“এ ব্যক্তি আরো জিজ্ঞাসা করলেন, 'ইয়া রাসূলুল্লাহ! ঈমান কি? এ সম্পর্কে আমাকে বলুন"” ইসলাম কি, এ ব্যাপারে জিজ্ঞাসা করার ৩ জবাব পাওয়ার পর হযরত জিবরাঈল আলাইহিস সালাম আমাদের প্রিয় রাসূল-ই আকরাম সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের নিকট ঈমানের হাক্বীকত, এর প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চেয়েছেন। ঈমানের শাব্দিক অর্থ হল, কাউকে পূর্ণ সত্যবাদী হিসেবে জানা, বিশ্বাস করা। ইসলামের পরিভাষায়, রাসূল-ই আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ্ তায়ালা কর্তৃক প্রেরিত সত্য পয়গম্বর হিসেবে, তাঁর নির্বাচিত সত্য নবী বা খবর প্রদানকারী হিসেবে জানা ও মনে প্রাণে বিশ্বাস করে মুখে স্বীকার করা, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে আমাদেরকে সংক্ষেপে যা জানিয়েছেন তা সংক্ষেপে বিশ্বাস করা আর বিস্তারিত ও গভীরভাবে যা জানিয়েছেন তা অনুরূপভাবে বিশ্বাস করা এবং সামর্থ্য অনুযায়ী মুখে 'কালিমা-ই শাহাদাত' বলাকে ঈমান বলা হয়। আগুন যে পোঁড়ায় আর বিষাক্ত সাপের ছোবলে যে মারা যেতে হয় তা যতটা দৃঢ়ভাবে বিশ্বাস করে আগুন ও সাপ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়, ঠিক একইভাবে মনে প্রাণে পূর্ণরূপে মহান আল্লাহ্ তায়ালা ও তাঁর মহান সিফাতসমূহের বড়ত্বকে উপলব্ধিসহ বিশ্বাস করে, তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য ও সৌন্দর্যের সান্নিধ্য পাওয়ার আশায় পুণ্যের দিকে তীত্রতার সাথে ধাবিত হওয়া আর তাঁর গজব ও আযাবের ভয়ে ভীত হয়ে পাপ থেকে প্রাণপণ পলায়নের চেষ্টা করা হল শক্তিশালী ঈমানের পরিচায়ক! মর্মর পাথরে খোদাই করে যেমন লেখা হয় তেমনি ভাবে হৃদয়ে ঈমানকে প্রতিস্থাপন করা জরুরী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে যে ঈমান ও ইসলাম শিক্ষা দিয়েছেন তা একই। দুইটিতেই 'কালিমা- ই শাহাদাত' এর মর্মার্থকে বিশ্বাস করা আবশ্যক। 'উমুম' ও 'খুসুস' এর বিবেচনায় এদের মাঝে কিছু পার্থক্য থাকলেও ইসলামের মাঝে কোন ভিন্নতা নাই, যদিও এদের অভিধানিক অর্থ ভিন্ন
ঈমান কি একক কিছু? না কি কয়েকটি অংশের সমষ্টি? যদি সমষ্টি হয়ে থাকে, তবে এর কয়টি ভাগ রয়েছে? আমল ও ইবাদতসমুূহ কি ঈমানের অংশ? নাকি এর বাইরের কিছু? 'আমার ঈমান আছে 'এই কথাটি বলার সময় ইনশাআল্লাহ্ বলা জায়েজ নাকি জায়েজ নয়? ঈমানের ক্ষেত্রে অল্প বা বেশি বলা যায় কি? ঈমান কি মাখলুক? ঈমান গ্রহণের ক্ষমতা মানুষের আছে কি? মুমিনরা কি বাধ্য হয়ে ঈমান গ্রহণ করেছে? ঈমান গ্রহণের ক্ষেত্রে জবরদস্তি আছে কি? যদি থেকে থাকে তবে কেন ঈমান গ্রহণের জন্য আলাদাভাবে প্রত্যেককে আদেশ দেয়া হয়েছে? এইসব প্রশ্নের আলাদা আলাদা জবাব প্রদানের জন্য বিস্তারিত আলোচনার প্রয়োজন? একারণে এখানে প্রত্যেকটি প্রশ্নের আলাদা আলাদা জবাব দিচ্ছি না। তবে এখানে এতটুকু জানা দরকার যে 'আশয়ারী' ৩' মুতাজিলা' মাজহাব অনুযায়ী, মুমকিন নয় এমন কোন কিছু করার জন্য আল্লাহ্ তা'আলার আদেশ দেয়া জায়েজ নয়। এমন কি কোন কিছু মুমকিন হওয়ার পরও যদি মানুষের সাধ্যাতীত হয়, মুতাজিলাদের মতে তাও জায়েজ হবে না।
আশয়ারীদের মতানুযায়ী, তা জায়েজ হলেও বাস্তবে এমন কোন আদেশ আল্লাহ্ তায়ালা দেন নি। যেমন, মানুষকে শুন্যে ভাসার মত কোন আদেশ দেয়া হয়নি। ঈমান, ইবাদত ও আমলের ক্ষেত্রে আল্লাহ্ তায়ালা তাঁর বান্দার নিকট এমন কিছু চান নি যা তাদের সামর্থ্যের বাইরে। এ কারণেই মুসলমান কেউ ঘুমন্ত থাকা অবস্থায় কিংবা পাগল বা অজ্ঞান অবস্থায় ঈমানের তাসদীকৃ না করা সত্ত্বেও তার মুসলমানিত্ব অটুট থাকে।
এই হাদিস শরীফে যে ঈমানের কথা উল্লেখ করা হয়েছে তা এর আভিধানিক অর্থে বিবেচনা করা উচিত নয়। কেননা, ঈমানের শাব্দিক অর্থ হল: সত্য হিসেবে মেনে নেয়া, বিশ্বাস করা। এ সময়ের আরব জাহিলদের মাঝে এর অর্থ জানে না এমন কেউ ছিল না। আর সম্মানিত সাহাবীগণ রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন্তো এর শাব্দিক অর্থ জেনেই থাকবেন। অথচ হযরত জিব্রাঈল আলিহিসৃ্ সালাম, আসহাবে কিরামকে ইসলামে ঈমান বলতে কি বুঝায় তা শিখাতে চেয়েছিলেন। এ জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঈমানের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। কাশফ্ অথবা বিবেকের দ্বারা কিংবা দলিলের উপর ভিত্তি করে আকলের দ্বারা নির্ধারিত, নির্দিষ্ট ও পছন্দনীয় একটি কথাকে বুঝে, বিশ্বাস করে মেনে নিয়ে এর দ্বারা নির্দিষ্ট ছয়টি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে মুখে স্বীকার করাকে ঈমান বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নির্দিষ্ট ছয়টি মৌলিক বিষয়কে একত্রে বিশ্বাস করাকে ঈমান হিসেবে আখ্যা দিয়েছেন। এ গুলো হল:
১. এই ছয়টি বিষয়ের প্রথমটি হল, আল্লাহ্ তা'আলাকে একমাত্র ওয়াজিবুল উজ্জুদ ও প্রকৃত মাবুদ এবং সমগ্র জগত এর মাঝে যা কিছু আছে সব কিছুর একমাত্র স্রষ্টা হিসেবে বিশ্বাস করা। দুনিয়া ও আখিরাতে যা কিছু আছে তার সব কিছুই বস্তৃহীন, সময়হীন ও নমুনাহীন অবস্থায় শূন্য থেকে অস্তিত্ব প্রদানকারী শুধুমাত্র আল্লাহ্ তা'আলা, এব্যাপারে সুদৃঢ়ভাবে বিশ্বাস করা। (তিনিই সকল বস্তুকে, অণু পরমাণু উপাদান, এককোষী, বহুকোষী, জড়, জীব, জীবন, মৃত্যু, সকল ক্রিয়া, প্রতিক্রিয়া, সকল ধরণের শক্তি, ক্ষমতা, কানুন, গতিবিধি, রাহ, ফেরেশতাসহ যাবতীয় অস্তিত্বলীলকে শুন্য থেকে অস্তিত্ব দিয়েছেন এবং প্রদত্ত অস্তিত্বে টিকিয়ে রেখেছেন।) জগতের সব কিছুকে শেন্য থেকে এক মুহুর্তে) যেভাবে সৃষ্টি করেছেন, একইভাবে প্রেতিটি মুহুর্তে একটিকে অপরটি থেকেও অস্তিত্ব দিচ্ছেন, যখন কিয়ামতের সময় হবে তখনও এক মুহুর্তে সব কিছুকে) পুনরায় বিলুপ্ত করবেন। তিনিই সবকিছুর প্রকৃত স্রষ্টা, অধিপতি, খালিক, মালিক, হাকিম। তাঁর কোন হাকিম, আমীর নাই।তাঁর চেয়ে শ্রেষ্ঠ কিংবা তাঁর সমকক্ষও কেউ নাই। যাবতীয় শ্রেষ্ঠত্ব, মহৎ ও পরিপূর্ণ গুণাবলী শুধুমাত্র তাঁরই উপযুক্ত। তাঁর মাঝে কোন ধরণের ভুলত্রুটি, বিচ্যুতি বা অপরিপূুর্ণ সিফাত নাই। যা ইচ্ছা করেন তাই করতে পারেন। কোন কিছু পাওয়ার আশায় কিংবা নিজের উপকারের জন্য কিছু করেন না। তথাপি তাঁর প্রতিটি কাজে হিকমত, ফায়দা, দয়া ও অনুগ্রহ নিহিত রয়েছে।
বান্দাদের জন্য ভালো কিছু করতে ও বান্দাদের মধ্য থেকে যারা উত্তম তাদেরকে পুরস্কৃত করতে, সওয়াব প্রদান করতে তিনি বাধ্য নন। একইভাবে মন্দদের আযাব দিতেও তিনি বাধ্য নন। অবাধ্যদের, পাপকর্ম সম্পাদনকারীদের সবাইকে জান্নাতে স্থানে দিলে, তাও তাঁর সীমাহীন দয়া ও অনুগ্রহের প্রকাশ হিসেব যথাযথ হবে। আবার অনুগত ও ইবাদতকারীদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করলে, তাও তাঁর আদালতের প্রকাশ হিসেবে যথাযথ হবে। তথাপি তিনি ঘোষনা দিয়েছেন, মুসলমানদেরকে, তাঁর ইবাদতকারীদেরকে তিনি জান্নাতে স্থান দিবেন এবং সীমাহীন নিয়ামত ও অনুগ্রহ প্রদান করবেন। আর কাফিরদেরকে অনন্ত আযাব ভোগের জন্য জাহান্নামে নিক্ষেপ করবেন। তিনি এরূপ ইচ্ছা করেছেন ও আমাদেরকে অবহিত করেছেন। তিনি কোনো ভাবেই তাঁর প্রতিশ্রুতির ভঙ্গকারী হন না। সমস্ত সৃষ্টি ঈমান গ্রহণ করলে, তাঁর আনুগত্য করলে তা তাঁর কোন উপকারে আসে না।একই ভাবে সমগ্র জগত কুষ্ণুরী করলে, অবাধ্য হলে তাও তাঁর কোন ক্ষতি করতে পারেনা। বান্দা কিছু করতে চাইলে তা যদি তিনিও ইচ্ছা করেন তবেই তা করেন। বান্দার প্রতিটি কাজ, প্রতিটি জিনিস তিনিই সৃষ্টি করেন। তিনি না চাইলে কোন কিছুই হয় না, কিছুই সৃষ্টি হয়না, কিছুই নড়াচড়া করতে পারে না। তিনি ইচ্ছা না করলে কেউ কাফির হতে পারে না, কেউ অবাধ্য হতে পারে না। কুফর বা গুনাহের ব্যাপারে তাঁর ইচ্ছা থাকলেই তা হয় যদিও তিনি তা পছন্দ করেন না। তাঁর কাজে কেউ হস্তক্ষেপ করতে পারে না। কেন এরূপ করলেন। এভাবে কেন করলেন না। এধরণের প্রশ্ন করার কিংবা কৈফিয়ত চাওয়ার অধিকার বা সাধ্য কারো নেই। শিরক ও কুফর ব্যতীত যেকোন কবীরা গুনাহ করে তওবাহীন অবস্থায় কেউ মারা গেলে, চাইলে তিনি তা ক্ষমা করে দিতে পারেন। আবার একটি সগীরা গুনাহের জন্যও চাইলে কাউকে আযাব দিতে পারেন। কিন্তু কাফির ও মুরতাদ হয়ে মৃত্যুবরণকারীদের তিনি কখনোই ক্ষমা করবেন না, তাদেরকে অনন্তকাল আযাব প্রদানের বিষয়ে তিনি ঘোষনা দিয়েছেন। মুসলমান অর্থাৎ আহলে কিবলা ও ইবাদতকারী হওয়ার পরও যারা আহলে সুন্নাতের ইতিক্বাদের অনুসারী না এবং তওবা না করেই এ অবস্থায় মারা যায়, এসব আহলে বিদাআত মুসলমানরা জাহান্নামের আযাব ভোগ করলেও তাদের এ শাস্তি চিরস্থায়ী হবে না।
আল্লাহ্ তা'আলাকে দুনিয়াতে শারীরিক চক্ষু দিয়ে দেখা সম্ভব কিন্তু কেউ দেখতে পায় নি। কিয়ামতের দিবসে হাশরের ময়দানে তিনি কাফির ও গুনাহগার মুমিনদের কাহর্ ও জালাল্ রূপে আর সৎকর্মশীল মুমিনদের লুত্ফ ও জামাল রূপে দেখা দিবেন। মুমিনগণ জান্নাতে তাঁর জামাল সিফাতের প্রকাশ দেখতে পাবেন। ফেরেশতা ও মহিলারাগু তা দেখতে পাবেন। কাফিররা তাঁর এইরূপ দেখা থেকে বঞ্চিত হবে। জিনরাও তাঁকে দেখা থেকে মাহরুম হবে বলে শঙ্তিশালী হাদিস রয়েছে। অধিকাংশ আলেমের মতে, 'মাকবুল মুমিনগণ, প্রত্যেক ভোরে ও প্রত্যেক সন্ধ্যায়; যাদের মর্যাদা কম হবে তারা প্রত্যেক জুমার দিনে আর নারীরা দুনিয়ার ঈদের মত বছরে কয়েকবার আল্লাহ্ তা'আলার জামালের তাজাল্লী ও রু'ইয়তের দ্বারা পরম সৌভাগ্য অর্জন করবেন।
(হযরত শাইখ আব্দুল হক্ক দেহলভী রহমাতুল্লাহি আলাইহিঃ তার 'তাকমিলুল ঈমান' নামক কিতাবে বলেছেন যে হাদিস শরীফে আছে, "কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকে পূর্ণিমার চাঁদের ন্যায় দেখতে পাবে”। মহান আল্লাহ্ তা'আলাকে দুনিয়াতে যেমন না বুঝেই জানা গেছে তেমনিভাবে আখেরাতে না বুঝেই দেখা যাবে। ইমাম আবুল হাসান আল আশয়ারী, ইমাম সুম়ুতী ও ইমাম বায়হাকী রহমাতুল্লাহি আলাইহিম আজমাইন' এর মত বিখ্যাত আলেমগণের মতে, ফেরেশতারা জান্নাতে আল্লাহ্ তা আলাকে দেখতে পাবেন। ইমাম-ই আজম হযরত আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ও অন্যান্য আলেমগণ বলেছেন যে, জ্ববিনরা সওয়াব অর্জন করে না তাই জান্নাতেও প্রবেশ করবে না, তবে মুমিন জ্বিনরা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে। নারীরা দুনিয়ার ঈদের দিনগুলির মত বছরে কয়েকবার দেখতে পাবে। কামিল মুমিনগণ প্রতিদিন ফজর ও মাগরিবের সময়ে আর সাধারণ মুমিনগণ প্রতি জুমার দিনে মহান আল্লাহ্ তা'আলার দর্শন লাভের সৌভাগ্য অর্জন করবে। এই ফকীরের মতে, মুমিন নারীগণ, ফেরেশতাগণ ও মুমিন জ্বিনরাও এই সৌভাগ্য অর্জন করবে। হযরত ফাতেমা তুজ্ জোহরা, আম্মাজান হযরত খাদীজাতুল্ কুবরা ও হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তায়ালা আনহুন্না এবং হযরত মরিয়ম ও হযরত আছিয়া আলাইহুমাস্ সালামের মত কামিল ও আরিফ নারীগণ অবশ্যই স্বীয় যোগ্যতা অনুযায়ী বিশেষভাবে পুরস্কৃত হবেন। ইমাম সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ও এই বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন।
আল্লাহ্ তা'আলার দর্শন লাভের বিষয়টি বিশ্বাস করা উচিত তবে কিভাবে দেখা সম্ভব হবে তা নিয়ে চিন্তা করা উচিত নয়। কেননা আল্লাহ্ তা'আলার কাজ কর্ম আমাদের আকল দিয়ে বুঝা সম্ভব নয়। আর তা দুনিয়ার কর্মের সাথে সাদৃশ্যও রাখে না। পেদার্থ ও রসায়নের জ্ঞান দিয়ে তা পরিমাপ করা সম্ভব নয়) এসবের সাথে আল্লাহ্ তা'আলার কোনো সম্পর্ক নেই। আল্লাহ্ তায়ালা কোন বস্তু বা উপাদান নন। (যৌগিক বা মৌলিক পদার্থ নন)। তাঁকে হিসাব করা, গণনা করা বা পরিমাপ করা সম্ভব নয়। তাঁর মাঝে কোন পরিবর্তন নেই। তিনি স্থান, কাল বা পাত্রের সাথে সম্পর্কিত নন। তাঁর জন্য পূর্ববর্তী বা পরবর্তী বলে কিছু নাই। তাঁর সামনে, পিছনে, উপরে, নিচে, ডানে, বামে বলতে কিছু নাই। এ কারণেই, মানুষের চিন্তা ও কল্পনা শক্তি তাঁর কোন কিছুই প্রকৃত অর্থে বুঝার সামর্থ্য রাখে না। তাই তাঁকে কিভাবে দর্শন করা যাবে তাও অনুধাবন করতে পারে না। হাত, পা, দিক, স্থান বা এর মত যে সব কালিমা তাঁর জন্য বলা জায়েজ নয় কিন্তু বিভিন্ন আয়াতে করীমায়ও হাদিস শরীফে এসেছে তা আমরা দৈনন্দিন যে অর্থে ব্যবহার করি সে অর্থে নয়। এই ধরণের আয়াতে করীমা ও হাদিস শরীফকে 'মুতাশাবিহাত' বলা হয়। এগুলি যেভাবে আছে সেভাবে বিশ্বাস করতে হবে, তবে এর প্রকৃতি কি বা কেমন সে ব্যাপারে মাথা ঘামানো উচিত নয়। অথবা একে 'তাওয়ীল 'করা হয়। অর্থাৎ আল্লাহ্ তা'আলার শানের উপযুক্ত কোন অর্থ প্রদান করা হয়। যেমন, হাত শব্দটিকে কুদরত, ক্ষমতা বা শক্তি অর্থে বুঝা উচিত।
* হযরত আব্দুল হক্ব দেহেলেভী, ১০৫২ হিজরী (১৬৪২ খৃঃ) দিল্লীতে ইনতিকাল করেছেন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ্ তা'আলাকে মিরাজের রজনীতে দেখেছিলেন। তবে এই দেখা, দুনিয়াবী শারীরিক চক্ষুর মাধ্যমে ছিল না। কেউ যদি বলে, আমি দুনিয়াতে আল্লাহ্ তা'আলাকে দেখেছি তবে সে পথভ্রষ্ট হবে। আওলিয়া কাদ্দাসাল্লাহু তায়ালা আসরারাহুম আজমাইন এর দেখা দুনিয়া বা আখেরাতের দেখার মত নয়। অর্থাৎ এই দেখা 'রু'ইয়াত' নয়; বরং তারা 'শুহুদ' অর্জন করেছিলেন। অর্থাৎ ক্বালবের চোখ দিয়ে তাঁর 'মিছাল'কে দেখেছে।) আওলিয়া-ই কিরামদের মাঝে অনেকেই বলেছেন যে, আল্লাহ্ তা'আলাকে দেখেছি। তাদের এই কথা 'সাকৃর' অবস্থায় বলা হয়েছে।
অর্থাৎ আকলের অকার্যকর থাকা অবস্থায়, শুহুদকে রু'ইয়াত ভেবে বলেছে। অথবা এই ধরণের কথাকে তাওয়ীল করে বুঝতে হবে!
প্রশ্ন: উপরে বলা হয়েছে যে আল্লাহ্ তা'আলাকে দুনিয়ার চোখ দিয়ে দেখা জায়েজ। তাহলে জায়েজ কোন কিছু সম্পর্কে কেউ অর্জনের দাবী করলে কেন তাকে 'জিনদিক' বলা হবে। এরূপ অর্জনের দাবীকারীকে যদি কাফির বলা হয় তবে সেই বিষয়টিকে কিভাবে জায়েজ বলা যায়?
জবাব: প্রথমত অভিধানে জায়েজ বলতে, কোন কিছুর হওয়া বা না হওয়া উভয়টিই সম্ভবকে বুঝায়! আশয়ারী+ মাজহাব অনুযায়ী, রু'ইয়াত জায়েজ বলতে বুঝানো হয়েছে আল্লাহ্ তায়ালা চাইলে দুনিয়াবী কানুনের বাইরের কোন দৃষ্টিশক্তি সৃষ্টি করে দেখা দিতে সক্ষম। উদাহরণ স্বরাপ, চীনে অবস্থানরত কোন অন্ধ ব্যক্তিকে আন্দালুসে অবস্থিত কোন মশাকে দেখার ক্ষমতা দিতে পারেন অথবা পৃথিবীতে অবস্থারত কাউকে চাঁদে বা তারায় কিছু দেখার ক্ষমতা দিতে পারেন। আল্লাহ্ তায়ালা যা ইচ্ছা করেন তাই করতে সঙ্ষম। দ্বিতীয়ত, “আমি আল্লাহ তায়ালাকে দুনিয়াতে দেখেছি" বললে তা পবিত্র কুরআন মজিদের আয়াতে করীমার ৩ আলেমগণের ইজমার বিরুদ্ধচারণ করা হবে। এ জন্যই এরূপ দাবীকারীকে মুলহিদ অথবা জিনদিক বলা হয়েছে। ম্কেলহিদ ও জিনদিক নিজেদেরকে মুসলমান বলে দাবী করে। মুলহিদ এ ব্যাপারে আন্তরিক। নিজেকে মুসলমান মনে করে, সঠিক পথের অনুসারী ভাবে! কিন্তু জিনদিক হচ্ছে ইসলামের শত্রু। তারা ইসলামের মাঝে থেকে মুসলমানদেরকে প্রতারিত করার জন্য নিজেদেরকে মুসলমান বলে জাহির করে। তৃতীয়ত, দুনিয়াতে রু'ইয়াত জায়েজ বলতে জাগতিক উপায়ে দেখা সম্ভবের কথা বুঝানো হয়নি। অথচ যারা দেখেছি বলে, তারা দুনিয়ার চোখের দেখার কথাই বুঝিয়ে থাকে। যা জায়েজ নয় অর্থাৎ সম্ভব নয়। কুফরের কারণ হয় এমন কথা কেউ বললে তাকে মুলহিদ বা জিন্দিক বলা হবে। (হযরত মাওলানা খালিদ রাহিমাহুল্লাহু তা'আলা), এই জবাবের পরে বলেন যে, 'সতর্ক হঙ!'এর দ্বারা মুলত দ্বিতীয় জবাবের অধিক গ্রহণীয় হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন!)
আল্লাহ্ তা'আলার সাথে রাত, দিন কিংবা সময়কে সম্পর্কিত করার কথা ভাবা যায় না। যেহেতু আল্লাহ্ তা'আলার জন্য পরিবর্তনের কথা ও ভাবা যায় না। এ কারণে, তিনি অতীতে এরূপ ছিলেন বা ভবিষ্যতে এরূপ হবেন, এধরনের কিছুই বলা যাবে না। আল্লাহ্ তায়ালা কোন কিছুর মাঝে 'খুলুল' করেন না। শিয়াদের মধ্য থেকে নুসাইরী নামক ফিরকা এই আক্বীদার কারণে কাফির হয়ে যায় যে, তিনি হযরত আলী রাদিয়াল্লাহুর মাঝে খুলুল করেছেন) তিনি কোন কিছুর সাথে মিশ্রিতও হন না। আল্লাহ্ তা আলার কোন বিরোধী, শরীক, অংশীদার, সমকক্ষ, সাহায্যকারী, রক্ষাকারী নাই। তাঁর বাবা, মা, পুত্র, কন্যা, স্ত্রী বলতেও কিছু নাই। তিনি সর্বক্ষণ ও সর্ববস্থায় সকলের নিকট হাজির এবং সব কিছুর নিয়ন্ত্রক ও পরিদর্শক। প্রত্যেকের কাছেই তিনি তাদের ধমনীর চেয়েও কাছের। কিন্তু তাঁর এই হাজির হওয়া, সর্বব্যাপী হওয়া, নিকটবর্তী হওয়া আমরা যে অর্থে বুঝি সে অর্থে নয়। তাঁর নিকটবর্তী হওয়ার বিষয়টি আলেমদের ইলমের মাধ্যমে, বিজ্ঞানীদের জ্ঞানের দ্বারা ও আওলিয়া-ই কিরামের কাশ্ফ ও শুহুদের দ্বারা বুঝা সম্ভব নয়। মানুষের আকল এর মর্মার্থ বুঝতে অক্ষম। আল্লাহ্ তা'আলা যাত ও সিফাতে একক সত্তা। এর কোনটিতেই পরিবর্তন, বিবর্তন নাই। তাফাক্কারু ফি আলাইল্লাহ ওয়ালা তাফাক্কারু ফি জাতিল্লাহ। এই বিষয়ে মাকতুবাত কিতাবের প্রথম খণ্ডের ৪৬ নম্বর মাকতুব পড়ন।
* হযরত আবুল হাসান আলী বিন ইসমাঈল আশয়ারী, ৩৩৩ হিজরী (৯৪১ খৃস্টাব্দে)বাগদাদে ইনতিকাল করছেন।
আল্লাহ্ তা'আলার ইসম্সমূহ 'তাওকিফী'। অর্থাৎ ইসলাম যে নামসমূহ আমাদেরকে অবহিত করেছে তা বলা জায়েজ, এর পরিবর্তে অন্য নাম বলা জায়েজ নয়। (যেমন, ইসলামে আল্লাহ্ তা'আলার ইসম হিসেবে আলীম বলেছে। এখন এর কাছাকাছি অর্থের ফকিহ নামটি এর বদলে আল্লাহ্ তা'আলার জন্য বলা যাবে না। কেননা ইসলাম আল্লাহ্ তা'আলাকে ফকিহ নাম দেয়নি। একইভাবে আল্লাহ্ নামের স্থানে দেবতা বা উপাস্য ইত্যাদি বলা জায়েজ হবে না; যেমন হিন্দুদের দেবতা হল ষাড়। তবে 'আল্লাহ্ হলেন এক, তিনি ব্যতীত কোন উপাস্য নেই 'বলা যাবে। অন্য ভাষার ডিইউ, গট, গড ইত্যাদি শব্দ ইলাহ্, মাবুদ অর্থে ব্যবহার করা যাবে। কিন্তু আল্লাহ্ নামের বদলে ব্যবহার করা যাবে না।
আল্লাহ্ তা আলার অসংখ্য ইসম্ রয়েছে। মশহুর মত হল এক হাজার একটি ইসম্ রয়েছে। অর্থাৎ তাঁর নামসমূহ থেকে এক হাজার একটি নাম মানুষকে জানানো হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নিরানব্বইইটি নাম অবহিত করেছেন। এগুলিকে 'আসমাউল হুসনা' বলা হয়।
আল্লাহ্ তা'আলার ছয়টি 'সিফাত-ই যাতিয়্যা' রয়েছে। (যা ইতিপর্বে উল্লেখ করা হয়েছে।) মাতুরিদী মাজহাব অনুযায়ী তাঁর আটটি 'সুবুতী সিফাত 'রয়েছে। আশয়ারী মাজহাব অনুযায়ী এর সংখ্যা সাতটি। এই সিফাতগুলিও তাঁর যাতের মত অনাদি ও অনন্ত। সৃষ্টির সিফাতের মত নয়। আকল বা কল্পনার দ্বারা, দুনিয়ার এ ধরণের সিফাতের সাথে তুলনা করে তাঁর সিফাতসমূহ বুঝা অসম্ভব। আল্লাহ্ তায়ালা তাঁর সিফাতসমূহ থেকে একেকটি নমুনা মানুষকে দান করেছেন। যাতে মানুষ এর দ্বারা আল্লাহ্ তা'আলার সিফাতসমূহকে কিছুটা উপলব্ধি করতে পারে। যেহেতু মানুষ আল্লাহ তায়ালাকে কল্পনা করতে পারেনা, তাই আল্লাহ তায়ালাকে চিন্তা করা বা এর চেষ্টা করা জায়েজ নয়। আল্লাহ্ তা'আলার এই আটটি সুবুতী সিফাত তাঁর যাতের 'আইনী'ও নয়, 'গাইরী'ও নয়। অর্থাৎ এই সিফাতসমূহ তাঁর যাত এর সৃষ্টি করে না, আবার সিফাতসমূহ তিনি ব্যতীত অন্য কিছুও নয়। এই আটটি সিফাত হল:
হায়াত (চিরঞ্জীব) ইলম (সর্বজ্ঞাত), সাম শ্রেবণ), বাছার দূ কুদরত সর্বশক্তিমান), কালাম (কথা), ইরাদা (ইচ্ছা) ও ত সৃজনী)। আশয়ারী মাজহাব অনুযায়ী, তাকবীন ও কুদরত সিফাতকে এক ধরা হয়েছে। আর মাশিয়াতকে ইরাদা বলা হয়েছে।
আল্লাহ্ তা'আলার আটটি সিফাতের প্রত্যেকটি পরম অর্থ বহন করে ও একক অবস্থায় বিদ্যমান। কোনটিতেই কোন ধরনের পরিবর্তন হয় না। কিন্তু মাখলুকের সাথে সম্পর্কিত হওয়ার বিবেচনায় প্রত্যেকটিই অসংখ্য হয়। একটি সিফাতের, মাখলুকের সাথে সম্পর্কিত হওয়ার বিবেচনায় অসংখ্য হওয়াটা এর পরম হওয়ার ক্ষেত্রে কোন বাঁধা নয়। এর মতই আল্লাহ্ তায়ালা এত ধরণের মাখলুক সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটিকে, প্রতি মুহুর্তে অস্তিত্বে টিকিয়ে রেখেছেন তথাপি তিনি এক। এর দ্বারা তাঁর সিফাতের মাঝেও কোন পরিবর্তন হয় না। প্রতিটি সৃষ্টি প্রতি মুহুর্তে টিকে থাকার জন্য তাঁর মুখাপেক্ষী। কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন।