Hakikat Books
Türkçe

Bölüm 100 / 136

জুমার নামাজ আদায়ের পদ্ধতি

জুমার দিনে যোহরের ওয়াক্তে আযান দেয়ার পর, ষোল রাকাত জুমা নামাজ আদায় করা হয়। এগুলো ধারাবাহিকভাবে নিম্নরূপ, ১শুরুতে জুমা নামাজের চার রাকাত 'কাবলাল জুমা” সুন্নাত আদায় করা হয়। এই সুন্নাত নামাজ যোহরের প্রথম চার রাকাত সুন্নাতের মতই আদায় করা হয়। এই নামাজের জন্য এভাবে নিয়্যাত করা হয় চার রাকাত কাবলাল জুমা সুন্নাত নামাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিবলামুখী হয়ে আদায় করার নিয়্যাত করলাম।

২ এরপর মসজিদের মধ্যে জুমার দ্বিতীয় আযান ও খুতবা পাঠ করা হয়।

৩. খুতবা পেশ করার পর,ইকামত দিয়ে জামাতের সাথে জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করা হয়।

৪ জুমার ফরজ নামাজ আদায়ের পরে চার রাকাত “বা'দাল জুমা” নামক সুন্নাত নামাজ আদায় করা হয়। এই নামাজ যোহরের প্রথম চার রাকাত সুন্নাতের নিয়মেই আদায় করা হয়।

৫ এরপরে.“শেষ যোহরের চার রাকাত নামাজ যা আমার উপর ফরজ হয়েছে কিন্তু আদায় করা হয় নি তা আদায়ের জন্য” বলে নিয়্যাত করে 'যোহর-উ আখের' নামাজ আদায় করা হয়। চার রাকাত বিশিষ্ট এই নামাজ যোহরের ফরজ নামাজের নিয়মে আদায় করতে হয়।

৬. এরপরে দুই রাকাত “ওয়াক্তের সুন্নাত' নামাজ আদায় করা হয়। এই নামাজ আদায়ের পদ্ধতি ফজরের সুন্নাতের অনুর্ূপ।

৭ তারপর 'আয়াতুল কুরসী' ও তাসবীহসমূহ পড়ে দোয়া করা হয়।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta