Hakikat Books
Türkçe

Bölüm 101 / 136

জুমার দিনের সুন্নাত ও মুস্তাহাবসমূহ

১জুমাকে বৃহস্পতিবার থেকেই স্বাগত জানানো ও এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা।

২জুমার দিনে গোসল করা।

৩ চুল কাটা এক মুষ্ঠির চেয়ে অতিরিক্ত দাঁড়ি ছাঁটা নখ কাটা ও পরিষ্কার পোশাক পরিধান করা।

৪ জুমার নামাজে যথাসম্ভব আগে উপস্থিত হওয়া।

৫. সামনের কাতারে যাওয়ার জন্য জামাতে উপস্থিত মুসল্লীদের কাঁধ না ডিঙ্গানো।

৬ মসজিদে নামাজরত কারো সামনে দিয়ে অতিক্রম না করা।

৭ খতীব সাহেব মিম্বারে উঠার পর কোন ধরণের কথাবার্তা না বলা। এমনকি কেউ কথা বললে তাকে চুপ করানোর জন্য কিংবা জবাব দেয়ার জন্য ইশারা পর্যন্ত না করা। এসময় আযানের পুনরাবৃতি করাও উচিত নয়।

৮জ্বমানামাজ আদায়ের পরে সূরা ফাতিহা কাফিরুন, ইখলাস ফালাক ও নাস্ সাতবার করে পাঠ করা।

৯ সম্ভব হলে আছরের ওয়াক্ত পর্যন্ত মসজিদে থেকে ইবাদত করা।

১০ আহলে সুন্নাহআলেমগণের রচিত কিতাবসমূহ থেকে আলোচনা করা হয় এমন আলেমের দারসে বা ওয়াজে অংশগ্রহণ করা।

১১জ্বমার দিন যথাসম্ভব ইবাদতের মাধ্যমে অতিবাহিত করা।

১২ জ্বমার দিন রাসূলের প্রতি বেশি বেশি দুরুদ ও সালাম পেশ করা।

১৩. পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা। বিশেষ করে “সূরা কাহফ' তিলাওয়াত করা।

১৪.দান সদকা করা।

১৫ মা-বাবা এবং কবর জিয়ারত করা।

১৬ ঘরে বেশি খাবারের ব্যবস্থা করামিষ্টান্ন প্রস্তুত করা।

১৭. বেশি বেশি নামাজ আদায় করা। যাদের ক্বাজা নামাজ রয়েছে তারা এ ক্বাজা নামাজ আদায় করবে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta