Hakikat Books
Türkçe

Bölüm 60 / 73

বিবাহ

বিবাহের উপকারিতাঃ প্রথমত, এটা তোমার ঈমানকে রক্ষা করবে। তুমি সুন্দর আচরণের অধিকারী হবে। তোমার রুজি রোজগারে বরকত আসবে। বিবাহ করা সুন্নত অর্থাৎ তার মাধ্যমে রাসূলের একটি সুন্নত পালিত হল। আমাদের রাসুল ইরশাদ করেন, ”বিবাহ করো অধিক পরিমান সন্তান জন্ম দাও। এটা এই জন্যে যে কিয়ামতের দিন আমি সকল উম্মতের মধ্য থেকে নিজের উম্মত বেশী হওয়ার গর্ব-করব”। স্বামী এবং স্ত্রী উভয়ই তাদের একে অপরের অধিকার আদায়ে সচেষ্ট থাকবে। কোন ব্যক্তি বিয়ে করতে চাইলে তাকে অবশ্যই ভাল করে মেয়ে দেখে নিতে হবে। অর্থাৎ মেয়ে সালিহা (মুমিনা) কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। মুহরিম বা কোরআনে বর্ণিত পনেরজন নারী ব্যতীত অন্য সকল মেয়েকে বিবাহ করতে পারবে। কোন মেয়ে যদি বিবাহের জন্য সকল শর্তাবলী পরিপূর্ণ' করতে পারে তাহলে তাকে যে কেউ চাইলে বিবাহ করতে পারবে। ফতওয়ায়ে ফায়জিয়ার মতে, যেনার মাধ্যমে গর্ভ ধারণকৃত নারীর সাথে বিবাহ দেয়া বৈধ। আর যদি যেনাকারী অন্য কোন ব্যক্তি হয় তাহলে সন্তান জন্ম নেয়ার আগে তার সাথে শারীরিক সম্পর্কে জোড়ান বৈধ নয়। কোন নারীকে তার রূপ বা সম্পত্তি দেখে বিবাহ করো না। অন্যথায় তুমি ঘৃণিত পাত্রে পরিণত হবে। আমাদের রাসূল ইরশাদ করেন, ”যদি কোন ব্যক্তি কোন নারীকে তার সম্পদ ও রূপের জন্য বিবাহ করল তাহলে তাকে এ মহিলার সম্পদ ও রূপ থেকে বঞ্চিত করা হবে”। কোন ব্যক্তি কোন নারীকে তার খোদাভীরুতা ও সুন্দর আখলাকের জন্য বিয়ে করলে আল্লাহ্ তায়ালা তার সম্পদ ও রূপ বাড়িয়ে দিবেন। স্ত্রীরা সাধারণত চারটি বিষয়ে স্বামীদের চেয়ে নিন্মগামী হওয়া বাঞ্ছনীয়। স্ত্রীর বয়স, শারীরিক উচ্চতা, আত্মীয়তা ও পারিবারিক সম্পর্কের দিকে নিন্মগামী হওয়া ভাল। অনুরূপভাবে স্বামীদেরকেও চারটি বিষয়ে স্ত্রীদের চেয়ে নিন্মগামী হওয়া বাঞ্ছনীয়। স্ত্রীদের অবশ্যই সুন্দর ও আদবের অনুসারী হতে হবে, সুন্দর আচরণ, তাকে অবশ্যই হারাম সন্দেহমূলক কাজ পরিত্যাগ এবং তার মাথা, মাথার চুল, বাহু ও পা ইত্যাদি বেগানা কোন পুরুষকে দেখাতে পারবে না। যুবতী কোন মেয়েকে বয়স্ক লোকের সাথে বিবাহ দেয়া কোনভাবে বৈধ হবে না। এটা ফাসাদ বা ফিতনার কারণ হতে পারে।

বিবাহের অনুষ্ঠান হওয়ার আগে বর ও কনে পক্ষের অবিভাকদেরকে তাদের উভয়ের সম্পর্কে ভাল করে তদন্ত বা জেনে নেওয়া উচিৎ, এতে করে সুন্নত পালনের পাশাপাশি যাতে করে তাদের দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হয়। স্কলারদের মতে এখানে তিনটি উপকার রয়েছে। প্রথমত, দাম্পত্য জীবনে তাদের ভালবাসা আরও বৃদ্দি পাবে। দ্বিতীয়ত, তাদের রিজিকের বরকত হবে ও এই কাজটির মাধ্যমে তারা রাসুল এর একটি সুন্নত পালন করতে পারল। সরকার বা এ দেশের কোন শহরের বৈবাহিক আইনকে সামনে রেখে বিবাহ সম্পন্ন করা আবশ্যক। সরকারী আইন না মেনে বিবাহ দেয়া বা করা কোনভাবে বৈধ হবে না এমনকি সুন্নত ও পালন হবে না। এভাবে বিয়ে করলে বা দিলে অপরাধী হিসেবে বিবেচিত হবে যার জন্য শাস্তি অবধারিত। সরকারী আইন ও সুন্নতকে সামনে রেখে বিবাহ সম্পন্ন হওয়ার পর ছেলের পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশী সকলের উচিৎ কনের পরিবারকে উন্নত মানের উপহার প্রদান করা। এটা এজন্যে যে, তাদের উভয়ের মাঝে ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। স্ত্রী নিজেকে তার স্বামীর সামনে সুন্দর করে সুশোভিত করে উপস্থাপন করা বৈধ। এর দ্বারা অধিক সাওয়াব অর্জিত হয়। বিবাহের দিন সন্ধায় ভোজ করানো সুন্নত। অর্থাৎ রাতের নামাজের পর রাতের খাবার গ্রহণ করা উচিৎ। রাতের নামাযের পর বর নববধূর ঘরে প্রবেশ করবে। নফল বা শুকরিয়ার নামায আদায় করে তারা তাদের কাজে অদৃশ্য হয়ে যাবে। সুন্নত হিসেবে বিয়ের প্রথম দিন রাতে স্বামী তার নববধূ স্ত্রীর পা ধুয়ে দিবে এবং ধোয়াকৃত পানি পুরো বাড়িতে ছিটিয়ে দিবে। তারপর দুই রাকআত নামায আদায় করে নিবে। বলা হয়েছে যে, এ দিন আল্লাহ্ তায়ালা নামায আদায় করা বরের সকল দোয়া কবুল করবেন। মানুষ বরকে দেখার সাথে সাথে এ বলে স্মরণ করিয়ে দিবে যে, ”বারাকাল্লাহু ওয়া বারাকাল্লাহু আলায়হি ওয়া জামায়া বায়নাকুমা বিলখায়রি”।

অর্থাৎ আল্লাহ্ তায়ালা তোমার ও তোমার স্ত্রীকে বরকত ও কল্যাণ কামনা করুক, সারা জীবন তোমাদেরকে কল্যাণের সহিত একসাথে রাখুক। অনেক মানুষ নব বিবাহিত দম্পতিকে এই বলে সম্বোধন করে শুভ কামনা ভাল হোক তোমাদের নতুন জীবন অথবা সুখী হোক তোমাদের সুখী সংসার। এটা মুলতঃ অপ্রয়োজনীয়মূলক বাক্য বা অজ্ঞতার পরিচয়। বরং নামায পড়ে তাদের জন্য দোয়া করা উচিৎ। বরের উচিৎ হবে প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা গ্রহণ করা ও পরিবার বা স্ত্রীকে শিক্ষা দেয়া। এটা এজন্য নয়, যে তুমি কোন দিন তাদের দ্বারা জিজ্ঞাসিত হবে বরং এটি শিক্ষা করা ফরয। অর্থাৎ ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করা প্রত্যেক ব্যক্তির উপর ফরয। কোনটি হালাল, কোনটি হারাম ও কোনটি ফরয এগুলো জানতে হবে ও তাদেরকে শিক্ষা দিতে হবে। এবং এটি সুন্নত যে, সুন্নতকে জানার পাশাপাশি পরিবারের সবাইকে তা জানানোর নামও সুন্নত। এটা কোনভাবে বৈধ নয় ঘযে স্ত্রীকে বাহিরে এমন জায়গায় পাঠানো যা ইসলাম কখনো সমর্থন করে না। স্বামীর জন্য স্ত্রীকে শরীয়তের আলোকে ভাল করে পোশাক পরিধান না করে বাহিরে নেয়া কোনভাবে বৈধ নয়। আমাদের রাসূল ইরশাদ করেন যে, ”যদি কোন নারী সুগন্ধি ব্যবহার করে নামায আদায় করার জন্য মাসজিদে আসে তাহলে তার নামায কবুল করা হবে না যতক্ষণ পর্যন্ত না এ নারী বাড়িতে গিয়ে ভাল করে গোসল না করে। এঁ গোসল হতে হবে এমন অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য যেভাবে গোসল করা”। অর্থাৎ এটা কোনভাবে বৈধ হবে না যে, সুগন্ধি ব্যবহার করে বাহিরে গিয়ে নামায আদায় করা। বরং এর মাধ্যমে গুনাহ অর্জিত হবে। তাই এসকল কাজ থেকে আমাদের স্ত্রীদেরকে দূরে রাখতে হবে। আমাদের উচিৎ হবে নিজেদের মাঝে তুলনা করে একটি সহনীয় পন্থা আবিষ্কার করা যাতে করে সে তা বুঝতে পারে যে এটা অন্যায় কাজ যা ইসলামী শরীয়ত কখনো অনুমতি দিবে না।

রাসুল ইরশাদ করেন, ”জান্নাতের অধিকাংশ মানুষ হবে গরীব বা মিসকিন যারা দুনিয়ার জীবনে গরীব ছিল, আর জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হবে নারী”। এটা শুনে মা আয়েশা (রাঃ) রাসূল এর কাছে জানতে চাইলেন, জাহান্নামে অধিকাংশ বাসিন্দা নারী হওয়ার কারণ সম্পর্কে। রাসুল এর ব্যখ্যায় বলেন, ”তারা কোন বিপদে পড়া লোকের সাহায্যে এগিয়ে আসে না। যখন কোন ব্যক্তি তাদেরকে সর্বদা সাহায্য করে কিন্তু তার বিনিময়ে তারা তার সাথে খারাপ ব্যবহার করে আর বলে এসবতো আমাদের জন্য অর্থাৎ সাহায্য ও অধিকার পাওয়ার যোগ্যতা শুধু আমাদেরই। এমনকি তারা তাদের এ সাহায্যের কথা ভুলে যায় ও তাদের সাথে খারাপ ব্যবহার করে। তারা শুধুমাত্র সাজগোজ ও অলঙ্কার নিয়ে ব্যস্ত থাকে ও তাদের অধিকংশ সময় গল্প করে কাটায়”। উপরোক্ত খারাপ কাজগুলো পুরুষ কিংবা নারী দ্বারা সম্পাদিত হলে সকলেই জাহান্নামি হবে।

হজরত আলী (রাঃ) হতে বর্ণিত, একদিন একজন নারী রাসুলে পাক এর নিকট আসলেন এবং বললেন ইয়া রাসুলাল্লাহ, আমি একজন মানুষকে বিবাহ করতে চাই এতে আপনার অভিমত জানতে চাচ্ছি। দয়ার রাসূল বললেন, ”একজন স্বামীর তার স্ত্রীর উপর অনেক অধিকার আছে তুমি কি তা পালন করতে পারবে”? মহিলাটি বলল স্বামীর অধিকারসমূহ কি কি ইয়া রাসূলাল্লাহ? ”যদি তুমি তাকে কষ্ট বা আঘাত দাও তাহলে তুমি আল্লাহর বিপক্ষে অবস্থান করলেও তোমার নামায কবুল হবে না”, বললেন আল্লাহ র রাসুল। মহিলা জানতে চাইল আর কোন অধিকার আছে? রাসুল বললেন, ”যদি কোন নারী তার স্বামীর অনুমতি ব্যতীত বাড়ির বাহিরে গেল তাহলে তার প্রত্যেক কদমে কদমে গুনাহ লিখা হবে”। মহিলা বলল আর কোন অধিকার? রাসূল বললেন, ”কোন নারী যদি তার স্বামীকে কথার মাধ্যমে আঘাত করে তাহলে কিয়ামতের দিন ফেরেশতারা তার কণ্ঠনালীকে কাধ থেকে বিচ্ছিন্ন করে বাহিরে নিয়ে আসবে”। মহিলা জানতে চাইল আর কোন অধিকার? রাসুল বলল, ”কোন মহিলার কাছে সম্পত্তি থাকার পরেও সে তার স্বামীর প্রয়োজনে ব্যয় করেন নি তাহলে এঁ মহিলা কিয়ামতের দিন কাল চেহারায় আগমন করবে”। মহিলাটি আবার জানতে চাইল আর কোন অধিকার? রাসুল তার উত্তরে বললেন, ”যদি কোন নারী তার স্বামীর সম্পদ থেকে কিছু অংশ ছিঁচকে চুরি করে কাউকে দিয়ে দিল, আল্লাহ্ তায়ালা তার এ জাকাত বা দান কবুল করবেন না। যতক্ষণ পর্যন্ত না তার স্বামীর কাছে ক্ষমা না চায় ও স্বামী ক্ষমা না করে”। মহিলাটি জানতে চাইল আর কোন অধিকার? রাসুল বললেন, ”যদি কোন নারী তার স্বামীর নামে শপথ করে যে সে তার আনুগত্য করবে না, কিয়ামতের দিন ফেরেশতারা তার জিহবাকে জাহান্নামের গর্তের সাথে ঝুলিয়ে রাখবে। কোন মহিলা স্বামীর বাড়ির বাহিরে গিয়ে কোন বারে মহিলার নৃত্য উপভোগ করে গান শুনে তাহলে তার শিশু থেকে এপর্যন্ত অর্জিত সকল সওয়াব বাতিল হয়ে যাবে। আর এ সকল পোশাক যেগুলো সে পরিধান করেছিল সেগুলো আজ তার বিরুদ্দে সাক্ষী দেবে এবং বলবে সে আমাদেরকে এঁ সকল পবিত্র দিনে অথবা তার স্বামীর সাথে থাকা কালীন সময়ে পরিধান করে নি বরং এঁ সময়ে পরিধান করেছিল যে সময় সে হারাম জায়গাগুলোতে অবস্থান করত। অর্থাৎ খারাপ জায়গায় অবস্থান করত। অতঃপর মহান আল্লাহ্ তায়ালা ঘোষণা করবেন যে, আমি এই সমস্ত নারীদেরকে হাজার বছর যাবত আগুনে দাহন করব”। এই সকল বিষয়ে শুনে এ নারী রাসুলকে বলল, যতক্ষণ পযন্ত না আমি এই সকল কাজ করতে পারব না ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করবো না।

এমন সময় রাসুল তার উপরোক্ত বাক্যসমূহের ব্যখ্যা দিলেন এভাবে, ”হে খাতুন, এখন আমাকে একজন পুরুষের সাথে বিবাহ করার উপকারিতা বলার সুযোগ দাও। শুনো, কোন স্ত্রীর স্বামী তাকে একথা বলে আল্লাহ্ তোমার উপর খুশি হোক। তাহলে তার এবাক্য দ্বারা স্ত্রীর ষাট বছর ইবাদত করার সওয়াব পাবে স্ত্রী তার স্বামীকে এক গ্লাস পানি পান করানো এক বছর রোযা রাখার চেয়ে অধিক ফজিলতের। শারীরিক সম্পর্ক সম্পাদনের পর স্ত্রীর গোসল করলে একটি কোরবান পালন করার মত সওয়াব অর্জন তার নামে দেয়া হবে। যদি কোন মহিলা তার স্বামীর সাথে হটকারিতা না করে ফেরেশতারা তার জন্য তাসবিহ পাঠ করে স্ত্রী যদি স্বামীর সাথে কৌতুক বা মজা করে তাহলে ষাটটি দাস মু ক্ত করার মত গুণের অধিকারী হবে। যদি কোন নারী তার স্বামীর দুঃখের দিনে সম্পদ অর্জন করে বা রিজিকের ব্যবস্থা করে ও পাঁচ ওয়াক্ত নামায সঠিকভাবে আদায় করে এবং রমযান মাসের রোযা রাখে তাহলে এটা তার জন্য হাজার বার কাবা ঘর তাওয়াফের চাইতেও অধিক সাওয়াবের মালিক হবে”।

হযরত ফাতিমা (রা) রাসুল এর কাছে জানতে চাইলেন যে, যদি কোন মহিলা তার স্বামীকে আঘাত করে তাহলে তার কি হবে? তখন তার পিতা রাসুল বললেন, ”যদি কোন নারী তার স্বামীকে আনুগত্য করার অস্বীকার করে তাহলে আল্লাহ্ তায়ালা তার বিরুদ্ধে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত না তার স্বামীর কাছে ক্ষমা না চায় ও তার স্বামী তাকে ক্ষমা না করে। আর সে যদি শারীরিক সম্পর্ক করতে অস্বীকার করে তাহলে তার সকল সওয়াব বাতিল হয়ে যাবে। স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করে তাহলে স্ত্রী আল্লাহ্ তায়ালার ক্রোধের বস্তুতে পরিণত হবেন। অথবা স্ত্রী যদি স্বামীকে একথা বলে যে তুমি আমাকে ব্যবহার করার কোন অধিকার নাই তাহলে আল্লাহ্ তায়ালার দয়া তার উপর হারাম হয়ে যাবে। যদি কোন স্বামী তার স্ত্রীকে শরীয়ত সম্মত পোশাক না পরে বাহিরে যাওয়ার অনুমতি প্রদান করে তাহলে এ স্বামী র নামে হাজারের চেয়েও অধিক গুনাহ লিখা হবে কেননা সে হারাম কাজ করার উৎসাহিত করেছে”। এর থেকে বুঝা যায় যে একজন মহিলা তার স্বামীর অনুমতি ব্যতীত বাহিরে যাওয়ার শাস্তির পরিমান। রাসুল ইরশাদ করেন, ”হে ফাতিমা, যদি আল্লাহ্ তায়ালা তার বান্দাহ বা মানবজাতিকে অন্য কোন বিষয় থেকে আল্লাহ্কে ব্যতীত সিজদা করার আদেশ দেন, তাহলে আমি মহিলাদেরকে অন্য কোন বিষয়ের পূর্বে তাদের স্বামীদেরকে সিজদা করার আদেশ করতাম”। হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, একদা আমি আমার নিজের ভালোর জন্য রাসূলকে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, ”হে আয়েশা, আমি তোমার ভাল হওয়ার জন্য তোমাকে যেমন উপদেশ দিচ্ছি ঠিক তেমনি তুমি আমার উম্মতের ভালোর জন্য উপদেশ বা কাজ করে যাবে। যখন মানব জাতিকে কিয়ামতের দিন বিচারের মুখোমুখি করা হবে তখন তাদেরকে প্রথম প্রশ্ন করা হবে ঈমান সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন করা হবে পবিত্রতা ও নামায সম্পর্কে। তৃতীয় প্রশ্ন করা হবে মহিলাদেরকে তাদের স্বামীর আনুগত্যের বিষয়ে। যদি কোন ব্যক্তি তার স্ত্রীর বিষয়ে সন্তোষ প্রকাশ করে আল্লাহ তায়ালা তাকে হযরত আইয়ুব (আঃ) কতৃক অর্জিত সওয়াবের পরিমান সমান সওয়াব দ্বারা পুরস্কৃত করবেন। আর যদি কোন নারী তার স্বামীর খারাপ আচরণ করা সত্তেও ধৈর্য ধারণ করে আল্লাহ্ তায়ালা তার মর্যাদা আয়েশা সিদ্দিকা রাঃ) এর মত বাড়িয়ে দিবেন”। রাসুল ইরশাদ করেন যে, যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে আঘাত করে তাহলে কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে অবস্থান করব”। তিনটি কারণে স্বামী তার স্ত্রীকে হাতের তালু দ্বারা মৃদু আঘাত করতে পারবে অন্যথায় নয়। নামায বা গোসল আদায় না করা, স্বামীর আহবানে মিলিত হতে অস্বীকার করা ও স্বামীর অনুমতি ব্যতীত তার বাড়ির বাহিরে যাওয়া। কোন ভাবেই স্ত্রীকে লাঠি কিংবা অন্য কোন ভারী বস্তু দিয়ে আঘাত করার অনুমতি নেই। অথবা তাকে লাথি মারা অথবা হাতের মধ্যে ভারী কোন কিছু লাগিয়ে আঘাত করা যাবে না। এমনকি স্ত্রীর শরীর কিংবা মাথায় কোনভাবে আঘাত করা বৈধ নয়। উপরোক্ত তিনটি কারণ ব্যতীত অন্য কোন কারণে স্ত্রীকে আঘাত করার অনুমতি নেই। প্রথমে তার ভুলের জন্য তাকে সংশোধন বা সময় দেয়া। এরপরেও যদি না শুনে তাহলে তাকে শাস্তি স্বরূপ বিছানা আলাদা করে দেয়া যাতে করে পূর্বের স্থানে ফিরে আসে ও যাবতীয় দায় দায়িত্ব তখন স্ত্রী নিজেরটা নিজে বহন করবে। ইসলামের শরীয়তে এভাবে বলা আছে যে, যদি কোন স্ত্রী তার স্বামীর সাথে খারাপ আচরণ করে তাহলে স্বামী নিজেকে এর জন্যে দায়ী করতে হবে। নিজে নিজেকে বলতে হবে আমি যদি ভাল হতাম বা ভাল আচরণ করতাম তাহলে সে আমার সাথে এরূপ ব্যবহার করতো না। যদি কোন ব্যক্তির স্ত্রী সালিহা বা মুমিনা হয় তাহলে এ ব্যক্তির জন্য দ্বিতীয় স্ত্রী গ্রহন বৈধ হবে না। কোন ব্যক্তি তার পরিবারে প্রথম স্ত্রীর সাথে ন্যায় বিচার পাওয়ার উদ্দেশ্যে দ্বিতীয় বিবাহ করলে তা বৈধ হবে না। যদি সে মনে করে যে, তাদের মাঝে ন্যায় বিচার করতে পারবে তাহলে সে দ্বিতীয় বিবাহ করতে পারবে। অধিকন্ত এটি স্বামীর বুদ্বিমত্তার বিষয় এ কাজটি সম্পাদন না করা। স্ত্রী কোন কাজে বাহিরে যেতে চাইলে তার জন্য তা বৈধ, তবে সে তার শরীর ও মাথাকে ভাল করে কাপড় দিয়ে পরিধান করে নিতে হবে। অর্থাৎ শরীয়তের আলোকে বাহিরে যেতে পারবে। সুগন্ধি ও অলঙ্কার ব্যবহার করে নারীর বাহিরে যাওয়াটা ইসলামে হারাম। দুনিয়ার সবচেয়ে উন্নত ও মূল্যবান বস্তুর মধ্যে একজন নেক্কার নারী হল তার স্বামীর জন্য উত্তম সম্পদ। রিয়াদুন নাসিকিনের মতে, কোন মুসলিম ব্যক্তি তার স্ত্রী সাথে নম্র ও আবেগ দিয়ে কথা বলে তাহলে তাকে নফল ইবাদতের সমান সওয়াব দেয়া হবে। সুরা নিসার অষ্টমতম আয়াতের মর্মার্থ হচ্ছে, *্ত্রীর সাথে নম্র ও ভদ্র ভাষায় কথা বা আচরণ করতে”। হাদিসে এসেছে, ”হে আবু বকর, যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে হাসি মুখে ও নম্রভাবে কথা বলল তাহলে তাকে একটি দাস মুক্ত করার অধিক সওয়াব প্রদান করা হবে। এবং আল্লাহ্ তায়ালা এঁ নারীর প্রতি দয়া করবেন না যে কিনা একজন ফাসিক ব্যক্তিকে বিয়ে করল। এবং যে ব্যক্তি আমার সাফায়াত পাওয়ার আশা করে কিন্তু সে তার স্ত্রীকে তা প্রদান করে না সে ব্যক্তি ফাসিক। এবং এ ব্যক্তি সবচেয়ে ভাল যে কিনা মানুষের নিকট ভাল। এ ব্যক্তি সবচেয়ে খারাপ যে কিনা মানুষের নিকট খারাপ। কোন মুসলমানকে আঘাত করার অর্থ হল কাবা শরীফকে সাত বার ধবংস করার চেয়েও অধিক খারাপ কাজ”। দুররুল মুখতার গ্রন্থে বলা হয়েছে যে, কোন মুসলিম ব্যক্তি কোন নারীর সাথে সহিহ পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তাদের বিবাহ সম্পন্ন হয়ে যাবে। স্বামীর উপর তার স্ত্রীর জন্য নাফাকা বা ব্যয় করা ফরয। নাফাকা বলতে খাবার, পোশাকসহ যাবতীয় বিষয়কে বুঝায়, যাহা স্বামীকে তার স্ত্রীর জন্য ব্যয় করতে হবে। তারা যে বাড়িতে বসবাস করবে তা স্বামীকে ব্যবস্থা করতে হবে। স্ত্রী তার স্বামীর কাছে তার আত্মীয়দেরকে এ বাড়িতে আসার জন্য বলতে পারবে, অনুরূপভাবে স্বামীও তার স্ত্রীকে তার আত্মীয় স্বজন এ বাড়িতে আসার জন্য তার স্ত্রীকে বলে নিতে পারবে। অর্থাৎ তাদের উভয়ের অধিকার রক্ষার ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করতে হবে। বাড়িটি এমন হতে হবে যেখানে একজন নব মুসলিম দম্পত্তি ভালভাবে জীবন যাপন করতে পারে। যেখান থেকে মুয়াজ্জিনের আজান ভাল করে শুনা যায়। স্বামী তার স্ত্রীকে সপ্তাহে একদিন তার পরিবারের সাথে দেখা করার জন্য বাধা প্রদান করতে পারবে না। এতে তার কোন অধিকার নাই। অনুরুভাবে স্ত্রীর পরিবারেরও সপ্তাহে একদিন তাদের মেয়েকে দেখার অধিকার আছে। যদি তার মাতা পিতার কেউ একজন অসুস্থ হলে স্বামীর আপত্তি থাকা সত্তেও তার মাতা পিতার সেবা করতে পারবে, যতক্ষণ পর্যন্ত তারা সুস্থ না হয়। স্ত্রীর মুহরিম আত্মীয় স্বজনদেরকে তাকে দেখতে আসার বা সে তাদেরকে দেখতে যাওয়ার ক্ষেত্রে স্বামীর বাধা দেওয়ার কোন অধিকার নেই। যদি স্বামী তার স্ত্রীকে বাহিরে কোন খারাপ জায়গায় পাঠায় তাহলে উভয়েই গুনাহগার হবে। স্বামী তার স্ত্রীকে সকল প্রকার কাজ থেকে রক্ষা করবে। যেমন বাড়িতে কিংবা বাহিরের কারো জন্য কাজ করা, কোন কিছু পরিশোধ করা। নারীর উচিত বাড়ির যাবতীয় কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকা, তার অলসভাবে বসে থাকা উচিত হবে না। স্বামী তার স্ত্রীকে এমন সব স্থানে গমনের অনুমতি দেয়া উচিত হবে না যেখানে গেলে তার পর্দার সমস্যা হতে পারে। যেমন, বীচে ও যেখানে নারী- পুরুষ একসাথে খেলা উপভোগ করে। বাড়িতে এমন কোন টেলিভিশন সেট রাখা উচিত হবে না যার দ্বারা এ সকল প্রোগ্রামগুলো দেখা যাবে। স্ত্রীর ক্ষেত্রে নতুন কাপড় বা অলঙ্কার ব্যবহার করে বাহিরে যাওয়ার অনুমতি নেই। সে এঁ সকল স্থনে যেতে পারবে যেখানে কোন হারাম কাজ সম্পাদন হয় না, এমনকি তারা যদিও তার মুহরিম আত্মীয় না হয়। মুহরিম আত্মীয় হওয়ার পরও নারী -পুরুষ সকলকে পৃথক পৃথক রুমে অবস্থান করতে হবে। একজন নারীর আঠারো জন মুহরিম আত্মীয় থাকে তারা হলেন তার বাবা, দাদা, পুত্র, নাতী, তার আপন ভাই, তার ভাই অথবা বোনের পুত্র আরো অনেকে। এই সকল ব্যক্তিরা তার মুহরিম আত্মীয় যারা দুধ পানের মাধ্যমে তার সাথে সম্পর্কিত হয়েছে। এমন চারজন ব্যক্তি আছে যারা বিবাহের মাধ্যমে তার সাথে মুহরিম আত্মীয় হয়েছে। তার শ্বশুর, তার পিতা, জামাতা, সৎপিতা, সৎ ছেলে। একজন ব্যক্তির ছেলের কন্যা জামাতা ও একজন মায়ের কন্যার জামাতা তাদের মুহরিম ব্যক্তি, তাদের সাথে বিবাহ করা হারাম। মুহরিম আত্মীয় বলতে এমন সব আত্মীয় যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। অর্থাৎ যাকে বিবাহ করা যাবে না। যেমন, একজন ব্যক্তির জন্য তার বোন তার জন্য মুহরিম। প্রত্যেক ব্যক্তি তার সন্তানদেরকে বিবাহ করা হারাম। কিন্তু একজন ব্যক্তির ভাইয়ের স্ত্রী কিংবা তার পৈতৃক বা মাতৃ পক্ষের খালাতো বা মামাতো বোন যে কেউ হোক না কেন তাদের সাথে বিবাহ করেত পারবে। তারা হারাম নয়। তারা পরস্পরকে বিবাহ করতে পারবে। তোমার খালাতো বোন কিংবা তার স্বামী তোমার জন্য হারাম নয়। তোমার স্বামী কিংবা স্ত্রীর সহোদররা তোমার জন্য মুহরিম নয়। সেই নারীর বোন অথবা খালার স্বামী অথবা তার স্বামীর ভাই তার নিকট নন মুহরিম। যাহা নিয়ামত ইসলাম নামক কিতাবে হজ্জের অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে এই সকল পুরুষের সাথে কোন স্ত্রীর কোন প্রকার পর্দা ব্যতীত দেখা বা সাক্ষাৎ করা বৈধ নয়। এমন কি পর্দার সহিত কোন নির্জন রুমে দেখা বা গল্প করা বৈধ নয়। অথবা তাদের সাথে কোন দীর্ঘ ভ্রমনে বাহির হওয়া। যদিও একজন নারীর পৈত্রিক কিংবা মাতৃক দিক থেকে সে তার জামাতা হয় তাহলেও তার সাথে বের হওয়া বৈধ হবে না। একজন নারী তার মুহরিম আত্মীয় কারো সাথে বিয়ে করতে পারবে না। তবে সে তাদের সাথে পদ্দা করা ব্যতীত বসতে পারবে যা কিনা সে মুহরিম নয় এমন আত্মীয়দের সাথে কোন ভাবে বসতে পারবে না। এমনকি সে তাদের যে কোন একজনের সাথে গোপন কোন রুমে বসতে পারবে ও দীর্ঘ কোন ভ্রমনে বের হতে পারবে। মুহরিম নয় এমন কোন আত্মীয় তাদের বাড়িতে আসলে সে তার স্বামীর উপস্থিতিতে তাকে স্বাগতম জানাতে পারবে এমনকি সে পর্দার সহিত তার সাথে কথাও বলতে পারবে এবং চা, কফি ও খাবার পরিবেশন করেতে পারবে। কিন্তু সে ওখানে বসতে পারবে না। মুসলিমদেরকে তাদের সমাজের প্রথা থেকে বের হয়ে ইসলাম কি বলে সে অনুযায়ী জীবন পরিচালনা করা আবশ্যক। প্রত্যেক মুসলিমের উচিত তার স্ত্রীকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা ও ইসলামের মাযহাবের যথাযথ অনুসরণ করানো। যদি সে ভাল করে শিক্ষা না করে তাহলে তার জন্য কোন শিক্ষিত মহিলার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করা। যাতে করে একজন মুমিন বা পরহেজগার নারী হিসেবে আবির্ভূত হয়। যদি সে ইসলামী শিক্ষায় শিক্ষিত কোন নারী না পায় তাহলে তারা দুইজন এক সাথে ইসলামের প্রাথমিক বইগুলো থেকে ইসলামের মধ্যে ঈমান, হালাল, হারাম, ফরজ ইত্যাদি বিষয়ে জ্ঞান আহরণ করবে। এ সকল বই থেকে যা আহলে সুন্নত কর্তৃক অনুমদিত। কোন মাযহাবের অনুকরণ করা ব্যতীত কোন বই কিংবা তাফসীর তাদের বাড়িতে স্থান দেয়া ও তা পড়ে আমল করা কোনভাবে উচিত হবে না। ইসলাম কিংবা মুসলামদের জন্য ক্ষতির আশঙ্কা হতে পারে এমন কোন বস্তু যেমন রেডিও বা টেলিভিশন তার বাড়িতে আনা বৈধ হবে না। যা শয়তানের কাজ ছাড়া অন্য কিছু নয়। এগুলো ইসলামের মালিক ইবাদাতসমুহ, ঈমান, আধ্যাত্মিকতা, সন্তান ও স্ত্রীর আচরণের মধ্যে বাধা সৃষ্টি করবে, যা কোনভাবে গ্রহণযোগ্য নয়। স্ত্রী ও কন্যাদেরকে বাড়ির কাজে ব্যস্ত থাকতে হবে। তাদের উচিত হবে না কল-কারখানা, ব্যংক, কোম্পানি কিংবা সামাজিকমূলক কোন কাজে চাকুরী করা। স্ত্রী কিংবা কন্যাদের তাদের বাবার বা স্বামীর চাকুরী অথবা ব্যবসায় সহযোগিতা করা। এই সব কাজ হচ্ছে পুরুষদের জন্য। মহিলাদের যাবতীয় আসবাব পত্র, পোশাক পরিচ্ছেদ ইত্যাদি তাদের অবিভাবকরা ক্রয় করে বাড়িতে নিয়ে আসবেন। এটা তাদের দায়িত্ব। আর যদি মহিলা তা করতে বাধ্য হয় তাহলে তার ঈমান, মালিক ইবাদাতসমুহ ও তার স্বাস্থ দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এইরূপ করলে তাদের দুনিয়া সম্পূর্ণভাবে ছারখার হয়ে যাবে। পরে তারা অনুশোচনা করলেও কোন উপকারে আসবে না। এমনকি এটি তাদেরকে তাদের পাপ ও দুশ্চিন্তা থেকে মুক্ত দিতে পারবে না। কোন ব্যক্তি ইসলামের আলোকে বসবাস করতে চায় তাহলে সে দুনিয়া ও আখিরাতে কামিয়াব হবে। আমাদের উচিত ইসলামের বইয়ের সাথে নিজেদেরকে মানিয়ে নেয়া অর্থাৎ ইসলামের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করার মাধ্যমে ধর্ম পালন করা। আমাদের নিজেদেরকে শয়তানের শয়তানি থেকে নিজেদেরকে বাচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করা অর্থাৎ শয়তান বা মুনাফিকের ফার্দে নিজেকে না জড়ানো। আমাদের নিজেদেরকে হারাম থেকে বাচাঁর পাশাপাশি আমাদের সন্তান ও কন্যাদেরকেও রক্ষা করতে হবে। তাদেরকে ইসলাম শিক্ষার জন্য ইসলামী বিদ্যালয়গুলোতে পাঠানো উচিৎ নারীকে পুরুষের পাশাপাশি দোকান, কলকারখানায় কিংবা ব্যংকে কাজ করার কোন দরকার নাই। যদি তার স্বামী না থাকে অথবা স্বামী কাজ করতে পারে না সেক্ষেত্রে তার মুহরিম ব্যক্তি তার সংসারের যাবতীয় কাজ করে দিবে। আর যদি তার আত্মীয়রা অসহায় হয় সেক্ষেত্রে এ দেশের সরকার তাদের জন্য ভাতার ব্যবস্থা করবে। আল্লাহ্ তায়ালা এ মহিলার সকল প্রয়োজন নিষ্পত্তি করে দিবেন। সে তার বসবাস করার বোঝা তার স্বামীর উপর দিয়ে দিবেন। যদিও নারীর জীবনযাপন করার জন্য তার হাতে কোন কাজ নেই। সে তার সম্পত্তির অর্ধেক অংশ তাকে দিয়ে দিবে। নারীর দায়িত্ব বা কাজ হল বাড়ির ভিতরে। তার প্রথম ও প্রধান কাজ হল সন্তান লালন পালন করা। সন্তানের পথ প্রদর্শক হলেন তার মা। সন্তান ইসলামের যাবতীয় মালিক জ্ঞান তার মা থেকে শিক্ষা গ্রহণ করবে। তাহলে এ সন্তান শয়তানের বা অন্য কারো প্ররোচনায় যেমন মুনাফিক কিংবা জিন্দিকের দ্বারা কখনো বিপদগামী হবে না। সে একজন সত্যিকারের মুসলামানে পরিণত হবে তার পিতামাতার মত। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ইন্দলেস ব্লিস কিতাবে দেখার জন্য বলা হয়েছে। এ ব্যক্তিকে মুনাফিক বলা হয়, যে ইসলামের ক্ষতি করার জন্য গোপনে কার্যক্রম পরিচালিত করে। তাকে জিন্দিকও বলা হয়।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta