান আল্লাহ্ তায়ালার দয়া ও রহমতের বিষয়ে কাউকে আশা না দেয়া, যাতে করে সে নিয়মিত আমল করতে পারে, ৪০- নফসের ইচ্ছায় হারাম কাজে জড়িয়ে না পড়া, ৪১- আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় অভৃক্তকে খাওয়ানো, 8৪২- কাজের মাধ্যমে রিজিকের তালাশ করার চেষ্টা করা, ৪৩- সম্পদের জন্য যাকাত ও ফসলাদির জন্য উশর প্রদান করা, ৪৪- স্ত্রীর মাসিক চলা অবস্থায় শারীরিক সম্পর্কে না জড়ানো, 8৪৫- নফসকে যাবতীয় পাপ কাজ থেকে দূরে রাখা, 8৬- অহংকার ও দাস্তিকতা এড়িয়ে চলা, ৪৭- প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এতীমের ধন সম্পদের সুরক্ষা করা, ৪৮- যুবক ছেলেদের নিকটবর্তাঁ না হওয়া, ৪৯- সময়মত পাঁচ ওয়াক্ত নামায আদায় করা ও ক্বাযা যাতে না হয় সে দিকে খেয়াল রাখা, ৫০০- বল প্রয়োগ করে কারো সম্পত্তি দখল না করা, ৫১- মহান আল্লাহ্ তায়ালার সাথে কাউকে শরীক না করা, ৫২- পর্ণগ্রাফিকে এড়িয়ে চলা, ৫৩- মদ অথবা নেশা জাতীয় বস্তু থেকে নিজেকে, পরিবার ও সমাজকে বীঁচিয়ে রাখা, ৫৪- নিজে বা অন্য কারো সাথে মিথ্যা শপথ না করা, [পানি জাতীয় সকল মদ নাজাসাতের অন্তর্ভুক্ত। নাজাসাতের দুই প্রকারের মধ্যে এক প্রকার হল কাবা নাজাসাত যাহা ইন্দলেস ব্লেস নামক কিতাবের ষষ্টতম অধ্যায়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বাহরুর রায়েক ও ইবনে আবেদীন নামক কিতাবে বলা হয়েছে, যখন মাটি ও পানি মিশিত হয় তাদের দুইটির একটির উপাদান পরিষ্কার হয় তখন কাদাযুক্ত মাটি পরিষ্কার হয়ে যায়। আর এটাই শুদ্ধ মত। ইজতেহাদ করার মাধ্যমে এই ফতোয়াটিকে গ্রহণ করা হয়েছে। যদিও এখানে অনেক স্কলারস ভিন্নমত পোষণ করেছেন। তারা বলেছেন এটি দুর্বল ফতোয়া। ইবনে আবেদীন ও হাদীকা নামক কিতাবে বলা হয়েছে যে, এই দুর্বল ফতোয়াটিকে গ্রহণ করা যাবে যখন কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে। আবার এলকোহল জাতীয় পনি মাটির সাথে মিশিত হলে কিছুক্ষণ পরে তাও পরিষ্কার হয়ে যায়। আর এটি বলা হয়েছে শাফী মাযহাবের অন্যতম কিতাব আল মাফুয়াত গ্রন্থের হাশিয়ার মধ্যে। যা সুলাইমান বিন আব্দুল্লাহ সিরাজী কর্তৃক মোল্লা হালিল সিরাজীকে প্রেরণ করেছিলেন। তারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও এই জাতীয় পানি ব্যবহারের মাধ্যমে নামায আদায় করে না। তাত্ত্বিকভাবে এই জাতীয় পানি কঠিন পরিস্থিতিতে ব্যবহারের অনুমতি আছে। কিন্তু তা কখনো পান করা যাবে না কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও। এলকোহল জাতীয় পানীয় সর্বাবস্থায় নাপাক। এ জাতীয় পানি যদি অন্য কোন বস্তুর সাথে মিশিত হয় তা হলে সন্তুষ্ট অর্জনের জন্য নয় বরং জরুরী অবস্থা থেকে মুক্তির জন্য ব্যবহার অবস্থায় পান করা হারাম।]

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta