Hakikat Books
Türkçe

Bölüm 6 / 15

ফেরেশতাদের উপর ঈমান

২. যে ছয়টি বিষয়ে ঈমান গ্রহণ করা আবশ্যক তার দ্বিতীয়টি হল : তাঁর ফেরেশতাদের উপর ঈমান আনা! আরবীতে একে 'মালাক' বলা হয়। এর অর্থ হল: দূত, খবর সরবরাহকারী অথবা শঙ্তি। ফেরেশতারা নূরানী সৃষ্টি ও জীবনের অধিকারী। তারা অতি সুন্মম উপাদানে লোতিফ্) তৈরী। মানুষের মাঝে যে মন্দ রিপু রয়েছে, ফেরেশতাদের মাঝে তা নেই। তারা যেকোনো আকৃতি ধারণ করতে পারে। গ্যাস যেমন তরল ও কঠিনে রূপান্তর হতে পারে এবং কঠিন অবস্থায় আকৃতি ধারণ করতে পারে, তেমনি ফেরেশতারা সুন্দর আকৃতি ধারণ করতে পারে। ফেরেশতারা, বুজ্যর্গ ব্যক্তিদের দেহ থেকে আলাদা হওয়া রূহ নয়। খ্রিস্টানরা এরূপ ধারণা করে থাকে। ফেরশতারা বস্তৃহীন কোন শক্তিও নয়। প্রাচীন দার্শনিকদের কেউ কেউ এরূপ ধারণা করত। 'মালাক' এর বহুবচন 'মালাইকা'। ফেরেশতাদেরকে জীবন ধারণকারীদের মধ্যে সর্ব প্রথম সৃষ্টি করা হয়েছে। এজন্য, কিতাবের প্রতি ঈমান আনার পূর্বে ফেরেশতাদের উপর ঈমান আনার কথা বলা হয়েছে। আর পয়গম্বরদের পূর্বে কিতাবের কথা বলা হয়েছে। কুরআন করীমে, আবশ্যকীয় বিশ্বাসের বিষয়গুলিকে এই ক্রমধারা অনুযায়ীই বর্ণিত হয়েছে।

ফেরেশতাদের উপর ঈমান এরূপ হওয়া উচিত: ফেরেশতারা আল্লাহ্ তা'আলার সৃষ্টি ও বান্দা, তাঁর অংশীদার নয়। তাঁর কন্যাও নয়, কাফির ও মুশরিকরা যেরূপ ধারণা করে থাকে। আল্লাহ্ তায়ালা সকল ফেরেশতাকে পছন্দ করেন। তারা আল্লাহ্ তা'আলার আদেশের পরম আনুগত্য করে। কোন ধরণের গুনাহ সম্পাদন করেন না। কোন আদেশের বিরোধিতাও করেন না। তারা পুরুষ বা নারী নন। তারা বিবাহ করেন না, সন্তানও জন্ম দেন না। হায়াতের অধিকারী ও জীবন্ত। যদিও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এর এক বর্ণনায় আছে যে কিছু ফেরেশতাদের সন্তান আছে যাদের মধ্যে শয়তান ও স্ববীন রয়েছে। আল্লাহ্ তায়ালা যখন মানুষ সৃষ্টির ইচছছা করলেন তখন ফেরেশতারা বলেছিল, “ইয়া রব! আপনি কি এমন এক জাতি সৃষ্টি করবেন যারা ভূপৃষ্ঠে ফ্যাসাদে লিপ্ত হবে ও রক্তারক্তি করবে!” এরূপ বলে যে সওয়াল করা হয়, তাকে 'জাল্লা' বলা হয়? এধরণের প্রশ্নে তাদের মাসুম তথা নিষ্পাপ হওয়ার ক্ষেত্রে কোন ক্ষতি সাধন করেনা।

সংখ্যাধিক্যের বিবেচনায় ফেরেশতারাই সেরা মাখলুক। আল্লাহ্ তায়ালা ব্যতীত কেউই তাদের সংখ্যা সম্পর্কে ধারণা রাখে না। মহাশূন্যে, ফেরেশতাদের ইবাদত করা হয়নি এমন কোন খালি স্থান বিদ্যমান নাই। মহাকাশের প্রতিটি স্থানে রুকু ও সিজদাকারী ফেরশতাদের দ্বারা পরিপূর্ণ আসমানে, জমিনে, ঘাসে, তারায়, নক্ষত্রে, জড় ও জীবে, বৃষ্টির প্রতিটি ফোঁটায়, বৃক্ষের প্রতিটি পাতায়, প্রতিটি অণু ও পরমাণুতে, প্রতিটি ক্রিয়া- বিক্রিয়ায় অর্থাৎ, সব কিছুতেই ফেরেশতারা প্রদত দ্বায়িত্ব পালন করে থাকেন। সর্বত্র আল্লাহ্ তাআলার আদেশ পালন করেন। মূলত তারা স্রষ্টা ও সৃষ্টির মাঝে এক মাধ্যম। তাদের কেউ অন্য ফেরেশতাদের সর্দার, কেউ পয়গম্বরদের নিকট ওহী বহন করেন, কেউবা মানুষের ক্বলবে সৎ চিন্তার উদ্রেক করেন, যাকে ইলহাম বলা হয়। আবার এমনও অনেক ফেরেশতা আছেন, যাদের মানুষ বা অন্য সৃষ্টি সম্পর্কে কোন ধারণাই নাই। কেউবা আল্লাহ্ তা'আলার জামাল দেখে আত্মহারা হয়ে আছেন। প্রত্যেক ফেরেশতারই নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। তারা কখনোই তাদের দায়িত্ব পালন থেকে মুহুর্তের জন্যও বিচ্যুত হন না। তাদের কারো দুইটি, কারো চারটি অথবা আরো অধিক ডানা রয়েছে। প্রিতিটি পাখির ও উরীজাহাহের তাদের নিজস্ব গঠনের ডানা রয়েছে, তেমনি ফেরেশতাদেরও তাদের নিজস্ব আকৃতির ডানা রয়েছে। যখন আমরা অজানা কিছু শুনি, তখন জানা কিছুর সাথে তুলনা করে বুঝতে চেষ্টা করি, এভাবেই প্রতারিত হয়। ফেরেশতাদের ডানা আছে তা বিশ্বাস করি, কিন্তু এর প্রকৃতি কি তা আমাদের অজানা। খ্রিস্টানদের চার্চে, সাহিত্যে কিংবা সিনেমায় নারীরূপী ফেরেশতার ছবি অঙ্কিত আছে। এ সবকিছুই ভ্রান্ত। মুসলমানরা এসব ছবি অঙ্কন করেনা। অমুসলিমদের অঙ্কিত এসব অবাস্তব ছবি সত্য বলে মেনে নেয়া আমাদের উচিত নয় এবং ইসলামের শ্ক্রুদের বিশ্বাস করা উচিত নয়।)

জান্নাতের ফেরেশতারা জান্নাতে অবস্থান করেন। তাদের সর্দারের নাম হল রিদওয়ান। জাহান্নামে অবস্থানকারী ফেরেশতাদের 'জাবানী' বলা হয়। তারা সেখানে আদিষ্ট দ্বায়িত্ব পালনে রত থাকেন। জাহান্নামের আগুন তাদের কোন ক্ষতি করে না, যেমন মাছ পানিতে কষ্ট পায় না। জাবানীদের মাঝে উনিশ জন বড় ফেরেশতা আছেন। তাদের সর্দারের নাম মালিক।

প্রত্যেক মানুষের ভাল ও মন্দ সকল কাজ লিপিবদ্ধ করার জন্য রাতে দুজন, দিনে দুজন এভাবে মোট চারজন ফেরেশতা দ্বায়িত্বে নিয়োজিত আছেন। এদেরকে 'কিরামান কাতিবিন' বা 'হাফাজ্া' ফেরেশতা বলা হয়। অন্য বর্ণনানুযায়ী, হাফাজা ফেরেশতা কিরামান কাতিবীন থেকে আলাদা। ডান কাঁধের ফেরেশতা ভালো কাজসমূহ লেখেন। একই সাথে তিনি বাম কাঁধের ফেরেশতার পরিচালকের দায়িত্ব9 পালন করেন। বামের ফেরেশতা মন্দ কাজ লিপিবদ্ধ করেন। কবরে প্রশ্নকারী এবং কাফির ও পাপী মুসলমানদের শাস্তি প্রদানকারী ফেরেশতা রয়েছেন। কবরে প্রশ্নকারী ফেরেশতাদের 'মুনকার ও নাকির' বলা হয়। মুমিনদেরকে যারা প্রশ্ন করবেন তাদেরকে 'মুবাশশির ও বশির' ও বলা হয়।

ফেরেশতাদের মাঝে মর্যাদার দিক দিয়ে পারস্পরিক শ্রেষ্ঠত্ব বিদ্যমান। তাদের মাঝে সর্বাধিক মর্যাদার অধিকারী চারজন ফেরেশতা রয়েছেন। তাদের প্রথমজন হলেন, হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম: তাঁর দায়িত্ব হল নবী-রাসূলদের প্রতি আল্লাহ্ তা'আলার ওহী বহন করে নিয়ে আসা। তাঁদেরকে আল্লাহ্ তা'আলার আদেশ ও নিষেধ সম্পর্কে অবহিত করা। দ্বিতীয়জন হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম: 'সূর' বা শৃঙঘায় ফুৎকারের দায়িত্ব প্রাপ্ত ফেরেশতা তিনি দু'বার ফুৎকার দিবেন। তাঁর প্রথম ফকুৎকারের আওয়াজ যারা শুনতে পাবে, আল্লাহ্ ব্যতীত জীবন্ত যা কিছু আছে তাদের সবাই মৃত্যু বরণ করবে। দ্বিতীয় ফ্কুৎকারের আওয়াজ শুনে সমস্ত জীবের পুনর্জাগরণ হবে। তৃতীয়জন হলেন হযরত মিকাঈল আলাইহিস্ সালাম: রিজিক সরবরাহ করা, প্রাচুর্য কিংবা দুর্ভিক্ষের ব্যবস্থা ইেকতিছাদী নিজাম) করা, প্রশান্তি ও স্বস্তি আনা) এবং প্রতিটি বস্তুর মাঝে গতির সঞ্চার করা ইত্যাদি তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত) চতুর্তজন হলেন হযরত আজরাঈল আলাইহিস সালাম: তিনি মানুষের জান কবজের জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। ফোরসী ভাষায় রূহকে জান বলা হয়।) উনাদের পরে আরো চার শ্রেণীর উচ্চ মর্যাদাসম্পন্ন ফেরেশতা রয়েছেন। 'হামালা-ই আরশ' বা আরশ বহনকারী চারজন ফেরেশতা রয়েছেন, কিয়ামতের দিন যারা আটজন হবেন। হুজ্বুর-ই ইলাহী বা আল্লাহ্ তা'আলার সান্নিধ্যে অবস্থানকারী ফেরেশতাদেরকে 'মুকাররাবুন' বলা হয়। আজাব প্রদানকারী ফেরেশতাদের 'কারুবিয়ান' আর রহমতের ফেরেশতাদের 'রুহানিয়ান' বলা হয়। এদের সবাই 'খাওয়াস' তথা বিশেষ ও শ্রেষ্ঠ ফেরেশতা। তারা, পয়গম্বরগণ বাদে সমস্ত মানুষের চেয়ে অধিক শ্রেষ্ঠ আওলিয়া ও সালিহ মুসলমানগণ সাধারণ ফেরেশতাদের চেয়ে অধিক মর্যাদার অধিকারী। আবার সাধারণ ফেরেশতাগণ সাধারণ মুসলমানের চেয়ে অধিক মর্যাদাবান। আর কাফিররা সকল সৃষ্টির চেয়ে অধম

শৃঙঘায় প্রথম ফকুৎকারে, বড় চার ফেরেশতা ও হামালা-ই আরশগণ ব্যতীত অন্য সকল ফেরেশতাও অস্তিত্বহীন হয়ে যাবে। এরপর হামালা- ই আরশ, তাদের পর চারজন প্রধান ফেরেশতাও বিলুপ্ত হবেন। দ্বিতীয় ফ্কুৎকারে, প্রথমে সকল ফেরেশতাগণ জাগ্রত হবেন। হামালা-ই আরশ ও চার বড় ফেরেশতা দ্বিতীয় ফ্কুৎকারের পূর্বেই জাগ্রত হবেন।। এর অর্থ দাঁড়ায়, যেভাবে এই ফেরেশতাগণ সকল প্রাণীর পূর্বে সৃষ্ট হয়েছেন, তেমনিভাবে সকল জীবের পরেই তাঁদের মৃত্যু হবে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsРусскийአማርኛFilipinoУкраїнськаAzərbaycancaČeštinaБългарскиދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta