Hakikat Books
Türkçe

Bölüm 102 / 136

ঈদের নামাজ

শাওয়াল মাসের প্রথম দিন “ফিতর” অর্থাৎ রোজার ঈদের প্রথম দিন। আর জিলহজ্জ মাসের দশম দিন হলো কুরবানীর ঈদের প্রথম দিন। এই দুই দিনে সূর্যোদয়ের পরের মাকরুহ ওয়াক্ত অতিবাহিত হলে দুই রাকাত ঈদের নামাজ আদায় করা পুরুষদের জন্য ওয়াজিব।

ঈদের নামাজের শর্তসমূহ জুমা নামাজের শর্তসমূহের অনুরূপ। কিন্তু এক্ষেত্রে পার্থক্য হলো খুতবা দেয়া সুন্নাত এবং তা নামাজের পরে পেশ করা হয়। রোজার ঈদে নামাজের পূর্বে মিষ্টান্ন খাওয়া।খেজুরও হতে পারে, গোসল করা মিসওয়াক ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা, ফিতরা প্রদান করা ও ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা মুস্তাহাব।

কুরবানীর ঈদে নামাজের পূর্বে কোন কিছু না খাওয়া নামাজের পরে সর্বপ্রথম কুরবানীর গোশত খাওয়া নামাজে যাওয়ার সময় উচুস্বরে তাকবীর বলা মুস্তাহাব। কারো উজর থাকলে নিচুষ্বরেও তাকবীর বলতে পারে।

ঈদের নামাজ দুই রাকাত। তা জামাতের সাথে আদায় করতে হয়। একাকী আদায় করা যায় না।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta